13/06/2026
প্রেস বিজ্ঞপ্তি
ঈদ পুনর্মিলনী ও থানা প্রতিনিধি সভা অনুষ্ঠিত
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে ১২ জুন ২০২৬, শুক্রবার মাওয়া পদ্মার পাড়-এ “ঈদ পুনর্মিলনী ও থানা প্রতিনিধি সভা” সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সহ-সভাপতি ইমরান হোসাইন নূর। তিনি তাঁর বক্তব্যে সংগঠনের আদর্শ, সাংগঠনিক শৃঙ্খলা এবং ছাত্রসমাজের নৈতিক নেতৃত্ব গঠনে ইসলামী ছাত্র আন্দোলনের ভূমিকার উপর গুরুত্বারোপ করেন। তিনি উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশ্যে সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করার আহ্বান জানান।
সভায় সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ঢাকা মহানগর দক্ষিণ-এর সভাপতি আরিয়ান মুহাম্মাদ ইমন। সভা সঞ্চালনা করেন নগর সাধারণ সম্পাদক এইচ এম জোবায়ের হোসাইন। সভাপতির বক্তব্যে তিনি ঈদ পুনর্মিলনীর মাধ্যমে নেতাকর্মীদের মধ্যে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও সাংগঠনিক বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করেন।
সভায় উপস্থিত ছিলেন, নগর সহ-সভাপতি নেয়ামাতুল্লাহ বিন হাবিব, নগর সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ রাসিবুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ আব্দুল্লাহ ভাট্টি, দাওয়াহ সম্পাদক মুহাম্মাদ শকিব আহমেদ, তথ্য-গবেষণা ও প্রচার সম্পাদক মাহমুদুল হক জুবায়ের, প্রকাশনা ও দফতর সম্পাদক মো: শফিকুল ইসলাম, অর্থ ও কল্যাণ সম্পাদক মো: শাওন আহমেদ, আলিয়া মাদরাসা সম্পাদক হোসাইন মুহাম্মাদ জাবের, স্কুল ও কলেজ সম্পাদক আসিফুজ্জামান (নিরব),
সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুহাম্মদ আল-আমিন, কার্যনির্বাহী সদস্য মুহাম্মাদ জাহিদ সিকদার।
অনুষ্ঠানে ঢাকা মহানগর দক্ষিণের আওতাধীন বিভিন্ন থানা প্রতিনিধি ও দায়িত্বশীল অংশগ্রহণ করেন। সভায় সাংগঠনিক কার্যক্রমের মূল্যায়ন, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। এছাড়া প্রতিনিধিদের মতামত ও পরামর্শ গ্রহণের মাধ্যমে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
বক্তারা দেশ, জাতি ও ইসলামী আন্দোলনের বৃহত্তর স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সর্বস্তরের নেতা-কর্মীদের আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।
বার্তা প্রেরক,
মাহমুদুল হক জুবায়ের
প্রচার সম্পাদক
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ
ঢাকা মহানগর দক্ষিণ
মোবাইল: 01883-485211
ই-মেইল: [email protected]