12/04/2026
গত ১১ এপ্রিল ২০২৬ রোজ শনিবার, হলি ক্রস সিস্টার্স পরিচালিত ‘আশা গৃহ’ -তে আমরা ছোট পরিসরে ইস্টার পুনর্মিলনী উদযাপন এর মাধ্যমে শিক্ষার্থীদের সাথে এক অমূল্য সময় কাটিয়েছি।
২০১১ সালে মহামান্য আর্চবিশপ থিওটিনিয়াসের উদ্যোগে প্রতিষ্ঠিত ‘আশা গৃহ’ বর্তমানে হলি ক্রস সিস্টার এর তত্ত্বাবধানে অটিস্টিক ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের বিনামূল্যে শিক্ষা, যত্ন ও স্নেহের পরিবেশ প্রদান করে আসছে। এখানে শিশুরা শুধু পড়াশোনাই করে না, বরং একটি সুন্দর ও আনন্দময় পরিবেশে বেড়ে ওঠার সুযোগ পায়।
সংঘের বর্তমান কার্যকরী পরিষদের সদস্যগণ সেখানে গিয়ে শিশুদের আবৃত্তি ও গান শুনেছি, অ্যাকশন সংয়ের সাথে নেচেছি, তাদের হাতে উপহার তুলে দিয়েছি এবং সবাই মিলে দুপুরের আহার করেছি। শিশুদের উজ্জ্বল হাসি ও তাদের সাথে কাটানো মুহূর্তগুলো ছিল সত্যিই হৃদয়স্পর্শী।
আশা গৃহের শিক্ষিকারা অসাধারণ মমতাময়ী, তাঁরা শিশুদের প্রতি মায়ের মতো যত্ন ও স্নেহ দিয়ে দেখাশোনা করেন, যা দেখে আমরা সত্যিই মুগ্ধ হয়েছি।
এই অভিজ্ঞতা আমাদের আরও একবার শিখিয়েছে, ঈশ্বর যে জীবন দিয়েছেন, তাতেই আনন্দ খুঁজে পাওয়ার গুরুত্ব।
আশা গৃহের শিশু ও শিক্ষকদের প্রতি আমাদের গভীর ভালোবাসা ও শ্রদ্ধা রইল। ❤️
ঢাকা খ্রিস্টান ছাত্র কল্যাণ সংঘের বর্তমান কার্যকরী পরিষদের সদস্যরা এই উদ্যোগটি সফলভাবে সম্পন্ন করতে পেরে অত্যন্ত আনন্দিত। যারা এই উদ্যোগে প্রার্থনা, সহযোগিতা ও সমর্থন দিয়েছেন, তাদের প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ জানাই।
সকলের আশীর্বাদে এমন মানবিক কাজ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আমরা আশাবাদী।