28/01/2026
*“শিক্ষক স্বেচ্ছাসেবক” আবশ্যক — মানবতার পথে এক গর্বিত আহ্বান*
মানবকল্যাণের লক্ষ্যকে সামনে রেখে *“কাজী মফিজুল ইসলাম কল্যাণ ট্রাস্ট”* ধীরে ধীরে উপজেলা পেরিয়ে অচিরেই জেলা সদরে তার কার্যক্রম বিস্তৃত করতে যাচ্ছে—ইনশাআল্লাহ। এই অগ্রযাত্রার অংশ হিসেবে আসন্ন *“মেধাবৃত্তি ২০২৬”* পরীক্ষাকে কেন্দ্র করে আমরা কিছু সংখ্যক যোগ্য, নিবেদিতপ্রাণ ও মানবতাবোধসম্পন্ন শিক্ষক স্বেচ্ছাসেবক সম্পৃক্ত করার প্রয়োজন অনুভব করছি।
আমরা খুঁজছি এমন মানুষ—
যারা মানবতার কল্যাণে বিশ্বাসী,
দায়িত্ববান, বিনয়ী,
পরিশ্রমী, নিষ্ঠাবান,
সাহসী, উদ্যমী এবং
জবাবদিহিতাকে নিজের নৈতিক শক্তি হিসেবে ধারণ করেন।
এটি কোনো পেশাগত নিয়োগ নয়, বরং একেবারেই স্বেচ্ছাসেবামূলক উদ্যোগ—ঠিক যেমন স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি। এখানে বিনিময়ের কোনো লোভ নেই, কোনো শর্ত নেই। তবু এই নিঃস্বার্থ কর্মের প্রতিদান হিসেবে রয়েছে এক অনন্য তৃপ্তি—মানুষের কল্যাণে নিজেকে বিলিয়ে দেওয়ার আনন্দ, যা কোনো পার্থিব মূল্যে পরিমাপ করা যায় না।
*মনে রাখতে হবে—*
> “আমি যাকে ভাবছি, সে-ই যে স্বেচ্ছাসেবক হবে—তা নিশ্চিত নয়। বরং সেই মানুষটিই প্রকৃত স্বেচ্ছাসেবক, যে নিজ থেকেই এগিয়ে এসে নিজেকে উৎসর্গ করে।”
এই মহৎ উদ্যোগে অংশগ্রহণকারী আগ্রহশীল ব্যক্তিদের জন্য *কাজী মফিজুল ইসলাম কল্যাণ ট্রাস্ট*-এর পক্ষ থেকে স্বীকৃতিস্বরূপ সার্টিফিকেট প্রদানের ব্যবস্থা রাখা হয়েছে, যা নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ অর্জন এবং ভবিষ্যতের জন্য গর্বের স্মারক হয়ে থাকবে।
আমরা বিশ্বাস করি—সেই সুসময় খুব দূরে নয়।
মানবতার কল্যাণে নিবেদিত এমন একটি মহৎ কাজের সাথে নিজেকে সম্পৃক্ত করে আপনিও গর্বিত হতে পারেন।
*আগ্রহী ও উপযুক্ত প্রার্থীদের Inbox -এ যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হলো।*