আপন ভুবন ট্রাস্ট একটি অরাজনৈতিক, অলাভজনক, সম্পূর্ণ সেবামূলক প্রতিষ্ঠান। আপন ভুবন ট্রাস্ট এর প্রকল্প আপন ভুবন বৃদ্ধাশ্রম। এর উদ্দেশ্য হলো রাস্তায় পড়ে থাকা আশ্রয়হীন, সন্তানহীন, পরিত্যক্ত বৃদ্ধা নারীদেরকে তুলে এনে পুনর্বাসন করা। বিনামূল্যে বাসস্থান, খাবার, চিকিৎসা, ভরণপোষণ এবং জীবনের শেষলগ্নে একটি পরিপূর্ণ জীবন প্রদান করা।
বৃদ্ধাশ্রম আর "আপন ভুবন বৃদ্ধাশ্রম" এক কথা নয়। এখানে সেই সকল মায়েদের ঠাঁই
হয়েছে, যাদের এ পৃথিবীতে আপন বলতে কেউ নেই। এই মায়েদের মধ্যে কেউ পাবলিক টয়লেটের পাশে, কেউ ওভার ব্রিজের নিচে, কেউ ডাস্টবিনে, কেউবা রাস্তার ফুটপাতে করুন অবস্থায় পড়েছিলেন। তাদের মধ্যে অনেকেই বয়সের ভারে বিছানা থেকে উঠতে পারেন না।
বৃদ্ধাশ্রম কখনো কাম্য নয় আমাদের। কিন্তু যাদের কেউই নেই, তাদেরকে আশ্রয় না দিলে কোথায় যাবে তারা?
আমরা আশ্রয়হীন, সন্তানহীন বৃদ্ধা নারীদেরকে সম্পূর্ণ বিনামূল্যে নিম্নলিখিত সেবাগুলো প্রদান করছিঃ
১. নিরাপদ আশ্রয়
২. তিনবেলায় পুষ্টিকর খাওয়া-দাওয়া এবং দুইবেলায় সুষম নাস্তা
৩. চিকিৎসাসেবা
৪. বিনোদন
৫. কাউন্সেলিং
৬. ইন্তেকাল করলে ধর্মীয় নিয়মে দাফন-কাফন
যোগাযোগঃ
আপন ভুবন বৃদ্ধাশ্রম (চ্যারিটি প্রতিষ্ঠান)
বাড়ী ৩৬, রোড ২০, সেক্টর ১৩, উত্তরা, ঢাকা।
মোবাইলঃ 01886107109 অথবা 01838641917
অনুদান দিতেঃ
বিকাশ মার্চেন্ট (পেমেন্ট অপশন) 01886107109
নগদ মার্চেন্ট (পেমেন্ট অপশন) 01838641917
Online Donation:
https://aponbhubon.com/donate
Bank Account Details
Apon Bhubon Trust
Current Deposit A/C 1301-000-333331
Mutual Trust Bank PLC
Shah Mokhdum Avenue Branch, Uttara, Dhaka
SWIFT: MTBLBDDH
Routing Number: 145264222