17/04/2026
তারিখ: ১৭ এপ্রিল ২০২৬
বিষয়: অপপ্রচার ও অসাংগঠনিক কার্যকলাপ বিষয়ে সতর্কীকরণ নোটিশ
সম্প্রতি “Multimedia Reporters Community (MRC)” নামের একটি মেসেঞ্জার গ্রুপে মাল্টিমিডিয়া সাংবাদিকতার সাথে সম্পৃক্ত বিভিন্ন বিষয় নিয়ে ভিত্তিহীন তথ্য শেয়ার করা হচ্ছে বলে আমাদের নজরে এসেছে। বিশেষ করে, বিভিন্ন সিনিয়র সাংবাদিক, মিডিয়া প্রতিষ্ঠান এবং পেশাদার সংগঠনসমূহকে উদ্দেশ্য করে কোনো ধরনের তথ্য-প্রমাণ ছাড়া অপপ্রচার চালানো, হেয় প্রতিপন্ন করা এবং কটাক্ষমূলক পোস্ট ও মন্তব্য করার মতো ঘটনা ঘটেছে। যার বেশ কিছু প্রমাণ আমাদের কাছে উত্থাপিত হয়েছে।
অভিযোগ রয়েছে কিছু ব্যক্তি সাংবাদিকতার আড়ালে থেকে বিভিন্ন নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠনের সক্রিয় কর্মী হিসেবে সম্পৃক্ত ছিলো এবং তাদেরই একটি অংশ এসব অপ্রত্যাশিত কর্মকাণ্ড পরিচালনা করছে, যা একটি অসুস্থ ও অগ্রহণযোগ্য চর্চা। দুঃখজনকভাবে, সংশ্লিষ্ট গ্রুপের প্রশাসকদের পক্ষ থেকেও এ ধরনের কার্যকলাপ প্রতিরোধে কার্যকর কোনো পদক্ষেপ পরিলক্ষিত হয়নি।
একটি পেশাদার সাংবাদিক সংগঠন হিসেবে, মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি (এমআরইউ) সকল সদস্য ও সংশ্লিষ্টদের সতর্ক করছে যে, ভবিষ্যতে এ ধরনের অপপ্রচার, অসৌজন্যমূলক আচরণ বা বিভ্রান্তিমূলক কার্যকলাপে কেউ জড়িত থাকলে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রয়োজনে আইনগত ব্যবস্থাও নেওয়া হবে।
সুস্থ সাংবাদিকতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং দায়িত্বশীল আচরণের মাধ্যমে একটি ইতিবাচক পেশাগত পরিবেশ বজায় রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যম বা কোনো প্ল্যাটফর্ম ব্যবহার করে কাউকে হেয় প্রতিপন্ন করা বা কটাক্ষ করা কোনোভাবেই পেশাদার সাংবাদিকতার অংশ হতে পারে না।