Grow Your Reader

Grow Your Reader Grow Your Reader Foundation (GYRF) is a youth-led, government-approved non-profit organization working toward achieving SDG 4: Quality Education since 2016.

Grow Your Reader Foundation is a government-approved non-profit organization ensuring quality education for children through its own curriculum, teacher training, community-led school programs, and library initiatives, reaching over 10,000 readers. We aim to build a culture of reading by providing free access to books and a structured curriculum that strengthens reading skills and nurtures lifelon

g reading habits. Through community-led initiatives, school programs, and learning activities, we strive to ensure inclusive and quality education. We also provide training for teachers, parents, and aspiring educators to create a supportive learning environment for children. Our vision is to empower children to grow into responsible, thoughtful citizens who actively contribute to positive change in their communities.

21/08/2026

ফনিক্স শেখানো মানেই শুধু অক্ষরের ধ্বনি শেখানো নয়—ধ্বনিগুলো কীভাবে একসাথে করে শব্দ পড়তে হয়, সেটাও ধাপে ধাপে শেখানো জরুরি।
আমাদের ‘চলুন একসাথে সমাধান করি’ উদ্যোগের এই পর্বে একজন অভিভাবকের প্রশ্নের উত্তর দিয়েছি—Phonic Sounds শেখার পর শিশুকে কীভাবে পরবর্তী ধাপে নিয়ে যাবেন এবং বাড়িতে কীভাবে Blending অনুশীলন করাবেন। শুরু করুন সহজ CVC শব্দ দিয়ে, ধীরে ধীরে নতুন শব্দ যোগ করুন এবং নিয়মিত অনুশীলনের মাধ্যমে শিশুকে Sound থেকে Word Reading-এর দিকে এগিয়ে নিন।
আপনারও যদি Phonics, Reading বা শিশুর শেখা নিয়ে জানার ইচ্ছা থাকে আমাদের সাথে ১০-ই সেপ্টেম্বর যোগ দিন শিক্ষকতার হাতেখড়িঃ Reading Secrets ফ্রি অনলাইন ওয়ার্কশপে।

রেজিস্ট্রেশন লিংক কমেন্টে।

20/08/2026

শিশুকে ফনিক্স শেখানোর ক্ষেত্রে শুধু ধ্বনি চিনিয়ে দেওয়াই যথেষ্ট নয়। ধাপে ধাপে নির্দেশনা, নিয়মিত অনুশীলন, কার্যকর ওয়ার্কশিট এবং আনন্দময় ও ইন্টার‌্যাক্টিভ কার্যক্রম—সবকিছু মিলেই শেখার অভিজ্ঞতাকে আরও কার্যকর করে তোলে।
এই বিষয়গুলো মাথায় রেখেই ১০ বছরের গবেষণার ভিত্তিতে Reading Secrets-এর ৫টি বই ও ৩৯০+ ওয়ার্কশিটের নমুনা তৈরি করা হয়েছে, যাতে শিক্ষক, টিউটর ও অভিভাবকরা শিশুদের বয়স ও শেখার স্তর অনুযায়ী আরও সহজে ফনিক্স ও ইংরেজি পড়া শেখাতে পারেন।
শিক্ষক, অভিভাবক ও আগ্রহী শিক্ষকদের সঙ্গে Reading Secrets কারিকুলামের পরিচয় করিয়ে দিতে আমরা নিয়মিত আয়োজন করছি ফ্রি অনলাইন ওয়ার্কশপ।

এই ধারাবাহিকতায় আগামী ১০ সেপ্টেম্বর আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে শিক্ষকতার হাতেখড়িঃ Reading Secrets — Free Online Workshop। ফনিক্স ও শিশুদের ইংরেজি পড়া শেখানোর পদ্ধতি সম্পর্কে জানতে এবং Reading Secrets কারিকুলাম সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের সঙ্গে যুক্ত হোন।
Registration Link: https://forms.gle/TVyVi4f7mAT14JSUA

#শিক্ষকতারহাতেখড়ি #শিশুরপড়াশোনা

ফনিক্স নিয়ে আমরা যা জানি, তার পেছনে রয়েছে বহু বছরের গবেষণা।  এই তথ্যগুলো National Reading Panel (NRP)-এর গবেষণাভিত্তিক প...
19/08/2026

ফনিক্স নিয়ে আমরা যা জানি, তার পেছনে রয়েছে বহু বছরের গবেষণা। এই তথ্যগুলো National Reading Panel (NRP)-এর গবেষণাভিত্তিক পর্যালোচনার সঙ্গে সম্পর্কিত। যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উদ্যোগে গঠিত এই স্বাধীন বিশেষজ্ঞ প্যানেল শিশুদের কীভাবে রিডিং পড়তে শেখানো সবচেয়ে কার্যকর, তা জানতে বিপুল পরিমাণ গবেষণা পর্যালোচনা ও বিশ্লেষণ করেছিল। National Institute of Child Health and Human Development (NICHD)-এর নেতৃত্বে পরিচালিত এই কাজের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ছিল ফনিক্স ও অন্যান্য প্রাথমিক পাঠদানের পদ্ধতি।
তাদের গবেষণায় ফনিক্স শিক্ষণের ক্ষেত্রে পরিকল্পিত ও ধাপে ধাপে শেখানো, স্পষ্ট নির্দেশনা, ধ্বনি ও বর্ণের সম্পর্ক তৈরি এবং নিয়মিত অনুশীলনের গুরুত্ব উঠে এসেছে। এই তথ্যগুলো আমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে করিয়ে দেয়—শিশুকে শুধু ফনিক্স শেখানোই যথেষ্ট নয়; কীভাবে, কোন কোন ধাপে এবং কীভাবে অনুশীলনের মাধ্যমে শেখানো হবে, সেটিও সমান গুরুত্বপূর্ণ।
তাই শিশুদের পড়া শেখানোর দায়িত্বে থাকা আমাদের সবার জন্য প্রয়োজন সঠিক জ্ঞান ও শেখানোর পদ্ধতি। শিশুকে শেখানোর আগে, আমাদেরও শিখতে হবে কীভাবে শেখাতে হয়।

এই সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা করতে আগামী ১০-ঈ সেপ্টেম্বর আমরা আয়োজন করছি ‘শিক্ষকতার হাতেখড়িঃ Reading Secrets’ ফ্রি অনলাইন ওয়ার্কশপ।
আমাদের সাথে যুক্ত হতে রেজিস্ট্রেশন করুনঃ https://forms.gle/TVyVi4f7mAT14JSUA

একটি শিশুর শেখার পরিবেশ শুধু শ্রেণিকক্ষেই তৈরি হয় না—বাড়ি, পরিবার ও চারপাশের মানুষের আচরণও তার বেড়ে ওঠায় গুরুত্বপূর্ণ ভূ...
18/08/2026

একটি শিশুর শেখার পরিবেশ শুধু শ্রেণিকক্ষেই তৈরি হয় না—বাড়ি, পরিবার ও চারপাশের মানুষের আচরণও তার বেড়ে ওঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই শিশুদের ঘিরে থাকা অভিভাবক, শিক্ষক ও তরুণদের জন্য শেখার সুযোগ তৈরি করাও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। এই ভাবনা থেকেই আমরা নিয়মিত বিনামূল্যে বিভিন্ন ওয়ার্কশপ ও সেশনের আয়োজন করি। আর সেই সেশনগুলোতে পাওয়া আপনাদের মতামত, প্রশ্ন ও আগ্রহ থেকেই এবার আমরা নিয়ে আসছি আমাদের নতুন ফ্রি ওয়েবিনার—“আমার শিশুর জন্য”।

এই সেশনে আমাদের সঙ্গে থাকবেন Rudmila Mahbub, Senior Lecturer at BRAC University, একজন অভিজ্ঞ শিক্ষাবিদ যিনি ২০১২ সাল থেকে বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষকতা করছেন। শিক্ষা, Psychology, Applied Ethics ও সামাজিক বিভিন্ন বিষয়ে তাঁর একাডেমিক ও গবেষণার অভিজ্ঞতা রয়েছে।

শিশুর বেড়ে ওঠার ক্ষেত্রে বড়দের দৈনন্দিন ভূমিকা ও পারস্পরিক সম্পর্ককে কেন্দ্র করে তিনি আলোচনা করবেন; শিশুর কথা, অনুভূতি ও প্রয়োজন বুঝে ইতিবাচকভাবে যুক্ত থাকা, প্রয়োজনীয় সহায়তার মাধ্যমে শিশুর স্বাধীনতা ও সক্ষমতা গড়ে তোলা, খেলার মাধ্যমে শিশুর ভাষা, সামাজিক দক্ষতা, সৃজনশীলতা ও সমস্যা সমাধানের বিকাশ, শিশুর মধ্যে দায়িত্ববোধ, সহমর্মিতা, সহযোগিতা ও অংশগ্রহণের চর্চা নিয়ে।

শিশুর বেড়ে ওঠার পথে আমরা কীভাবে আরও সচেতন, সহায়ক ও অর্থবহ ভূমিকা রাখতে পারি—চলুন, ৮-ই সেপ্টেম্বর একসাথে জানি ও ভাবি আমাদের শিশুর জন্য।
রেজিস্ট্রেশন লিংকঃ https://forms.gle/S8iLFf6SdT6TpV1F7

17/08/2026

On 16 July, the Byaspur community came alive with colors, laughter, stories, and the sweetest spirit of togetherness as community members gathered at Hijlipara for their Gyaner Mela – Phol Utsob.

Nearly 135 people from 10 active groups joined the celebration. But this was so much more than a fair to enjoy seasonal fruits.
Every para brought fruits from their own gardens. Mothers lovingly prepared and arranged food. Children helped decorate the venue even in the middle of their exams. Grandparents and mothers shared stories. Girls spoke proudly about their right to play. And community groups came forward to share the changes, ideas, and small victories they have created together. Our adolescent boys managed all the logistics—from distributing fruits on banana-leaf plates to managing the crowd—demonstrating a beautiful example of healthy masculinity. ❤️

The day was filled with storytelling, cultural performances, traditional games, laughter, conversations, and so many happy moments. And yes, even the rain tried to join us, but it certainly couldn't stop the celebration! 🌧️❤️
What made this day even more special was that the community itself led the entire celebration. From the beautiful handmade decorations prepared by the women team to the dedicated support of our fathers and grandfathers, every little detail carried the care, creativity, and ownership of the people.
Watching everyone come together, celebrate one another, and proudly share what they have built reminded us of something very simple:
The sweetest harvest is not always the fruit we grow. Sometimes, it is the trust, friendship, confidence, and relationships we grow together. ❤️
And this Fhol Utsob was truly a beautiful harvest of all of those. 🍊

An ARC Initiative of Grow Your Reader supported by Global Fund for Children.

শিশুকে ইংরেজি রিডিং শেখানোর জন্য শুধু ইংরেজি জানা যথেষ্ট নয়; জানতে হয় কীভাবে শেখাতে হয়।এই ভাবনা থেকেই ‘Reading Secrets’—...
16/08/2026

শিশুকে ইংরেজি রিডিং শেখানোর জন্য শুধু ইংরেজি জানা যথেষ্ট নয়; জানতে হয় কীভাবে শেখাতে হয়।
এই ভাবনা থেকেই ‘Reading Secrets’—১০ বছরের গবেষণার ভিত্তিতে তৈরি একটি কাঠামোবদ্ধ পাঠ্যক্রম, যা শিক্ষক, অভিভাবক ও শিক্ষকতায় আগ্রহীদের শিশুদের ধাপে ধাপে ইংরেজি রিডিং শেখাতে সহায়তা করে। সঠিক নির্দেশনা, ধাপে ধাপে শেখানোর পদ্ধতি এবং ৩৯০+ ওয়ার্কশিটের নমুনার মাধ্যমে Reading Secrets শিশুদের পড়ার ভিত্তি আরও শক্তভাবে গড়ে তুলতে সাহায্য করে।
এই বিশেষ কারিকুলাম সম্পর্কে জানতে এবং শিশুদের পড়া শেখানোর আরও কার্যকর পদ্ধতি আলোচনা করতে আমাদের সঙ্গে থাকছেন সাদিয়া জাফরিন।
বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় পরিবর্তন আনার প্রত্যয় থেকেই তাঁর পথচলা। তিনি Grow Your Reader Foundation-এর প্রতিষ্ঠাতা, যেখানে সৃজনশীল পাঠ্যক্রম, শিক্ষক প্রশিক্ষণ এবং কমিউনিটি উদ্যোগের মাধ্যমে শিশুদের মানসম্মত শিক্ষার সুযোগ তৈরিতে কাজ করা হচ্ছে।
তাঁর দীর্ঘদিনের শিক্ষা-অভিজ্ঞতার মধ্যে রয়েছে Teach For Bangladesh Fellowship, Teach For All-এর Global Girls Education Fellowship, এবং BRAC University থেকে Education-এ Postgraduate Diploma।
তাঁর কাজের ভিত্তি গড়ে উঠেছে আন্তর্জাতিক ও প্র্যাকটিক্যাল অভিজ্ঞতার ওপর। তিনি অংশগ্রহণ করেছেন Teaching Foundational Literacy and Numeracy (FLN) to Grow Student Leadership শীর্ষক ১ মাসব্যাপী আন্তর্জাতিক ওয়ার্কশপে, যেখানে বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষকদের সঙ্গে তিনি Foundational Literacy ও Numeracy উন্নয়নের গবেষণাভিত্তিক কৌশল নিয়ে কাজ করেছেন এবং প্রান্তিক শিশুদের শেখার চ্যালেঞ্জ নিয়ে নতুনভাবে ভাবতে শিখেছেন।

তিনি আরও প্রশিক্ষণ নিয়েছেন UNESCO MGIEP-এর SEL for Classrooms কোর্সে, যেখানে শ্রেণিকক্ষে Social and Emotional Learning (SEL) প্রয়োগের বৈজ্ঞানিক ভিত্তি ও ব্যবহারিক কৌশল শেখানো হয়। পাশাপাশি SEL for Teachers কোর্সের মাধ্যমে শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য আবেগ নিয়ন্ত্রণ, সচেতনতা বৃদ্ধি এবং ইতিবাচক আচরণ গঠনের কার্যকর টুলস ও কৌশল সম্পর্কে দক্ষতা অর্জন করেছেন।
শিক্ষাক্ষেত্রে তাঁর অবদানের স্বীকৃতি হিসেবে তিনি পেয়েছেন BTI The Daily Star Stellar Women in Education 2023 Award, Top 100 Leaders in Education Award 2022 এবং Inspiring Award। তাঁর নেতৃত্বে WoW: Wheels of Wisdom পেয়েছে EIFL Public Library Innovation Award 2022 এবং নির্বাচিত হয়েছে hundrED Global Collection 2025-এ।
একজন শিক্ষানুরাগী উদ্যোক্তা ও দীর্ঘদিনের শিক্ষা-কর্মী হিসেবে তাঁর অভিজ্ঞতা থেকে Reading Secrets-এর পেছনের ভাবনা, ফনিক্সের প্রয়োগ এবং শিশুদের পড়া শেখানোর কার্যকর পদ্ধতি সম্পর্কে জানার সুযোগ পাবেন এই ওয়ার্কশপে। আপনি যদি শিক্ষক, টিউটর, অভিভাবক বা শিক্ষকতায় আগ্রহী হন—এই ওয়ার্কশপটি হতে পারে শিশুদের ইংরেজি রিডিং শেখানোর পদ্ধতিকে আরও ভালোভাবে বোঝার একটি গুরুত্বপূর্ণ প্রথম ধাপ।

১০-ই সেপ্টেম্বর শিক্ষকতার হাতেখড়িঃ Reading Secrets ফ্রি অনলাইন ওয়ার্কশপে যুক্ত হতে আজই রেজিস্ট্রেশন করুনঃ https://forms.gle/TVyVi4f7mAT14JSUA

14/08/2026

পাহাড়িয়াপাড়া আগামীর স্কুলের গল্প আরও অনেক মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য ATN Bangla-কে আন্তরিক ধন্যবাদ।
একটি কমিউনিটি কীভাবে নিজেদের ঐতিহ্য, স্থানীয় জ্ঞান ও সম্মিলিত উদ্যোগকে কাজে লাগিয়ে একটি মাটির স্কুল গড়ে তুলেছে—এই গল্পটি শুধু একটি স্কুলের গল্প নয়; এটি কমিউনিটির শক্তি, সংস্কৃতি এবং একটি টেকসই ভবিষ্যৎ গড়ার গল্প।
এই গল্পের আরও কাছাকাছি আসতে আপনিও আমাদের সঙ্গে Community Immersion -এ অংশ নিতে পারেন। আপনি সরাসরি স্কুলটি ঘুরে দেখতে, কমিউনিটির মানুষের সঙ্গে কথা বলতে, তাদের জীবন ও সংস্কৃতি সম্পর্কে জানতে এবং কাছ থেকে এই অনন্য উদ্যোগের অভিজ্ঞতা নিতে পারবেন।
শুধু দেখতে নয়—শিখতে, জানতে এবং কমিউনিটির সঙ্গে যুক্ত হতে আসুন পাহাড়িয়াপাড়ায়।
২২ আগস্টের Community Immersion -এ আমাদের সঙ্গে আপনিও যোগ দিতে পারেন।
বিস্তারিত: https://forms.gle/3Z8SmYgSXo1y6b8p7
আবারও ধন্যবাদ ATN Bangla-কে পাহাড়িয়াপাড়ার গল্পটি তুলে ধরার জন্য। 💚

https://www.facebook.com/share/v/19AuCpFcJN/

শিশুর হাতে বই তুলে দেওয়াই কি তাকে পাঠক করে তোলে?শিশুর পড়ার দক্ষতা গড়ে উঠতে প্রয়োজন সঠিক দিকনির্দেশনা, ধাপে ধাপে শেখানোর ...
13/08/2026

শিশুর হাতে বই তুলে দেওয়াই কি তাকে পাঠক করে তোলে?
শিশুর পড়ার দক্ষতা গড়ে উঠতে প্রয়োজন সঠিক দিকনির্দেশনা, ধাপে ধাপে শেখানোর পদ্ধতি এবং এমন একজন শিক্ষক বা অভিভাবক, যিনি জানেন—কোন বয়সে, কোন পর্যায়ে, কীভাবে পড়া শেখাতে হবে।

কিন্তু শিশুদের রিডিং পড়া শেখানোর আগে আমাদের নিজেদেরও জানতে হবে কীভাবে রিডিং পড়া শেখাতে হয়।
শিশুর পড়ার ভিত্তি গড়ে তোলা শুধু একজন শিক্ষকের দায়িত্ব নয়। একজন অভিভাবক, শিক্ষক, টিউটর কিংবা ভবিষ্যতে যারা শিক্ষকতা করতে চান—সবারই এই বিষয়ে সচেতন ও প্রস্তুত হওয়া প্রয়োজন। কারণ একটি শিশুর পড়ার সঙ্গে তার আত্মবিশ্বাস, শেখার আগ্রহ এবং ভবিষ্যতের শিক্ষাজীবনও জড়িয়ে আছে।

এই দায়িত্ববোধ থেকেই আমরা আয়োজন করছি শিক্ষকতার হাতেখড়িঃ Reading Secrets—ফ্রি অনলাইন ওয়ার্কশপ। আমাদের লক্ষ্য হলো, অভিভাবক, শিক্ষক ও আগ্রহী শিক্ষকদের ফনিক্স ও শিশুদের পড়া শেখানোর পদ্ধতি সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞান, সচেতনতা ও আত্মবিশ্বাস তৈরি করা—যাতে তারা শিশুদের আরও কার্যকরভাবে পড়তে শেখাতে পারেন।
শিশুর শেখার পথকে সহজ করতে হলে, আমাদের আগে জানতে হবে সেই পথটি কীভাবে তৈরি করতে হয়। তাই ফনিক্সের মৌলিক ধারণা, ফনিক্সের ব্যবহারিক প্রয়োগ এবং Reading Secrets কারিকুলামের সঙ্গে পরিচিত হতে ১০-ই সেপ্টেম্বর আমাদের সাথে যুক্ত হন।

রেজিস্ট্রেশন লিংকঃ https://forms.gle/TVyVi4f7mAT14JSUA

12/08/2026

২২ আগস্ট আপনি এমন একটি শেখার অভিজ্ঞতার অংশ হতে যাচ্ছেন, যেখানে ভিন্ন পেশা, বয়স ও জীবনের অভিজ্ঞতার মানুষ একসঙ্গে এসে একে অপরের কাছ থেকে শিখবেন।
শিক্ষকরা পাবেন বাস্তব শ্রেণিকক্ষে সৃজনশীল কার্যক্রম পরিচালনার অভিজ্ঞতা, শিক্ষকতায় আগ্রহীরা শিশুদের সঙ্গে হাতে-কলমে কাজ করে Community-Led Education সম্পর্কে শিখবেন। যারা Youth, তারা ভিন্ন কমিউনিটির জীবন ও বাস্তবতার সঙ্গে পরিচিত হয়ে নতুন দৃষ্টিভঙ্গি অর্জন করবেন, আর ডেভেলপমেন্ট সেক্টরের কর্মীরা কমিউনিটি-নির্ভর উদ্যোগ ও স্থানীয় জ্ঞানকে কাছ থেকে বোঝার সুযোগ পাবেন। অভিভাবকরা সন্তানদের সঙ্গে একটি ভিন্ন পরিবেশে সময় কাটিয়ে তাদের নতুন অভিজ্ঞতার সঙ্গে পরিচিত করতে পারবেন।
সব মিলিয়ে, এই অভিজ্ঞতা শুধু একটি দিনের জন্য নয়—নতুনভাবে দেখা, শেখা এবং ভবিষ্যৎ পেশাগত ও ব্যক্তিগত যাত্রায় সেই শেখাকে সঙ্গে নিয়ে চলার সুযোগ। পাশাপাশি, আপনার Experiential Learning ও Community Engagement-এর স্বীকৃতি হিসেবে Community Immersion Certificate-ও যুক্ত হবে আপনার CV ও Professional Portfolio-তে।
তাই ২২ আগস্ট,শনিবার আমাদের Community Immersion-এ আপনিও যোগ দিয়ে এই অভিজ্ঞতার অংশ হন।

আসন সীমিত | রেজিস্ট্রেশন লিংকঃ https://forms.gle/3Z8SmYgSXo1y6b8p7

10/08/2026

বাংলাদেশের অনেক গ্রামীণ শিশুর জন্য স্কুলে যাওয়া এখনও শুধু পড়াশোনার বিষয় নয়; দূরত্ব, রাস্তা ও যাতায়াতের নানা চ্যালেঞ্জও তাদের শিক্ষার পথে বাধা হয়ে দাঁড়ায়।
পাহাড়িয়াপাড়া আগামীর স্কুল সেই বাস্তবতাকে সামনে রেখে গড়ে ওঠা একটি কমিউনিটি-নির্ভর উদ্যোগ। এখানে একটি স্কুল তৈরি হয়েছে শুধু শিশুদের জন্য একটি শ্রেণিকক্ষ হিসেবে নয়, বরং স্থানীয় জ্ঞান, পরিবেশবান্ধব স্থাপত্য এবং কমিউনিটির সম্মিলিত উদ্যোগের মাধ্যমে একটি টেকসই সমাধান হিসেবে।
আর এই কারণেই Community Immersion আমাদের কাছে গুরুত্বপূর্ণ; কারণ এখানে এসে মানুষ শুধু একটি স্কুল দেখে না; তারা কাছ থেকে দেখে একটি কমিউনিটি কীভাবে নিজেদের চ্যালেঞ্জকে নিজেদের শক্তিতে পরিণত করতে পারে।
এই অভিজ্ঞতার স্বীকৃতি হিসেবে অংশগ্রহণকারীরা পান Community Immersion Certificate, যা তাঁদের ‘‘Experiential Learning ও Community Service’’-এর অংশ হিসেবে Professional Portfolio-তেও যুক্ত করতে পারেন।

আমাদের পরবর্তী কমিউনিটি ইমার্শন অনুষ্ঠিত হবে ২২-ই আগস্ট। আসুন, একটি নতুন দৃষ্টিভঙ্গির অংশ হই কমিউনিটি আর শিক্ষার মাঝে।
আপনিও এই অভিজ্ঞতার অংশ হতে রেজিস্ট্রেশন করুন: https://forms.gle/3Z8SmYgSXo1y6b8p7

Address

Dhaka

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801745266875

Alerts

Be the first to know and let us send you an email when Grow Your Reader posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Grow Your Reader:

Shortcuts

Share