Zahurul Haq Hall Quiz Club, Dhaka University

Zahurul Haq Hall Quiz Club, Dhaka University Zahurul Haq Hall Quiz Club is a official associate quiz club of DUQS at Shaheed Sergeant Zahurul Haq Hall, University of Dhaka.

It dedicatedly promotes and practices quizzing through sessions, workshops and national and inter-university competitions.

শহীদ সার্জেন্ট জহুরুল হক হল কুইজ ক্লাব, ঢাকা বিশ্ববিদ্যালয় এর পরবর্তী সাপ্তাহিক কুইজ সেশনে অংশগ্রহণের জন্য সকল জ্ঞানপিপ...
23/10/2025

শহীদ সার্জেন্ট জহুরুল হক হল কুইজ ক্লাব, ঢাকা বিশ্ববিদ্যালয় এর পরবর্তী সাপ্তাহিক কুইজ সেশনে অংশগ্রহণের জন্য সকল জ্ঞানপিপাসুদের আমন্ত্রণ রইল

টপিক: বাংলাদেশের নির্বাচনসমূহ
কুইজ মাস্টার: মোঃ তারেক হাসান
সময়: রাত ৯:৩০ ঘটিকা
তারিখ: ২৪ অক্টোবর, ২০২৫ | শুক্রবার
স্থান: কুইজ ক্লাব রুম, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল

শহীদ সার্জেন্ট জহুরুল হক হল কুইজ ক্লাব, ঢাকা বিশ্ববিদ্যালয় এর পরবর্তী সাপ্তাহিক কুইজ সেশনে অংশগ্রহণের জন্য সকল জ্ঞানপিপ...
16/09/2025

শহীদ সার্জেন্ট জহুরুল হক হল কুইজ ক্লাব, ঢাকা বিশ্ববিদ্যালয় এর পরবর্তী সাপ্তাহিক কুইজ সেশনে অংশগ্রহণের জন্য সকল জ্ঞানপিপাসুদের আমন্ত্রণ রইল

টপিক: উপনিবেশবাদ ও স্বাধীনতা সংগ্রাম
কুইজ মাস্টার: তামজিত রহমান তনয়
সময়: রাত ৯:৩০ ঘটিকা
তারিখ: ১৯ সেপ্টেম্বর, ২০২৫ | শুক্রবার
স্থান: কুইজ ক্লাব রুম, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল

গতকাল ২২ আগস্ট, ২০২৫ শুক্রবার রাত ১০টায় শহীদ সার্জেন্ট জহুরুল হক হল কুইজ ক্লাব রুমে সাপ্তাহিক কুইজ সেশনটি অনুষ্ঠিত হয়।...
23/08/2025

গতকাল ২২ আগস্ট, ২০২৫ শুক্রবার রাত ১০টায় শহীদ সার্জেন্ট জহুরুল হক হল কুইজ ক্লাব রুমে সাপ্তাহিক কুইজ সেশনটি অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, এই সেশনের টপিক ছিল "বেঙ্গল রেনেসাঁস ও বাঙালি শাসনামল"। সেশনে কুইজ মাস্টার হিসেবে ছিলেন জাপানিজ বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী ও শহীদ সার্জেন্ট জহুরুল হক হল কুইজ ক্লাবের প্রশিক্ষণ সম্পাদক মোঃ তারেক হাসান।

কুইজ মাস্টার মোঃ তারেক হাসানের অসাধারণ প্রেজেন্টেশন ও কুইজ মাস্টারিং সবাইকে মুগ্ধ করে। কুইজ সেশনে একক কৃতিত্বে লিখিত রাউন্ডে প্রথম স্থান অধিকার করে ইতিহাস বিভাগ, ২২-২৩ সেশনের তামজিত রহমান তনয়। লিখিত রাউন্ড থেকে বাছাইকৃত ৬টিম নিয়ে ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়। ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর বিজয়ী দল ঘোষণা করা হয়।

» চ্যাম্পিয়ন: টিম বাবর (মাহফুজুর রহমান মাহিম ও মোঃ নাফিস ইকবাল)
» ফার্স্ট রানার্সআপ: টিম যাত্রাবাড়ী (মুনতাসির মাসুদ শাহীর ও আবু বকর সিদ্দিক তালহা)
» সেকেন্ড রানার্স‌আপ: টিম ডায়নামিক (তামজিত রহমান তনয় ও মোঃ আজিজুর রহমান)

সেশন শেষে কুইজ মাস্টার মোঃ তারেক হাসান, সাধারণ সম্পাদক হৃদয় আহমেদ স্বাধীন ও সভাপতি মুস‌আব আব্দুল্লাহ খন্দকার বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে তুলে দেন মহামূল্যবান ব‌ই।

সকল কুইজারকে এই প্রতিযোগিতাপূর্ণ কুইজ সেশনে অংশগ্রহণের জন্য অসংখ্য ধন্যবাদ ও অভিনন্দন।

Zahurul Haq Hall Quiz Club, Dhaka University

শহীদ সার্জেন্ট জহুরুল হক হল কুইজ ক্লাব, ঢাকা বিশ্ববিদ্যালয় এর পরবর্তী সাপ্তাহিক কুইজ সেশনে অংশগ্রহণের জন্য সকল জ্ঞানপিপ...
21/08/2025

শহীদ সার্জেন্ট জহুরুল হক হল কুইজ ক্লাব, ঢাকা বিশ্ববিদ্যালয় এর পরবর্তী সাপ্তাহিক কুইজ সেশনে অংশগ্রহণের জন্য সকল জ্ঞানপিপাসুদের আমন্ত্রণ রইল

টপিক: বেঙ্গল রেনেসাঁস ও বাঙালি শাসনামল
কুইজ মাস্টার: মোঃ তারেক হাসান
সময়: রাত ৯:৩০ ঘটিকা
তারিখ: ২২ আগস্ট, ২০২৫ | শুক্রবার
স্থান: কুইজ ক্লাব রুম, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল

গতকাল ১৫ আগস্ট, ২০২৫ শুক্রবার রাত ১০টায় শহীদ সার্জেন্ট জহুরুল হক হল কুইজ ক্লাব রুমে সাপ্তাহিক কুইজ সেশনটি অনুষ্ঠিত হয়।...
15/08/2025

গতকাল ১৫ আগস্ট, ২০২৫ শুক্রবার রাত ১০টায় শহীদ সার্জেন্ট জহুরুল হক হল কুইজ ক্লাব রুমে সাপ্তাহিক কুইজ সেশনটি অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, এই সেশনের টপিক ছিল "ঢাকা বিশ্ববিদ্যালয়, ডাকসু ও ছাত্ররাজনীতি", সেশনে কুইজ মাস্টার হিসেবে ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী ও শহীদ সার্জেন্ট জহুরুল হক হল কুইজ ক্লাবের সাধারণ সম্পাদক হৃদয় আহমেদ স্বাধীন।

কুইজ সেশনে একক কৃতিত্বে লিখিত রাউন্ডে প্রথম স্থান অধিকার করে পপুলেশন সাইন্সেস বিভাগ, ২৪-২৫ সেশনের মো. নাফিস ইকবাল। লিখিত রাউন্ড থেকে বাছাইকৃত ৬টিম নিয়ে ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়। ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর বিজয়ী দল ঘোষণা করা হয়।

» চ্যাম্পিয়ন: টিম ওয়ান (তামজিত রহমান তনয় ও আজিজুর রহমান আজিজ)
» ফার্স্ট রানার্সআপ: টিম ফাইভ (মুছাব্বির রহমান ঈহিত ও মোঃ মেহেদী হাসান নুহিন)
» সেকেন্ড রানার্স‌আপ: টিম সিক্স (তারেক হাসান ও সৌরভ)

সেশন শেষে কুইজ মাস্টার সাধারণ সম্পাদক হৃদয় আহমেদ স্বাধীন ও সভাপতি মুস‌আব আব্দুল্লাহ খন্দকার বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে তুলে দেন মহামূল্যবান ব‌ই। বিজয়ীদের জন্য পুরষ্কার স্পন্সর করেছে Adamya Bangladesh Foundation‌, ফাউন্ডেশন এর পক্ষ থেকে শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ক্লাবের হাতে পুরস্কার হস্তান্তর করেন Hasan Zubayer Tufan.

সকল কুইজারকে এই প্রতিযোগিতাপূর্ণ কুইজ সেশনে অংশগ্রহণের জন্য অসংখ্য ধন্যবাদ ও অভিনন্দন।

Zahurul Haq Hall Quiz Club, Dhaka University

বিজয় ৭১ হল কুইজ ক্লাব কতৃক আয়োজিত “অভ্যুত্থান কুইজ ২০২৫” এ অন্ত:হল সেগমেন্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের ১৫টি দল...
11/08/2025

বিজয় ৭১ হল কুইজ ক্লাব কতৃক আয়োজিত “অভ্যুত্থান কুইজ ২০২৫” এ অন্ত:হল সেগমেন্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের ১৫টি দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ে চ্যাম্পিয়ন হয় শহীদ সার্জেন্ট জহুরুল হক হল কুইজ ক্লাব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দল “টিম সার্জেন্টস”। বিজয়ী দলের সদস্যরা হলেন, তামজিত তনয়, সৈয়দ জায়েদ ইকবাল ফাহিম ও মো. শামসুজ্জামান।

প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন, ঢাকা ইউনিভার্সিটি কুইজ সোসাইটির সাধারণ সম্পাদক অর্নব রায় পার্থ, সাবেক সাধারণ সম্পাদক মোহতাসিন বিল্লাহ ইমন ও বিজয় একাত্তর হল কুইজ ক্লাবের সম্মানিত মডারেটর স্যার।

শহীদ সার্জেন্ট জহুরুল হক হল কুইজ ক্লাব, ঢাকা বিশ্ববিদ্যালয় এর পক্ষ থেকে টিম সার্জেন্টস এর বিজয়ী সদস্যদেরকে অসংখ্য শুভেচ্ছা ও অভিনন্দন।

ঈদুল আজহা পরবর্তী দীর্ঘ বিরতির পর আবারও শুরু হতে যাচ্ছে শহীদ সার্জেন্ট জহুরুল হক হল কুইজ ক্লাব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সা...
05/08/2025

ঈদুল আজহা পরবর্তী দীর্ঘ বিরতির পর আবারও শুরু হতে যাচ্ছে শহীদ সার্জেন্ট জহুরুল হক হল কুইজ ক্লাব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাপ্তাহিক কুইজ সেশন। সকলকে কুইজ সেশনে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ রইল। বিজয়ীদের জন্য আকর্ষণীয় পুরস্কার এর ব্যবস্থা রয়েছে।

টপিক: ঢাকা বিশ্ববিদ্যালয়, ডাকসু ও ছাত্ররাজনীতি
কুইজ মাস্টার: হৃদয় আহমেদ স্বাধীন
সময়: রাত ৯:৩০ ঘটিকা
তারিখ: ১৫আগস্ট, ২০২৫ | শুক্রবার
স্থান: কুইজ ক্লাব রুম, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল

শোকবার্তা
29/06/2025

শোকবার্তা

শহীদ সার্জেন্ট জহুরুল হক হল কুইজ ক্লাব, ঢাকা বিশ্ববিদ্যালয় এর পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক! তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া ...
06/06/2025

শহীদ সার্জেন্ট জহুরুল হক হল কুইজ ক্লাব, ঢাকা বিশ্ববিদ্যালয় এর পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক! তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। 🌙✨

সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
এই পবিত্র দিনে ভালোবাসা, শান্তি ও সৌহার্দ্য ছড়িয়ে পড়ুক আমাদের চারপাশে। পরিবার, বন্ধু ও প্রিয়জনদের সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত হয়ে উঠুক আনন্দময়।

বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী ২০২৫ সালের ২৪ মে পালিত হচ্ছে গভীর শ...
24/05/2025

বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী ২০২৫ সালের ২৪ মে পালিত হচ্ছে গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে। তিনি ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ, মঙ্গলবার, ২৪শে মে ১৮৯৯ খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।

তিনি ছিলেন একাধারে কবি, গীতিকার, সুরকার, নাট্যকার, সাংবাদিক, দার্শনিক ও সমাজচিন্তক এক কথায় বাংলা সাহিত্যের ইতিহাসে যাঁর স্থান চিরভাস্বর। তাঁর সাহিত্যকর্ম ও সঙ্গীতশিল্প আজও যুগকে অনুপ্রাণিত করে, সামাজিক পরিবর্তনের পথ দেখায়। তাই তিনি শুধু একজন কবি নন, তিনি ছিলেন এক আন্দোলনের নাম, এক জীবন্ত আদর্শ।

কবি কাজী নজরুল ইসলামের জীবনের সূচনা হয়েছিল দারিদ্র্য আর সংগ্রামের মধ্যে দিয়ে। ছোটবেলায় পিতৃহারা নজরুল মসজিদের মুয়াজ্জিন হিসেবে কাজ করেছেন, লেটো গানে অংশ নিয়েছেন, সেনাবাহিনীতেও যোগ দিয়েছেন। কিন্তু এই কঠিন জীবনসংগ্রাম তাঁকে দমাতে পারেনি। তিনি সাহিত্য ও সংগীতের মাধ্যমে সমাজের বৈষম্য, শোষণ, কুসংস্কার ও ধর্মীয় গোঁড়ামির বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে গেছেন।

কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যজীবনের সূচনা ঘটে বিশ শতকের দ্বিতীয় দশকে। ১৯২২ সালে প্রকাশিত হয় তাঁর বিখ্যাত কবিতা “বিদ্রোহী”, যা বাংলা সাহিত্যে সৃষ্টি করে নতুন এক ধারা। এই কবিতায় কবি নিজের আত্মাকে রূপ দিয়েছেন এক বিরাট শক্তিতে, যিনি অন্যায়, শোষণ ও ভণ্ডামির বিরুদ্ধে উচ্চারণ করেন সাহসের ঘোষণা:

“আমি চির-বিদ্রোহী বীর
বিশ্ব ছাড়ায়ে উঠিয়াছি একা,
শুনিনি কাহার ভয়,
দেখিনি কাহার চোখে কভু পরাজয়!”

এই কবিতা কবি কাজী নজরুল ইসলামকে শুধু সাহিত্যের জগতে নয়, রাজনৈতিক ও সামাজিক অঙ্গনেও পরিচিত করে তোলে। তাঁর লেখা প্রবন্ধ, কবিতা ও গল্প ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে গণচেতনাকে উজ্জীবিত করে।

কাজী নজরুল ইসলামের অমর সৃষ্টির আরেকটি দিক হলো তাঁর গান। প্রায় চার হাজার গান লিখে ও সুর দিয়ে নজরুল বাংলা সংগীতকে সমৃদ্ধ করেছেন। তাঁর গানে আছে প্রেম, প্রতিবাদ, ধর্মীয় ভাব, আধ্যাত্মিকতা এবং সাম্যবাদের স্পষ্ট প্রকাশ। কাজী নজরুল ইসলামের গানে ইসলামী ভাবধারা যেমন আছে, তেমনি আছে হিন্দু দেবদেবীর বন্দনার সুর। এই অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গিই তাঁকে করে তোলে অসাধারণ। কাজী নজরুল ইসলাম তাঁর গদ্য সাহিত্যে তুলে ধরেছেন সমাজে বিদ্যমান কুসংস্কার, ধর্মীয় গোঁড়ামি ও লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ। তাঁর উপন্যাস “মৃত্যুক্ষুধা” ও “কুহেলিকা” প্রগতিশীল চিন্তার ধারক।

একইভাবে, যুগবাণী, দুর্দিনের যাত্রী, রাজবন্দীর জবানবন্দি প্রভৃতি প্রবন্ধগ্রন্থে তিনি সমসাময়িক সমাজ ও রাজনীতির নির্ভীক সমালোচনা করেছেন। আজকের পৃথিবীতে যখন বিদ্বেষ, ধর্মীয় অসহিষ্ণুতা ও বৈষম্য বাড়ছে, তখন তাঁর অমর সৃষ্টি আমাদের জন্য আলোর দিশারি। তাঁর লেখা আমাদের শিখায় কিভাবে সাহসিকতা, মানবতা ও ভালোবাসা দিয়ে সমাজ পরিবর্তন সম্ভব।

তাই তিনি বাংলা সাহিত্যে এক বিস্ময়কর দ্যুতি । ২০২৫ সালে তাঁর ১২৬তম জন্মবার্ষিকী আমাদের স্মরণ করিয়ে দেয় যে, কবির আদর্শ ও ভাবনা আজও প্রাসঙ্গিক। বৈষম্য, ধর্মীয় অসহিষ্ণুতা ও সামাজিক অবিচার যখন বিশ্বজুড়ে উদ্বেগের বিষয়, তখন তাঁর জীবনদর্শন নতুন করে আলো জ্বালাতে পারে। তাঁর সাহসী কণ্ঠ, তারুণ্যের অগ্নিশিখা ও মানবতাবাদের মন্ত্র আমাদের আগামী প্রজন্মকে উদ্বুদ্ধ করতে পারে।

তাঁর সাহিত্য ও সংগীত শুধু অতীত নয়, বর্তমান ও ভবিষ্যতেরও পাথেয়। কবির জন্মদিনে আমরা তাঁকে শুধু স্মরণই করি না, তাঁর আদর্শ বাস্তব জীবনে অনুসরণ করাই হোক আমাদের শ্রদ্ধার প্রকৃত প্রকাশ।

লেখা ও ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদ কর্তৃক আয়োজিত 'ঢাকা বিশ্ববিদ্যালয় সাহিত্য উৎসব ২০২৫' এর সাহিত্য কুইজ প্রতিযোগিতায় প্রথম ...
14/05/2025

ঢাকা বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদ কর্তৃক আয়োজিত 'ঢাকা বিশ্ববিদ্যালয় সাহিত্য উৎসব ২০২৫' এর সাহিত্য কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন জহুরুল হক হল কুইজ ক্লাবের সাধারণ সম্পাদক হৃদয় আহমেদ স্বাধীন।
জহুরুল হক হল হল কুইজ ক্লাবের পক্ষ থেকে তাকে অনেক অনেক অভিনন্দন এবং ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জানাই।

গতকাল ১০ মে, ২০২৫ শুক্রবার রাত ১০টায় শহীদ সার্জেন্ট জহুরুল হক হল কুইজ ক্লাব রুমে এবারের সাপ্তাহিক কুইজ সেশনটি অনুষ্ঠিত ...
10/05/2025

গতকাল ১০ মে, ২০২৫ শুক্রবার রাত ১০টায় শহীদ সার্জেন্ট জহুরুল হক হল কুইজ ক্লাব রুমে এবারের সাপ্তাহিক কুইজ সেশনটি অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, এই সেশনের টপিক ছিল "ক্রীড়াজগৎ", সেশনে কুইজ মাস্টার হিসেবে ছিলেন বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী ও শহীদ সার্জেন্ট জহুরুল হক হল কুইজ ক্লাবের অর্থ সম্পাদক রিফাত হোসাইন। কুইজ সেশনে একক কৃতিত্বে প্রথম স্থান অধিকার করে ইতিহাস বিভাগ, ২২-২৩ সেশনের তামজিত রহমান তনয় এবং ২য় স্থান অধিকার করে ২৩-২৪ সেশনের সমাজবিজ্ঞান বিভাগের মাহফুজুর রহমান মাহিম। সেশন শেষে কুইজ মাস্টার তামজিত রিফাত হোসাইন ও সাধারণ সম্পাদক হৃদয় আহমেদ স্বাধীন বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে তুলে দেন মহামূল্যবান ব‌ই।
সকল কুইজারকে এই প্রতিযোগিতাপূর্ণ কুইজ সেশনে অংশগ্রহণের জন্য অসংখ্য ধন্যবাদ ও অভিনন্দন।

Zahurul Haq Hall Quiz Club, Dhaka University

Address

Shahid Sergeant Zahurul Haq Hall, Dhaka University
Dhaka

Opening Hours

21:00 - 00:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Zahurul Haq Hall Quiz Club, Dhaka University posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Zahurul Haq Hall Quiz Club, Dhaka University:

Share