অজানা তথ্যের ঝুলি

অজানা তথ্যের ঝুলি Information, History, Education,

23/04/2026

ইউনুসের গোলামী চুক্তির কথা সবাই শুনছেন, এবার দেখে নিন কি সেই চুক্তি👉👉
* আমেরিকা থেকে ১৪ টা বোয়িং উড়োজাহাজ কিনতে হবে, ফ্রান্সের কাছ থেকে যে এয়ার বাস কেনার কথা ছিল সেটা কেনা যাবে না।

* ১৫ বছরে ১৫শ কোটি ডলারের তেল কিনতে হবে। প্রতি বছর ৩৫০ কোটি ডলারের পন্য কিনতে হবে। (১৫ শ কোটি ডলার!! বাংলা টাকায় কত হাজার কোটি হয় মিলিয়ে নেন)

* সামরিক সরঞ্জামাদি কেনার পরিমান বাড়াতে হবে, অন্য কোথাও থেকে কেনার রেস্ট্রিকশন আছে। বিশেষ করে চীন থেকে তুলনামূলক কম মূল্যে যা কেনা হয় তা কেনা যাবে না।

* আমেরিকান কোন পন্যে কোটা আরোপ করা যাবে না। মানে শুল্ক অতি অল্প। কিন্তু কিনতে গেলে বেশি শুল্ক দিতে হবে।

* তাদের পন্য কিনতে যতসব বাধা আছে তা থাকা যাবেনা। তাদের পন্যের মান নিয়ে প্রশ্ন তোলা যাবেনা। কোয়ালিটি যা ই হোক না কেন। এবং অন্য কোথাও থেকে কিনতে হলে আমেরিকার পারমিশন নিতে হবে।

* আমাদের দেশি পন্যের মান বাড়ে কিংবা দাম কমে এমন কিছু করা যাবে না, দেশি পন্য উন্নয়নে ভর্তুকি দেয়া যাবে না, যেন আমরা উন্নত এমন কিছু তৈরি করতে না পারি যাতে তাদের পন্য পিছিয়ে যায়।

* আমেরিকার নিষেধাজ্ঞা যেখানে যা আছে সব মেনে চলতে হবে।

* আমেরিকা তার নিরাপত্তার জন্য যেভাবে যেমন ব্যবস্থা নেয় আমাদের ও তেমন তাল মিলিয়ে ব্যবস্থা নিতে হবে। তাদের সব কোথায় কি করছে ফলো করে আমাদের ও তেমন ব্যবস্থা রাখতে হবে। যাতে তারা খুব সহজেই আমাদের সব কিছু বুঝতে পারে।

অথচ, এই সব আমাদের বাংলাদেশের প্রয়োজন ই নেই। এত সামরিক পন্য, উড়োজাহাজ, এত মূল্যের তেল এক কথায় ১৫ বছরের গোলাম বানিয়ে রাখা। সেই সাথে দেশী পন্যের ধ্বংস।

এখন কি স্লোগান হবে ঢাকা না ওয়াশিংটন??

এই চুক্তির পরে ইউনুসকে কে কি বলতে চান বলে যান, আর ইউনুস প্রেমী, নোবেল সো/দা দল যারা আছেন তাদের বক্তব্য ও রেখে যান।

(শেয়ার অনলি)

ফ্রয়েড দাবী করেছিলেন তিনি যে কারও মানসিক স্থিতি বলতে পারেন।সেখান থেকেই তিনি ভিঞ্চির মনঃস্তত্ব নিয়ে একটা পুরো বই লিখে ফেল...
22/04/2026

ফ্রয়েড দাবী করেছিলেন তিনি যে কারও মানসিক স্থিতি বলতে পারেন।সেখান থেকেই তিনি ভিঞ্চির মনঃস্তত্ব নিয়ে একটা পুরো বই লিখে ফেলেছিলেন।

ফ্রয়েড সেই বইয়ে লিওনার্দোর দ্য ভিঞ্চির চিত্রকলা এবং তার নোটবুকের একটি বিশেষ শৈশবস্মৃতি বিশ্লেষণ করে তার ব্যক্তিত্ব ব্যাখ্যা করার চেষ্টা করেছেন।

ভিঞ্চি তার একটি নোটবুকে লিখেছিলেন যে, দোলনায় থাকাকালীন একটি পাখি তার কাছে এসেছিল এবং তার লেজ দিয়ে ভিঞ্চির মুখে আঘাত করেছিল। ফ্রয়েড এই পাখির ওপর ভিত্তি করে তার সম্পূর্ণ মনস্তাত্ত্বিক কাঠামোটি দাঁড় করান।

কিন্তু সেই গোটা বিশ্লেষণ ভুল প্রমাণিত হয়,সঙ্গে ফ্রয়েডকেও ভুল বলতে শুরু করে লোকে।

ফ্রয়েড লিওনার্দোর মূল ইতালীয় লেখাটি পড়েননি, বরং একটি ভুল জার্মান অনুবাদ পড়েছিলেন।যেখানে চিলকে শকুন উল্লেখ করা হয়েছিলো
ফ্রয়েড শকুনকে ঘিরে তার বিশ্লেষণ সাজান।

কিন্তু ফ্রয়েডের বিশ্লেষণ ভুল ছিলো না।ফ্রয়েড ভুল বলেননি।ভুল ছিলো তার কাছে পৌঁছানো তথ্যটি।

ইউভাল নোয়া হারারি একটা চমৎকার কথা বলেছেন-মানুষ যে ভালো কিংবা মন্দ তা বিচার হয় তার সিদ্ধান্তে। কিন্তু সিদ্ধান্ত নির্ভর করে তথ্যের উপর। ভালো মানুষকে যদি ভুল তথ্য দেওয়া হয়, তারা ভুল সিদ্ধান্তই নেবে।
সমস্যাটা আমাদের তথ্যেই।

এইটুকু লিখতে লিখতে একটা অতি প্রাচীন ইদ্দিশ লোককথা মনে পড়লো।

অনেক আগে এক ছোট গ্রাম ছিল। সেই গ্রামে দুই বোন বাস করত। দুজনেই অপূর্ব সুন্দরী, এতই রূপবতী যে গ্রামবাসী গর্ব করত যে এমন কন্যারা তাদের গ্রামে থাকে। এক বোনের নাম ছিল সত্য আর অন্যজনের নাম গল্প। দুজনে খুব মিলেমিশে হাসিখুশিভাবে সেই গ্রামে থাকত।
একদিন সেই গ্রামে এক ফকির এল। দুই বোন সেই ফকিরের এত সেবা-যত্ন করল যে খুশি হয়ে যাওয়ার সময় তিনি তাদের একটি আয়না উপহার দিয়ে গেলেন। সেই প্রথমবার দুই বোন আয়না দেখল। সবার আগে সত্য আয়নাটা হাতে নিল, নিজেকে দেখল আর অহংকারের সাথে বলল, "আরে, আমি কত সুন্দর! আমার চেয়ে বেশি সুন্দর আর কেউ হতেই পারে না।"
ওর মনে জেদ আর গর্ব চেপে বসল।
এরপর গল্পের পালা। গল্প আয়নাটা নিয়ে নিজেকে দেখল আর বলল, "না, আমিই বেশি সুন্দরী।" এই নিয়ে দুই বোনের মধ্যে ঝগড়া বেঁধে গেল। শেষমেশ একটা বাজি ধরল তারা। ঠিক হলো, দুজনে একে একে গ্রামের মাঝখানের চৌরাস্তা পর্যন্ত হেঁটে যাবে। যাকে দেখে গ্রামের মানুষ বেশি হাততালি দেবে, বাহবা দেবে আর শিস বাজাবে, সেই বোনই জিতে যাবে।
প্রথমেই সত্য বের হলো। মনে ভীষণ গর্ব তার রূপ দেখে তো মানুষ পাগল হয়ে যাবে! কিন্তু যেই সে গ্রামের রাস্তায় পা রাখল, ঠিক উল্টোটা ঘটল। সত্যকে দেখে মানুষ ভয় পেয়ে গেল! যে যার মতো দৌড়ে ঘরে ঢুকে পড়ল, দরজা-জানলা বন্ধ করে খিল তুলে দিল। সত্য খুব অবাক হলো। সে ভাবল এভাবে তো আমি হেরে যাব। হাঁটতে হাঁটতে সে যখন চৌরাস্তায় পৌঁছাল, দেখল পুরো গ্রাম যেন জনশূন্য হয়ে গেছে।
তখন সত্য মানুষকে আকর্ষণ করার জন্য এক অদ্ভুত ফন্দি আঁটলো। সে মাঝরাস্তায় দাঁড়িয়ে নিজের সব পোশাক খুলে ফেলল। সে ভাবল সম্পূর্ণ নগ্ন অবস্থায় তাকে দেখলে বোধহয় মানুষ ঘর থেকে বাইরে আসবে। কিন্তু হলো তার ঠিক বিপরীত।
দু-একজন যারা আশেপাশে ছিল, তারাও ভয়ে কুঁকড়ে গিয়ে ঘরের দরজা বন্ধ করে দিল। সত্য একা দাঁড়িয়ে কাঁদতে লাগল।
দূর থেকে গল্প এসব দেখছিল। এবার গল্প সাজগোজ শুরু করল। সে রেশমি লহেঙ্গা পরল, মাথায় লাল ওড়না নিল, চোখে কাজল আর পায়ে নূপুর পরল।
এবার গল্পের পালা।
গল্প যেই গ্রামে প্রথম পা রাখল, তার পায়ের নূপুরের রিনরিন শব্দ বাতাসে ছড়াতে থাকলো।আর সেই শব্দের সাথে সাথে ঘরের বন্ধ খিলগুলো খোলার আওয়াজ আসতে লাগল। গল্প যেখান দিয়ে যাচ্ছিল, মানুষ মুগ্ধ হয়ে ঘর থেকে বেরিয়ে আসছিল। সবাই তার পেছনে নাচতে, গাইতে আর বাহবা দিতে শুরু করল।
হাঁটতে হাঁটতে গল্প সেখানে পৌঁছাল যেখানে সত্য নগ্ন অবস্থায় দাঁড়িয়ে কাঁদছিল। গল্প সবার আগে সত্যের পোশাকগুলো তুলে তাকে পরিয়ে দিল।
তারপর বলল, সত্য, আজ একটা কথা মনে গেঁথে রাখো-মানুষ সত্যি দেখতে একদম পছন্দ করে না, আর নগ্ন সত্য তো একেবারেই নয়।
গল্প সত্যের হাত ধরে পুরো গ্রাম ঘুরল। গ্রামের প্রতিটি শিশু, বৃদ্ধ, এমনকি পশুরাও তাদের পেছনে নাচতে গাইতে লাগল। যেন গ্রামে উৎসব চলছে কোনো।
তখন গল্প সত্যকে বলল, সত্য, যখনই মানুষকে সত্যি দেখানোর প্রয়োজন হবে, তোমাকে গল্পের সৌন্দর্যের আশ্রয় নিতেই হবে। গল্পের অলংকার আর রূপ ছাড়া মানুষ সত্যকে গ্রহণ করতে পারে না।

তাই সত্যকে লোকে গল্পেই ভালোবাসে শুনতে।চাছাছোলা সত্য শোনার চেয়ে তাই ঈশপের গল্প শুনতে ভালোলাগে,ভালোলাগে জেন গল্প শুনতে।
আপন জনেরাই সবচেয়ে গভীর ক্ষত হয় ,নিয়তির বলি হয়ে কত কি যে ঘটে বলার জন্যেই মহাভারতের অবতারণা হয়।
জগৎ আসলে গল্পময়ই।
আমি একটা গল্প,আপনি একটা গল্প,সমস্তই একটা গল্প।

আর জীবনে ভুল তারাই করে যারা কাজ করে। ভুল থেকে ভয় পাওয়ার কিছু নেই, কারণ সেই ভুলগুলোই একদিন অভিজ্ঞতার গল্প হয়ে আমাদের সত্যকে আরও সুন্দর করে তোলে।

হজের আমলসমূহ💠 ৫ স্থানে ৫ দিনে ৯ কাজ সম্পন্ন করাকে হজ বলে।🔷 ৫ স্থান হলো : ১. বায়তুল্লাহ, ২. মিনা, ৩. আরাফাহ, ৪. মুযদালিফা...
19/04/2026

হজের আমলসমূহ

💠 ৫ স্থানে ৫ দিনে ৯ কাজ সম্পন্ন করাকে হজ বলে।

🔷 ৫ স্থান হলো :
১. বায়তুল্লাহ, ২. মিনা, ৩. আরাফাহ,
৪. মুযদালিফা, ৫. জামারাহ।

♦️ ৫ দিন হলো : ৮ জিলহজ থেকে ১২ জিলহজ

🌟 ৯ আমলের তিনটি ফরজ। ৬ টি হলো ওয়াজিব।

🌙 হজের ফরজ তিনটি:
১. ইহরাম। ২. আরাফার ময়দানে অবস্থান।
৩. তাওয়াফে জিয়ারাহ।

🌙 হজের ওয়াজিব ছয়টি:
১. মুযদালিফায় অবস্থান। ২. জামারায় পাথর মারা।
৩. কুরবানী করা। ৪. মাথা মুন্ডানো। ৫. সাঈ করা।
৬. বিদায়ী তাওয়াফ।

🌐 হজের মানচিত্র — এক নজরে সম্পূর্ণ গাইড

পবিত্র হজের সফরে বিভিন্ন স্থানগুলোর মধ্যে দূরত্ব ও ক্রম জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মানচিত্রে মসজিদুল হারাম থেকে মিনা, আরাফাত, মুযদালিফা এবং জামারাত পর্যন্ত পথ সহজভাবে ফুটিয়ে তোলা হয়েছে।

সঠিক তথ্যের মাধ্যমে আপনি আপনার হজকে আরও সহজ ও শান্তিপূর্ণ করতে পারেন। আল্লাহ তাআলা আপনার এই বরকতময় সফরকে সহজ করুন এবং আপনাকে হজে মাবরুর দান করুন।

আম্রকাননে বাংলার স্বাধীনতার সূর্য যারা এনেছিল তাদেরকে বিনম্র শ্রদ্ধা।
17/04/2026

আম্রকাননে বাংলার স্বাধীনতার সূর্য যারা এনেছিল তাদেরকে বিনম্র শ্রদ্ধা।

বঙ্গবন্ধুকে গান শোনাচ্ছেন তাঁর প্রিয়ভাজন শিল্পী মোহাম্মদ আবদুল জব্বার। বঙ্গবন্ধু তন্ময় হয়ে গান শুনছেন। সেদিন কী গান শুনি...
17/04/2026

বঙ্গবন্ধুকে গান শোনাচ্ছেন তাঁর প্রিয়ভাজন শিল্পী মোহাম্মদ আবদুল জব্বার। বঙ্গবন্ধু তন্ময় হয়ে গান শুনছেন।
সেদিন কী গান শুনিয়েছিলেন বাঙালির অবিসংবাদিত নেতাকে?

#বঙ্গবন্ধু #প্রিয়গান #প্রিয়শিল্পী #আবদুলজব্বার
#অজানাতথ্যেরঝুলি #চিনবোএবারবাংলাদেশ

16/04/2026
ওয়াখান করিডর: আফগানিস্তানের সেই "সরু আঙুলের" কীভাবে জন্ম হলো?বিশ্বের মানচিত্রের দিকে তাকালে আফগানিস্তানের উত্তর-পূর্ব কো...
13/04/2026

ওয়াখান করিডর: আফগানিস্তানের সেই "সরু আঙুলের" কীভাবে জন্ম হলো?

বিশ্বের মানচিত্রের দিকে তাকালে আফগানিস্তানের উত্তর-পূর্ব কোণে একটি অদ্ভুত সরু অংশ চোখে পড়ে। মনে হয় যেন মূল ভূখণ্ড থেকে একটি লম্বা আঙুল চীন সীমান্তের দিকে নির্দেশ করছে। দুর্গম পাহাড় আর বরফে ঢাকা এই সংকীর্ণ ভূখণ্ডটির নাম ‘ওয়াখান করিডর’। ভৌগোলিক বিচারে এটি যতটা না প্রাকৃতিক, তার চেয়ে বেশি রাজনৈতিক মারপ্যাঁচের ফসল। নামিবিয়াতেও ঠিক এমনই একটা অংশ আছে।

কিন্তু কেন এই করিডরটি এত সরু? আর কেনই বা এটি আফগানিস্তানের অংশ হলো? চলুন জেনে নেওয়া যাক এর পেছনের রোমাঞ্চকর ইতিহাস।

১. ‘দ্য গ্রেট গেম’: দুই সাম্রাজ্যের স্নায়ুযুদ্ধ

উনিশ শতকের দিকে এশিয়া মহাদেশে আধিপত্য বিস্তার নিয়ে তৎকালীন দুই পরাশক্তি—ব্রিটিশ সাম্রাজ্য (যারা তখন ভারত শাসন করছিল) এবং রুশ সাম্রাজ্যের মধ্যে এক তীব্র প্রতিযোগিতা চলছিল। ইতিহাসে এই সময়কালকে বলা হয় ‘দ্য গ্রেট গেম’।

রুশরা চাইছিল দক্ষিণ দিকে অগ্রসর হতে, আর ব্রিটিশরা চাইছিল তাদের ‘তলোয়ারের রত্ন’ ভারতকে রক্ষা করতে। দুই সাম্রাজ্যের সীমানা যখন একে অপরের খুব কাছাকাছি চলে আসে, তখন সরাসরি যুদ্ধ এড়াতে দুই পক্ষই একটি ‘বাফার জোন’ বা মধ্যবর্তী অঞ্চলের প্রয়োজনীয়তা অনুভব করে।

২. যেভাবে তৈরি হলো এই ‘সরু দেওয়াল’

ব্রিটিশরা কোনোভাবেই চাইছিল না রুশদের সাথে তাদের সরাসরি সীমান্ত থাকুক। তাই ১৮৯৩ সালে ব্রিটিশ ভারতের প্রতিনিধি স্যার মর্টিমার ডুরান্ড এবং আফগানিস্তানের আমির আব্দুর রহমান খানের মধ্যে একটি ঐতিহাসিক চুক্তি হয়, যা ‘ডুরান্ড লাইন’ নামে পরিচিত।

১৮৯৩ সালের আগে এটি কোনো একক রাষ্ট্রের অধীনে ছিল না। ঐতিহাসিকভাবে ওয়াখান অঞ্চলটি স্থানীয় ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং স্থানীয় মির্জা বা আমিরদের দ্বারা শাসিত হতো। এটি দীর্ঘ সময় ধরে বাদাখশান অঞ্চলের অংশ হিসেবে বিবেচিত হতো। স্থানীয় শাসকরা বিভিন্ন সময় পার্শ্ববর্তী শক্তিশালী সাম্রাজ্যগুলোকে কর প্রদান করে নিজেদের স্বায়ত্তশাসন বজায় রাখতেন।

ডুরান্ড লাইন চুক্তির মাধ্যমে ওয়াখান করিডরকে আফগানিস্তানের অন্তর্ভুক্ত করা হয়। এর মাধ্যমে ব্রিটেন নিজের কোনো এলাকাকে আফগানিস্তানকে দেয় নি। একটি অনিয়ন্ত্রিত এলাকাকে আফগানিস্তানের বলে স্বীকৃতি দেয়া হয়।

এর মূল উদ্দেশ্য ছিল একটি সরু ভূখণ্ড তৈরি করা, যা রাশিয়ার পামির মালভূমি এবং ব্রিটিশ ভারতের (বর্তমান পাকিস্তানের উত্তর অংশ) মধ্যে একটি দেয়াল হিসেবে কাজ করবে। ফলে দুই পরাশক্তির সীমানা আর একে অপরকে স্পর্শ করতে পারে নি।

৩. অবিশ্বাস্য ভৌগোলিক গঠন

ওয়াখান করিডরটি লম্বায় প্রায় ৩৫০ কিলোমিটার, কিন্তু এর প্রস্থ অবিশ্বাস্য রকমের কম। কোথাও এটি মাত্র ১৩ কিলোমিটার চওড়া, আবার কোথাও সর্বোচ্চ ৬৫ কিলোমিটার। করিডরটির একেবারে শেষ প্রান্তে রয়েছে চীনের সাথে আফগানিস্তানের মাত্র ৭৬ কিলোমিটারের একটি ছোট সীমান্ত। এই দুর্গম পাহাড়ী পথটি একসময় প্রাচীন সিল্ক রোডের অংশ ছিল, যে পথ দিয়ে এককালে মার্কো পোলো ভ্রমণ করেছিলেন বলে ধারণা করা হয়।

৪. আধুনিক পৃথিবী থেকে বিচ্ছিন্ন এক জনপদ

আজও ওয়াখান করিডর বিশ্বের অন্যতম দুর্গম স্থান। এখানে নেই কোনো পাকা রাস্তা, নেই বিদ্যুৎ বা মোবাইল নেটওয়ার্ক। এখানকার অধিবাসীরা মূলত ‘ওয়াখি’ সম্প্রদায়ের। তারা পামির পর্বতমালার উঁচুতে যাযাবর জীবনযাপন করে এবং পশুপালনের মাধ্যমে জীবিকা নির্বাহ করে। আফগানিস্তানের বাকি অংশে যুদ্ধ-বিগ্রহ চললেও, এই করিডরটি সবসময়ই শান্ত এবং নিরাপদ থেকেছে এর ভৌগোলিক বিচ্ছিন্নতার কারণে।

উপসংহার:
মানচিত্রের এই সরু অংশটি আমাদের মনে করিয়ে দেয় যে, কীভাবে ইতিহাসের শক্তিশালী দেশগুলোর রাজনৈতিক সিদ্ধান্ত একটি অঞ্চলের ভূগোল আর মানুষের ভাগ্য বদলে দিতে পারে। দুই সাম্রাজ্যের জেদ আর কৌশলের কারণেই আজ আফগানিস্তান আর চীনের মধ্যে এই অনন্য সংযোগসূত্রটি টিকে আছে।

🗺️ বিশ্বের ৭টি দেশের নামের শেষে ‘স্তান’ 🌍বিশ্ব মানচিত্রে মধ্য ও দক্ষিণ এশিয়ার দিকে তাকালে একটি মজার ভাষাগত মিল চোখে পড়ে।...
10/04/2026

🗺️ বিশ্বের ৭টি দেশের নামের শেষে ‘স্তান’ 🌍
বিশ্ব মানচিত্রে মধ্য ও দক্ষিণ এশিয়ার দিকে তাকালে একটি মজার ভাষাগত মিল চোখে পড়ে। কয়েকটি দেশের নামের শেষে একই প্রত্যয় দেখা যায়— ‘স্তান’। যেমন: কাজাখস্তান , আফগানিস্তান, পাকিস্তান বা উজবেকিস্তান। এই দেশগুলো ভৌগোলিকভাবে যতই আলাদা হোক, তাদের নামের পেছনের ভাষাগত ইতিহাস বেশ চমকপ্রদ।

📚 ‘স্তান’ শব্দের উৎস-

‘স্তান’ মূলত ফারসি ভাষার একটি প্রত্যয়। তবে এর শেকড় আরও প্রাচীন— ইন্দো-ইরানীয় মূল শব্দ ‘স্তা’ (Sta)-তে। এই একই উৎস থেকে তৈরি হয়েছে সংস্কৃতের ‘স্থান’, লাতিনের ‘Status’, আর ইংরেজির ‘Stand’ ও ‘Station’ শব্দ।

তাই বাংলা ও সংস্কৃত ভাষার ‘স্থান’ শব্দের সঙ্গে ‘স্তান’-এর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। সহজভাবে বলতে গেলে, ফারসি ভাষায় ‘স্তান’ মানে কোনো জাতি, গোষ্ঠী বা মানুষের ভূমি, দেশ কিংবা বসবাসের স্থান। পারস্য সংস্কৃতির ঐতিহাসিক প্রভাবের কারণে এই প্রত্যয় বহু অঞ্চলের নামকরণে ব্যবহৃত হয়েছে।

🌏 সার্বভৌম ৭টি ‘স্তান’ রাষ্ট্র-
বর্তমানে পৃথিবীতে সরাসরি সার্বভৌম রাষ্ট্র হিসেবে সাতটি দেশের সরকারি নামের শেষে ‘স্তান’ রয়েছে।

🇦🇫 আফগানিস্তান
অর্থ— আফগানদের ভূমি। প্রাচীন সিল্ক রোডের গুরুত্বপূর্ণ সংযোগস্থল হওয়ায় দেশটি ঐতিহাসিকভাবে খুবই গুরুত্বপূর্ণ।
🇰🇿 কাজাখস্তান
বিশ্বের সবচেয়ে বড় ‘স্তান’ এবং আয়তনে নবম বৃহত্তম দেশ। ‘কাজাখ’ শব্দের অর্থ— দুঃসাহসী বা স্বাধীনচেতা।
🇰🇬 কিরঘিজস্তান
‘কিরগিজ’ শব্দটি তুর্কি ‘কিরক’ থেকে এসেছে, যার অর্থ ৪০। ধারণা করা হয়, ৪০টি গোত্রের মিলনে এই জাতির উৎপত্তি।
🇹🇯 তাজিকিস্তান
পাহাড়ঘেরা এই দেশ তাজিক বা পারস্য বংশোদ্ভূত মানুষের আবাসভূমি।
🇹🇲 তুর্কমেনিস্তান
মরুভূমি ও প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ এই দেশ তুর্কমেন জনগোষ্ঠীর নাম অনুসারে নামকরণ করা হয়েছে।
🇺🇿 উজবেকিস্তান
‘উজবেক’ অর্থ— নিজের মালিক নিজে। মধ্য এশিয়ার ঐতিহাসিক জ্ঞান-বিজ্ঞানের কেন্দ্র বুখারা ও সমরখন্দ এই দেশেই অবস্থিত।
🇵🇰 পাকিস্তান
এই নামের ইতিহাস কিছুটা আলাদা। ভারত বিভাগের সময় কয়েকটি অঞ্চলের নামের আদ্যক্ষর মিলিয়ে এই নাম তৈরি হয়—
P = Punjab
A = Afghania
K = Kashmir
S = Sindh
Tan = Balochistan

🏔️ ব্যতিক্রমী উদাহরণ: ‘হায়াস্তান’
যে দেশটি আর্মেনিয়া পরিচিত, সেই দেশটি নিজেদের ভাষায় নিজেদের বলে ‘হায়াস্তান’।
এটি গঠিত হয়েছে দুটি অংশে—
🔹 হায়া (Haya): পৌরাণিক পূর্বপুরুষ Hayk থেকে
🔹 স্তান (Stan): একই ফারসি প্রত্যয়
অর্থাৎ, হায়াস্তান মানে ‘হায়দের ভূমি’ বা ‘হায়কের বংশধরদের দেশ’।

✨ ‘স্তান’ শুধু একটি শব্দ নয়; এটি ভাষা, ইতিহাস, সংস্কৃতি এবং পরিচয়ের এক চমৎকার উদাহরণ। একটি ছোট প্রত্যয়ের মধ্যেই লুকিয়ে আছে মানুষের বসতি, জাতিগত পরিচয় এবং বহু শতাব্দীর সাংস্কৃতিক প্রভাবের গল্প। পৃথিবীর মানচিত্রে এসব নাম তাই শুধু ভূগোল নয়— ইতিহাসেরও জীবন্ত সাক্ষী।
(সংগৃহীত ও সম্পাদিত)

🚨 বিশ্বাস হচ্ছে না! 🚨হাতির একটা সুঁড়ে তোমার পুরো শরীরের চেয়ে ১৩৩ গুণ বেশি পেশি! 💪🐘❌ হাড় নেই একটিও✅ পেশি আছে ৮০,০০০+👤 ...
10/04/2026

🚨 বিশ্বাস হচ্ছে না! 🚨

হাতির একটা সুঁড়ে তোমার পুরো শরীরের চেয়ে ১৩৩ গুণ বেশি পেশি! 💪🐘

❌ হাড় নেই একটিও
✅ পেশি আছে ৮০,০০০+
👤 মানুষের শরীরে মাত্র ৬০০টি

একটা সুঁড় দিয়ে নাকি গাড়ি উল্টে দিতে পারে! 🚗💥

একটি ছবি বদলে দিল সিরিয়ার বাবা-ছেলের জীবন২০২১ সালের জানুয়ারিতে তুরস্কের আলোকচিত্রী মেহমেত আসলান এক হৃদয়স্পর্শী ছবি তোলেন...
29/03/2026

একটি ছবি বদলে দিল সিরিয়ার বাবা-ছেলের জীবন

২০২১ সালের জানুয়ারিতে তুরস্কের আলোকচিত্রী মেহমেত আসলান এক হৃদয়স্পর্শী ছবি তোলেন। ছবিতে দেখা যায়, এক বাবা ক্রাচে ভর দিয়ে দাঁড়িয়ে আছেন, আর তার পাঁচ বছর বয়সী ছেলেকে মাথার ওপরে তুলে খেলছেন।

ছবিটি মুহূর্তেই সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। পরে এটি ২০২১ সালের সিয়েনা ইন্টারন্যাশনাল ফটো এওয়ার্ডস-এ বর্ষসেরা ছবি নির্বাচিত হয়।

ছবির দুজন ছিলেন সিরীয় শরণার্থী মুনজির এল নেজেল এবং তার ছেলে মুস্তাফা।

মুনজির ২০১৪ সালে সিরিয়ার এক বাজার দিয়ে হাঁটার সময় বো--মা হামলায় তার ডান পা হারান। অন্যদিকে, মুস্তাফা জন্ম নেয় হাত-পা ছাড়াই। চিকিৎসকদের মতে, তার মা জয়নেপ যখন গর্ভবতী ছিলেন, তখন এক প্রাণঘাতী সারিন গ্যাস হামলায় অসুস্থ হওয়ার পর যে ওষুধ খেতে হয়েছিল, তার প্রভাবেই এই জটিলতা দেখা দেয়।

ছবিটি ভাইরাল হওয়ার পর ইতালিতে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। এরপর প্রতিযোগিতার আয়োজকেরা বাবা-ছেলের চিকিৎসা ও কৃত্রিম অঙ্গের ব্যবস্থা করতে একটি তহবিল গঠন করেন। সেই তহবিলে লক্ষাধিক পাউন্ড জমা পড়ে।

তুরস্কের সীমান্তবর্তী একটি শরণার্থী শিবিরে থাকতেন মুনজির ও তার পরিবার। সেখানে তাদের প্রয়োজনীয় চিকিৎসা পাওয়া সম্ভব ছিল না। পরে ২০২২ সালের জানুয়ারিতে মুনজির, মুস্তাফা, তার মা এবং দুই ছোট বোনকে নিয়ে ইতালিতে চলে যান।

তারা পৌঁছান Leonardo da Vinci Airport-এ। এরপর বাবা ও ছেলের চিকিৎসা শুরু হয় Vigorso di Budrio Prosthetics Centre-এ।

একটি ছবি শুধু একটি মুহূর্ত ধরে রাখেনি। সেটি বদলে দিয়েছে একটি পরিবারের ভবিষ্যৎ। #অজানাতথ্যেরঝুলি #ইতিহাস

জলের নিচে লুকানো কাঠের উপর দাঁড়িয়ে আছে একটি গোটা শহর 🏛️বিশ্বের অন্যতম বিখ্যাত শহর ভেনিস, বেশিরভাগ জায়গার মতো শক্ত মাট...
29/03/2026

জলের নিচে লুকানো কাঠের উপর দাঁড়িয়ে আছে একটি গোটা শহর 🏛️

বিশ্বের অন্যতম বিখ্যাত শহর ভেনিস, বেশিরভাগ জায়গার মতো শক্ত মাটির উপর নির্মিত হয়নি। বরং, এর ভিত্তি তৈরি করা হয়েছিল এর নিচের কর্দমাক্ত লেগুনের গভীরে হাজার হাজার কাঠের খুঁটি পুঁতে। এই কাঠের খুঁটিগুলো ঘনভাবে একসাথে জড়ো করা হয়েছিল, যা জলের উপরে বিশাল পাথরের ভবনগুলোকে ধরে রাখার মতো যথেষ্ট শক্তিশালী একটি স্থিতিশীল ভিত্তি তৈরি করে।

যা এটিকে আরও বেশি আকর্ষণীয় করে তোলে তা হলো, কীভাবে এই কাঠের খুঁটিগুলো পচে না গিয়ে শতাব্দীর পর শতাব্দী টিকে আছে। অক্সিজেন-স্বল্প জলে নিমজ্জিত থাকায়, কাঠ সাধারণত যেভাবে ক্ষয় হয় সেভাবে হয় না। সময়ের সাথে সাথে, জলের খনিজ পদার্থ কাঠের মধ্যে প্রবেশ করে, ধীরে ধীরে এটিকে শক্ত করে তোলে এবং প্রায় পাথরের মতোই টেকসই একটি উপাদানে পরিণত করে 🌊

এই অনন্য প্রকৌশল পদ্ধতি ভেনিসকে তার জলময় পরিবেশের প্রতিকূলতাকে জয় করে একটি সমৃদ্ধ শহরে পরিণত হতে সাহায্য করেছিল। আজও, এই মূল ভিত্তিগুলোর অনেকগুলোই খালের উপরে গর্বের সাথে দাঁড়িয়ে থাকা ঐতিহাসিক স্থাপত্যগুলোকে ধরে রেখেছে।

অধিকাংশ শহর যেখানে কংক্রিট আর ইস্পাতের ওপর নির্ভরশীল, সেখানে ভেনিস আজও হাজার হাজার প্রাচীন কাঠের স্তম্ভের ওপর দাঁড়িয়ে নীরবে ইতিহাসকে ধারণ করে আছে ❤️

27/03/2026

ইতিহাসের অকাট্য দলিল

‘একটি জাতির জন্ম’: শহীদ জিয়ার কলমে বঙ্গবন্ধু ও স্বাধীনতার মাহেন্দ্রক্ষণ

রুদ্র মুহম্মদ জাফর

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের গতিপথ নানা সময়ে বাঁক নিয়েছে। গত কয়েক দশকে আমাদের মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব, স্বাধীনতার ঘোষণা এবং ইতিহাসের মহানায়কদের স্থান নিয়ে তৈরি হয়েছে প্রবল মেরুকরণ। এই দীর্ঘ বিতর্কের ভিড়ে অনেক সময় চাপা পড়ে যায় সমসাময়িক দলিল আর প্রত্যক্ষদর্শীদের বয়ান। অথচ ইতিহাসের সত্য কখনো কখনো এতটাই স্পষ্ট যে, তা কোনো রাজনৈতিক চশমা ছাড়াই পাঠ করা সম্ভব। এমনই এক অকাট্য ও ঐতিহাসিক দলিল হলো বাংলাদেশের স্বাধীনতার অন্যতম মহানায়ক, ‘জেড ফোর্স’-এর অধিনায়ক এবং পরবর্তীকালে রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নিজের লেখা প্রথম নিবন্ধ ‘একটি জাতির জন্ম’।

১৯৭২ সালের ২৬ মার্চ, স্বাধীন বাংলাদেশের প্রথম স্বাধীনতা দিবসে ‘দৈনিক বাংলা’র বিশেষ সংখ্যায় নিবন্ধটি প্রকাশিত হয়েছিল। পরবর্তীতে ১৯৭৪ সালের ২৬ মার্চ ‘সাপ্তাহিক বিচিত্রা’য় এটি পুনরায় ছাপা হয়। আজ যখন স্বাধীনতার ঘোষণা কিংবা বঙ্গবন্ধুর নেতৃত্ব নিয়ে রাজনৈতিক অঙ্গনে পাল্টাপাল্টি যুক্তি চলে, তখন জিয়ার এই লেখাটি আমাদের ইতিহাসের এক নির্মোহ আয়না হিসেবে কাজ করে। এই নিবন্ধে জিয়াউর রহমান কেবল যুদ্ধের স্মৃতিচারণ করেননি, বরং অত্যন্ত শ্রদ্ধা ও স্পষ্টতার সাথে ফুটিয়ে তুলেছেন তৎকালীন রাজনৈতিক নেতৃত্ব এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবিসংবাদিত অবস্থান।

বঙ্গবন্ধুকে ‘জাতির পিতা’র স্বীকৃতি

জিয়াউর রহমান তাঁর নিবন্ধের শুরুতেই অত্যন্ত সিনা টান টান করে বঙ্গবন্ধুকে ‘জাতির পিতা’ হিসেবে সম্বোধন করেছেন। তিনি লিখেছেন, "১লা মার্চ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদাত্ত আহ্বানে সারা দেশে শুরু হলো ব্যাপক অসহযোগ আন্দোলন।" বর্তমান সময়ে যারা বঙ্গবন্ধুকে ‘জাতির পিতা’ হিসেবে মানতে দ্বিধা করেন কিংবা বিতর্ক সৃষ্টি করতে চান, তাদের জন্য জিয়ার এই একটি বাক্যই যথেষ্ট। একজন বীর মুক্তিযোদ্ধা এবং তৎকালীন শীর্ষ সামরিক কর্মকর্তা যখন তাঁর প্রথম লেখায় এই অভিধাটি ব্যবহার করেন, তখন তা কোনো আইনি বাধ্যবাধকতা থেকে নয়, বরং হৃদয়ের গভীর থেকে আসা সত্যের উচ্চারণ হিসেবেই গণ্য হয়। জিয়াউর রহমান এটি লিখেছিলেন এমন এক সময়ে, যখন যুদ্ধের স্মৃতি তখনো দাউ দাউ করে জ্বলছে এবং ইতিহাসের কুশীলবেরা সবাই জীবিত।

৭ই মার্চের ভাষণ: যুদ্ধের ‘গ্রিন সিগন্যাল’

জিয়াউর রহমানের এই রচনায় সবচেয়ে উল্লেখযোগ্য অংশটি হলো বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ নিয়ে তাঁর বিশ্লেষণ। তিনি লিখেছেন, "৭ই মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ঘোষণা আমাদের কাছে এক ‘গ্রিন সিগন্যাল’ বলে মনে হলো। আমরা আমাদের পরিকল্পনাকে চূড়ান্ত রূপ দিলাম।" এই একটি উদ্ধৃতি বর্তমানের অনেক ঐতিহাসিক ধোঁয়াশা দূর করে দেয়। অনেকে বলে থাকেন, ২৬শে মার্চের আগে সশস্ত্র যুদ্ধের কোনো প্রস্তুতি ছিল না কিংবা সামরিক কর্মকর্তারা রাজনৈতিক নেতৃত্বের নির্দেশের অপেক্ষায় ছিলেন না। কিন্তু জিয়াউর রহমান স্পষ্ট করে দিয়েছেন যে, ৭ই মার্চের ভাষণটি কেবল একটি রাজনৈতিক বক্তৃতা ছিল না; এটি ছিল বাঙালি সামরিক কর্মকর্তাদের জন্য এক চূড়ান্ত সমর-আদেশ বা যুদ্ধ শুরু করার সংকেত। জিয়াউর রহমানের ভাষায়, সেই ভাষণ শোনার পর তাঁর মতো পেশাদার সেনারা বুঝে নিয়েছিলেন যে, এখন আর পিছু হটার পথ নেই।

পাকিস্তানি প্রোপাগান্ডা ও জিয়ার পাল্টা অবস্থান

জিয়াউর রহমান তাঁর নিবন্ধে তুলে ধরেছেন কীভাবে পাকিস্তানি শাসকেরা বাঙালি সেনাদের ওপর মানসিক চাপ সৃষ্টি করত। তিনি উল্লেখ করেছেন, পাকিস্তান মিলিটারি একাডেমিতে প্রশিক্ষণের সময় তাঁদের মগজধোলাই করার চেষ্টা করা হতো। তাঁদের বারবার বোঝানো হতো—শেখ মুজিবুর রহমান পাকিস্তানের অখণ্ডতার জন্য হুমকিস্বরূপ এবং তিনি রাষ্ট্রের ‘এক নম্বর শত্রু’। কিন্তু জিয়াউর রহমান তাঁর লেখায় গর্বের সাথে প্রকাশ করেছেন যে, পাকিস্তানি সেনাদের সেই বিষাক্ত প্রচারণায় তাঁরা বিভ্রান্ত হননি। বরং তাঁরা অন্তর দিয়ে অনুভব করেছিলেন যে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই তাঁদের মুক্তিদাতা। এই পর্যবেক্ষণটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এটি প্রমাণ করে যে, জিয়াউর রহমান কেবল একজন সৈনিক ছিলেন না, বরং তিনি ছিলেন একজন প্রখর রাজনৈতিক সচেতন মানুষ, যিনি সত্য ও মিথ্যার পার্থক্য করতে পারতেন।

অসহযোগ আন্দোলন ও বাঙালি জাতীয়তাবাদ

জিয়াউর রহমান তাঁর নিবন্ধে ১৯৭১ সালের মার্চের অসহযোগ আন্দোলনের যে বর্ণনা দিয়েছেন, তা কোনো তুখোড় রাজনীতিকের বর্ণনার চেয়ে কম নয়। তিনি লিখেছেন কীভাবে সাধারণ মানুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বাঙালি সেনারা সেই আন্দোলনে একাত্ম হয়েছিলেন। তাঁর বর্ণনায় স্পষ্ট ফুটে উঠেছে যে, বঙ্গবন্ধুর একক নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া যেভাবে এক কাতারে দাঁড়িয়েছিল, তা বিশ্ব ইতিহাসে বিরল। জিয়াউর রহমান এই আন্দোলনের শক্তি থেকেই বিদ্রোহের রসদ পেয়েছিলেন। তাঁর মতে, বঙ্গবন্ধুর সেই ডাকই ছিল বাঙালির আত্মপরিচয় রক্ষার একমাত্র পথ।

ঘোষক বনাম নেতৃত্ব: একটি অহেতুক বিতর্ক

বাংলাদেশের রাজনীতিতে গত কয়েক দশক ধরে একটি বিতর্ককে খুব সুকৌশলে জিইয়ে রাখা হয়েছে—স্বাধীনতার ঘোষণা বড় নাকি নেতৃত্ব বড়? জিয়াউর রহমান নিজেই তাঁর লেখায় এই বিতর্কের সমাধান দিয়ে গেছেন। তিনি কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন—এটি এক অনস্বীকার্য সত্য। কিন্তু জিয়া তাঁর নিজের লেখায় কোথাও নিজেকে বঙ্গবন্ধুর বিকল্প হিসেবে দাঁড় করাননি। বরং তিনি অত্যন্ত বিনীতভাবে স্বীকার করেছেন যে, তাঁর প্রতিটি পদক্ষেপ ছিল বঙ্গবন্ধুর অনুপ্রেরণায় এবং তাঁরই দেওয়া নির্দেশনার আলোকে। তিনি নিজেকে একজন ‘যোদ্ধা’ এবং বঙ্গবন্ধুকে ‘দিশারি’ হিসেবে চিত্রায়িত করেছেন।

জিয়াউর রহমানের এই নিবন্ধটি বিশ্লেষণ করলে দেখা যায়, তৎকালীন সময়ে রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের মধ্যে কোনো দূরত্ব ছিল না। বঙ্গবন্ধু ছিলেন আন্দোলনের প্রাণপুরুষ, আর জিয়া ছিলেন সেই আন্দোলনের এক নির্ভীক সেনাপতি। একজনের আহ্বানে সাড়া দিয়ে অন্যজন যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। আজ যারা জিয়াকে বঙ্গবন্ধুর প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড় করাতে চান, তারা আসলে জিয়ার নিজের আদর্শকেই খাটো করেন।

‘একটি জাতির জন্ম’ নিবন্ধটি আজ কেবল একটি পুরোনো পত্রিকার কলাম নয়; এটি বাংলাদেশের অভ্যুদয়ের এক ঐতিহাসিক দলিল। আজকের কন্ঠের পাতায় যখন আমরা ইতিহাসের ব্যবচ্ছেদ করি, তখন এই ধরনের দলিলগুলো আমাদের সত্যের খুব কাছাকাছি নিয়ে যায়। শহীদ জিয়াউর রহমানের নিজের লেখা এই প্রথম রচনায় যে পরিপক্বতা এবং সত্যনিষ্ঠা ছিল, তা আমাদের বর্তমান সময়ের রাজনৈতিক প্রতিহিংসার ঊর্ধ্বে।

নিবন্ধটির শেষ দিকে জিয়াউর রহমান যুদ্ধের ময়দানে সাধারণ মানুষের আত্মত্যাগের কথা স্মরণ করেছেন। তিনি বুঝিয়েছেন, একটি জাতির জন্ম কেবল বন্দুকের নল থেকে হয় না, বরং তার পেছনে থাকে একজন কালজয়ী নেতার আদর্শ আর কোটি মানুষের অদম্য আকাঙ্ক্ষা।

শহীদ জিয়াউর রহমানের নিজের কলমে বঙ্গবন্ধুকে ‘জাতির পিতা’ সম্বোধন করা এবং ৭ই মার্চের ভাষণকে যুদ্ধের মূল সংকেত হিসেবে গ্রহণ করার বিষয়টি আজ রাষ্ট্রীয়ভাবে ব্যাপকভাবে প্রচার হওয়া উচিত। এটি কেবল একটি দলের জন্য নয়, বরং পুরো জাতির একাত্মবোধের জন্য প্রয়োজন। ইতিহাসকে তার আপন গতিতে চলতে দেওয়া উচিত। জিয়াউর রহমান ও বঙ্গবন্ধু—দুজনেই বাংলাদেশের ইতিহাসের ধ্রুবতারা। একজন স্বপ্ন দেখিয়েছেন, অন্যজন সেই স্বপ্ন বাস্তবায়নে সম্মুখ সমরে নেতৃত্ব দিয়েছেন।

জিয়াউর রহমানের ‘একটি জাতির জন্ম’ নিবন্ধটি পাঠ করলে আমাদের সামনে একটিই সত্য প্রতিভাত হয়—১৯৭১ সালে আমাদের কোনো বিভক্তি ছিল না। আমাদের লক্ষ্য ছিল এক, নেতা ছিলেন এক এবং গন্তব্য ছিল একটি স্বাধীন বাংলাদেশ। আজ ৫৩ বছর পর দাঁড়িয়ে সেই ঐক্যবদ্ধ ইতিহাসের দিকে ফিরে তাকানোই হোক আমাদের অঙ্গীকার। জিয়াউর রহমানের প্রথম লেখাটি আমাদের সেই পথই দেখায়, যেখানে বীরত্বের পাশে বিনম্র শ্রদ্ধা মিশে আছে।

রুদ্র মুহম্মদ জাফর
সম্পাদক, আজকের কন্ঠ

Address

Pisciculture Housing, Shyamoli
Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when অজানা তথ্যের ঝুলি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share