AID for MEN

AID for MEN We work directly on men's rights. If you or any of the men around you have been abused in any way, please contact our hotline number 01944449681.

Also click on this link to know more about our overall activities: https://aidformen.com/

আদালতে 'পুরুষ নির্যাতন দমন আইন' সংক্রান্ত রিট খারিজের সিদ্ধান্তে গভীর হতাশা প্রকাশ করছে ‘এড ফর ম্যান ফাউন্ডেশন’ (Aid For...
06/08/2026

আদালতে 'পুরুষ নির্যাতন দমন আইন' সংক্রান্ত রিট খারিজের সিদ্ধান্তে গভীর হতাশা প্রকাশ করছে ‘এড ফর ম্যান ফাউন্ডেশন’ (Aid For Men Foundation)
​আজ হাইকোর্ট বিভাগে পুরুষ নির্যাতন দমন আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে দায়ের করা রিট আবেদনটি খারিজ করা হয়েছে। আইনগত সুরক্ষার আশায় থাকা দেশের বিপুলসংখ্যক নির্যাতিত পুরুষের জন্য এই সিদ্ধান্ত অত্যন্ত হতাশাজনক।
​বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রের সকল নাগরিকের জন্য আইনের সমান আশ্রয় লাভের অধিকার নিশ্চিত করা হয়েছে। কিন্তু বাস্তবে পারিবারিক নির্যাতন, মিথ্যা মামলা ও মানসিক নিপীড়নের শিকার হলেও পুরুষদের জন্য নির্দিষ্ট বা সুনির্দিষ্ট কোনো আইনি সুরক্ষা কাঠামো নেই। বর্তমান অনেক আইনের অপব্যবহার এবং একপাক্ষিক ব্যবস্থার কারণে অনেক পুরুষ সুবিচার পাওয়া তো দূরের কথা, নিজের ওপর হওয়া নির্যাতনের কথা প্রকাশ্যে বলতেও ভয় পাচ্ছেন।
​একটি বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলতে হলে কেবল একটি নির্দিষ্ট লিঙ্গের জন্য নয়, বরং সকল নাগরিকের সুরক্ষায় আইনের প্রয়োগ নিশ্চিত করা জরুরি। পুরুষদের নির্যাতন প্রতিরোধ ও সুরক্ষায় সুনির্দিষ্ট আইন বা বিদ্যমান আইনে লিঙ্গনিরপেক্ষ অনুচ্ছেদ সংযোজন করা এখন সময়ের দাবি।
​আইনি বাধা কিংবা রিট খারিজের কারণে আমাদের আইনি ও সামাজিক লড়াই থেমে থাকবে না। পুরুষ নির্যাতন বন্ধ ও ভুক্তভোগী পুরুষদের বিচার নিশ্চিত করার দাবিতে ‘এড ফর ম্যান ফাউন্ডেশন’ সততা ও নিষ্ঠার সাথে তাদের সামাজিক ও নীতিগত সংগ্রাম চালিয়ে যাবে।
​আইনের সমান অধিকার সকল নাগরিকের প্রাপ্য। নির্যাতিত পুরুষদের সুরক্ষা নিশ্চিত করতে সুনির্দিষ্ট আইনের দাবি জোরালো হোক।
​— এড ফর ম্যান ফাউন্ডেশন (Aid For Men Foundation)

মেধার মূল্যায়ন হোক, কোটার বৈষম্য নয়!​সমান অধিকারের দাবি তোলার পর আবার সরকারি চাকরিতে নারীর জন্য বিশেষ কোটার দাবি—এটি এক ...
29/07/2026

মেধার মূল্যায়ন হোক, কোটার বৈষম্য নয়!
​সমান অধিকারের দাবি তোলার পর আবার সরকারি চাকরিতে নারীর জন্য বিশেষ কোটার দাবি—এটি এক ধরনের স্ববিরোধিতা। আমরা সবসময় নারীর সমান অধিকার এবং তাদের সমান যোগ্যতায় চাকরির বাজারে প্রবেশের পক্ষে। কিন্তু প্রশ্ন হলো, কোটার মাধ্যমে চাকরি দিলে কি যোগ্য ও মেধাবী পুরুষ প্রার্থীদের বঞ্চিত করা হয় না?
​আগের সরকারের আমলেও আমরা দেখেছি, পড়াশোনা বা বোর্ড পরীক্ষার ফলাফলে মেয়েরা প্রায়শই দারুণ ফলাফল বা ভালো রেজাল্ট করত। কিন্তু প্রশ্ন হলো, বাস্তবিক ক্ষেত্রে তারা কেন প্রতিযোগিতায় পিছিয়ে পড়ে? এর মূল কারণ হলো—"মুখস্ত বিদ্যা" আর "বাস্তবিক দক্ষতা বা প্রতিযোগিতামূলক যোগ্যতা" এক নয়। প্রাতিষ্ঠানিক পরীক্ষার গণ্ডি পেরিয়ে যখন কেউ চাকরির বাস্তব ও কঠিন প্রতিযোগিতায় নামে, তখন কেবল মুখস্ত বিদ্যা দিয়ে টিকে থাকা সম্ভব হয় না; সেখানে প্রয়োজন হয় গভীর জ্ঞান, প্রখর বুদ্ধিমত্তা, বিশ্লেষণী ক্ষমতা এবং কাজের দক্ষতা।
​যদি প্রকৃত মেধা ও যোগ্যতার মূল্যায়ন করতে হয়, তবে কোটাব্যবস্থা একটি বড় অন্তরায়। কোটা দিয়ে কোনো সুবিধা পাইয়ে দিলে তা কেবল যোগ্য পুরুষ প্রার্থীদের প্রতি অবিচারই নয়, বরং নারীদের নিজস্ব মেধা ও সক্ষমতাকেও খাটো করে দেখে।
​আমরা চাই মেধার জয়জয়কার—যেখানে নারী বা পুরুষ পরিচয়ে নয়, কেবল শতভাগ যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতেই প্রতিটি চাকরি নিশ্চিত হবে।
​ #মেধাভিত্তিক_রাষ্ট্র #সমান_অধিকার #কোটাপ্রথা_বাতিল #যোগ্যতার_মূল্যায়ন

ইসলামের বিধান কি নিজের সুবিধামতো বেছে নেওয়া যায়?আজ অনেকেই বলেন, "ডিভোর্স হলে মোহরানা দিতেই হবে।" কিন্তু একই সঙ্গে ইসলা...
06/07/2026

ইসলামের বিধান কি নিজের সুবিধামতো বেছে নেওয়া যায়?

আজ অনেকেই বলেন, "ডিভোর্স হলে মোহরানা দিতেই হবে।" কিন্তু একই সঙ্গে ইসলামে খুলা (স্ত্রীর বিচ্ছেদের আবেদন) সম্পর্কে কুরআন-সুন্নাহর বিধান মানতে অনীহা দেখান।
ইসলামে স্বামী ও স্ত্রীর উভয়েরই অধিকার ও দায়িত্ব নির্ধারিত। যে বিধান নিজের পক্ষে যায় শুধু সেটুকু গ্রহণ করে, আর বাকিটা অস্বীকার করা ন্যায়বিচার নয়।
এই পোস্টে কুরআন ও হাদিসের আলোকে খুলা ও মোহরানা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা তুলে ধরা হয়েছে। আগে জানুন, তারপর মতামত দিন।
ইসলাম পূর্ণাঙ্গ বিধান—এটি আংশিকভাবে নয়, সম্পূর্ণভাবে মানার নামই ঈমান।
Aid for Men Foundation
AID for MEN

পুরুষেরও আইনি অধিকার আছে! 🤝​পারিবারিক ভাঙন, মিথ্যা মামলা, মানসিক নির্যাতন কিংবা প্রতারণা—যেকোনো পরিস্থিতিতে পুরুষও আইনের...
29/06/2026

পুরুষেরও আইনি অধিকার আছে! 🤝
​পারিবারিক ভাঙন, মিথ্যা মামলা, মানসিক নির্যাতন কিংবা প্রতারণা—যেকোনো পরিস্থিতিতে পুরুষও আইনের আশ্রয় নিতে পারেন। আসুন, আইনি অধিকার সম্পর্কে নিজে জানি এবং অন্যকেও সচেতন করি।
​সচেতনতা হোক, ন্যায়বিচার প্রতিষ্ঠিত হোক।
​ #পুরুষ_অধিকার

শেখ হাসিনার পর বাংলাদেশে কোনো পাওয়ারফুল লেডি থাকলে সেটা সম্ভবত পরীমনি!​পাঁচটা বিয়ে, বনানীর বাসায় র‍্যাবের অভিযান, "দুষ্ট...
17/06/2026

শেখ হাসিনার পর বাংলাদেশে কোনো পাওয়ারফুল লেডি থাকলে সেটা সম্ভবত পরীমনি!
​পাঁচটা বিয়ে, বনানীর বাসায় র‍্যাবের অভিযান, "দুষ্টু পানি"র বোতলসহ গ্রেফতার, জেলে যাওয়া—সবকিছুকে বুড়ো আঙুল দেখিয়ে জেল থেকে বের হয়ে যিনি মাইক্রোবাসের ছাদে দাঁড়িয়ে মিছিলের মতো সেলিব্রেট করতে পারেন, তিনি আসলেই অনন্য।
​সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো ডিবির এডিসি সাকলাইনের ঘটনাটা। মামলার তদন্ত কর্মকর্তা সাকলাইনকে পটাতে পরীর খুব বেশি সময় লাগেনি। ঘন্টার পর ঘন্টা একই ফ্ল্যাটে সময় কাটানো, কেক কাটার ছবি ভাইরাল হওয়া—সবশেষে কী হলো? সাকলাইন তার বউ হারালো, পরীকে হারালো, আর আজ সরকার তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে চাকরিটাও কেড়ে নিলো।
​অথচ পরীমনি? তিনি কি সুন্দর গাড়িতে ঘুরে মডেলিং করছেন আর ক্যাপশন দিচ্ছেন—"একটাই পরী বুঝছো"। মানে সহজ বাংলায়: "আমি একাই একশ, তোমরা যা পারো করো!"
​এই হলো আমাদের তথাকথিত প্রগতিশীল সমাজের বাস্তব রূপ। যেখানে নারীর চরিত্রহীনতা বা অপরাধ ঢাকা পড়ে "মাই বডি, মাই চয়েস" স্লোগানের আড়ালে, আর পুরুষ ফেঁসে গেলে সে সমাজচ্যুত, চাকরিচ্যুত। অপরাধ আর নৈতিক স্খলন কি শুধু পুরুষের একার হয়? আইন আর নৈতিকতার এই ডাবল স্ট্যান্ডার্ড সমাজকে কোন দিকে নিয়ে যাচ্ছে?
লেখা
সাইফুল ইসলাম নাদিম

13/06/2026

২০২৬-২৭ অর্থবছরে নারীদের উন্নয়নে বরাদ্দ রাখা হয়েছে ৩ লাখ ২৬ হাজার ৫৯ কোটি ৮০ লাখ টাকা,
পুরুষের বাজেট কই?

⚖️ এটি কেবল ভাঙা সংসারের গল্প নয়, এটি পুরুষ অধিকার ও আইনি লড়াইয়ের গল্প!​সম্প্রতি ক্রিকেটার নাসির ও তামিমার মামলার রায় নি...
11/06/2026

⚖️ এটি কেবল ভাঙা সংসারের গল্প নয়, এটি পুরুষ অধিকার ও আইনি লড়াইয়ের গল্প!
​সম্প্রতি ক্রিকেটার নাসির ও তামিমার মামলার রায় নিয়ে অনেকে অনেক কথা বলছেন। অনেকেই প্রথম স্বামী রাকিব হোসেনকে উদ্দেশ্য করে বলছেন—"যে চলে গেছে, তার পেছনে কেন লেগে আছো?"
​কিন্তু ভেবে দেখেছেন কি, লড়াইটা কি আসলেই একজন নারীর পেছনে লাগার, নাকি নিজের সাথে হওয়া চরম অন্যায়ের বিরুদ্ধে বিচার চাওয়ার?
​📌 নেপথ্যের সত্য যা আমাদের জানা দরকার:
​ত্যাগ ও প্রতারণা: জীবনের প্রথম ভাগে রাকিবকে ভালোবেসে বিয়ে করেছিলেন তামিমা। রাকিবের আর্থিক অবস্থা তখন ভালো ছিল না। তা সত্ত্বেও নিজের সামর্থ্যের সর্বোচ্চ দিয়ে স্ত্রীকে পড়াশোনা করিয়েছেন, ক্যারিয়ার গড়তে সাহায্য করেছেন। কিন্তু সেই স্ত্রী যখন প্রতিষ্ঠিত হলেন, তখন একের পর এক পরকীয়ায় জড়িয়ে পড়লেন এবং প্রথম স্বামীকে সম্পূর্ণ অন্ধকারে রেখে, আইনি ডিভোর্স প্রক্রিয়া সম্পন্ন না করেই বিয়ে করে বসলেন সেলিব্রিটি ক্রিকেটার নাসির হোসেনকে।
​আইনের চোখে ফাঁকি: দেশের আইন অনুযায়ী, পূর্বের বিয়ে বহাল থাকা অবস্থায় অন্য কাউকে বিয়ে করা শাস্তিযোগ্য অপরাধ। কিন্তু ক্ষমতার দাপট আর আইনি মারপ্যাঁচে আদালত থেকে যে রায় এসেছে, তা সাধারণ মানুষের মনে গভীর ক্ষোভ ও হতাশার জন্ম দিয়েছে। এই রায় কেবল ত্রুটিপূর্ণই নয়, বরং একপাক্ষিক ও বৈষম্যমূলক।
​🚫 "কেন লেগে আছো?"—এই প্রশ্নের উত্তর:
​রাকিব আজ কোনো নারীর পেছনে ঘোরছেন না। তিনি লড়াই করছেন তার আত্মসম্মান, তার অধিকার এবং তার সাথে হওয়া প্রতারণার বিচার পেতে।
​একজন পুরুষ যখন প্রতারণার শিকার হয়, সমাজ তখন তাকে ‘সহ্য করে নেওয়ার’ পরামর্শ দেয়।
​অথচ একই অপরাধ যদি কোনো পুরুষ করতো, তবে সমাজ ও আইন তাকে ছাড় দিত না।
​🤝 পাশে আছে 'এইড ফর মেন ফাউন্ডেশন'
​রাকিব এই আইনি লড়াইয়ে একা নন। পুরুষ অধিকার এবং আইনি সমতা প্রতিষ্ঠায় কাজ করা সংগঠন 'এইড ফর মেন ফাউন্ডেশন' শুরু থেকেই রাকিবের পাশে দাঁড়িয়েছে এবং এই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার রয়েছে।
​আমরা চাই দেশের আইন সবার জন্য সমান হোক। সেলিব্রিটি স্ট্যাটাস বা জেন্ডারের কারণে যেন কেউ পার পেয়ে না যায়। বিচার ব্যবস্থার ত্রুটি সংশোধন করে রাকিব যেন প্রকৃত ন্যায়বিচার পান, সেটাই আমাদের দাবি।
​আপনার মতামত কী? কমেন্টে জানান।
​ #আইনি_সমতা #ন্যায়বিচার

বাদীপক্ষে দাখিলকৃত লিখিত যুক্তিতর্ক।
10/06/2026

বাদীপক্ষে দাখিলকৃত লিখিত যুক্তিতর্ক।

আজকের আদালতের রায়ের পর অনেকের মনেই কিছু প্রশ্ন ঘুরপাক খাচ্ছে।তাহলে কি আজ এদেশে কার্যত প্রতিষ্ঠিত হলো—১️⃣ নোটিশ ছাড়াই ম...
10/06/2026

আজকের আদালতের রায়ের পর অনেকের মনেই কিছু প্রশ্ন ঘুরপাক খাচ্ছে।

তাহলে কি আজ এদেশে কার্যত প্রতিষ্ঠিত হলো—

১️⃣ নোটিশ ছাড়াই মনে মনে তালাক দেওয়া সম্ভব?

২️⃣ ব্যভিচার কোনো অপরাধ নয়?

৩️⃣ একজন নারী একই সময়ে দুই স্বামীর সাথে বৈবাহিক সম্পর্কে থাকলেও তাতে কোনো সমস্যা নেই?

৪️⃣ অন্যের স্ত্রীকে নিয়ে গিয়ে বিয়ে করলেও তা অপরাধ নয়?

আইনের ভাষা ও আদালতের ব্যাখ্যা নিশ্চয়ই আছে। কিন্তু একজন সাধারণ নাগরিক হিসেবে এই প্রশ্নগুলোর উত্তর জানতে চাই।

আপনার মতামত কী?

#আইন #আদালত #মতামত_চাই

তারিখ: ০৮ জুন, ২০২৬​ডিভোর্সে জালিয়াতি ও ব্যভিচার রোধে ক্রিকেটার নাসির-তামিমার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রেসক্লাবের ...
08/06/2026

তারিখ: ০৮ জুন, ২০২৬
​ডিভোর্সে জালিয়াতি ও ব্যভিচার রোধে ক্রিকেটার নাসির-তামিমার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রেসক্লাবের সামনে ‘এইড ফর মেন ফাউন্ডেশন’-এর মানববন্ধন
সমাজে বৈবাহিক পবিত্রতা রক্ষা, ডিভোর্সে জালিয়াতি বন্ধ এবং পরকীয়া ও ব্যভিচার রোধে ক্রিকেটার নাসির হোসেন ও প্রতারক তামিমা সুলতানার চূড়ান্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এক বিশাল মানববন্ধনের আয়োজন করে পুরুষ অধিকার নিয়ে কাজ করা সামাজিক সংগঠন ‘এইড ফর মেন ফাউন্ডেশন’।
০৮ জুন, ২০২৬ (সোমবার) সকাল ১১:০০ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনটি সঞ্চালনায় ছিলেন কোষাধক্ষ আল আমিন হোসেইন। উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম নাদিম, প্রচার সম্পাদক খালেদ তন্ময়, ঢাকা জেলা কমিটির সহ- সভাপতি ইফতেখার হোসেইন, সাংগঠনিক সম্পাদক আলমগীর চৌধুরী, দপ্তর সম্পাদক ইয়াসির আরাফাত, সোনারগাও উপজেলা কমিটির সাধারন সম্পাদক মহিউদ্দিন খোকন এছাড়াও কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সুপ্রিম কোর্টের আইনজীবী, মানবাধিকার কর্মী, সাংবাদিক এবং দেশের বিভিন্ন স্তরের ভুক্তভোগী সহ শতাধিক সাধারণ মানুষ।
​উক্ত মানববন্ধনে সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম নাদিম বলেন, ​আজ আমরা এখানে এক বুক ক্ষোভ আর ন্যায়বিচারের দাবি নিয়ে দাঁড়িয়েছি। আমাদের কাছে প্রতিনিয়ত অসংখ্য প্রবাসী ভাই কান্নাজড়িত কণ্ঠে অভিযোগ করছেন যে, তারা দিনরাত হাড়ভাঙা খাটুনি খেটে দেশে টাকা পাঠান, আর সেই সুযোগে কিছু অসাধু নারী আইনি ডিভোর্স না দিয়েই অন্য পুরুষের সাথে পরকীয়ায় মেতে উঠছেন এবং সংসার ভাঙছেন।
​এই জঘন্য অপরাধের পেছনে সবচেয়ে বড় কারণ দণ্ডবিধির ৪৯৭ ধারা এবং আমাদের আইনি ব্যবস্থার সীমাবদ্ধতা। প্রচলিত ৪৯৭ ধারা অনুযায়ী, কোনো বিবাহিত নারী ব্যভিচার বা পরকীয়া করলে তাকে শাস্তির আওতায় আনা যায় না, অথচ পুরুষকে ঠিকই শাস্তির মুখোমুখি হতে হয়। এটি পুরুষদের প্রতি স্পষ্ট আইনি বৈষম্য! শুধু তাই নয়, অপরাধী নারী হলে ‘নারী বিবেচনা’য় জামিন দেওয়া, হাতকড়া না পরানো কিংবা কঠিন অপরাধেও লঘু শাস্তি দেওয়ার একটি প্রবণতা আমরা দেখতে পাই। আইনের এই শিথিলতা ও বৈষম্যের সুযোগ নিয়েই আজ কিছু স্বেচ্ছাচারী নারী চরম অপরাধে জড়ানোর সাহস পাচ্ছে। ​রাষ্ট্র এবং বিজ্ঞ আদালতের কাছে আমাদের স্পষ্ট দাবি—আইন সবার জন্য সমান হতে হবে। অপরাধী নারী হোক বা পুরুষ, অপরাধের বিচার সমান হতে হবে। ​এর সবচেয়ে বড় উদাহরণ—বহুল আলোচিত নাসির এবং তামিমার মামলা। পিবিআই (PBI) তদন্ত রিপোর্টে পরিষ্কার প্রমাণিত হয়েছে যে, তারা দুজনেই ব্যভিচার এবং ডিভোর্স জালিয়াতির মতো জঘন্য অপরাধের সাথে জড়িত। আমরা জোরালো দাবি জানাচ্ছি, নাসির এবং তামিমাকে কঠিনতম শাস্তি দিয়ে রাষ্ট্র দেশে একটি দৃষ্টান্ত তৈরি করুক। ​এই একটি দৃষ্টান্তমূলক বিচারই পারবে সমাজ থেকে এই ব্যাধি দূর করতে এবং প্রবাসে ও দেশে থাকা হাজারো ভুক্তভোগী পুরুষকে আদালতে এসে ন্যায়বিচার চাওয়ার সাহস জোগাতে।
​আইনের শাসন প্রতিষ্ঠা হোক, পুরুষ ও প্রবাসীদের অধিকার রক্ষা হোক।
ঢাকা জেলা কমিটির সহ- সভাপতি ইফতেখার হোসেইন বলেন, ​প্রবাসীদের অধিকার রক্ষা: দেশের বাইরে থাকা হাজারো প্রবাসী কঠোর পরিশ্রম করে দেশে টাকা পাঠান। কিন্তু আইনি ডিভোর্স না দিয়েই কিছু অসাধু নারীর পরকীয়া ও জালিয়াতির কারণে অসংখ্য প্রবাসীর সংসার ভাঙছে। আইনের শিথিলতার কারণে ভুক্তভোগীরা বিচার পাচ্ছেন না।
দপ্তর সম্পাদক ইয়াসির আরাফাত বলেন, নাসির ও তামিমার আইনজীবী ইতিমধ্যেই দাবি করছেন যে আসামিরা খালাস পাবেন। এধরনের সুস্পষ্ট ও প্রমাণিত অপরাধ করেও আসামীদের খালাস পেয়ে যাবার আশংকা সাধারন নাগরিকদের মধ্যেও রয়েছে। রায়ের আগেই এমন মন্তব্য প্রমাণ করে যে, সমাজে নারীদের অপরাধে লঘু শাস্তি দেওয়া বা মুক্তি দেওয়ার যে প্রবণতা রয়েছে, এক্ষেত্রেও আসামী পক্ষ তার সুবিধা নেওয়ার ব্যাপারে নিশ্চিত হয়ে বসে আছে।
আইনের শাসন প্রতিষ্ঠা, পুরুষ ও প্রবাসীদের অধিকার রক্ষা এবং সামাজিক অবক্ষয় রোধে লিঙ্গ বৈষম্যমুক্ত আইন ও বিচার ব্যবাস্থার লক্ষ্যে এইড ফর মেন ফাউন্ডেশন দেশের সর্বস্তরের সচেতন নাগরিক ও গণমাধ্যমকর্মীদের দৃষ্টি আকর্ষন করেন।
বার্তা প্রেরক:
এইড ফর মেন ফাউন্ডেশন
​সাইফুল ইসলাম নাদিম (সাধারণ সম্পাদক)
মোবাইল: ০১৪০৪৫৫৫৯৯৯

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when AID for MEN posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to AID for MEN:

Shortcuts

Share