Singer of Sufism

Singer of Sufism Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Singer of Sufism, Community Service, Dhaka.

20/04/2026
20/04/2026

সম্মানিত দর্শক-শ্রোতা, আপনাদের অবগতির জন্য মহান সংস্কারকের বেশ কিছু উল্লেখযোগ্য সংস্কারের মধ্যে একটি যুগান্তকারী ধর্মীয় অবদান উপস্থাপন করছি—
পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ এবং মানবজাতির পূর্ণাঙ্গ জীবনবিধান হলো আল-কুরআন। আমরা দীর্ঘদিন ধরে জেনে এসেছি যে কুরআনের আয়াত সংখ্যা ৬৬৬৬টি।

কিন্তু উলুল আযম মোজাদ্দেদ বা মহান সংস্কারক সূফী সম্রাট দেওয়ানবাগী হুজুর কেবলাজান যখন ঘোষণা দিলেন যে কুরআনের আয়াত সংখ্যা ৬৬৬৬টি নয়, বরং প্রকৃত সংখ্যা ৬২৩৬টি—তখন একশ্রেণির ফেতনা সৃষ্টিকারী মোল্লা-মৌলভীরা তাদের অনুসারীদের নিয়ে বিরোধিতায় নেমে পড়েন।
মিছিল-মিটিংয়ে তারা উচ্চস্বরে বলতে লাগলেন—
“সূফী সম্রাট দেওয়ানবাগী কাফের! তিনি কুরআনের আয়াত বাদ দিচ্ছেন!”
নাউজুবিল্লাহ!
এভাবে তাঁকে ভণ্ড আখ্যা দিয়ে বিভিন্ন ফতোয়া ও মিথ্যা অপবাদ আরোপ করা হয়।
এমন পরিস্থিতিতে মহান সংস্কারক সূফী সম্রাট দেওয়ানবাগী হুজুর কেবলাজান সকলের উদ্দেশ্যে বলেন—
“আল্লাহর বাণী কুরআন থেকে আয়াত বাদ দেওয়ার আমি কে? আমি শুধু বলেছি, কুরআনের আয়াত সংখ্যা ৬৬৬৬টি নয়, বরং ৬২৩৬টি। এতে আমার বিরুদ্ধে আন্দোলন শুরু হলো! অথচ আপনাদের প্রত্যেকের ঘরেই কুরআন আছে—একবার গুনে দেখলেন না ? হাতের কাছে কুরআন গোনার সময় নেই, কিন্তু বিরোধিতা করার জন্য মিছিল করছেন!”
তিনি আরও বলেন—
“আজ যদি কোনো বিধর্মী আপনাদের জিজ্ঞেস করে, কুরআনের আয়াত কয়টি—আপনারা যদি বলেন ৬৬৬৬টি, আর সে যদি বলে কুরআন অপূর্ণ, তখন কেমন লজ্জিত হবেন—একবার ভেবে দেখেছেন কি?”
এরপরও বিরোধীরা থেমে থাকেনি।
পরবর্তীতে হাদিউল ইমাম, মহান সংস্কারক সূফী সম্রাট দেওয়ানবাগী হুজুর কেবলাজানের প্রস্তাবে—
কুরআনের আয়াত সংখ্যা ৬,৬৬৬ নয়, বরং ৬,২৩৬—এই মতামত সরকার কর্তৃক গৃহীত হয়।
এবং ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক জানুয়ারি ১৯৯৭ সালে প্রকাশিত কুরআন শরীফের সূচিতে পূর্ববর্তী ভুল সংশোধন করে সর্বমোট ৬,২৩৬টি আয়াত সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়।
এতে প্রমাণিত হয়—
একবিংশ শতাব্দীতে আগমনকারী এই মহামানব মহান সংস্কারক ধর্মীয় সংস্কারের মাধ্যমে জাতিকে ভুল সংশোধন করে সত্য ও সঠিক শিক্ষা প্রদান করেছেন।
সর্বশ্রেষ্ঠ এই মহান সংস্কারক পৃথিবীতে আগমন না করলে হয়তো আমরা এখনো আল-কুরআনের সঠিক আয়াত সংখ্যা সম্পর্কে অজ্ঞই থেকে যেতাম।

তাই গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে লাখো-কোটি সালাম ও কদমবুসি জানাই—
হাদিউল ইমাম মহান সংস্কারক সূফী সম্রাট হযরত সৈয়দ মাহবুব-এ-খোদা দেওয়ানবাগী হুজুর কেবলাজানের নূরের কদম মোবারকে।

Singer of sufism AR Jashim khan

19/04/2026

💚 MedinaSharif

“যে হৃদয় একবার হযরত রাসূল (সা.) এর ভালোবাসায় জড়িয়ে যায়, সে হৃদয় আর কখনো শূন্য থাকে না... ”
“A heart that is once enveloped in the love of the Prophet (peace be upon him) never remains empty again…”
--- A R Jashim Khan --- --- --- --- --- --- --- --- ---

19/04/2026

“The companionship of a perfected spiritual guide can bring you closer to Allah faster than a thousand years of personal striving.”
— Hazrat Abdul Qadir Gilani (Rh.).

—————————————————


#বাণী #আত্মশুদ্ধি

✨ The more a lover remembers the Beloved, the more love awakens in the heart.The more a believer remembers the blessed n...
18/04/2026

✨ The more a lover remembers the Beloved, the more love awakens in the heart.
The more a believer remembers the blessed name of Prophet Muhammad (peace be upon him), the more the light of faith is created within him, and the heart attains peace and tranquility.

— Sufi Emperor Hazrat Shah Dewanbagi (Rah.)

———————————
A R Jashim Khan

18/04/2026

"রাষ্ট্র সংস্কার শুরু হয় আত্মশুদ্ধি থেকে"
রাষ্ট্রকে পরিশুদ্ধ করা—এ কাজ কখনোই অপবিত্র মানুষের দ্বারা সম্ভব নয়।

"মহান সংস্কারক সূফী সম্রাট দেওয়ানবাগী হুজুর কেবলাজান বলেছেন—

“আত্মশুদ্ধির মাধ্যমে ব্যক্তি শুদ্ধ হয়,
ব্যক্তি শুদ্ধির মাধ্যমে সমাজ শুদ্ধ হয়,
সমাজ শুদ্ধির মাধ্যমে রাষ্ট্র শুদ্ধ হয়।”

আর এ আত্মশুদ্ধির উৎস হলো—একজন প্রকৃত পরিশুদ্ধ মানুষের সান্নিধ্য। যুগে যুগে আল্লাহর প্রেরিত মহামানবের সংস্পর্শ অপরিহার্য।

---

বড় কথা নয়—নিজেকে বদলানোই বড় কাজ

আজ আমরা দেশ সংস্কারের কথা বলি, নীতি–বাণী, যুক্তি–তর্ক, বক্তৃতা–ভাষণ দেই।
কিন্তু প্রত্যেকের ভেতরের পরিবর্তন ছাড়া এগুলো শব্দ দূষণ ছাড়া আর কিছু নয়।

আল্লাহ বলেন—

> “নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না, যতক্ষণ না তারা নিজেদের যা আছে তা পরিবর্তন করে।”
(সূরা আর-রাদ ১৩:১১)

অন্যকে ঠিক করার চেষ্টা করি—
কিন্তু নিজে ঠিক আছি কি না, তার হিসাব করি কতবার?

কিঞ্চিত অপরাধ দেখলেই আমরা প্রহার করি, ঘৃণা করি—
কিন্তু কখনো কি ভেবেছি:
আমি নিজে কি অপরাধমুক্ত? কারো হৃদয় ভাঙার কারণ কি আমিই নই?

---

ইসলাম—শান্তির পথ, শান্ত মানুষের ধর্ম

ইসলাম মানে শান্তি।
শান্তির ঘরে নিজেকে প্রবেশ করাতে না পারলে—
শান্তি আমাদের হৃদয়ে প্রতিষ্ঠিত হবে কীভাবে?

রাসুলুল্লাহ ﷺ বলেছেন—

> “মুসলিম সেই ব্যক্তি— যার জিহ্বা ও হাত থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে।”
(সহিহ বুখারি)

তাহলে আমার হাত, আমার ভাষা, আমার আচরণ—
কাকে নিরাপদ রাখছে, আর কাকে আঘাত করছে?
এই প্রশ্ন প্রতিদিন নিজেকেই করা জরুরি।

---

তৃণমূল থেকে পরিবর্তন শুরু—নিজ থেকেই

আমরা রাষ্ট্র পরিবর্তন চাই, সমাজের উন্নতি চাই—
কিন্তু নিজের ভেতরের শুদ্ধতা ছাড়া কোনো বিপ্লব টেকসই হতে পারে না।

পরিবর্তন শুরু হোক নিজেকে বদলানোর মধ্য দিয়ে—
আমার কারণে কারো কষ্ট না হোক,
আমার জিহ্বায় কারো মানহানি না হোক,
আমার হাতে কারো চোখের পানি না ঝরুক।

---

আত্মশুদ্ধ মানুষই প্রকৃত রাষ্ট্র গঠনের হাতিয়ার

রাষ্ট্র সংস্কার অভিযান শুরু হয়—
নিজ হৃদয়ের ভেতর থেকে।

আল্লাহ যদি আমাকে ও আপনাকে পরিশুদ্ধ করে দেন—
তাহলে পরিবার শুদ্ধ হবে, সমাজ বদলাবে, রাষ্ট্র বদলে যাবে।
সেক্ষেত্রে পরিশুদ্ধ মানুষের সংস্পর্শে যাওয়া জরুরী।
যুগে যুগে স্রষ্টা হতে প্রেরিত যত মহামানব পৃথিবীতে আগমন করেছেন তাঁদের সংস্পর্শ বিহনে কেউ নিজে নিজে পরিশুদ্ধ হতে পারেনি কেয়ামত পর্যন্ত পারবেও না। বাহিরের পবিত্রতা সহজ হলেও আত্মিক পরিশুদ্ধিতার মাধ্যমে স্রষ্টা পর্যন্ত পৌছানো কোনো কালেই সম্ভব হয়নি।

মহান দয়াময় রাব্বুল আলামিনের প্রিয় বন্ধুর অছিলায়, আমাদেরকে সঠিক জ্ঞান দান করে তাঁর পথে পরিচালিত করুক- আমিন।

Singer of Sufism A R Jashim Khan

Self-admiration is when a person considers himself superior and others insignificant. Arrogance is when one cannot toler...
17/04/2026

Self-admiration is when a person considers himself superior and others insignificant. Arrogance is when one cannot tolerate advice from others and becomes disturbed by criticism of oneself. This is indeed a severe spiritual disease.
— Hazrat Imam Al-Ghazali (Rh.)

————————————

17/04/2026

Do not become happy when people praise you.
And do not become sad when people criticize you.
Coal never becomes gold just because of what people say.

— Hazrat Maula Ali (A.S.)

— — — — — — — — — — — — — — — —
Singer of Sufism

16/04/2026

"বাংলার মুসলমানদের ধর্মীয় অধিকার প্রতিষ্ঠায় এক ঐতিহাসিক অর্জন।
ব্রিটিশ শাসনামলে খ্রিষ্টানদের উপাসনার দিন রোববার, পর্যায়ক্রমে রোববার এদেশেও সাপ্তাহিক ছুটির দিন হিসেবে চালু ছিল। দীর্ঘদিন ধরে এই নিয়ম চালু থাকায় সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের জন্য পবিত্র জু’মার নামাজ যথাসময়ে ও স্বাচ্ছন্দ্যে আদায় করা অনেক ক্ষেত্রে কষ্টসাধ্য হয়ে উঠত।

এদেশের মুসলমান জনগোষ্ঠীর ধর্মীয় প্রয়োজন গুরুত্বপূর্ণ এবাদত ও জু’মার নামাজ আদায়ের সুবিধার্থে "মহান সংস্কারক সূফী সম্রাট দেওয়ানবাগী হুজুর কেবলাজান- তৎকালীন সরকারের কাছে শুক্রবারকে সাপ্তাহিক ছুটির দিন ঘোষণার জন্য প্রস্তাব পেশ করেন।

ঐতিহাসিকভাবে দেখা যায়, ১৯৮২ সালে বাংলাদেশে শতবর্ষের রোববার ছুটির প্রথা পরিবর্তন করে শুক্রবারকে সাপ্তাহিক ছুটি করা হয়, যা পরবর্তীতে দেশের ধর্মীয় ও সামাজিক বাস্তবতার সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত হয়ে যায়।

এই সিদ্ধান্ত কেবল একটি প্রশাসনিক পরিবর্তন ছিল না; বরং সংখ্যাগরিষ্ঠ মুসলমানের ধর্মীয় জীবনযাপনকে সহজ ও সঠিক ভাবে এবাদত করার ক্ষেত্রে এটি এক স্মরণীয় মাইলফলক হয়ে আছে।

বেলায়েতের শ্রেষ্ঠ যুগে উলুল আযম মুজাদ্দিদের ঐকান্তিক প্রচেষ্টা ও আবেদনের ফলে আজ সংখ্যাগরিষ্ঠ মুসলমান পবিত্র জুমা’র দিনে এবাদত করার সুযোগ পেয়েছি,শুকুরিয়া জ্ঞাপন করছি মহান মালিকের নূরের কদম মোবারকে।
তৎসঙ্গে লাখো কোটি সালাম ও কদমবুসি জানাই- হে মহান সংস্কারক, মোহাম্মদী ইসলামের পুনর্জীবন দানকারী, আম্বিয়ায়ে কেরামের ধর্মের দ্বায়িত্ব ও বেলায়েত লাভ কারী, আল্লাহর দেওয়া পুরস্কার পূর্ণিমার চাঁদে বাবা দেওয়ানবাগী'র জীবন্ত প্রতিচ্ছবি, হাদিউল ইমাম, সূফী সম্রাট হযরত সৈয়দ মাহবুব এ খোদা দেওয়ানবাগী হুজুর কেবলাজানের নূরের কদম মোবারকে।

Singer of Sufism A R Jashim khan

“Your true worth is measured by the depth of your knowledge.”— Imam Hazrat  Ali ibn Abi Talib.জ্ঞান শুধু শক্তি নয়, এটি ...
16/04/2026

“Your true worth is measured by the depth of your knowledge.”
— Imam Hazrat Ali ibn Abi Talib.

জ্ঞান শুধু শক্তি নয়, এটি মানুষের পরিচয়, মর্যাদা ও আলোর উৎস।
যত বেশি জ্ঞান অর্জন করবে, তত বেশি নিজেকে উন্নত ও পরিপূর্ণ করে তুলতে পারবে।

Knowledge is not just power — it defines who you are.
The more you seek knowledge, the higher you rise in purpose and wisdom.

✨ মহান ব্যক্তিদের হৃদয়ছোঁয়া বাণী এবং ইসলামিক আধ্যাত্মিক সুফি গান পেতে—
SINGER OF SUFISM পেজটি ফলো করে আমাদের সাথে থাকুন।

——————————————————————

15/04/2026

সম্মানিত শুভাকাঙ্ক্ষী ও পাঠকবৃন্দ
আমাদের সংস্কৃতি আমাদের পরিচয়—অশ্লীলতা নয়
সংস্কৃতি মানে কেবল উৎসব নয়,
সংস্কৃতি মানে আদব, হায়া, শালীনতা ও আত্মার সৌন্দর্য।
যে সংস্কৃতি মানুষকে স্রষ্টার স্মরণে, মানবিকতায় ও নৈতিকতায় জাগ্রত করে—
সেটিই আমাদের সত্য পরিচয়।
বিকৃত সুর নয়, হৃদয় জাগানো রূহানি ধ্বনি চাই
সংগীত তখনই সুন্দর, যখন তা হৃদয়ে প্রেম, শান্তি ও স্রষ্টার স্মরণ জাগায়।

অসভ্য অঙ্গভঙ্গি ও বিকৃত বিনোদন আত্মাকে কলুষিত করে,
আর শালীন শিল্প আত্মাকে নূরের পথে ডাকে।
ধর্ম, নৈতিকতা ও ভবিষ্যৎ প্রজন্ম রক্ষায় সোচ্চার হোন
যেখানে হায়া থাকে, সেখানে ইমান বেঁচে থাকে।
যেখানে নৈতিকতা নষ্ট হয়, সেখানে সমাজের আত্মা আহত হয়।
তাই অপসংস্কৃতি, ধর্ম অবমাননা ও নৈতিক অবক্ষয়ের বিরুদ্ধে
সচেতন প্রতিবাদ আজ সময়ের দাবি।

ইমান বাঁচান, ঐতিহ্য বাঁচান, সমাজ বাঁচান
আজকের বড় সংগ্রাম হলো—
নিজেকে পবিত্র রাখা, পরিবারকে সুরক্ষিত রাখা,
এবং নতুন প্রজন্মকে সুন্দর সংস্কৃতির পথে পরিচালিত করা।

#মহান সংস্কারক প্রতিশ্রুত মহান ইমাম বলেন-
"আত্মাশুদ্ধির মাধ্যমে ব্যক্তি শুদ্ধ হয়, আর ব্যক্তি শুদ্ধির মাধ্যমে সমাজ শুদ্ধ হয়,
আর সমাজ শুদ্ধ হলে রাষ্ট্র শুদ্ধ হয়।"

#আত্মশুদ্ধি : আত্ম অর্থ নিজ, নফ্স তথা জীবাত্মা। আর শুদ্ধি অর্থ পবিত্রকরণ । সুতরাং আত্মশুদ্ধি অর্থ নিজের নফস বা জীবাত্মাকে পরিশুদ্ধ করা, অর্থাৎ আত্মশুদ্ধির মর্ম হচ্ছে নিজের নফ্সকে ষড়রিপুর বেড়াজাল থেকে মুক্ত করে নিজেকে পরিশুদ্ধ করা।

মহান আল্লাহ নিজেই বলেন-
قَدْ أَفْلَحَ مَن تَزَكَّى
অর্থাৎ : “নিশ্চয় সাফল্য লাভ করবে সে, যে আত্মশুদ্ধি লাভ করে।” (সূরা-আল আ'লা-৮৭: আয়াত-১৪) এমনিভাবে অশেষ দয়াময় আল্লাহ্ ওহীর বাণী আল কুরআনের অন্যআয়াতে এরশাদ করেন-
قَدْ أَفْلَحَ مَن زَكَّاهَا وَقَدْ خَابَ مَن دَسَّاهَا
অর্থাৎ : “অবশ্যই সফলকাম হয়েছে সে ব্যক্তি, যে নিজেকে পরিশুদ্ধ করেছে। আর ব্যর্থ হয়েছে সে ব্যক্তি, যে নিজেকে পাপাচারে কলুসিত করেছে।" (সূরা-আশ শামস-৯১ : আয়াত-৯ ও ১০

পবিত্র মহাগ্রন্থ আল কুরআন মানবজাতির পূর্নাঙ্গ সংবিধান মোতাবেক
আল্লাহর প্রিয় বন্ধু আখেরী জামানার শ্রেষ্ঠ মহামানব, মহান সংস্কারক, মোহাম্মদী ইসলামের পুনর্জীবন দান কারী, আম্বিয়ায়ে কেরামের ধর্মের দ্বায়িত্ব ও বেলায়েত লাভ কারী, আল্লাহর দেওয়া পুরস্কার পূর্ণিমার চাঁদে বাবা দেওয়ানবাগীর জীবন্ত প্রতিচ্ছবি, হাদিউল ইমাম, বীর মুক্তিযোদ্ধা, সূফী সম্রাট হযরত সৈয়দ মাহবুব এ খোদা দেওয়ানবাগী হুজুর কেবলাজানের শিক্ষা- আপনার আমার আমাদের সকল ধর্মের সব মানুষের মুক্তির দিশারী হয়ে আত্মশুদ্ধি মাধ্যমে মানবজাতির মুক্তির পথকে সুগম করেছেন কিয়ামত পর্যন্ত ইহা চলমান।

তাই সকল অশ্লীলতা থেকে নিজেকে নিয়ন্ত্রণে রাখার একটাই পথ মহান সৃষ্টিকর্তা এবং তাঁর প্রিয়জনের পথ। যুগে যুগে নবী রাসূল অলি আল্লাহর শিক্ষা ও আদর্শের পথে পরিচালিত হয়ে জাতি যেভাবে উপকৃত হয়েছে আমাদের প্রজন্ম সেভাবেই উপকৃত হবে, নিজেদের উপর জুলুম থেকে বিরত থাকবে ইনশাআল্লাহ।
মহান দয়াময় রাব্বুল আলামিনের নূরের কদম মোবারকে প্রার্থণা দয়া করে আমাদের ক্ষমা করুন কবুল করুন,আমিন।

অশ্লীলতা নয়—আদব, হায়া, ইমান ও আধ্যাত্মিক সৌন্দর্যের সংস্কৃতি চাই।

Singer of Sufism A R Jashim Khan.

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Singer of Sufism posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Singer of Sufism:

Share