বুটেক্স সাহিত্য সংসদ

বুটেক্স সাহিত্য সংসদ সাহিত্যের সুতোয় বুনি মননের উত্তরীয়

অঙ্কুরিত বীজ যেভাবে মহীরুহে রূপ নেয়, আপনাদের নিষ্ঠাও আজ তেমনি এক বিশাল সাফল্যে পরিণত হলো।এই  গৌরবময় পথচলাতে ৫০ তম ব্যাচে...
08/06/2026

অঙ্কুরিত বীজ যেভাবে মহীরুহে রূপ নেয়, আপনাদের নিষ্ঠাও আজ তেমনি এক বিশাল সাফল্যে পরিণত হলো।
এই গৌরবময় পথচলাতে ৫০ তম ব্যাচের নতুন কার্যনির্বাহী সদস্যদের জানাই আন্তরিক অভিনন্দন।

পবিত্র ঈদুল আযহার এই আনন্দঘন মুহূর্তে বুটেক্স সাহিত্য সংসদের সকল সদস্য, শিক্ষক ও শুভানুধ্যায়ীদের প্রতি রইল আন্তরিক শুভে...
27/05/2026

পবিত্র ঈদুল আযহার এই আনন্দঘন মুহূর্তে বুটেক্স সাহিত্য সংসদের সকল সদস্য, শিক্ষক ও শুভানুধ্যায়ীদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।
ত্যাগ, ভ্রাতৃত্ব আর ভালোবাসার এই উৎসব সবার জীবনে সুখ ও প্রশান্তি বয়ে আনুক।
ঈদ মুবারাক 🤍
বুটেক্স সাহিত্য সংসদ

বুটেক্স সাহিত্য সংসদ থেকে অভিনন্দন জানাই আমাদের সকলের প্রিয় ড. মোহাম্মদ আব্বাস উদ্দিন শিয়াক স্যারকে আরও একবার তাঁর উদ্ভা...
27/05/2026

বুটেক্স সাহিত্য সংসদ থেকে অভিনন্দন জানাই আমাদের সকলের প্রিয় ড. মোহাম্মদ আব্বাস উদ্দিন শিয়াক স্যারকে আরও একবার তাঁর উদ্ভাবন দিয়ে বিশ্বমঞ্চে জায়গা করে নেওয়াতে।

আমরা স্যারের সুস্থতা আর দীর্ঘায়ু কামনা করছি।

গাহি সাম্যের গান-মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান! যে কলম তরবারির চেয়েও ধারালো ছিল, যে কণ্ঠ শৃঙ্খল ভেঙে আকা...
24/05/2026

গাহি সাম্যের গান-
মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান!
যে কলম তরবারির চেয়েও ধারালো ছিল, যে কণ্ঠ শৃঙ্খল ভেঙে আকাশ কাঁপিয়েছিল; আজ সেই দ্রোহের কবি, প্রেমের কবি, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন।
কথায়, সুরে, সৃষ্টিতে এমন সম্মোহনী শক্তি নিয়ে খুব কম মানুষ এই পৃথিবীতে জন্মায়। তাইতো তিনি কালোত্তীর্ণ; মহাকালের বুকে চিরজাগ্রত।
৪০০০ গান, ২৬৫টি বই, অসংখ্য কবিতা, উপন্যাস, নাটক, সৈনিক, বিপ্লবী, প্রেমিক। তাঁর লেখা ‘চল চল চল’ আজও বাংলাদেশের কুচকাওয়াজের গান। ‘উর্ধ্ব গগনে বাজে মাদল’ আজও প্রেরণা দেয়।
বুটেক্স সাহিত্য সংসদ আজ তাঁকে স্মরণ করে তাঁর শব্দের আগুনে, তাঁর সুরের বিদ্রোহে, তাঁর ভালোবাসার অমর উচ্চারণে।

মরিয়ম (আ.)-এর পবিত্রতা থেকে ম্যাক্সিম গোর্কির ‘মা’-র বিপ্লবী চেতনা; মাতৃত্ব বরাবরই সাহিত্যের শ্রেষ্ঠ অলংকার। ​বিভূতির স...
10/05/2026

মরিয়ম (আ.)-এর পবিত্রতা থেকে ম্যাক্সিম গোর্কির ‘মা’-র বিপ্লবী চেতনা; মাতৃত্ব বরাবরই সাহিত্যের শ্রেষ্ঠ অলংকার। ​বিভূতির সর্বজয়া যেমন দারিদ্র্যের মাঝেও মমতার ঢাল, শরৎচন্দ্রের মা তেমনি শর্তহীন আশ্রয়ের ছায়া। আনিসুল হকের সেই শহীদ জননী প্রতীক্ষার মহাকাব্য হয়ে আছেন, আর গোর্কির পেলাগেয়া শিখিয়েছেন কীভাবে ঘর পেরিয়ে গোটা মানবজাতির মা হয়ে উঠতে হয়। ​রবীন্দ্রনাথের ভাষায়, "মা" এই একটি শব্দের মাঝেই লুকিয়ে আছে পৃথিবীর সবটুকু নিরাপত্তা আর সাহস। ​আজ মা দিবসে বুটেক্স সাহিত্য সংসদ স্মরণ করছে সেই সব মায়েদের; যাঁরা গল্পে, পর্দায় কিংবা আমাদের অস্তিত্বে মিশে আছেন চিরকাল।

​পৃথিবীর সকল মায়ের প্রতি বিনম্র শ্রদ্ধা। ❤️

হৃদয়ে আজও অম্লান জাগে তোমার গান,বৈশাখের তপ্ত রোদে যেন শীতল এক স্নান।তুমি আছো বিরহে, তুমি আছো মোর প্রাপ্তিতে,প্রতিটি দীর্...
08/05/2026

হৃদয়ে আজও অম্লান জাগে তোমার গান,
বৈশাখের তপ্ত রোদে যেন শীতল এক স্নান।
তুমি আছো বিরহে, তুমি আছো মোর প্রাপ্তিতে,
প্রতিটি দীর্ঘশ্বাসে, আর ভোরের নতুন দীপ্তিতে।
তোমার সুরে শান্ত হয় সকল দহন ও ক্লান্তি,
তুমিই তো আমাদের চিরস্থায়ী আনন্দ ও শান্তি।

🌼শুভ পঁচিশে বৈশাখ, হে বাঙালির প্রাণভ্রমর,
প্রণাম জানাই কবিগুরু, হৃদয়ে তুমি যে অমর। 🌼

বুটেক্স সাহিত্য সংসদ আজ গভীর শ্রদ্ধায় স্মরণ করে সেই সকল মানুষদের যাঁদের হাতের শ্রমে সভ্যতা দাঁড়িয়ে আছে, যাঁদের কণ্ঠে ...
01/05/2026

বুটেক্স সাহিত্য সংসদ আজ গভীর শ্রদ্ধায় স্মরণ করে সেই সকল মানুষদের যাঁদের হাতের শ্রমে সভ্যতা দাঁড়িয়ে আছে, যাঁদের কণ্ঠে উচ্চারিত হয়েছিল প্রতিবাদের প্রথম শব্দ।
মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি বিনম্র সালাম।

পথের পাঁচালীতে তিনি দেখালেন জীবনের সরল সৌন্দর্য,  অপরাজিত তে ফুটিয়ে তুললেন সংগ্রামের দীপ্তি।  অশনি সংকেতে মানবতার গভীর ...
23/04/2026

পথের পাঁচালীতে তিনি দেখালেন জীবনের সরল সৌন্দর্য,
অপরাজিত তে ফুটিয়ে তুললেন সংগ্রামের দীপ্তি।
অশনি সংকেতে মানবতার গভীর আর্তি,
চারুলতায় নিঃশব্দ ভালোবাসার সুর।

গুপী গাইন-বাঘা বাইন-এর সুরে ছড়াল কল্পনার জাদু,
অরণ্যের দিনরাত্রিতে ধরা দিল বাস্তবের কঠিন সত্য।
অপরাজেয় শিল্পী, যিনি সিনেমাকে দিলেন নতুন ভাষা,
প্রতিটি দৃশ্যে খুঁজে পেলেন মানবতার আলো।

সত্যজিৎ রায়ের এই প্রয়াণ দিবসে বুটেক্স সাহিত্য সংসদ থেকে আমরা জানাই বিনম্র শ্রদ্ধা ।

জীবন যেন এক অদৃশ্য সুরের ধারা,  কখনো মৃদু, কখনো তীব্র।  আনন্দ আর বেদনার মিলনে , জন্ম নেয় নতুন গান।  গান থেমে থাকে না কখ...
21/04/2026

জীবন যেন এক অদৃশ্য সুরের ধারা, কখনো মৃদু, কখনো তীব্র।
আনন্দ আর বেদনার মিলনে , জন্ম নেয় নতুন গান।
গান থেমে থাকে না কখনো, বরং ছন্দে ছন্দে বয়ে চলে
আমাদের হৃদয়ের প্রতিচ্ছবি হয়ে।

এই নব সুরের উৎসবকে বরণ করতে
আমরা থাকছি ২৩শে এপ্রিল থেকে বুটেক্স প্রাঙ্গণে।

Address

Bangladesh University Of Textiles, Tejgaon Industrial Area
Dhaka
1208

Telephone

+8801533965880

Website

Alerts

Be the first to know and let us send you an email when বুটেক্স সাহিত্য সংসদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to বুটেক্স সাহিত্য সংসদ:

Share