Bangladesh Sramik Kalyan Federation

Bangladesh Sramik Kalyan Federation Bangladesh Sramik Kalyan Federation is committed to working people's rights.
(1)

19/05/2026

“বাজেটে শ্রমিকের বৈষম্যের অবসান চাই” — অধ্যাপক মুজিবুর রহমান এমপি

জাতীয় প্রেসক্লাবে আয়োজিত “শ্রমিকের বাজেট ভাবনা” শীর্ষক প্রাক-বাজেট মতবিনিময় সভায় শ্রমিকদের জন্য বৈষম্যহীন বাজেট, শ্রম মন্ত্রণালয়ে বরাদ্দ বৃদ্ধি, খাদ্য ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয়েছে। বক্তারা বলেন, দেশের অর্থনীতির চালিকাশক্তি শ্রমিক সমাজ হলেও বাজেটে তাদের অধিকার ও ন্যায্য অংশগ্রহণ উপেক্ষিত। শ্রমিকবান্ধব বাজেট ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান নেতৃবৃন্দ।

#শ্রমিক_অধিকার #বাজেট২০২৬ #শ্রমিকবান্ধব_বাজেট #বাংলাদেশ_শ্রমিক_কল্যাণ_ফেডারেশন #মুজিবুর_রহমান #আতিকুর_রহমান #শ্রমিকের_বাজেট_ভাবনা #ন্যায্য_অধিকার #শ্রমিক_বৈষম্য #জাতীয়_প্রেসক্লাব #বাংলাদেশ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির টঙ্গী মডেল শাখা আয়োজিত বাছাইকৃত সাথী শিক্ষাশিবির'২০২৬ এ আলোচনা রাখেন অ্যাডভোকেট আতিকুর রহমান...
19/05/2026

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির টঙ্গী মডেল শাখা আয়োজিত বাছাইকৃত সাথী শিক্ষাশিবির'২০২৬ এ আলোচনা রাখেন অ্যাডভোকেট আতিকুর রহমান
- Admin

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও গাজীপুর মহানগর সভাপতি জনাব হোসেন আলীর বড় ভাই মরহু...
19/05/2026

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও গাজীপুর মহানগর সভাপতি জনাব হোসেন আলীর বড় ভাই মরহুম আব্দুল মোতালেবের জানাযা আজ সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়। জানাজায় অংশগ্রহণ করেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান।
admin

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বিভিন্ন পেশা ও ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দের সাথে" শ্রমিকের বাজেট ভাবনা " শীর্ষক প্...
18/05/2026

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বিভিন্ন পেশা ও ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দের সাথে" শ্রমিকের বাজেট ভাবনা " শীর্ষক প্রাক-বাজেট মতবিনিময় অনুষ্ঠিত।

18/05/2026

প্রাক বাজেট মতবিনিময় সভা জাতীয় প্রেস ক্লাব ঢাকা।

18/05/2026

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কর্তৃক আয়োজিত প্রাক-বাজেট মতবিনিময় সভা সরাসরি দেখছেন জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলরুম থেকে।
শ্রমিকবান্ধব বাজেট, ন্যায্য মজুরি, কর্মসংস্থান বৃদ্ধি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে গুরুত্বপূর্ণ আলোচনা চলছে।

#বাংলাদেশ_শ্রমিক_কল্যাণ_ফেডারেশন
#প্রাক_বাজেট_মতবিনিময়
#শ্রমিকবান্ধব_বাজেট
#শ্রমিকের_অধিকার
#ন্যায্য_মজুরি
#শ্রমিক_কল্যাণ
#জাতীয়_প্রেসক্লাব
#আতিকুর_রহমান
#শ্রমিক_নেতৃত্ব
#বাংলাদেশ




বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (ডেসকো) শ্রমিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা ...
16/05/2026

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (ডেসকো) শ্রমিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা
- Admin

ইসলামী রাষ্ট্রব্যবস্থায়ই শ্রমিকের প্রকৃত অধিকার নিশ্চিত সম্ভব : এটিএম মা’ছুমবাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ...
16/05/2026

ইসলামী রাষ্ট্রব্যবস্থায়ই শ্রমিকের প্রকৃত অধিকার নিশ্চিত সম্ভব : এটিএম মা’ছুম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা'ছুম বলেছেন, ইসলামী কল্যাণ রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা ছাড়া শ্রমিকদের প্রকৃত অধিকার নিশ্চিত করা সম্ভব নয়। তিনি বলেন, বর্তমান পুঁজিবাদী ও বৈষম্যমূলক ব্যবস্থায় শ্রমিকরা ন্যায্য মজুরি, নিরাপত্তা ও মর্যাদা থেকে বঞ্চিত হচ্ছে।

তিনি আজ চট্টগ্রামের জামালখানস্থ নগর শ্রমিক কল্যাণ কার্যালয়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের চট্টগ্রাম ও কুমিল্লা অঞ্চল আয়োজিত জেলা সভাপতি ও সাধারণ সম্পাদক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

অঞ্চল পরিচালক ও কেন্দ্রীয় সহ-সভাপতি মজিবুর রহমান ভূঁইয়া-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মুহাম্মদ ইসহাক এবং কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান।

প্রধান অতিথি মাওলানা এটিএম মা’ছুম বলেন, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে শ্রমজীবী মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। জ্বালানি সংকট, মূল্যস্ফীতি ও অর্থনৈতিক বৈষম্যের কারণে সাধারণ শ্রমিক পরিবার আজ চরম সংকটে দিন কাটাচ্ছে। অথচ শ্রমিকদের ন্যায্য বেতন, বোনাস ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কার্যকর কোনো উদ্যোগ নিচ্ছে না।

তিনি বলেন, ঈদ বা উৎসবকে কেন্দ্র করে বেতন-বোনাস নিয়ে প্রতিবছর শ্রমিক অসন্তোষ সৃষ্টি হয়। শ্রমিকদের ন্যায্য পাওনা সময়মতো পরিশোধ না করায় শিল্পাঞ্চলে অস্থিরতা তৈরি হচ্ছে। শ্রমিকদের অধিকারকে উপেক্ষা করে টেকসই শিল্প ও অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়।

তিনি আরও বলেন, ন্যায়ভিত্তিক সমাজ গঠনে ইসলামী শ্রমিক আন্দোলনের বিকল্প নেই। শ্রমিক সংগঠনগুলোকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করতে হবে এবং শ্রমজীবী মানুষকে সংগঠিত করে অধিকার আদায়ের আন্দোলন বেগবান করতে হবে। দায়িত্বশীলদের আদর্শিক, সাংগঠনিক ও নৈতিকভাবে আরও দক্ষ হয়ে শ্রমিক সমাজের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেন, শ্রমিক আন্দোলন কেবল অর্থনৈতিক অধিকারের বিষয় নয়; এটি একটি নৈতিক ও মানবিক আন্দোলন। শ্রমিকদের মধ্যে ঐক্য, শৃঙ্খলা ও নৈতিকতার চর্চা জোরদার না হলে অধিকার আদায়ের সংগ্রাম সফল হবে না।

মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, সমৃদ্ধ রাষ্ট্র গঠনে শ্রমিকদের অবদান অনস্বীকার্য। একইভাবে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় শ্রমিকদের ঐক্য ও সংহতি সমানভাবে গুরুত্বপূর্ণ। আমরা আশা করি আগামী দিনে শ্রমিকদের অগ্রণী ভূমিকার মাধ্যমে এ দেশের রাষ্ট্র ব্যবস্থায় কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে।

তিনি আরও বলেন, দেশের তৃণমূল পর্যায়ের শ্রমিকদের সংগঠনের সাথে সম্পৃক্ত করতে হবে। শ্রমজীবী মানুষের সুখ-দুঃখের অংশীদার হয়ে তাদের মাঝে ইসলামী মূল্যবোধ, ন্যায়বিচার ও দায়িত্বশীলতার চেতনা পৌঁছে দিতে হবে। তাহলেই একটি ইনসাফভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার পথ সুগম হবে।

সভাপতির বক্তব্যে মজিবুর রহমান ভূঁইয়া বলেন, বর্তমান বাস্তবতায় শ্রমিক সংগঠন সম্প্রসারণ ও সাংগঠনিক শক্তি বৃদ্ধি সময়ের গুরুত্বপূর্ণ দাবি। তিনি বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়, সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা এবং শোষণমুক্ত সমাজ গঠনে দায়িত্বশীলদের আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সম্মেলনে চট্টগ্রাম ও কুমিল্লা অঞ্চলের জেলা সভাপতি -সাধারণ সম্পাদক বৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট অঞ্চল উদ্যোগে পরিবহন নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা - Admin
15/05/2026

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট অঞ্চল উদ্যোগে পরিবহন নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা
- Admin

Address

435/A, Old Elephant Road
Dhaka
1217

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Sramik Kalyan Federation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Bangladesh Sramik Kalyan Federation:

Share

Category