Xclusive

Xclusive Breaking News & Authentic Updates. সত্যের সন্ধানে Xclusive দেশ-বিদেশের সর্বশেষ আপডেট, রাজনীতি, অর্থনীতি ও বিনোদনের নির্ভরযোগ্য খবর পেতে আমাদের সঙ্গেই থাকুন।

🚢🇧🇩 অবরুদ্ধ বাংলাদেশি জাহাজে সন্তান, আমেরিকায় নির্ঘুম রাত মা-বাবারএকটি ফোনকলের অপেক্ষায় দিন-রাত কাটছে নিউইয়র্কে থাকা এক ...
17/05/2026

🚢🇧🇩 অবরুদ্ধ বাংলাদেশি জাহাজে সন্তান, আমেরিকায় নির্ঘুম রাত মা-বাবার

একটি ফোনকলের অপেক্ষায় দিন-রাত কাটছে নিউইয়র্কে থাকা এক বাংলাদেশি দম্পতির। মোবাইল স্ক্রিনে একমাত্র ছেলের নাম ভেসে উঠলেই যেন বুকের ভেতর জমে থাকা ভয় কিছুটা কমে যায়। ওপাশ থেকে ছেলের কণ্ঠ ভেসে আসে— “মা, আমি ভালো আছি। চিন্তা করো না।” কিন্তু হাজার মাইল দূরে সমুদ্রের বুকে আটকে থাকা সন্তানের জন্য মায়ের দুশ্চিন্তা কিছুতেই থামছে না।
এই গল্প কোনো সিনেমার নয়। এটি পারস্য উপসাগরের সংবেদনশীল জলসীমায় আটকে পড়া বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ ‘বাংলার জয়যাত্রা’র চিফ ইঞ্জিনিয়ার রাশেদুল হাসান কিশোরের বাস্তব জীবনকাহিনি। প্রশাসনিক ও আইনি জটিলতায় গত ২৭ ফেব্রুয়ারি থেকে সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহ বন্দরে অবরুদ্ধ অবস্থায় রয়েছে জাহাজটি। আর সেই জাহাজের ইঞ্জিন সচল রাখার দায়িত্বে রয়েছেন নরসিংদীর মেধাবী তরুণ রাশেদুল।
📚 নরসিংদীর শিবপুর উপজেলার বৈলাবো গ্রামের ছেলে রাশেদুল হাসান কিশোর ছোটবেলা থেকেই ছিলেন অত্যন্ত মেধাবী। চট্টগ্রামের সেন্ট্রাল ক্যাডেট কলেজে শিক্ষাজীবনের শুরু। পরে নরসিংদীর মাধবদী এসপি ইনস্টিটিউশন থেকে ২০০৬ সালে বিজ্ঞান বিভাগে গোল্ডেন জিপিএ-৫ নিয়ে এসএসসি এবং ২০০৮ সালে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে এইচএসসিতেও জিপিএ-৫ অর্জন করেন।
দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ থাকলেও সমুদ্র আর দেশের জন্য কাজ করার স্বপ্ন তাকে নিয়ে যায় চট্টগ্রাম মেরিন একাডেমিতে। ৪৭তম ব্যাচের ক্যাডেট হিসেবে প্রশিক্ষণ শেষে ২০১২ সালে পাসিং আউট করেন। পরে আন্তর্জাতিক জাহাজে কাজ শুরু করেন। ২০১৮ সালে যোগ দেন বাংলাদেশ শিপিং করপোরেশনে (বিএসসি)। দক্ষতা ও পরিশ্রমের মাধ্যমে ধাপে ধাপে পদোন্নতি পেয়ে বর্তমানে ‘বাংলার জয়যাত্রা’ জাহাজে চিফ ইঞ্জিনিয়ার হিসেবে দায়িত্ব পালন করছেন।
⚓গত ১৫ জানুয়ারি ভারত থেকে রওনা হয়ে দুবাই পৌঁছায় ‘বাংলার জয়যাত্রা’। পরে ফেব্রুয়ারিতে পারস্য উপসাগরে প্রবেশের পর আন্তর্জাতিক নিয়মকানুন ও স্থানীয় প্রশাসনিক জটিলতায় জাহাজটি রাস আল খাইমাহ বন্দরে আটকে যায়। প্রয়োজনীয় ছাড়পত্র না পাওয়ায় কোনো নাবিকই জাহাজ থেকে নামতে পারছেন না।
📡 জাহাজে আতঙ্কজনক পরিস্থিতি নেই বলে জানিয়েছেন রাশেদুল। তিনি জানান, খাবার, সুপেয় পানি ও প্রয়োজনীয় সরঞ্জামের কোনো সংকট নেই। স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেটের মাধ্যমে পরিবারের সঙ্গে প্রতিদিন যোগাযোগ হচ্ছে। তবে সবচেয়ে বড় দুশ্চিন্তা— “কবে জাহাজ ছাড়ার অনুমতি মিলবে?”
😭 বর্তমানে যুক্তরাষ্ট্রে থাকা মা শিরীন সুলতানা কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার একটা মাত্র সন্তান। প্রতিদিন ওর মুখ দেখি, কথা বলি, তারপরও বুকের ভেতরের ভয় যায় না। শুধু চাই, আমার ছেলে যেন সুস্থভাবে এই ঈদে ঘরে ফিরতে পারে।”
তিনি সরকার, পররাষ্ট্র মন্ত্রণালয় ও নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতি দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন।
👨👦 বাবা আব্দুর রশিদ জানান, দীর্ঘদিন বন্দরে আটকে থাকায় জাহাজের নাবিকদের মধ্যে মানসিক চাপ তৈরি হয়েছে। খাবার বা পানির সমস্যা না থাকলেও অনিশ্চয়তা তাদের কষ্ট বাড়াচ্ছে।
🚢 বাংলাদেশ শিপিং করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক জানিয়েছেন, জাহাজে পর্যাপ্ত খাবার, পানি ও জ্বালানি রয়েছে। সরকার ও কূটনৈতিক পর্যায়ে সমন্বিতভাবে সমস্যা সমাধানের চেষ্টা চলছে। পরিস্থিতি অনুকূলে এলে আবারও হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করা হবে।
এখন নিউইয়র্কের নীরব এক ফ্ল্যাটে দিন গুনছেন মা-বাবা। তাদের একটাই অপেক্ষা— কবে সব জটিলতা কেটে গিয়ে “বাংলার জয়যাত্রা” আবার দেশের পথে যাত্রা শুরু করবে, আর ওপাশ থেকে ছেলে বলবে— “মা, আমি ঘরে ফিরছি।”

🚢🇧🇩

🇬🇧🇪🇺 প্রত্যাখ্যাত অভিবাসীদের তৃতীয় দেশে পাঠানোর পরিকল্পনায় যুক্তরাজ্যসহ ইউরোপের ৪৬ দেশ ⚠️ইউরোপে অনিয়মিত অভিবাসন ঠেকাতে ন...
17/05/2026

🇬🇧🇪🇺 প্রত্যাখ্যাত অভিবাসীদের তৃতীয় দেশে পাঠানোর পরিকল্পনায় যুক্তরাজ্যসহ ইউরোপের ৪৬ দেশ ⚠️
ইউরোপে অনিয়মিত অভিবাসন ঠেকাতে নতুন রাজনৈতিক সমঝোতায় পৌঁছেছে যুক্তরাজ্যসহ ইউরোপ কাউন্সিলের ৪৬টি সদস্য রাষ্ট্র। 🌍
📌 নতুন ঘোষণায় বলা হয়েছে 🛂 সীমান্ত নিয়ন্ত্রণ রাষ্ট্রের “অবিচ্ছেদ্য সার্বভৌম অধিকার”
✈️ প্রত্যাখ্যাত আশ্রয়প্রার্থীদের তৃতীয় দেশে পাঠানোর নীতিগত সমর্থন 🏢 তৃতীয় দেশে আশ্রয় আবেদন প্রক্রিয়াকরণ ও প্রত্যাবাসন কেন্দ্র স্থাপনের সুযোগ।
🇬🇧 জানা গেছে, যুক্তরাজ্য ইতোমধ্যে একটি অজ্ঞাত দেশের সঙ্গে এ ধরনের চুক্তির সম্ভাবনা নিয়ে আলোচনা করছে।
🇮🇹🇦🇱 ইতালি-আলবেনিয়া মডেলের মতো পরিকল্পনায় 📄 আশ্রয় আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অভিবাসীদের তৃতীয় দেশে রাখা হতে পারে ⚠️ প্রত্যাখ্যাতদের আটকে রাখার ব্যবস্থাও থাকতে পারে।
🗣️ মানবাধিকার সংগঠনগুলোর আশঙ্কা ⚖️ মানবাধিকার সুরক্ষা দুর্বল হতে পারে 👨👩👧 পারিবারিক অধিকার ও নির্যাতনমুক্ত জীবনের প্রশ্নে নতুন বিতর্ক তৈরি হয়েছে।
💬 বিশেষজ্ঞদের মতে, আদালতের ক্ষমতা সীমিত করার এই উদ্যোগ ভবিষ্যতে বড় আইনি ও রাজনৈতিক বিতর্কের জন্ম দিতে পারে।
🇬🇧🇪🇺

🇮🇹⚠️ ২০৩০ সালের পর ইতালির সঙ্গে অভিবাসন চুক্তি আর বাড়াবে না আলবেনিয়াইতালির সঙ্গে চলমান অভিবাসন চুক্তির মেয়াদ ২০৩০ সালের...
15/05/2026

🇮🇹⚠️ ২০৩০ সালের পর ইতালির সঙ্গে অভিবাসন চুক্তি আর বাড়াবে না আলবেনিয়া

ইতালির সঙ্গে চলমান অভিবাসন চুক্তির মেয়াদ ২০৩০ সালের পর আর বাড়ানো হবে না বলে স্পষ্ট জানিয়েছে আলবেনিয়া সরকার। 🌍

📢 আলবেনিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফেরিত হোজা বলেছেন—
🇪🇺 ২০৩০ সালের মধ্যে আলবেনিয়া ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়ার আশা করছে, তাই এরপর এই চুক্তির আর প্রয়োজন থাকবে না।

📍 ইতালি বর্তমানে আলবেনিয়ার গ্যাডার ও শেংজিনে বিশেষ কেন্দ্র স্থাপন করেছে, যেখানে রাজনৈতিক আশ্রয় না পাওয়া অভিবাসীদের রাখা হচ্ছে।

⚖️ ২০২৪ সালে শুরু হওয়া এই ৫ বছরের চুক্তি শুরু থেকেই রাজনৈতিক বিতর্ক ও আইনি জটিলতায় ছিল।

📌 প্রথমে এসব কেন্দ্র অভিবাসীদের আবেদন প্রক্রিয়াকরণের জন্য ব্যবহারের কথা থাকলেও এখন তা প্রত্যাবাসনের অপেক্ষায় থাকা ব্যক্তিদের আটক কেন্দ্রে পরিণত হয়েছে।

🤝 আলবেনিয়া বলছে, তারা ইতালির নির্ভরযোগ্য অংশীদার হিসেবে চুক্তির সব শর্ত মেনে চলেছে।

🎯 তবে দেশটির মূল লক্ষ্য এখন—
🇪🇺 ২০৩০ সালের মধ্যে ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ অর্জন।

🇮🇹🇦🇱

⚠️ ধর্মীয় প্রভাব খাটিয়ে ২১ যৌন অপরাধ, লন্ডনে বাংলাদেশি ইমামের যাবজ্জীবন😱পূর্ব লন্ডনের বাংলাদেশি মুসলিম কমিউনিটিতে ‘সম্মা...
15/05/2026

⚠️ ধর্মীয় প্রভাব খাটিয়ে ২১ যৌন অপরাধ, লন্ডনে বাংলাদেশি ইমামের যাবজ্জীবন😱
পূর্ব লন্ডনের বাংলাদেশি মুসলিম কমিউনিটিতে ‘সম্মানিত’ ধর্মীয় নেতা হিসেবে পরিচিত সাবেক ইমাম আব্দুল হালিম খানকে নারী ও শিশুদের ওপর দীর্ঘদিন ধরে সংঘটিত ভয়াবহ যৌন নির্যাতনের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন যুক্তরাজ্যের একটি আদালত। স্নেয়ারসব্রুক ক্রাউন কোর্টের রায়ে বলা হয়েছে, কমপক্ষে ২০ বছর কারাভোগের আগে তিনি মুক্তির আবেদন করতে পারবেন না।
আদালতে প্রমাণিত হয়, ২০০৪ থেকে ২০১৫ সালের মধ্যে ৫৪ বছর বয়সী আব্দুল হালিম খান ধর্মীয় প্রভাব খাটিয়ে স্থানীয় বাংলাদেশি কমিউনিটির নারী ও অপ্রাপ্তবয়স্ক শিশুদের টার্গেট করতেন। তিনি ভুক্তভোগীদের বিশ্বাস করাতেন যে তাদের ওপর ‘খারাপ জিন’ বা অশুভ শক্তির প্রভাব রয়েছে এবং তা দূর করার নামে তাদের নির্জন স্থানে নিয়ে গিয়ে যৌন নির্যাতন চালাতেন।
রায় ঘোষণার সময় বিচারক লেসলি কাথবার্ট বলেন, “আপনি ধারাবাহিকভাবে নিজের ক্ষমতার অপব্যবহার করেছেন এবং নিজেকে আইনের ঊর্ধ্বে মনে করতেন।” বিচারক আরও বলেন, অভিযুক্ত এমন ব্যক্তিদের বেছে নিতেন যারা ধর্মীয় ও সামাজিক কারণে সহজে মুখ খুলতে সাহস পেতেন না।
মামলার শুনানিতে উঠে আসে শিউরে ওঠার মতো নানা তথ্য। ভুক্তভোগীদের একজন, ছদ্মনাম ‘আরিয়া’, জানান, নির্যাতনের সময় অভিযুক্ত তাকে চোখ বন্ধ রাখতে বলতেন এবং গাড়ির বাইরে শব্দ করে ভয় দেখাতেন যে সেখানে অশুভ শক্তি ঘুরে বেড়াচ্ছে। আরেক ভুক্তভোগীকে তিনি হুমকি দেন, ঘটনা প্রকাশ করলে তার পরিবারের ওপর ‘কালো জাদু’ নেমে আসবে।
দীর্ঘ তদন্ত শেষে গত ফেব্রুয়ারিতে আদালত আব্দুল হালিম খানকে মোট ২১টি অভিযোগে দোষী সাব্যস্ত করে। এর মধ্যে রয়েছে একাধিক ধর্ষণ, যৌন নিপীড়ন, ১৩ বছরের কম বয়সী শিশুর ওপর যৌন আক্রমণ এবং শিশু ধর্ষণের অভিযোগ।
লিড প্রসিকিউটর সারাহ মরিস কেসি বলেন, অভিযুক্ত ভুক্তভোগীদের ধর্মীয় বিশ্বাসকে অস্ত্র হিসেবে ব্যবহার করে তাদের শারীরিক ও মানসিকভাবে ধ্বংস করেছেন।
মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা কর্মকর্তা জেনি রোনান বলেন, “তিনি নিজেকে বিশ্বস্ত ও ধার্মিক ব্যক্তি হিসেবে উপস্থাপন করলেও বাস্তবে ছিলেন ভয়ংকর অপরাধী।”
এদিকে শিশু সুরক্ষাবিষয়ক দাতব্য সংস্থা এনএসপিসিসি এ ঘটনাকে অত্যন্ত উদ্বেগজনক উল্লেখ করে বলেছে, ধর্মীয় বিশ্বাসের আড়ালে শিশুদের ওপর এমন নির্যাতন সমাজের জন্য গভীর হুমকি এবং এই রায় ভবিষ্যতের অপরাধীদের জন্য কঠোর বার্তা হয়ে থাকবে।

🚨⚖️

🚨🇨🇦 বাংলাদেশ থেকে আনা মাংস-শাকসবজি-পেঁয়াজসহ ৪৫ কেজি খাদ্যপণ্য জব্দ, কানাডায় আটক ৩ যাত্রী ✈️কানাডার টরেন্টোর পিয়ারসন আন্ত...
15/05/2026

🚨🇨🇦 বাংলাদেশ থেকে আনা মাংস-শাকসবজি-পেঁয়াজসহ ৪৫ কেজি খাদ্যপণ্য জব্দ, কানাডায় আটক ৩ যাত্রী ✈️
কানাডার টরেন্টোর পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ থেকে যাওয়া তিন যাত্রীকে বিপুল পরিমাণ খাদ্যপণ্য বহনের অভিযোগে আটক করা হয়েছে। ⚠️
🧳 তাদের ব্যাগ থেকে উদ্ধার করা হয় 🥩 মাংস🥛 দুগ্ধজাত পণ্য🥬 শাকসবজি 🧅 পেঁয়াজসহ
মোট প্রায় 👉 ৪৫ কেজি খাদ্যসামগ্রী।
🐕🦺 ‘ধারলা’, ‘ওলগা’ ও ‘থিও’ নামের তিনটি প্রশিক্ষিত গোয়েন্দা কুকুর এসব পণ্য শনাক্ত করে বলে জানিয়েছে কানাডা বর্ডার সার্ভিস এজেন্সি (CBSA)।
💰 নিয়ম অনুযায়ী এসব খাদ্যপণ্যের তথ্য ঘোষণা না করায় তিন যাত্রীকে 👉 ১,৩০০ কানাডিয়ান ডলার জরিমানা করা হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় দেড় লাখ টাকার সমান।
📢 ১৪ মে টরেন্টো সানের প্রতিবেদনে বলা হয়েছে, কানাডায় প্রবেশের সময় যাত্রীদের বহন করা সব ধরনের খাদ্যপণ্যের তথ্য জানানো বাধ্যতামূলক।
⚠️ বিশেষ করে🥩 কাঁচা বা রান্না করা মাংস🥚 ডিম🥛 দুধ🧈 মাখন 🐟 মাছ
🐄 পশুর চামড়া ও সামুদ্রিক খাদ্যপণ্য বহনের ক্ষেত্রে রয়েছে কঠোর বিধিনিষেধ।
@ followers 🇨🇦🚨

🇱🇧 জরিমানা ছাড়াই লেবানন প্রবাসীদের দেশে ফেরার সুযোগ ✈️🇧🇩লেবানন সরকার আকামাবিহীন ও মেয়াদোত্তীর্ণ প্রবাসীদের জন্য সাধারণ ক...
15/05/2026

🇱🇧 জরিমানা ছাড়াই লেবানন প্রবাসীদের দেশে ফেরার সুযোগ ✈️🇧🇩
লেবানন সরকার আকামাবিহীন ও মেয়াদোত্তীর্ণ প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছে। 📄✅
এখন জরিমানা ছাড়াই স্বেচ্ছায় দেশে ফিরতে পারবেন প্রবাসীরা।
📍 বৈরুতে বাংলাদেশ দূতাবাসে শুরু হয়েছে নিবন্ধন কার্যক্রম।
👥 প্রথম দিনেই নারী, পুরুষ ও শিশুসহ ৩০৬ জন প্রবাসী দেশে ফেরার জন্য আবেদন করেছেন।
🕘 সকাল ৯টা থেকে শুরু হওয়া নিবন্ধনে দূতাবাসের সামনে ভিড় করেন দেশে ফিরতে আগ্রহীরা।
⚠️ দীর্ঘদিন কাজ না থাকা ও আকামার মেয়াদ শেষ হওয়ায় অনেকেই অবৈধ হয়ে পড়েছিলেন।
📢 দূতাবাস জানিয়েছে—
📅 ১৪ মে থেকে দ্বিতীয় ধাপে আবারও নতুন নিবন্ধনের সুযোগ দেওয়া হবে।
🗣️ দূতাবাসের কর্মকর্তারা বলছেন, জরিমানা মওকুফ হওয়ায় দেশে ফেরার প্রক্রিয়া এখন অনেক সহজ হয়েছে।
@ followers 🇱🇧✈️

📚⚠️ অভিবাসীদের জন্য ভাষা শিক্ষা ও ইন্টিগ্রেশন কোর্সে বড় ধরনের পরিবর্তন আনছে জার্মানি সরকার। 💼🌍📌 নতুন সিদ্ধান্ত অনুযায়ী ✅...
15/05/2026

📚⚠️ অভিবাসীদের জন্য ভাষা শিক্ষা ও ইন্টিগ্রেশন কোর্সে বড় ধরনের পরিবর্তন আনছে জার্মানি সরকার। 💼🌍
📌 নতুন সিদ্ধান্ত অনুযায়ী ✅ 🇺🇦 ইউক্রেনীয় শরণার্থী ও 🇪🇺 ইইউ নাগরিকরা আগের মতো পূর্ণাঙ্গ কোর্স করতে পারবেন ❌ তবে সাধারণ আশ্রয়প্রার্থী ও অস্থায়ী অনুমতিপ্রাপ্তদের জন্য থাকছে সীমিত কোর্স
📖 আগে যেখানে থাকত 🕒 ৬০০ ঘণ্টা ভাষা শিক্ষা, 🕒 ১০০ ঘণ্টা ওরিয়েন্টেশন
⚡ এখন নতুন “Integration-Light” কোর্স হবে মাত্র 👉 ২৫ ঘণ্টার।
💶 জার্মান সরকার বলছে, খরচ কমাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
📊 কোর্সের ব্যয় 📈 ২০২১ সালে ছিল ৪৭৫ মিলিয়ন ইউরো
📈 ২০২৫ সালে বেড়ে হয়েছে ১.৩ বিলিয়ন ইউরো
🎯 এখন বাজেট কমিয়ে ৬০০ মিলিয়ন ইউরোতে নামিয়ে আনার পরিকল্পনা করা হয়েছে।
📅 নতুন নিয়ম আগামী ১ জুন থেকে কার্যকর হতে পারে।
⚠️ তবে বিরোধী দল ও সমাজকল্যাণ সংস্থাগুলো বলছে ভাষা শিক্ষার সুযোগ কমে গেলে অভিবাসীদের চাকরি ও সামাজিকভাবে মানিয়ে নেওয়া কঠিন হবে।
@ followers 🇩🇪📚

🇦🇺 আগামী ৪ বছরে ১০ লাখ অভিবাসী নেবে অস্ট্রেলিয়া ✈️🌏দক্ষ পেশাজীবী ও আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বড় সুযোগ তৈরি করছে অস্...
15/05/2026

🇦🇺 আগামী ৪ বছরে ১০ লাখ অভিবাসী নেবে অস্ট্রেলিয়া ✈️🌏
দক্ষ পেশাজীবী ও আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বড় সুযোগ তৈরি করছে অস্ট্রেলিয়া। 📚💼
📌 নতুন পরিকল্পনা অনুযায়ী ে🗓️ ২০২৫-২০২৯ সালের মধ্যে 👥 প্রতি বছর গড়ে ১ লাখ ৮৫ হাজার স্থায়ী অভিবাসী নেবে দেশটি।
🌍 আন্তর্জাতিক শিক্ষার্থী ও অস্থায়ী কর্মীদের যুক্ত করলে মোট সংখ্যা ১০ লাখ ছাড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে।
📢 সবচেয়ে বেশি চাহিদা 🏥 স্বাস্থ্যসেবা 👵 বয়স্ক পরিচর্যা 🏗️ নির্মাণ শিল্প 💻 তথ্যপ্রযুক্তি
⚙️ প্রকৌশল 📚 শিক্ষা
✅ মোট স্থায়ী ভিসা কোটার প্রায় ৭০% বরাদ্দ থাকবে দক্ষ কর্মীদের জন্য।
🇮🇳 দক্ষিণ এশিয়া, বিশেষ করে ভারতসহ বিভিন্ন দেশের দক্ষ কর্মীরা বেশি সুযোগ পেতে পারেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
⚠️ তবে নিয়মও হচ্ছে কঠোর 📑 ভিসা জালিয়াতি রোধে ইংরেজি দক্ষতার মানদণ্ড বাড়ানো হচ্ছে,
প্রকৃত শিক্ষার্থী যাচাইয়ে কড়াকড়ি আসছে।
🏘️ আঞ্চলিক শহরে কাজের আগ্রহ ও বিশেষায়িত দক্ষতা থাকলে সুযোগ পাওয়ার সম্ভাবনা আরও বেশি।

🇦🇺✨

🚨 মালয়েশিয়ায় নির্মাণশ্রমিকদের বিরুদ্ধে অভিযান, আটক ৩৯ বাংলাদেশি 🇲🇾🇧🇩মালয়েশিয়ার কেদাহ অঙ্গরাজ্যে বিদেশি নির্মাণশ্রমিকদের ...
13/05/2026

🚨 মালয়েশিয়ায় নির্মাণশ্রমিকদের বিরুদ্ধে অভিযান, আটক ৩৯ বাংলাদেশি 🇲🇾🇧🇩

মালয়েশিয়ার কেদাহ অঙ্গরাজ্যে বিদেশি নির্মাণশ্রমিকদের বিরুদ্ধে পরিচালিত বিশেষ অভিযানে ৩৯ বাংলাদেশিসহ ৪৪ অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ (জেআইএম)। ⚖️

📅 রোববার (১০ মে) পরিচালিত ‘অপ সাপু’ অভিযানে এই আটক করা হয়।

📌 আটকদের মধ্যে—
🇧🇩 ৩৯ জন বাংলাদেশি
🇮🇩 ৪ জন ইন্দোনেশীয়
🇮🇳 ১ জন ভারতীয় নাগরিক

🏗️ বান্দার দারুলামানের একটি নির্মাণস্থলে অভিযান চালানো হয়।
👮 এতে অংশ নেন ১২ জন অভিবাসন কর্মকর্তা।

⚠️ অভিযোগগুলো—
❌ নির্ধারিত সময়ের বেশি অবস্থান
📄 অনুমতিপত্রের অপব্যবহার
🚫 বৈধ ভ্রমণ নথি না থাকা

📍 আটক শ্রমিকদের বয়স ২২ থেকে ৪৪ বছরের মধ্যে।
🚔 পরবর্তী আইনি কার্যক্রমের জন্য তাদের বেলান্তিক অভিবাসন কেন্দ্রে পাঠানো হয়েছে।

🚨

🇨🇦✨ কানাডায় অস্থায়ী কর্মীদের জন্য স্থায়ী সুখবর!কানাডা সরকার ঘোষণা করেছে In-Canada Workers Initiative, যার আওতায় ২০২৬–২০২...
13/05/2026

🇨🇦✨ কানাডায় অস্থায়ী কর্মীদের জন্য স্থায়ী সুখবর!
কানাডা সরকার ঘোষণা করেছে In-Canada Workers Initiative, যার আওতায় ২০২৬–২০২৭ সালের মধ্যে প্রায় ৩৩ হাজার অস্থায়ী কর্মীকে স্থায়ী বসবাসের সুযোগ দেওয়া হবে।
🌍 যারা ছোট শহর, গ্রামীণ এলাকা ও স্থানীয় কমিউনিটিতে কাজ করছেন এবং অর্থনীতিতে অবদান রাখছেন, তাদের জন্য স্থায়ীভাবে থাকার পথ সহজ করা।

🔴 অগ্রাধিকার পাবেন যারা:
👉 বৈধ ওয়ার্ক পারমিটধারী কর্মী 👉 ছোট শহর বা গ্রামীণ এলাকায় বসবাসকারী 👉 স্থানীয় অর্থনীতিতে অবদান রাখা আবেদনকারী 👉 বিদ্যমান PR আবেদনকারীদের ফাইল থেকে যোগ্যদের বাছাই 👉 স্বাস্থ্যসেবা, কৃষি, সার্ভিস ও শ্রমঘাটতিপূর্ণ খাতের কর্মীরা
📌 সরকারের লক্ষ্য:
• ২০২৬ সালে অন্তত ২০ হাজার কর্মীকে স্থায়ী বসবাসের অনুমতি
• বাকি কর্মীদের ২০২৭ সালের মধ্যে প্রক্রিয়ার আওতায় আনা হবে
✅ সবচেয়ে বড় সুবিধা হলো—অনেক আবেদনকারীকে নতুন করে আবেদন করতে নাও হতে পারে। অভিবাসন বিভাগ বিদ্যমান ফাইল থেকেই যোগ্যদের বাছাই করবে।
কানাডা সরকার বলছে, এই উদ্যোগে ছোট শহর ও গ্রামীণ অঞ্চলের শ্রমঘাটতি কমবে, স্থানীয় অর্থনীতি শক্তিশালী হবে এবং দীর্ঘদিন ধরে কাজ করা কর্মীরা স্থায়ী ভবিষ্যৎ গড়ার সুযোগ পাবেন।
✅ কানাডায় যারা বৈধভাবে কাজ করছেন, তাদের জন্য এটি হতে পারে বড় সুযোগ।

🇬🇧 যুক্তরাজ্যে PayPal, Mastercard ও Visa-র বিরুদ্ধে তদন্ত শুরু!ডিজিটাল ওয়ালেট চুক্তি নিয়ে প্রতিযোগিতা আইন লঙ্ঘনের অভিযোগ...
13/05/2026

🇬🇧 যুক্তরাজ্যে PayPal, Mastercard ও Visa-র বিরুদ্ধে তদন্ত শুরু!
ডিজিটাল ওয়ালেট চুক্তি নিয়ে প্রতিযোগিতা আইন লঙ্ঘনের অভিযোগ

যুক্তরাজ্যের আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা Financial Conduct Authority FCA এবার বড় তিন পেমেন্ট জায়ান্ট PayPal, Mastercard ও Visa-র বিরুদ্ধে তদন্ত শুরু করেছে।
তদন্তের মূল বিষয় হলো—PayPal ডিজিটাল ওয়ালেটের অর্থায়ন ও ব্যবহারের চুক্তিতে বাজার প্রতিযোগিতা বাধাগ্রস্ত হয়েছে কি না।

🔴 FCA কী খতিয়ে দেখছে?
👉 PayPal ওয়ালেটের সঙ্গে Visa ও Mastercard-এর চুক্তির শর্ত
👉 ডিজিটাল ওয়ালেট বাজারে প্রতিযোগিতা বাধাগ্রস্ত হয়েছে কি না
👉 নতুন প্রতিযোগীদের বাজারে প্রবেশের সুযোগ সীমিত হয়েছে কি না
👉 গ্রাহকদের পছন্দ ও সেবার মানে প্রভাব পড়েছে কি না
👉 কোনো প্রতিষ্ঠান বাজারে অতিরিক্ত প্রভাব খাটিয়েছে কি না
তবে FCA জানিয়েছে, তদন্ত এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। এখন পর্যন্ত কোনো প্রতিষ্ঠান আইন ভেঙেছে—এমন চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

📱 কেন বিষয়টি গুরুত্বপূর্ণ?
যুক্তরাজ্যে ডিজিটাল ওয়ালেটের ব্যবহার দ্রুত বাড়ছে। আগে যেখানে কার্ড লেনদেনের ছোট একটি অংশ ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে হতো, এখন সেটি অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠেছে।
তাই নিয়ন্ত্রক সংস্থা মনে করছে, এই খাতে স্বচ্ছতা, ন্যায্য প্রতিযোগিতা এবং গ্রাহকদের পছন্দের স্বাধীনতা নিশ্চিত করা জরুরি।
PayPal, Mastercard ও Visa—তিন প্রতিষ্ঠানই তদন্তে সহযোগিতা করার কথা জানিয়েছে।

📌 বিশ্লেষকদের মতে, এই তদন্ত শুধু তিনটি কোম্পানির বিষয় নয়; এটি ভবিষ্যতের ডিজিটাল পেমেন্ট বাজার, গ্রাহক অধিকার এবং আর্থিক প্রযুক্তির প্রতিযোগিতা নিয়ে বড় প্রশ্ন তৈরি করছে।

❓ডিজিটাল পেমেন্টে সুবিধা বাড়ছে, কিন্তু বাজার কি সত্যিই সবার জন্য উন্মুক্ত থাকছে?

Address

147/4 Green Road
Dhaka
1205

Alerts

Be the first to know and let us send you an email when Xclusive posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Xclusive:

Share