National Brighten Association - NBA

National Brighten Association - NBA National Brighten Association (NBA) is a youth-led, non-profit organization in Bangladesh committed to social development and community empowerment.

National Brighten Association - NBA is youth-led organisation in Bangladesh, committed to empowering communities through initiatives in education, health, environment, women empowerment, social welfare and youth development. NBA works across sectors including education, health, environment, women's empowerment, and youth leadership. Through awareness campaigns, workshops, volunteer-driven projects, and humanitarian efforts, NBA aims to build a brighter, more inclusive future for all.

“প্রজেক্ট বর্ণমালার ১ম আনুষ্ঠানিক বৈঠক সম্পন্ন” | বর্ণমালা: সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা নিশ্চিত করতে প্রজেক্ট বর্ণমালা এ...
31/05/2026

“প্রজেক্ট বর্ণমালার ১ম আনুষ্ঠানিক বৈঠক সম্পন্ন” | বর্ণমালা:

সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা নিশ্চিত করতে প্রজেক্ট বর্ণমালা এর ১ম আনুষ্ঠানিক বৈঠক সফলভাবে সম্পন্ন হয়েছে। বৈঠকে শিক্ষা কার্যক্রমের সম্প্রসারণ, স্বেচ্ছাসেবক সমন্বয় এবং সুবিধাবঞ্চিত শিশুদের জন্য দীর্ঘমেয়াদি শিক্ষা উদ্যোগ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।

এ বৈঠকে বিশেষভাবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শারমিন সুলতানা, যিনি প্রজেক্ট বর্ণমালার লক্ষ্য ও কার্যক্রম সম্পর্কে মূল্যবান দিক-নির্দেশনা প্রদান করেন।

শিক্ষা হোক পরিবর্তনের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার, আর প্রজেক্ট বর্ণমালা হোক আলোকিত আগামী গড়ার এক নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম।

~প্রজেক্ট বর্ণমালা
(এনবিএ পরিচালিত একটি শিক্ষামূলক উদ্যোগ)

ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক প্রতিটি হৃদয়, ভালোবাসা ও মানবতার আলোয় ভরে উঠুক আমাদের চারপাশ। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে Natio...
27/05/2026

ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক প্রতিটি হৃদয়, ভালোবাসা ও মানবতার আলোয় ভরে উঠুক আমাদের চারপাশ। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে National Brighten Association - NBA এর পক্ষ থেকে শুভাকাঙ্ক্ষী ও দেশবাসীকে জানাই ঈদের আন্তরিক শুভেচ্ছা।

​সৌহার্দ্য আর সম্প্রীতির বন্ধনে ছড়িয়ে পড়ুক ঈদের আনন্দ!

​ঈদ মোবারক! ✨

~ন্যাশনাল ব্রাইটেন অ্যাসোসিয়েশন (এনবিএ)

23/05/2026

শিশু রামিসা হ*ত্যার বিচার ও সারাদেশে ধ*র্ষণের প্রতিরোধে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন তরুণ সংগঠক ও সমাজকর্মী শাহিনুর সুমি।

তার বক্তব্যে উঠে আসে শিশু নিরাপত্তা, সামাজিক সচেতনতা, বিচারহীনতার সংস্কৃতি এবং একটি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গড়ার প্রয়োজনীয়তা।

ন্যাশনাল ব্রাইটেন অ্যাসোসিয়েশন (NBA) বিশ্বাস করে–শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামাজিক দায়িত্ব।

~ ন্যাশনাল ব্রাইটেন অ্যাসোসিয়েশন (এনবিএ)

‘শিশু রামিসা হ*ত্যার বিচার ও শিশু নির্যাতনের বিরুদ্ধে NBA-এর প্রতিবাদ সভা’জাতীয় প্রেস ক্লাবের সামনে সম্মিলিত সংগঠনের উদ্...
22/05/2026

‘শিশু রামিসা হ*ত্যার বিচার ও শিশু নির্যাতনের বিরুদ্ধে NBA-এর প্রতিবাদ সভা’

জাতীয় প্রেস ক্লাবের সামনে সম্মিলিত সংগঠনের উদ্যোগে আয়োজিত পল্লবীর ৭ বছর বয়সী শিশু রামিসা হ*ত্যা ও সারাদেশে ধ*র্ষণের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশে National Brighten Association - NBA স্বতঃস্ফূর্তভাবে একাত্মতা পোষণ করে প্রতিবাদ গড়ে তোলে।

ন্যাশনাল ব্রাইটেন অ্যাসোসিয়েশন (NBA) শিশু রামিসাসহ সকল নির্যাতিত শিশুর জন্য দ্রুত, স্বচ্ছ ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করছে এবং একইসাথে শিশুদের জন্য একটি নিরাপদ, মানবিক ও সচেতন বাংলাদেশ গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছে।

~ন্যাশনাল ব্রাইটেন অ্যাসোসিয়েশন (এনবিএ)

AI Power Skills Bootcamp: Mastering AI for Study, Career & Income 🚀বর্তমান যুগে প্রতিযোগিতায় এগিয়ে থাকতে হলে AI-এর সঠিক ...
21/05/2026

AI Power Skills Bootcamp: Mastering AI for Study, Career & Income 🚀

বর্তমান যুগে প্রতিযোগিতায় এগিয়ে থাকতে হলে AI-এর সঠিক ব্যবহার জানার কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি এবং ক্যারিয়ারে এক ধাপ এগিয়ে রাখতে National Brighten Association - NBA আয়োজন করতে যাচ্ছে ২ দিনের বিশেষ “AI Power Skills Bootcamp”।

📌এই ২ দিনের বুটক্যাম্পে যা থাকছে—

📅 Day 1: Study Smarter with AI
▪️ AI Basics (No Tech Headache)
▪️ Assignments, Notes & Exam Preparation with AI

📅 Day 2: Career & Income with AI
▪️ CV Making & Job Preparation Made Easy
▪️ Earn Money using AI (Simple Ways for Students)

🎯এই বুটক্যাম্পে অংশগ্রহণ করে আপনি শিখতে পারবেন:
▪️ AI ব্যবহার করে স্মার্টভাবে পড়াশোনা ও পরীক্ষার প্রস্তুতি
▪️ প্রফেশনাল CV তৈরি ও জব প্রিপারেশন
▪️ সহজে প্রেজেন্টেশন তৈরি করার কৌশল
▪️ AI-এর মাধ্যমে আয় করার প্রাথমিক ধারণা

📅 তারিখ: ০৩ জুন ও ০৪ জুন
⏰ সময়: রাত ৯:০০টা
💻 প্ল্যাটফর্ম: Google Meet
💰 রেজিস্ট্রেশন ফি: মাত্র ১১১৳
✴️বিকাশ/নগদ: 01849-743974
📍রেজিষ্ট্রেশন লিংক: [কমেন্ট সেকশনে]

🎓 Mentor:
Reyad Uddin Bhuiyan
Digital Marketing Specialist
Sr. Instructor at BRAC
CEO, TechyOctopus

✴️ ২ দিনের সেশন সম্পন্নকারীদের জন্য থাকবে E-Certificate “Certificate of Completion”

🛑 আসন সীমিত! শেখার এই সুযোগ হাতছাড়া করবেন না। এখনই রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।

(বিঃদ্রঃ এই সেশনের রেজিষ্ট্রেশন ফি-এর একটি অংশ সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষাপ্রকল্পে ব্যয় করা হবে। আপনার অংশগ্রহণ মানেই একটি সামাজিক পরিবর্তনের অংশ হওয়া।)


আয়োজনে–
ন্যাশনাল ব্রাইটেন অ্যাসোসিয়েশন (এনবিএ)

রাজধানীর পল্লবী এলাকায় ৭ বছরের শিশু রামিসা আক্তারের নির্মম হত্যাকাণ্ডে National Brighten Association - NBA  গভীর শোক, উ...
20/05/2026

রাজধানীর পল্লবী এলাকায় ৭ বছরের শিশু রামিসা আক্তারের নির্মম হত্যাকাণ্ডে National Brighten Association - NBA গভীর শোক, উদ্বেগ ও তীব্র নিন্দা প্রকাশ করছে।

NBA এই ঘটনার দ্রুত, স্বচ্ছ এবং দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছে। একই সাথে, অপরাধীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ করা যায়।

~ন্যাশনাল ব্রাইটেন অ্যাসোসিয়েশন (এনবিএ)

**e

📣 “সাইবার বুলিং ও অনলাইন হয়রানি প্রতিরোধে শতাধিক নারী শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত”বর্তমান ডিজিটাল যুগে ...
19/05/2026

📣 “সাইবার বুলিং ও অনলাইন হয়রানি প্রতিরোধে শতাধিক নারী শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত”

বর্তমান ডিজিটাল যুগে নারী শিক্ষার্থীদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করা এবং সাইবার বুলিং ও অনলাইন হ্যারাসমেন্ট সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে National Brighten Association - NBA এর উদ্যোগে বিশেষ সচেতনতামূলক সেশন সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হোম ইকোনোমিক্স ইউনিটভুক্ত Government College of Applied Human Science-এ অনুষ্ঠিত “Cyber Bullying & Online Harassment: Identify, Block & Report” শীর্ষক এই সেশনে শতাধিক নারী শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

সেশনে অনলাইন নিরাপত্তা, ডিজিটাল প্রাইভেসি, সোশ্যাল মিডিয়া সুরক্ষা, সাইবার অপরাধ প্রতিরোধ এবং নারীদের নিরাপদ ডিজিটাল উপস্থিতি নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন Government College of Applied Human Science-এর অধ্যক্ষ প্রফেসর মেহেরুন নিসা এবং ন্যাশনাল ব্রাইটেন অ্যাসোসিয়েশন (এনবিএ)-এর প্রতিষ্ঠাতা ও সভাপতি জনাব তামজিদ মাহমুদ সিয়াম। সেশনটি পরিচালনা করেন সাইবার সিকিউরিটি রিসার্চার জনাব হিমেল আহমেদ।

নারীদের জন্য নিরাপদ, সচেতন ও দায়িত্বশীল ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে ন্যাশনাল ব্রাইটেন অ্যাসোসিয়েশন (এনবিএ) ভবিষ্যতেও এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

~ন্যাশনাল ব্রাইটেন অ্যাসোসিয়েশন (এনবিএ)

📢 সাইবার বুলিং ও অনলাইন হয়রানি প্রতিরোধে সচেতনতামূলক সেশন | NBA: বর্তমান ডিজিটাল যুগে সাইবার বুলিং, অনলাইন হ্যারাসমেন্ট,...
18/05/2026

📢 সাইবার বুলিং ও অনলাইন হয়রানি প্রতিরোধে সচেতনতামূলক সেশন | NBA:

বর্তমান ডিজিটাল যুগে সাইবার বুলিং, অনলাইন হ্যারাসমেন্ট, ফেইক আইডি, স্ক্যাম ও ব্যক্তিগত তথ্যের অপব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। শিক্ষার্থীদের অনলাইন নিরাপত্তা সম্পর্কে সচেতন করে তুলতে National Brighten Association - NBA আয়োজন করতে যাচ্ছে একটি বিশেষ Cyber Safety & Awareness Session।

এই সেশনে থাকছে—
🔹 Cyber Bullying Awareness
🔹 Online Safety & Privacy
🔹 Social Media Protection
🔹 Scam & Fraud Prevention
🔹 Cyber Crime Reporting Guidelines
🔹 Safe Digital Practices for Students

🗓️ তারিখ: ১৯ মে ২০২৬
⏰ সময়: সকাল ১১:০০ টা
📍 ভেন্যু: Government College of Applied Human Science, আজিমপুর, ঢাকা

আসুন, সচেতন হই এবং গড়ে তুলি একটি নিরাপদ ডিজিটাল সমাজ।

আয়োজনে:
কেন্দ্রীয় সাইবার সিকিউরিটি বিভাগ,
ন্যাশনাল ব্রাইটেন অ্যাসোসিয়েশন (এনবিএ)

📣 Volunteer Teacher Recruitment | প্রজেক্ট বর্ণমালা: সুবিধাবঞ্চিত ও ঝরে পড়া শিশুদের জন্য National Brighten Association (...
16/05/2026

📣 Volunteer Teacher Recruitment | প্রজেক্ট বর্ণমালা:

সুবিধাবঞ্চিত ও ঝরে পড়া শিশুদের জন্য National Brighten Association (NBA) পরিচালিত শিক্ষামূলক উদ্যোগ “প্রজেক্ট বর্ণমালা” এখন খুঁজছে কিছু দায়িত্বশীল, মানবিক ও উদ্যমী Volunteer Teacher।

আপনার সামান্য সময়, আন্তরিকতা ও প্রচেষ্টাই একটি শিশুর জীবনে নিয়ে আসতে পারে বড় পরিবর্তন। শিক্ষা, নৈতিকতা ও সচেতনতার মাধ্যমে শিশুদের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার এই যাত্রায় আপনিও হতে পারেন একজন পরিবর্তনের অংশ।

🔸লোকেশন: তেজগাঁও, ঢাকা
📌 স্কুল/কলেজ/বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ আগ্রহী তরুণ-তরুণীরা আবেদন করতে পারবেন।

📍রেজিষ্ট্রেশন লিংক: (কমেন্ট সেকশনে ⬇️)
📞যোগাযোগ: 01849-743974 (হোয়াটসঅ্যাপ)

চলুন, একসাথে শিক্ষার আলো পৌঁছে দিই প্রতিটি শিশুর কাছে।

NBA Cyber Cell & Web Portal Evaluation | 14 May 2026: On May 14, the Central Cyber Security Department of National Brigh...
15/05/2026

NBA Cyber Cell & Web Portal Evaluation | 14 May 2026:

On May 14, the Central Cyber Security Department of National Brighten Association - NBA held a strategic meeting regarding the development and launch of the upcoming “NBA Cyber Cell & Web Portal”.

The meeting focused on online safety, cyber awareness, platform structure, and future operational planning to ensure a secure and impactful digital initiative for the community.

Through collaborative discussions, portal evaluations, and strategic planning, we are moving closer to building a reliable platform dedicated to cyber support, awareness, and digital safety.

More updates coming soon as we continue the development journey. 🚀

~National Brighten Association (NBA)

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when National Brighten Association - NBA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to National Brighten Association - NBA:

Share