Kotha Abritti Charcha Kendro

Call Website

Kotha Abritti Charcha Kendro একটি আবৃত্তি চর্চা ও বিকাশ কেন্দ্র।

দেশের সব থেকে পুরনো দলগুলোর মধ্যে অন্যতম পথিকৃত আবৃত্তি সংগঠন কথা আবৃত্তি চর্চা কেন্দ্র। কলেবরে, প্রযেজনার সৌকর্যে, সুনাম এর দিক থেকে কথার নাম সব থেকে বেশী প্রচারিত। কথার আবৃত্তি কর্মশালা একটি উল্লেখযোগ্য কর্মকান্ড। কর্মশালার শিক্ষার্থীরাই পরে কথার কর্মীবৃন্দ ও সদস্য। প্রশিক্ষনের বিষয়বস্তুর অভিনবত্ব, আর্কষণীয় ভঙ্গিতে প্রশিক্ষন প্রদান, ভাষা শিক্ষা ও উচ্চারনের আধুনিক বৃত্তান্ত অত্যন্ত যত্নের সাথে কথার শিক্ষকবৃন্দ ক্লাস নিয়ে থাকেন। এখানে দেশের বেশ কয়েকজন নামী ও গুনী প্রশিক্ষক আবৃত্তি বিষয়ে প্রশিক্ষন দিয়ে থাকেন। আমাদের এখান থেকে প্রশিক্ষন নিয়েছেন এমন অনেকেই দেশের প্রত্যন্ত প্রান্তে এবং বিদেশে কর্মরত ও সুপ্রতিষ্ঠিত। এই সবাইকে নিয়েই আমাদের কথা পরিবার সুখে-দুঃখে, আপদে-বিপদে, উৎসব অনুষ্ঠানে আমরা নিয়মিত মিলিত হচ্ছি। টেলিফোনে, ফেসবুকে, ওয়েবের মধ্য দিয়ে সংযোগ রক্ষা করা হচ্ছে। আলাপ সংযোগ আর কথার মধ্য দিয়ে আমরা চলেছি চলবো। জয় আমাদের হবেই। পৃথিবীর মানচিত্রে আমরা একটি তারার মত জ্বলজ্বল করে জ্বলবো।

01/09/2026

কথা আবৃত্তি চর্চা কেন্দ্রের আয়োজন নিয়ে সংবাদ প্রকাশ করায় Jamuna Television কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

আমাদের আয়োজনের কথা পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনাদের সহযোগিতা সত্যিই অনুপ্রেরণাদায়ক। কথা আবৃত্তি চর্চা কেন্দ্রের আয়...
31/08/2026

আমাদের আয়োজনের কথা পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনাদের সহযোগিতা সত্যিই অনুপ্রেরণাদায়ক। কথা আবৃত্তি চর্চা কেন্দ্রের আয়োজন নিয়ে সংবাদ প্রকাশ করায় CZN 24-কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

https://www.czn24.com/entertainment/cjr433w1o7la?fbclid=IwY2xjawUCEblwZG9mAWV4dG4DYWVtAjEwAGJyaWQRMW9XRXJLanpQVWlhQWhRNktzcnRjBmFwcF9pZBAyMjIwMzkxNzg4MjAwODkyAAEeaUI2wPSMXufzBBtFUTSswokhgGf6-sMIDL7yeOEO1yp-vGieKDbzBKA3ZLA_aem_Zr9jz6gwk3dT0YLa3PJTDw

মুক্তিযুদ্ধের সময় একটি পরিবারের শরণার্থী হয়ে দেশ ছাড়ার অভিজ্ঞতা, উদ্বাস্তু জীবনের সংগ্রাম ও ফিরে আসার গল্প উঠে এ...

আমাদের আয়োজনের মুহূর্তগুলোকে আরও অনেক মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য ক্ষ্যাপা-কে ভালোবাসা ও আন্তরিক কৃতজ্ঞতা।
31/08/2026

আমাদের আয়োজনের মুহূর্তগুলোকে আরও অনেক মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য ক্ষ্যাপা-কে ভালোবাসা ও আন্তরিক কৃতজ্ঞতা।

‘খুলনা একাত্তর: আমার মুক্তিযুদ্ধ’ শিরোনামে ছায়ানট মিলনায়তনে শ্রব্য-দৃশ্য-কাব্য পরিবেশন করেছে 'কথা আবৃত্তি চর্চা কেন্দ্র'। গতকাল শনিবার (২৯ অগাস্ট) এটি মঞ্চস্থ হয়। দীপা বন্দ্যোপাধ্যায়ের লেখা অবলম্বনে নির্মিত প্রযোজনাটিতে মুক্তিযুদ্ধের সময় একটি পরিবারের শরণার্থী হয়ে যাত্রার গল্প উঠে এসেছে।

দীপা বন্দ্যোপাধ্যায়ের বইটি ২০১৪ সালে বেঙ্গল থেকে প্রকাশিত হয়। মুক্তিযুদ্ধের এই অন্য পিঠের খুব সামান্যই মঞ্চ, সিনেমা ও তথ্যচিত্রে উঠে এসেছে বলে জানান আয়োজকেরা। যুদ্ধকালীন সম্মুখসারির মুক্তিযোদ্ধাদের পাশাপাশি শরণার্থী শিবির, উদ্বাস্তু মানুষের যাত্রা এবং সারা বাংলাদেশের মানুষের সংগ্রাম ও ত্যাগের ইতিহাসও পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরা জরুরি—এমন ভাবনা থেকেই প্রযোজনাটি মঞ্চে উপস্থাপন করেছে কথা আবৃত্তি চর্চা কেন্দ্র।

গান ও বর্ণনাত্মক কাহিনিনির্ভর এ প্রযোজনায় আলো ও আবহসংগীতের সহযোগে মুক্তিযুদ্ধের সময়ে শরণার্থী হয়ে একটি পরিবারের যাত্রার পুরো চিত্র ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে।

দীপা বন্দ্যোপাধ্যায়ের লেখাটি মঞ্চ উপযোগী সম্পাদনা করেছেন আশরাফুল হাসান বাবু। নির্দেশনা দিয়েছেন ড. তিতাস রোজারিও।

অনুষ্ঠান শেষে স্বাধীন বাংলা বেতারের শিল্পী দীপা বন্দ্যোপাধ্যায়, শর্মিলা বন্দ্যোপাধ্যায়, লেখক-সংগঠক মফিদুল হক এবং স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক আশরাফুল আলম ও ভাস্বর বন্দ্যোপাধ্যায় শুভেচ্ছা বক্তব্য দেন এবং মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন।

আয়োজকদের ভাষ্য, মুক্তিযুদ্ধ যখন আজ অনেকের কাছে ধূসর কোনো দূরদেশের গল্প, তখন ‘খুলনা একাত্তর: আমার মুক্তিযুদ্ধ’ প্রযোজনাটি সেই সময়ের জীবন্ত চরিত্রগুলোর সামনে দাঁড়িয়ে তাঁদের জীবনের মহত্তম সত্য ও সাক্ষ্য তুলে ধরেছে।

ক্ষ্যাপা/ ৩০ অগাস্ট ২০২৬

গতকালকের কথা আবৃত্তি চর্চা কেন্দ্রের আয়োজন নিয়ে সংবাদ প্রকাশ করায় আগামী সময়-কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
31/08/2026

গতকালকের কথা আবৃত্তি চর্চা কেন্দ্রের আয়োজন নিয়ে সংবাদ প্রকাশ করায় আগামী সময়-কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

‘খুলনা একাত্তর: আমার মুক্তিযুদ্ধ’ শিরোনামে ছায়ানট মিলনায়তনে শ্রব্য-দৃশ্য-কাব্য পরিবেশন করেছে ‘কথা আবৃত্তি চর্চ...

29/08/2026
খুলনা একাত্তর- আমার মুক্তিযুদ্ধ।আমাদের গত কয়েকমাসের আন্তরিক প্রচেষ্টা, শ্রমের ফসল আজ আপনাদের সামনে উপস্থাপন করবো। ছায়ানট...
29/08/2026

খুলনা একাত্তর- আমার মুক্তিযুদ্ধ।
আমাদের গত কয়েকমাসের আন্তরিক প্রচেষ্টা, শ্রমের ফসল আজ আপনাদের সামনে উপস্থাপন করবো।
ছায়ানট মিলনায়তন
সন্ধ্যা ৭টায়

আপনাদের উপস্থিতি আমাদের প্রাণিত করবে।

PC: Rajib Ahmed

মুক্তিযুদ্ধ এক মহাকাব্যের নাম। অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা যখন আজ সামষ্টিক আকাঙ্ক্ষার  প্রতিফলনে ব্যর্থ, তখন স...
17/08/2026

মুক্তিযুদ্ধ এক মহাকাব্যের নাম। অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা যখন আজ সামষ্টিক আকাঙ্ক্ষার প্রতিফলনে ব্যর্থ, তখন স্মৃতিতে ভর করে আবার আমরা ফিরে যেতে চাই সেই স্বপ্নের আবাহনে, যেখান থেকে এ যাত্রার শুরু। সেই যুদ্ধের আতংকিত সময়, বিধ্বস্ত গ্রাম, শরণার্থী হয়ে কোটি মানুষের নি:সহায় পদযাত্রা, গণহত্যা, পাকিস্তানী সেনাবাহিনী এবং তাদের দেশীয় দোসরদের নির্মমতা - সবকিছুই আজ বড় প্রাসঙ্গিক হয়ে একজন দীপা নয়, হাজার দীপার স্মৃতিতে ফিরে ফিরে আসে। সুসময় ফিরবেই এই আশায় দীপাদের পরিবারের শরণার্থী হয়ে দূর্বিষহ-মর্মান্তিক পথ অতিক্রম করে মুক্তির জয়যাত্রা - আমাদের মননে বয়ে চলে নিরন্তর।
একাত্তর দিয়েছে অনেক, কেড়েও নিয়েছে অনেক । কেন আজ আমরা একটা মানবিক-বোধহীন দেউলিয়া জাতিতে পরিণত হলাম ! স্বপ্ন দেখার মন আর দৃষ্টিকে কারা এভাবে শরবিদ্ধ করলো ? স্বপ্নের বাংলাদেশ কি চিরদিন স্বপ্নই থেকে যাবে ?!!!

আসুন স্বপ্ন দেখার মনটাকে মেলে রাখি।

আবৃত্তিশিল্পের নন্দনচর্চাকে আরও সমৃদ্ধ করতে এবার নেত্রকোণা জেলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত আবৃত্তিশি...
22/07/2026

আবৃত্তিশিল্পের নন্দনচর্চাকে আরও সমৃদ্ধ করতে এবার নেত্রকোণা জেলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত আবৃত্তিশিল্পী ড. ভাস্বর বন্দ্যোপাধ্যায়-এর আবৃত্তি বিষয়ক বিশেষ কর্মশালা।

আবৃত্তির কৌশল, উচ্চারণ, বাচনভঙ্গি, কবিতা পরিবেশনা ও শিল্পভাবনা নিয়ে থাকবে তাঁর সরাসরি দিকনির্দেশনা।

যারা আবৃত্তিকে ভালোবাসেন, শিখতে চান কিংবা নিজেদের দক্ষতাকে আরও শাণিত করতে আগ্রহী তাদের জন্য এটি হতে পারে একটি অনন্য সুযোগ।

Address

TSC
Dhaka
1212

Alerts

Be the first to know and let us send you an email when Kotha Abritti Charcha Kendro posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share