Jago Nari Foundation

Jago Nari Foundation অবহেলিত,নির্যাতিত,বঞ্চিত নারীর অধিকার ও মর্যাদা আদায়ের দুর্বার আন্দোলনে

জাগো নারী ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন কল্পে প্রস্তুতি কমিটির ফাইনাল সভা রাজধানীর রুপনগরস্থ কেন্দ্রীয় কার্যালয়ে অ...
25/10/2025

জাগো নারী ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন কল্পে প্রস্তুতি কমিটির ফাইনাল সভা রাজধানীর রুপনগরস্থ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত

জাগো নারী ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন কল্পে প্রস্তুতি কমিটির ফাইনাল সভা গত ২৩ অক্টোবর ২০২৫তারিখ বিকালে রাজধানীর রুপনগরস্থ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের সিনিয়র ভাইস চেয়ারম্যান মুশতারী বেগমের সভাপতিত্বে উক্ত সভায় ভার্চুয়ালী বক্তব্য রাখেন জাগো নারী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও চেয়ারম্যান আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কবি নূর-উন-নাহার মেরী। সভায় আরো বক্তব্য রাখেন জাগো নারী ফাউন্ডেশনের কো-চেয়ারম্যান কবি নাজনীন তৌহিদ, নব নির্বাচিত নির্বাহী পরিচালক লাভলী ইয়াসমিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, যুগ্ম-সম্পাদক হালিমা ইয়াসমিন, কার্যকরী সদস্য শিউলি বেগম ও এস বি এস বাংলার কর্ণধার সিরাজুল ইসলাম প্রমূখ। উক্ত সভায় সংগঠনের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রকাশিত ”বহ্নিশিখা-২০২৫” নামের স্মরণিকার ফাইনাল কার্য্যক্রম সম্পর্কে আলোকপাত এবং আগামী ৩১ অক্টোবর ২০২৫ তারিখ বিকাল ৪ ঘটিকায় কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠানের আয়োজন প্রভৃতি বিষয়ে পর্যালোচনা করা হয়। পরিশেষে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও চেয়ারপারসন নূর-উন-নাহার মেরীর আশু রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বার্তা প্রেরণকারী
মোঃ সিরাজুল ইসলাম
মিরপুর, ঢাকা

বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও জাগো নারী ফাউন্ডেশনের উপদেষ্টা পরিমল ঘোষ রঞ্জিতের রোগ মুক্তি কামনা  জাগো নারী ফাউন্ডেশনে...
15/09/2025

বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও জাগো নারী ফাউন্ডেশনের উপদেষ্টা পরিমল ঘোষ রঞ্জিতের রোগ মুক্তি কামনা

জাগো নারী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও চেয়ারপারসন কবি নূর-উন-নাহার মেরী, সিনিয়র ভাইস চেয়ারম্যান মুশতারী বেগম, কো-চেয়ারম্যান নাজনীন তৌহিদ, সহ-সভাপতি মোঃ সানোয়ার হোসেন, সাবেক নির্বাহী পরিচালক পরিচালক ও বিশিষ্ট শ্রমিক নেত্রী লাভলী ইয়াসমিন, নির্বাহী পরিচালক নূর মোহাম্মদ চৌধুরী, পরিচালক সমাজকল্যান ইলা বিশ্বাস, পরিচালক অর্থ মতিউর রহমান হিরু, উপদেষ্টা পরিষদের সদস্য সোহেল আক্তার পারভেজ, যুগ্ম-সম্পাদক হালিমা ইয়াসমিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, কার্যকরী সদস্য দেলপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফরোজা আক্তার, কার্যকরী সদস্য কানিজ সুলতানা, রিক্তা খাতুন, শিউলি বেগম ও গাজীপুর জেলা শাখার সভাপতি দিলরুবা ইসলাম, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক অধ্যাপক মুনিরা হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহনাজ বেগম, অর্থ বিষয়ক সম্পাদক রেহেনা আক্তার এবং পুবাইল থানা শাখার প্রধান উপদেষ্টা ফ্রান্সিস রোজারিও, সভাপতি রোকসানা আক্তার ডলি, সাধারন সম্পাদক লিলি রোজারিও, সাংগঠনিক সম্পাদক তাছলিমা আক্তার ও অর্থ বিষয়ক সম্পাদক চন্দ্রা রোজারিও প্রমূখ এক যুক্ত বিবৃতিতে বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও জাগো নারী ফাউন্ডেশনের উপদেষ্টা অসুস্থ্য পরিমল ঘোষ রঞ্জিতের রোগ মুক্তি কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। নেতৃবৃন্দ বলেন-অভিনেতা পরিমল ঘোষ রঞ্জিত দীর্ঘদিন যাবৎ হার্টের সমস্যায় ভুগছেন। ভারতে গিয়েও তিনি অনেক দিন চিকিৎসা নিয়েছেন। গত ১০ সেপ্টেম্বর হঠাৎ তার হার্টের সমস্যা দেখা দিলে দ্রæত তাকে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়। তিন দিন চিকিৎসার পর তার অবস্থা স্বাভাবিক হলে গত ১৩ সেপ্টেম্বর তাকে বাড়ী নিয়ে যাওয়া হয়। বর্তমানে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী তাকে নিয়মিত মেডিসিন খাওয়ানো হচ্ছে।

স্থানীয় সংবাদদাতা
মোঃ সিরাজুল ইসলাম
মিরপুর, ঢাকা

জাগো নারী ফাউন্ডেশনের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে কার্যকরী পরিষদের প্রস্তুতি সভা মিরপুরস্থ রুপনগর কার্যালয়ে অনু...
10/09/2025

জাগো নারী ফাউন্ডেশনের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে কার্যকরী পরিষদের প্রস্তুতি সভা মিরপুরস্থ রুপনগর কার্যালয়ে অনুষ্ঠিত।
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
জাগো নারী ফাউন্ডেশনের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে কার্যকরী পরিষদের প্রস্তুতি সভা গত ৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখ বিকালে মিরপুরস্থ রুপনগর কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উক্ত সভা জাগো নারী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও চেয়ারপারসন নূর-উন-নাহার মেরীর উদ্যোগে ও তার দিক নির্দেশনায় এবং তারই প্রদত্ত কর্মসূচী অনুযায়ী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাগো নারী ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান মুশতারী বেগমের সভাপতিত্বে উক্ত প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন সংগঠনের কো-চেয়ারম্যান নাজনীন তৌহিদ, সহ-সভাপতি মোঃ সানোয়ার হোসেন, পরিচালক সমাজকল্যান ইলা বিশ্বাস, পরিচালক অর্থ মতিউর রহমান হিরু, উপদেষ্টা পরিষদের সদস্য সোহেল আক্তার পারভেজ, উপদেষ্টা ও বিশিষ্ট নারী নেত্রী লাভলী ইয়াসমিন, যুগ্ম-সম্পাদক হালিমা ইয়াসমিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, নিউইয়র্ক বাংলাদেশ,ইউ এস এর বিশেষ প্রতিনিধি মশিউর রহমান, ফতুল্লাস্থ দেলপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফরোজা আক্তার, জাগো নারী ফাউন্ডেশনের সদস্য কানিজ সুলতানা, রিক্তা খাতুন ও শিউলি বেগম প্রমূখ। উক্ত সভায় সংগঠনের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষ্ ে”বহ্নিশিখা” নামে একটি স্মরণিকা প্রকাশ, সাংগঠনিক কার্যক্রম বৃদ্ধি, যথাযোগ্য মর্যাদার সাথে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করার জন্য প্রস্তুতি কমিটি গঠন এবং আগামী ৩১ অক্টোবর ২০২৫ তারিখ রোজ শুক্রবার বিকাল ৪ ঘটিকায় সংগঠনের মিরপুরস্থ রুপনগর কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন প্রভৃতি বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

24/04/2025

জাগোনারি ফাউন্ডেশনের চেয়ারপারসন নূর উন নাহার মেরীর জন্মোৎসব ও ঈদপুনর্মিলনী অনুষ্ঠান পালন।

জাগো নারী ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নূর উন নাহার মেরীর  জন্মদিন পালন  উপলক্ষে  স্মৃতিচারণ ও আনন্দঘন অনুষ্ঠানট...
22/04/2025

জাগো নারী ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নূর উন নাহার মেরীর জন্মদিন পালন উপলক্ষে স্মৃতিচারণ ও আনন্দঘন অনুষ্ঠানটি অন লাইন পর্টাল "Sangbad360 " তে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

রোববার (২১ এপ্রিল) জাগো নারী ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নূর উন নাহার মেরীর জন্মদিন উপলক্ষে জাগো নারী ফ.....

আজ ২১ এপ্রিল  জাগো নারী ফাউন্ডেশন এর একটি আনন্দঘন দিন ছিল।  প্রতিষ্ঠাতা চেয়ারম্যান  নূর উন নাহার মেরীর জন্ম দিন। জাগো ন...
21/04/2025

আজ ২১ এপ্রিল জাগো নারী ফাউন্ডেশন এর একটি আনন্দঘন দিন ছিল। প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নূর উন নাহার মেরীর জন্ম দিন। জাগো নারী ফাউন্ডেশন এর প্রধান কার্যালয়ে দোয়া মাহফিল, স্মৃতিচারণ, এবং উৎসব মুখর পরিবেশে সকল সদস্য মিলে দিনটি পালন করা হয়। সূদুর আমেরিকা থেকে চেয়ারপারসন ভার্চুয়ালি সংযুক্ত হন এবং সবার দোয়া ও ভালোবাসায় সিক্ত হন।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পারভিন নাসের ভাসানী -সভাপতি মাওলানা ভাসানী স্মৃতি পরিষদ এবং প্রধান উপদেষ্টা জাগো নারী ফাউন্ডেশন।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, কবি মুহাম্মদ মাসুম বিল্লাহ, চেয়ারম্যান, ভিন্নমাত্রা রিসার্চ সেন্টার, ঢাকা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি নাহিদ রোখসানা, বিশিষ্ট সমাজসেবক ও দক্ষ সংগঠক ঢাকা।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, জনাব তৌহিদুল বাশার, উপদেষ্টা, জাগো নারী ফাউন্ডেশন, কেন্দ্রীয় শাখা, ঢাকা।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, জনাব মির্জা আশরাফুল ইসলাম, সাবেক উপ-পরিচালক, বাংলাদেশ প্রতিরক্ষা মন্ত্রণালয়, ঢাকা।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মিসেস সুলতানা হায়দার, বিশিষ্ট নৃত্যশিল্পী ও উপদেষ্টা, জাগো নারী ফাউন্ডেশন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাগো নারী ফাউন্ডেশন এর কো-চেয়ারম্যান কবি সাহিত্যিক ও সংগঠনক নাজনীন তৌহিদ।এছাড়া সিনিয়র সহ সভাপতি মুশতারি বেগম, সহ-সভাপতি সানোয়ার হোসাইন,নির্বাহী পরিচালক নূর মোহাম্মদ চৌধুরী, পরিচালক ইলা বিশ্বাস,হালিমা ইয়াসমিন, শাহনাজ পারভিন, সিরাজুল ইসলাম সহ অন্যান্য সদস্যবৃন্দ।

21/04/2025
09/03/2025

Asian TV News এ আমাদের নারায়ণগঞ্জ শাখার প্রোগ্রাম। ৮ই মার্চ বিশ্ব নারী দিবসকে সামনে রেখে অনুষ্ঠিত হয়েছিল বিশেষ আলোচচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠান।

অনুষ্ঠানটিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলাম। প্রোগ্রাটিতে গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নিয়েছিলেন শতাধিক নারী সংগঠক। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনায় ছিলেন একজন গুণী মানুষ, দক্ষ্য সংগঠক, জাগো নারী ফাউন্ডেশন এর সম্মানিত এক্সিকিউটিভ প্রেসিডেন্ট জনাব সানোয়ার হুসাইন।

জাগো নারী ফাউন্ডেশন এর কেন্দ্রীয় শাখার পক্ষ থেকে বিশ্ব নারী দিবসে জানাই আন্তরিক অভিনন্দন প্রীতি শুভেচ্ছা এবং শুভকামনা। সুন্দর হোক আগামীর পথচলা।

Address

১৫/৩৫, রুপনগর আবাসিক এলাকা, ঢাকা ১২১৬।
Dhaka
1216

Telephone

+8801916227417

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jago Nari Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Jago Nari Foundation:

Share