04/10/2026
প্রেস বিজ্ঞপ্তি - অনলাইন সেমিনারে সমাজকর্ম শিক্ষা, কর্মজীবন ও বৈশ্বিক সুযোগ নিয়ে আলোচনা
৩ অক্টোবর, ২০২৬ | ঢাকা, বাংলাদেশ
এমকে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ডিবেট (MKCRD) গত শনিবার, ৩ অক্টোবর, ২০২৬ তারিখে “সমাজকর্ম — শিক্ষা, কর্মজীবন ও বৈশ্বিক সুযোগ” (Social Work – Education, Career, and Global Opportunities) শীর্ষক এক অনলাইন সেমিনারের আয়োজন করে। সেমিনারে বিভিন্ন সরকারি, বেসরকারি ও জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে মোট ৬৮ জন শিক্ষক, শিক্ষার্থী এবং উদীয়মান পেশাজীবী অংশগ্রহণ করেন এবং সমাজকর্ম শিক্ষা, পেশাগত স্বীকৃতি, কর্মজীবনের পথ ও বৈশ্বিক সুযোগ-সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
সেমিনারে মুল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের স্টিফেন এফ. অস্টিন স্টেট ইউনিভার্সিটির স্কুল অব সোশ্যাল ওয়ার্কের সহকারী অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান খান। গেস্ট অব অনার হিসেবে যুক্ত ছিলেন যুক্তরাষ্ট্রের দ্য ইউনিভার্সিটি অব টেক্সাস সিস্টেমের অন্তর্ভুক্ত স্টিফেন এফ. অস্টিন স্টেট ইউনিভার্সিটির স্কুল অব সোশ্যাল ওয়ার্কের সহকারী অধ্যাপক ও বিএসডাব্লিউ প্রোগ্রাম ডিরেক্টর ড. জেমস মরিস। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কানাডার ম্যাকগিল ইউনিভার্সিটির স্কুল অব সোশ্যাল ওয়ার্কের পিএইচডি গবেষক ও MKCRD-এর রিসার্চ স্ট্র্যাটেজিস্ট মাহমুদুল হাসান। অনুষ্ঠানটির সার্বিক আয়োজনে সহযোগিতায় ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকর্মের শিক্ষার্থী ও এমকেসিআরডি’র গবেষণা সহকারী নাহিদা আক্তার তামান্না, তাহমিনা খাতুন এবং ওমর ফারুক ।
সেমিনারের আলোচনায় সমাজকর্মের পেশাগত স্বীকৃতির ক্ষেত্রে বিদ্যমান বিভিন্ন চ্যালেঞ্জ—যেমন জাতীয় ও পেশাদার কাউন্সিলের সীমিত বিকাশ, পেশাগত নেতৃত্বের দুর্বলতা এবং কর্মসংস্থানের সীমাবদ্ধতার বিষয়গুলো তুলে ধরা হয়। পাশাপাশি বাংলাদেশ ও উত্তর আমেরিকার সমাজকর্ম শিক্ষা ও চর্চার মধ্যকার পার্থক্য এবং সরকারি ও প্রাতিষ্ঠানিক খাত, আন্তর্জাতিক সংস্থা ও এনজিও, গবেষণা, স্বাস্থ্য ও মানসিক স্বাস্থ্য সেবা এবং কর্মজীবনের নানাবিধ সুযোগ নিয়ে আলোচনা করা হয়।
এছাড়া সমাজকর্ম শিক্ষাকে শক্তিশালী করার ক্ষেত্রে কারিকুলাম আধুনিকীকরণ, পেশাদার নেটওয়ার্ক, জাতীয় কাউন্সিল গঠন এবং লাইসেন্সিং ব্যবস্থার প্রয়োজনীয়তা চিহ্নিত করা হয়। পাশাপাশি গবেষণা প্রশিক্ষণ, বৃত্তি ও বৈশ্বিক শিক্ষার দিকনির্দেশনা, মেন্টরশিপ এবং পেশাগত নেটওয়ার্কিংয়ের মাধ্যমে শিক্ষার্থীদের সহযোগিতায় MKCRD-এর সম্ভাব্য ভূমিকার কথাও উল্লেখ করা হয়।
এমকে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ডিবেট (MKCRD) — মাস্টারিং নলেজ, ক্রিটিক্যাল থিংকিং, রিসার্চ অ্যান্ড ডিবেট
PRESS RELEASE- Online Seminar Explores Social Work Education, Career, and Global Opportunities
October 3, 2026 | Dhaka, Bangladesh
The MK Center for Research and Debate (MKCRD) organized an online seminar titled “Social Work – Education, Career, and Global Opportunities” on Saturday, October 3, 2026. A total of 68 educators, students, and aspiring professionals from various public, private, and national universities participated in the event to engage in detailed discussions on social work education, professional recognition, career pathways, and global opportunities.
The seminar featured Dr. Mostafizur Rahman Khan, Assistant Professor, School of Social Work, Stephen F. Austin State University, USA, as the Main Speaker; Dr. James Morris, Assistant Professor and BSW Program Director, School of Social Work, Stephen F. Austin State University, The University of Texas System, USA, as Guest of Honor; and Mr. Mahmudul Hassan, PhD Candidate, School of Social Work, McGill University, Canada, and Research Strategist, MKCRD, as the Host. Nahida Akter Tamanna, Tahomina Khatun, and Omar Faruk, Social Work students at the University of Dhaka and Research Assistants at MKCRD, supported the organization of the event.
The discussion highlighted various challenges regarding the professional recognition of social work, including the limited development of national and professional councils, weaknesses in professional leadership, and employment constraints. Additionally, participants discussed differences between social work education and practice in Bangladesh and North America, as well as career opportunities across government and institutional sectors, international organizations and NGOs, research, and health and mental health services.
The discussion further identified curriculum modernization, professional networking, the formation of a national council, and licensing systems as essential steps toward strengthening social work education. Furthermore, MKCRD’s potential role in supporting students through research training, guidance on scholarships and global education, mentorship, and professional networking was highlighted.
MK Center for Research and Debate (MKCRD) – Mastering Knowledge, Critical Thinking, Research, and Debate