06/04/2026
মক্কায় জানাজার ভিড়ে একজন কেন আলাদা? চমকে যাওয়ার মতো এক দৃশ্য!
মক্কার হারাম শরিফে জানাজার এই দৃশ্যটি ভালো করে লক্ষ্য করুন। সারিবদ্ধ কা। ফনে মোড়ানো নিথর দেহগুলোর মাঝে একজনের মুখ কেন খোলা রাখা হয়েছে? এটি কি কোনো ভুল, নাকি এর পেছনে লুকিয়ে আছে মহান আল্লাহর বিশেষ কোনো বিধান?
প্রথম দেখায় অবাক লাগলেও, এর পেছনে রয়েছে ইসলামের এক অত্যন্ত সম্মানজনক ও হৃদয়স্পর্শী নিয়ম। ছবিতে আপনি যে ব্যক্তির মুখ খোেলা দেখছেন, তিনি সাধারণ অবস্থায় মা।রা যাননি। তিনি মা।রা গেছেন আল্লাহর মেহমান হয়ে-অর্থাৎ ওমরাহ পালনের জন্য ইহরাম পরা অবস্থায়।
ইসলামি শরীয়ত অনুযায়ী, কেউ ইহরাম অবস্থায় মা।রা গেলে তার দাফন-কাফনের নিয়ম বদলে যায়। সহিহ বুখারি ও মুসলিম শরিফের হাদিস অনুযায়ী, নবীজি (সা.) নির্দেশ দিয়েছেন যেন এমন ব্যক্তির মুখ ও মাথা ঢাকা না হয় এবং কোনো সুগন্ধি ব্যবহার না করা হয়।
এর কারণটি শুনলে গা শিউরে ওঠে! রাসূলুল্লাহ (সা.) বলেছেন, এই ব্যক্তি কিয়ামতের কঠিন ময়দানে সাধারণ মানুষের মতো উঠবে না, বরং উচ্চস্বরে 'লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক' (তালবিয়া) পাঠ করতে করতে কবর থেকে পুনরুত্থিত হবে।
কি সৌভাগ্যবান সেই আত্মা, যার শেষ বিদায়টাও সাধারণ নয়, বরং রাজকীয় সম্মানের। আল্লাহ আমাদের সবাইকে ঈমানের সাথে এবং সর্বোত্তম অবস্থায় ম।ত্যু নসিব করুন।
আমিন।।