Organization for Women Entrepreneurs-OWE

Organization for Women Entrepreneurs-OWE Organization for Women Entrepreneurs-OWE

নারীদের ব্যবসা শুরুর আগে করণীয়
20/12/2025

নারীদের ব্যবসা শুরুর আগে করণীয়

অনেক নারীই জানেন না কীভাবে উদ্যোক্তা হতে হয়। সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থা এবং ব্যাংক তাদেরকে নানা সুবিধা দেয....

Newly elected..  General Secretary of        .... Greetings from the bottom of my heart. I hope that the days ahead will...
26/08/2025

Newly elected.. General Secretary of .... Greetings from the bottom of my heart. I hope that the days ahead will be filled with joy and that you will be inspired to do the right thing. Congratulation.....

Congratulations all of you...
03/11/2024

Congratulations all of you...

16/09/2024

ডেলিভারি কোম্পানিগুলা যদি ডেলিভারি হইলে চার্জ নিতো । আর ডেলিভারি না হইলে যদি কোন চার্জ না নিতো ।
তাহলে তখন আমার মনে হয় কোম্পানির ম্যানেজমেন্ট নিজেরাই সমস্যা খুজতো কেনো ডেলিভারি হয়নাই ।

ঈদে মিলাদুন্নবী 'র শুভেচ্ছা সবাই কে পবিত্র ঈদে মিলাদুন্নবী হচ্ছে শেষনবী হজরত মুহাম্মদ (সা.)–এর জন্মদিন হিসেবে মুসলমানদের...
15/09/2024

ঈদে মিলাদুন্নবী 'র শুভেচ্ছা সবাই কে

পবিত্র ঈদে মিলাদুন্নবী হচ্ছে শেষনবী হজরত মুহাম্মদ (সা.)–এর জন্মদিন হিসেবে মুসলমানদের মাঝে পালিত একটি উৎসব। মুসলিমদের মাঝে এ দিনটি বেশ উৎসবের সঙ্গে পালন হতে দেখা যায়। তবে উৎসব নিয়ে ইসলামি পণ্ডিতদের মাঝে অনেক মতপার্থক্য আছে।

হিজরি বর্ষের তৃতীয় মাস রবিউল আউয়াল-এর ১২ তারিখে এ উৎসব অনুষ্ঠিত হয়। বাংলাদেশি মুসলিমরা এই দিনকে ঈদে মিলাদুন্নবী বলে অভিহিত করেন।
ঈদ-এ-মিলাদুন্নবী এর আরবি হচ্ছে (مَوْلِدُ النَبِيِّ) মাওলিদু এন-নাবীয়ী। মাওলিদ আরবি মূল শব্দ ولد থেকে উদ্ভূত, যার অর্থজন্ম দেওয়া, সন্তান ধারণ করা, বংশধর। সমসাময়িক ব্যবহারে, মওলিদ বলতে মুহাম্মদের (হযরত মুহাম্মদ সা.) জন্মদিন পালনকে বোঝায়।

15/09/2024

একজন সফল উদ্যোক্তা হওয়ার উপায়ঃ

১) লক্ষ্য অর্জনে যথেষ্ট আগ্রহী হতে হবে: সাফল্য অর্জনের জন্য যদি তীব্র পরিমাণে উৎসাহ-উদ্দীপনা কাজ না করে, তবে সেই কাজ যথা সময়ে সঠিকভাবে সম্পন্ন হয় না। উদ্যোক্তা হিসাবে যদি আপনার মাঝেই উৎসাহ-উদ্দীপনার অভাব কাজ করে, তাহলে ভেবে দেখুন এর প্রভাবে আপনার স্টার্টাপের অন্যান্য সদস্য এবং কাস্টমারের অবস্থা কী হবে। আপনার উৎসাহ উদ্দীপনা দেখেই আপনার টিমের সদস্যরা অধিক কাজ করতে উৎসাহিত হবে। উৎসাহ উদ্দীপনার সাথে যখন আপনি এবং আপনার টিম কাস্টমারদের সেবা প্রদান করবেন, তখন কাস্টমারের ও আপনার প্রতিষ্ঠানের প্রতি আগ্রহ বাড়বে। কাস্টমারকে খুশী রাখাই একটি প্রতিষ্ঠান মূল উদ্দেশ্য।

২) সুযোগ-সুবিধার দিকে নজর দিন: নিজের এবং প্রতিষ্ঠান এর সুযোগ সুবিধার দিকে নজর দিলে অযথা পরিশ্রমের অপচয় দূর করা সম্ভব। বেশিরভাগ প্রতিষ্ঠানগুলো যে কাজটি করে থাকে সেটি হচ্ছে, যত কাজের সুযোগ পায় তত কাজই হাতে নিয়ে নেয়। এর ফলে যেটি হয়, অতিরিক্ত কাজের চাপের কারণে কোন কাজই সঠিকভাবে যথাসময়ে সম্পন্ন হয় না।

৩) কঠোর পরিশ্রম করুন: কঠোর পরিশ্রম দ্বারা ভাগ্যের পরিবর্তন করতে পারলেই হাতে ধরা দেবে সাফল্য। একজন সফল উদ্যোক্তা সকল কাজে নিজের সর্বোচ্চটুকু দেয়। আপনি যদি লক্ষ্য অর্জনের সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যান তবে আপনার হতাশ হওয়ার কোন কারণই নেই। সাফল্য কোন না কোন সময় আপনার কাছে ধরা দেবেই।

৪) উপভোগ করতে শিখুন: লক্ষ্য অর্জনের পথটা যদি উপভোগ্য হয় তাহলে আপনি এবং আপনার টিম কাজ সম্পন্ন করতে পারবেন প্রচণ্ড উৎসাহ-উদ্দীপনা নিয়ে। এর ফলে লক্ষ্যে পৌঁছতে পারুন কিংবা না পারুন, কোন কাজ করা নিয়ে আপনার কিংবা আপনার টিমের মাঝে কোন ধরনের হতাশা কাজ করবে না।

৫) নিজের উপর বিশ্বাস স্থাপন করুন: কোনো সিদ্ধান্ত নেয়ার পূর্বে নিজের বিবেককে প্রশ্ন করুন। যদি আপনি নিজেকে সম্পূর্ণরূপে বিশ্বাস করেন তাহলে আপনার বিবেক আপনাকে ভুল নির্দেশনা দিবে না। নিজেকে সম্পূর্ণ বিশ্বাস না করলে আপনারা সিদ্ধান্তগুলো যথার্থ হবে না।

৬) নমনীয় হন তবে লক্ষ্য অর্জনে অটল থাকুন: প্রত্যেক উদ্যোক্তাকেই সব সময় সব সময় চটপটে থাকতে হয়। নতুন তথ্যের সাথে তাল মিলিয়ে চলতে হয় এবং সে অনুযায়ী পরিবর্তন আনতে হয়। আবার সেই সাথে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে থাকতে হয় সদা অটল। যেই বিষয় গুলোতে নমনীয় হলে বাড়বে আপনার লক্ষ্য অর্জনের সম্ভাবনা, সেই বিষয়গুলোকে চিনতে পেরে নমনীয় হতে পারতে হবে।

৭) টিমের উপর নির্ভর করতে শিখুন: একজন মানুষ এর পক্ষে সকল বিষয়ে পারদর্শী হওয়া সম্ভব নয়। যে যেই কাজটি পারে না তার সে কাজটি করে দেয়ার জন্য সেই বিষয়ে দক্ষ অন্য একজন মানুষের সাহায্য প্রয়োজন হয়। উদ্যোক্তারা সাধারনত এতটাই আত্মবিশ্বাসী হয় যে তারা বিশ্বাসই করতে চায় না যে কোন কাজ তাদের দ্বারা সম্ভব না। এই ভুল ধারণা থেকে বেরিয়ে আসতে অনেক সময় লাগে। তবে উদ্যোক্তা হিসেবে সফল হতে হলে যত দ্রুত সম্ভব বেরিয়ে আসতে হবে এই ভুল ধারণা থেকে।

৮) বাস্তবায়ন নিশ্চিত করুন: পরিকল্পনার পেছনে খুব বেশি সময় অপচয় না করে বাস্তবায়নে নেমে পড়ুন। কারণ ব্যবসা করতে মাঠে নামলে পারিপার্শ্বিক অবস্থা বুঝতে পারা যায় এবং সেই অনুযায়ী তাৎক্ষণিক পরিবর্তন আনা যায়। আর বাস্তবায়ন করতে গেলে অনেক নতুন জিনিস শিখতে পারা যায় যা পরবর্তীতে ব্যবসায়িক কাজে সহায়তা করবে।

৯) সততা এবং ন্যায়পরায়ণতা প্রদর্শন করুন: অসৎ হয়ে হয়তোবা সাময়িক সাফল্য অর্জন করা যায়। কিন্তু এই সাফল্য বেশিদিন বিদ্যমান থাকে না। আপনি দেখবেন যেসব প্রতিষ্ঠান তার গ্রাহকদের সাথে প্রতারণা করেছে সে সব প্রতিষ্ঠান সাময়িক ভাবে বেশ লাভবান হলেও তাদের পতনও খুব দ্রুত ঘটেছে। দীর্ঘস্থায়ী সাফল্যের জন্য যে দুটি গুণ প্রয়োজন তা হচ্ছে সততা এবং ন্যায়পরায়ণতা।

১০) প্রতিদান দিতে শিখুন: এই অংশটি ভুলে গেলে চলবে না। যখন আপনার কর্মকাণ্ডে এই ব্যাপারটি ফুটে উঠবে তখনই কেবল মাত্র আপনি নিজেকে সফল হিসেবে বিবেচনা করতে পারবেন। আপনি যখন সফলতার দ্বারপ্রান্তে থাকবেন তখন খেয়াল করে দেখবেন অনেক মানুষ আপনার এই সফলতার পিছনে অবদান রেখেছে।এই দায়বদ্ধতা থেকে আপনি আপনার সাধ্যের মধ্যে মানুষকে যতোটুকু সাহায্য করতে পারবেন তার মাধ্যমেই আপনার প্রকৃত সফলতা বিচার করা যাবে।

Address

Dhaka
1212

Telephone

+8801983948497

Website

Alerts

Be the first to know and let us send you an email when Organization for Women Entrepreneurs-OWE posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share