27/05/2026
বাংলাদেশের জন্য গর্বের এক নতুন অর্জন এনে দিলেন তরুণ গবেষক মারজানা আক্তার। তিনি Asian Scientist 100–২০২৬ তালিকায় স্থান পেয়েছেন, যা এশিয়ার বিভিন্ন দেশের অসাধারণ গবেষক ও বিজ্ঞানীদের স্বীকৃতি দেওয়ার জন্য আন্তর্জাতিকভাবে পরিচিত একটি মর্যাদাপূর্ণ তালিকা।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের Microbiology and Hygiene বিভাগ থেকে MSc in Microbiology সম্পন্ন করা মারজানা আক্তারের গবেষণার অন্যতম বড় সাফল্য ছিল বাংলাদেশের হাঁস-মুরগিতে Chicken Infectious Anaemia Virus (CIAV)-এর Genotype IIIb strain প্রথম শনাক্ত করা। দেশের পোল্ট্রি গবেষণায় এটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যুগান্তকারী একটি অগ্রগতি।
এছাড়াও গত বছরের ডিসেম্বরে তিনি জেনেভায় আন্তর্জাতিক গবেষক ও নীতিনির্ধারকদের সামনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন, যা দেশের জন্য ছিল অত্যন্ত গর্বের মুহূর্ত।
২০১৬ সাল থেকে প্রতিবছর প্রকাশিত হয়ে আসছে Asian Scientist 100। এ তালিকায় স্থান পেতে হলে গবেষণায় অসামান্য অবদান, গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক আবিষ্কার, আন্তর্জাতিক বা জাতীয় পর্যায়ে স্বীকৃতি কিংবা একাডেমিক ও শিল্পখাতে নেতৃত্বের প্রমাণ রাখতে হয়।
বাংলাদেশি নারী বিজ্ঞানীদের জন্যও এই তালিকায় রয়েছে গৌরবময় ইতিহাস। ২০২১ সালে Firdausi Qadri এবং ২০২৩ সালে Senjuti Saha তাঁদের গবেষণা ও বৈশ্বিক স্বাস্থ্যখাতে অবদানের জন্য Asian Scientist 100–এ অন্তর্ভুক্ত হন।
সেই ধারাবাহিকতায় এবার মারজানা আক্তারের এই অর্জন দেশের বিজ্ঞানচর্চা ও নারী গবেষকদের জন্য নতুন অনুপ্রেরণা হয়ে উঠেছে। তাঁর নিষ্ঠা, সাহস ও নিরলস পরিশ্রমের এই স্বীকৃতিতে পরিবার, সহকর্মী এবং শুভাকাঙ্ক্ষীদের মাঝে আনন্দের আবহ তৈরি হয়েছে।
VIA: BAUATH DESK; 25 MAY,2026
বাংলাদেশের জন্য গর্বের এক নতুন অর্জন এনে দিলেন তরুণ গবেষক মারজানা আক্তার। তিনি Asian Scientist 100–২০২৬ তালিকায় স্থান পেয়েছেন, যা এশিয়ার বিভিন্ন দেশের অসাধারণ গবেষক ও বিজ্ঞানীদের স্বীকৃতি দেওয়ার জন্য আন্তর্জাতিকভাবে পরিচিত একটি মর্যাদাপূর্ণ তালিকা।স্বপ্নশীলন