Muntasir - মুনতাসির

Muntasir - মুনতাসির আহবায়ক, তৃণমূল এনসিপি।
সংসদ সদস্য প্রার্থী, ঢাকা ১২.
কেন্দ্রীয় সংগঠক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ২০২৪, সাবেক কেন্দ্রীয় সংগঠক, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)
(2560)

ঈদের পরে সরাসরি বাগান থেকে কেমিক্যাল মুক্ত আম সরবরাহ শুরু করেছি। বর্তমানে পাবেন রাজশাহী ও চাপাই এর হিমসাগর এবং ল্যাংড়া আ...
08/06/2026

ঈদের পরে সরাসরি বাগান থেকে কেমিক্যাল মুক্ত আম সরবরাহ শুরু করেছি। বর্তমানে পাবেন রাজশাহী ও চাপাই এর হিমসাগর এবং ল্যাংড়া আম। কিছুদিন পর আসবে আমরুপালি।

হোম ডেলিভারির সুব্যবস্থা আছে।
সরাসরি বাগান থেকে ফরমালিন মুক্ত আম পৌঁছে যাবে আপনার বাসায়। ৪টায় কেজি, বেস্ট কোয়ালিটি, পরিপক্ক আম।
অর্ডার করতে হোয়াটসএপ মেসেজ করুনঃ 01303-367943

মমতা ব্যানার্জি যতটুকু বলেছেন, ততটুকুর মধ্যেই উত্তর আছে। উনি তো স্বীকার করেই নিয়েছেন, খুনটা ভারত করেছে। তারপর ভারতের স্ব...
02/06/2026

মমতা ব্যানার্জি যতটুকু বলেছেন, ততটুকুর মধ্যেই উত্তর আছে। উনি তো স্বীকার করেই নিয়েছেন, খুনটা ভারত করেছে। তারপর ভারতের স্বরাষ্ট্র মন্ত্রীকে প্রশ্ন করেছেন, খুনটা কাকে দিয়ে করিয়েছেন অমিত শাহ?
নামটা জানেন মমতা।
কিন্ত বলবেন না। বললে বাংলাদেশ উত্তাল হবে।

বাংলাদেশের একজন জনপ্রিয় রাজনীতিবিদ হত্যা কিভাবে ভারতের অভ্যন্তরীণ বিষয় হয়?? কেন ভারতের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বলেছিলেন, শহীদ ওসমান হাদির খুনীকে গ্রেফতারের খবর যেন বাইরে না জানানো হয়?

শহীদ ওসমান হাদি হ/ত্যা/র পরেই আমি বলেছিলাম, এর সাথে ভারতের আধিপত্যবাদী শক্তি জড়িত। সাথে অবশ্যই বাংলাদেশের গোয়েন্দা সংস্থা ও প্রশাসনে থাকা আওয়ামী ফ্যাসিবাদের দোসররা এবং র এজেন্টরা জড়িত।

খুনীদের নিরাপদে পার করে দিয়েছে কারা??
প্রশাসনের সহায়তা ছাড়া ঢাকা থেকে বের হয়ে সীমান্ত পর্যন্ত কিভাবে গেলো খুনীরা??

অন্তত এই একটা কারণে ডঃ ইউনুস এবং তার সরকারের মন্ত্রী/উপদেষ্টাদের আমি ক্ষমা করতে পারবো না। জেনে রাখুন, বাংলাদেশের জন্য একজন ওসমান হাদি আপনাদের সবার চেয়ে যোগ্য ছিলো। এখনো কোনো তথ্য থাকলে মুখ খুলুন, ন্যায়বিচার করুন।

আর বিএনপি ও জামাতকে অনুরোধ করবো, নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি না করে খুনীদের বের করুন, শাস্তি নিশ্চিত করুন।

01/06/2026

চট্টগ্রামে আওয়ামীলীগের মিছিল প্রশাসনের সমর্থন ছাড়া অসম্ভব। স্বরাষ্ট্র মন্ত্রী যখন ইসলামী ব্যাংক দখলে ব্যস্ত, তখন আওয়ামীলীগ মাঠে। বিএনপি কি জনগণের সমর্থন টেক ফর গ্র‍্যান্টেড হিসাবে নিয়েছে?

আমরা তো এত দ্রুত বিএনপির পতন চাই না।
বিএনপি নিজেই কি ক্ষমতায় থাকতে চায় না?

এনসিপির লোকজন প্রশ্ন তুলেছে, জুলাইতে তাসনীম জারা কোথায় ছিলো? কি অবদান ছিলো? জারাকে সারাদেশে এনসিপি পরিচিত করাইছে এবং জার...
01/06/2026

এনসিপির লোকজন প্রশ্ন তুলেছে, জুলাইতে তাসনীম জারা কোথায় ছিলো? কি অবদান ছিলো? জারাকে সারাদেশে এনসিপি পরিচিত করাইছে এবং জারা নিজের ব্যক্তিগত স্বার্থ হাসিল না হওয়ায় এনসিপির সাথে বেঈমানি করেছে। আসলেই কি তাই?

ভাবছিলাম, রাজনীতি থেকে কিছুদিন দূরে থাকবো৷ কিন্ত এনসিপির মিথ্যাচার আর ক্রমাগত অপবাদে কিছু কথা বলতেই হয়।

সত্য হলো, এনসিপির কেন্দ্রীয় কমিটির ৭০% এর জুলাইতে তেমন কোনো অবদান নাই। আরো ভালো ভাবে বললে, প্রতিমন্ত্রী নুরুলহক নুরের সাবেক শিষ্য তথা সাবেক পরিষদ ছাড়া খুব কম লোকই এনসিপির কেন্দ্রে আছে, যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম করেছে।

এনসিপিতে প্রচুর ছাত্রলীগ আছে, যারা জুলাইয়ের আগে ও পরে সমন্বয়ক হয়ে ব্যাপক অপকর্ম করেছে।

এনসিপিতে উপদেষ্টা আসিফ ও মাহফুজের বহু মাই ম্যান আছে, যাদের জুলাইতে কোনো অবদান তো নাই ই, রাজনৈতিক পরিসরে নুন্যতম পরিচয়ও ছিলো না।

উপদেষ্টা মাহফুজের ভাই মাহবুব জুলাইতে কোথায় ছিলো? উত্তর, অস্ট্রেলিয়ায়। এনসিপিতে তার পদ কি? কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক।

মাহফুজের দুর্নীতির টাকা পাচার করা ছাড়া এনসিপির যুগ্ম আহবায়ক মাহবুবকে কোনো সাংগঠনিক কাজে কোথাও কেউ পায় নাই।

এনসিপিতে নেত্রী হুমায়রা নুরকে কেউ চিনতেন? আন্দোলন সংগ্রাম দূরে থাক, নুন্যতম রাজনৈতিক সংগ্রাম বা পরিচয় তার ছিলো না। বরং তাকে দেখা গেছে আওয়ামীলীগের বড় বড় নেতাদের সাথে।
এনসিপিতে তার পদ কি? কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব।
এমন বহু ছাত্রলীগ আওয়ামীলীগ এনসিপিতে আছে।

সামান্তা শারমিন বাম ঘরানার রাজনীতিতে যুক্ত ছিলেন বহু আগে। জুলাইতে তাকে কোথায় দেখেছেন? আমি তাকে ব্যক্তিগত ভাবে চিনলেও এনসিপির শীর্ষ নেতৃত্বে থাকার কারণেই মানুষ তাকে চিনেছে। মনিরা শারমিনও তাই। দোষ শুধু তাসনীম জারার? শুধু তাসনীম জারাই পরিচিতি পাইছে এনসিপি দিয়ে?

তাসনীম জারা আগে থেকেই পরিচিত মুখ। অক্সফোর্ড গ্রাজুয়েট, শিক্ষিত, ডাক্তার এবং জনপ্রিয় ও প্রভাবশালী নারী, এই যোগ্যতা গুলাই তো গুরুত্বপূর্ণ। কয়টা দলে এমন যোগ্য নারী নেতৃত্ব আছে? সবাই তো মাঠের সংগঠক হবে না, সবাই জুলাইতে মাঠে থাকার সুযোগ ছিলো না।

জুলাইতে মাঠে না থাকলে কেউ রাজনীতি করতে পারবে না? তাহলে তো এনসিপির কেন্দ্রীয় নেতাদের ৫০% বাদ যাবে৷ জুলাই তো আমরা ঘটাইছিই এজন্য যে, যাতে শিক্ষিত ও যোগ্য মানুষরা রাজনীতিতে আসে।

তাসনীম জারা এনসিপির হয়ে সারাদেশ ঘুরে বেড়াইছেন, রোদে পুড়েছেন, বৃষ্টিতে ভিজেছেন। এনসিপি না করলে যেটা তিনি কোনদিনই করতেন না। এনসিপির রাজনীতিতে আসায় জারা আপুর ছবি এডিট করে যত নোংরামি আর গালাগালি হয়েছে, সেটা এনসিপি না করলে হতো না।

জারার মত শিক্ষিত, ডাক্তার মেয়েকে রাজনীতিতে দেখে বহু মানুষ এনসিপির প্রতি আকৃষ্ট হয়েছিলো। এনসিপির গাদ্দার গুলা এখন সেটা অস্বীকার করতেছে??

আসলে বাংলাদেশের নোংরা রাজনৈতিক সংস্কৃতি এনসিপি ভাল ভাবে ধরতে পেরেছে। কিসের রাজনৈতিক সংস্কার বরং কিছু ক্ষেত্রে এরা অনেক বেশি নীচ। সঙ্গে থাকলে সঙ্গী, না থাকলে জঙ্গি।

বাস্তবতা হলো, এই নোংরা রাজনীতিতে কোনো শিক্ষিত, অক্সফোর্ড গ্রাজুয়েট ডাক্তার তাও আবার নারী, টিকে থাকা কঠিন। জারার তো জীবন চালানোর জন্য নেতার চামচামি করা লাগে না, তাই যতদিন পারা যায় ব্যবহার করে ছুড়ে ফেলেছে এনসিপি। কিন্ত এতটা অকৃতজ্ঞতা কেন?

যখন দল বড় করার কথা ছিলো, তখন নাহিদ-আসিফরা ভাই ব্রাদার কোরাম করে বিভিন্ন জনকে মাইনাস করেছে।

জামাতের সাথে যাওয়ার আগে ও পরে যারা সর্বোচ্চ বিরোধিতা করেছে, তারা কিন্ত জামাতের সমর্থনে এমপিও হয়ে গেছে, সর্বোচ্চ সুযোগ সুবিধা নিচ্ছে কিন্ত এনসিপি থেকে সরে এসে তাসনীম জারা ভিলেন? জিরো??

জাভেদ রাসিনকে চিনেন আপনারা??
কেউ চিনতো না, এখনো চিনে না। ঢাকা ৯ এ জাভেদ রাসিন কোনো কাজ করে নাই। কিন্ত জামাতের সমর্থনে ২য় হয়েছে।

বিএনপি এবং জামাতের বাইরে নির্বাচন করে তাসনীম জারা যত ভোট পেয়েছে, সেটা তার ব্যক্তিগত অর্জন। আর এনসিপির বেশিরভাগ ভোট জামাতের ভোট, জারার ক্ষেত্রে তা নয়। এখানেই তাসনীম জারা জিতে গেছেন।

তাসনীম জারা আর আমার মতাদর্শ এক নয়। কিন্ত জারাকে সমর্থন করি তার নৈতিকতার জন্য। যারা সারাদিন জামাতকে গালি দিয়ে স্বার্থের জন্য সেই জামাতের কোলে উঠে এমপি হয়েছে, তারা নিজের রাজনৈতিক স্ট্যান্ডে অটল থাকা তাসনীম জারার সমালোচনা করে কিভাবে?? বলি, লজ্জা শরম কি লুঙ্গি খুলে ছেড়ে দিয়েছেন??

31/05/2026

এনসিপি জামাতের সাথে জোট করায় এনসিপি ছেড়েছিলেন তাসনীম জারা। জামাত শিবিরের ভাইয়েরা তারে গালি কেন দেন? গালি দিলে কি সে ভুল বুঝবে! উত্তম ব্যবহারে দাওয়াত দেন।

ঢাকা উত্তরের মেয়র প্রার্থী সেলিম উদ্দিন নাকি কুরবানীর গরুর জন্য চমৎকার মালা যেটা মূলত ময়লার ব্যাগ, উপহার দিয়েছেন। কিন্ত ...
27/05/2026

ঢাকা উত্তরের মেয়র প্রার্থী সেলিম উদ্দিন নাকি কুরবানীর গরুর জন্য চমৎকার মালা যেটা মূলত ময়লার ব্যাগ, উপহার দিয়েছেন। কিন্ত কাকে দিয়েছেন??
জামাত শিবির কর্মীর বাইরে কে কে পেয়েছেন?
আমি পাই নাই।
জামাতের যারা নিছে তারাও মনে হয় বয়স্ক মানুষ, বাসায় নিয়ে রেখে দিছে। কোনো প্রচারণা দেখতেছি না। শুধু জামাত কর্মীরা প্রচার করলেও তো ফেসবুকে শত শত ভিডিও থাকার কথা।
এভাবে ভালো আইডিয়া গুলাও মারা খায়।

আর এই মালা গুলো কি ঢাকা উত্তরের নাগরিক ভোটারদের জন্য নাকি শুধু জামাত কর্মীদের জন্য??

এনসিপি নেতা তারেক রেজাকে গ্রেফতারের নিন্দা জানাই। এগুলা বিএনপির ভুল কাজ৷ মামলা দিয়ে, গ্রেফতার করে কাউকে দমানো যায় না, বড়...
24/05/2026

এনসিপি নেতা তারেক রেজাকে গ্রেফতারের নিন্দা জানাই।
এগুলা বিএনপির ভুল কাজ৷ মামলা দিয়ে, গ্রেফতার করে কাউকে দমানো যায় না, বড় নেতা বানানো যায়।

তারেক রেজা সংবাদ সম্মেলন করার কথা। সে বুঝতে পেরেছিলো তাকে গ্রেফতার করা হবে। তাই ফেসবুক লাইভে এসে সংবাদ সম্মেলন স্থলে যাচ্ছিলো। লাইভে সে বলেছে, ছাত্রদল তাকে পিটানোর জন্য জড়ো হয়েছে। আবার পুলিশও গ্রেফতার করতে পারে। অবশেষে ছাত্রদল পিটানোর আগেই লাইভের মধ্যে পুলিশ তাকে গ্রেফতার করে।

তারেক রেজার দোষ কি??
সে তো কোনো হামলা করেনি, গালি দেয়নি, কিছুই করেনি। এসব তো আওয়ামী স্টাইল।

অবিলম্বে তারেক রেজার মুক্তি চাই।।

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বিএনপি সরকার মাত্র ৩ মাস হলো ক্ষমতায় এসেছে। দেশের অনেক কিছুই ঠিকঠাক হচ্ছে না তবে সেটা...
22/05/2026

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বিএনপি সরকার মাত্র ৩ মাস হলো ক্ষমতায় এসেছে। দেশের অনেক কিছুই ঠিকঠাক হচ্ছে না তবে সেটা কোনভাবেই ফ্যাসিস্ট আওয়ামীলীগের সাথে তুলনীয় নয়। বিরোধিতা করতে গিয়ে দেশকে অস্থিতিশীল করতে দেয়া যাবে না।

শুধু বিএনপির লোকজন নয়, আমি সহ দেশের অধিকাংশ জনগণ এখনো প্রধানমন্ত্রী তারেক রহমানের উপর ভরসা রাখে। সামনে অনেক চ্যালেঞ্জ, বিভিন্ন পরাশক্তি আমাদের গিলে খেতে চায়। দেশের স্বার্থে আমরা সরকার পরিচালনায় প্রধানমন্ত্রীকে সর্বোচ্চ সহযোগিতা করতে চাই।

এই কথা গুলা বলা মানে বিএনপির চামচামি করা নয়।
কেন আপনি ভাবেন বিএনপির লোকজন খু/ন, ধ/র্ষ/ণ সমর্থন করে?? না, তারাও করে না। এই সময়ে বিএনপি সহ ঐক্যবদ্ধ ভাবে দেশ গঠন করতে হবে।

দেশকে অস্থিতিশীল করে কারে আপনারা ক্ষমতায় বসাতে চান?? কেউ প্রস্তুত না, বর্তমান সময়ের জন্য যোগ্যও না। বিএনপিকে অবশ্যই ৫ বছর ক্ষমতায় থাকতে হবে।

সমালোচনা করুন, কিন্ত ফ্যাসিবাদ পরবর্তী বাংলাদেশে যে জীবন উপভোগ করতেছেন, সেটার শুকরিয়া করেন। বিএনপি ছাড়া বাকিরা দুধে ধোঁয়া তুলসীপাতা নয়।

ঈদের আগে হিমসাগর আমের সর্বশেষ চালান যাবে আগামীকাল। যারা কুরবানীর গরুর গোশতের সাথে ফ্রেশ ও ফরমালিন মুক্ত মিষ্টি আম খেতে চ...
22/05/2026

ঈদের আগে হিমসাগর আমের সর্বশেষ চালান যাবে আগামীকাল। যারা কুরবানীর গরুর গোশতের সাথে ফ্রেশ ও ফরমালিন মুক্ত মিষ্টি আম খেতে চান, তারা দ্রুত অর্ডার করে ফেলুন এই নাম্বারেঃ 01303367943 (হোয়াটসঅ্যাপ)

সরাসরি বাগান থেকে পাঠানো ফ্রেশ আম।
কোনো ফরমালিন বা কেমিক্যাল নাই।
বেশি মিষ্টির গ্যারান্টি সাতক্ষীরার হিমসাগর আম।

ঈদের গরুর গোশত হজম হওয়ার জন্য সাথে মিষ্টি আম থাকলে কথাই নাই। কালকেই লাস্ট। সকাল ১০টার আগে কনফার্ম করতে হবে। নাইলে ঈদের আগে আর পাবেন না।

22/05/2026

এনসিপির সারজিস আলম এবং ডাঃ মাহমুদা মিতু এমপি সহ যারা ভুলে গুজব ছড়াইছিলেন, তাদের উচিত বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানোর দায় স্বীকার করে ক্ষমা চাওয়া।

Address

University Of Dhaka
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Muntasir - মুনতাসির posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Muntasir - মুনতাসির:

Share