20/12/2025
শহিদ ওসমান হাদির কবর..!গতকাল ভয় দেখানোর পরেও আজ বাংলাদেশের মানুষ শরীফ ওসমান হাদিকে তাদের ইমাম হিসেবে গ্রহণ করে নিয়েছে।
লাখ লাখ মানুষ পায়ে হেঁটে কানতে কানতে হাদির জন্য জানাজা পড়ে বুঝায় দিসে, এই বাংলাদেশ এখন ওসমান হাদিদের বাংলাদেশ।
আমাদের বুড়ো খাটাশ রাজনীতিবিদরা কথায় কথায় বলত, এই বাচ্চা পোলাপান আর কী বুঝে!!
আজ ৩০ বছরের এক বাচ্চা পোলাপানের জন্য ৩০ লাখ লোক আইসা বুঝাইয়া দিল, এই বাচ্চা পোলাপানকেই তারা বিলিভ করে।
আজও। এখনও।
৫ আগস্টের পর আরও একবার বাংলাদেশের মানুষ সংসদ ভবন দখল নিয়ে স্লোগান দিল, ইনকিলাব, ইনকিলাব, জিন্দাবাদ, জিন্দাবাদ!!
হাসিনা হেরেছিল ৫ আগস্ট।
আজ হাসিনার দালালরা হাইরা গেল হাদির কাছে।
ভাবছিল, হাদি দল টল করে না, মেরে ফালাইয়া দিব, মানুষ ৭ দিনে ভুলে যাবে।
তারপর এই হাদি হত্যার ভয় দেখাইয়া সরকারকে ব্ল্যাকমেইল করে আওয়ামী লীগকে ইলেকশনে আনা হবে, গুম খুনের বিচার বন্ধ করা হবে।
বোকার হদ্দরা জানত না, হাদির কোন দল নাই, কারণ হাদির দলটার নাম, বাংলাদেশ।
হাদিকে ওরা হজম করতে পারে নাই।
গতকালকেও ট্রাই করসে যাতে লোকজন না আসে জানাজাতে।
আজ বাংলাদেশের লাখ লাখ মানুষ পায়ে হেঁটে এসে হাদি আর জুলাইয়ের ইমামতি মাইনা নিল।
বাংলাদেশের মানুষ আজ বইলা গেল, এই সংসদে তারা আবার আসবে। ৫ আগস্ট কোন বিচ্ছিন্ন ঘটনা না, এই বিপ্লবের সিলসিলা চলবে।
আবু সাঈদের জন্য যে মানুষেরা এসেছিল, সেই মানুষেরা হাদির জন্য আরও বেশি হয়ে আসলো, পরের কাউকে মারা হলে এরচেয়েও দ্বিগুন হয়ে আসবে।
আজ শরীফ ওসমান হাদির কাছে বাংলাদেশের মাফিয়া ডিপ স্টেট আর এস্টাবলিশমেন্টের পরাজয়ের দিন।
ওরা চেয়েছিল হাদিকে মেরে বাকি সবাইকে ভয় দেখাইয়া আগের সেই আওয়ামী লীগ- বিএনপি বাইনারি বজায় রাখবে।
হাদি এই রাজনীতির বিরুদ্ধে দাঁড়াইসিল।
আজ হাদির পাশে ৩০ লাখ মানুষ এসে হাদির পাশে দাড়াইয়া মেসেজ দিল, আমরা এখনও আছি।
ওরা হাদির জান আর জুলাই এক সাথে কেড়ে নিতে চেয়েছিল।
কিন্তু আমাদের ভাই শহীদ শরীফ ওসমান হাদি জান দিল, জুলাই দিল না।
বরং নিজের রক্ত দিয়ে মৃতপ্রায় জুলাইকে উনি আরও একবার প্রাণ সঞ্চার করে গেলেন।