Sandhani National Eye Donation Society

Sandhani National Eye Donation Society Non profitable voluntary organization working for corneal blind people of Bangladesh.

২৫ মার্চ, ২০২৬ তারিখে মৃত চক্ষুদাতা অধ্যাপক ড. মজিবউদ্দিন আহমেদ (৬৭) - এর চোখে দৃষ্টি ফিরে পেয়েছেন কুমিল্লা জেলার বাসিন্...
25/03/2026

২৫ মার্চ, ২০২৬ তারিখে মৃত চক্ষুদাতা অধ্যাপক ড. মজিবউদ্দিন আহমেদ (৬৭) - এর চোখে দৃষ্টি ফিরে পেয়েছেন কুমিল্লা জেলার বাসিন্দা মাঈনু (৩৫) এবং কুষ্টিয়া জেলার মোঃ জাহিদুল ইসলাম (৫৮)। মরহুম মজিবউদ্দিন জীবদ্দশায় তাঁর পরিবারের নিকট চক্ষুদানের ইচ্ছা পোষন করে গিয়েছিলেন।

বিশিষ্ট কর্ণিয়াল সার্জন ডাঃ সৈয়দ এ হাসান সন্ধানী চক্ষু হাসপাতালে সফল অস্ত্রোপচার করেন।

সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতি ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এ পর্যন্ত ৪১৯৮ টি কর্ণিয়া সংগ্রহের মাধ্যমে ৩,৫৩৫ জন অন্ধ মানুষের চোখের দৃষ্টি ফিরিয়ে দিতে পেরেছে।

চোখ ছুঁয়ে যাক চোখের জ্যোতি।

১১ মার্চ, ২০২৬ তারিখে চান্দগাও, চট্টগ্রামের মৃত চক্ষুদাতা স্মৃতিমান ভিক্ষু (৮২) - এর চোখে দৃষ্টি ফিরে পেয়েছেন টাঙ্গাইল জ...
11/03/2026

১১ মার্চ, ২০২৬ তারিখে চান্দগাও, চট্টগ্রামের মৃত চক্ষুদাতা স্মৃতিমান ভিক্ষু (৮২) - এর চোখে দৃষ্টি ফিরে পেয়েছেন টাঙ্গাইল জেলার বাসিন্দা রেশমা আক্তার ইভা (১৭) এবং চাঁদপুর জেলার বাসিন্দা আশরাফুল ইসলাম নিরব (১৭)।

বিশিষ্ট কর্ণিয়াল সার্জন ডাঃ সৈয়দ এ হাসান সন্ধানী চক্ষু হাসপাতালে সফল অস্ত্রোপচার করেন।

সার্বিক সহযোগিতার জন্য চন্দনাইশের বিনয় মিত্র এবং সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিটকে ধন্যবাদ।

চোখ ছুঁয়ে যাক চোখের জ্যোতি।

৪ মার্চ, ২০২৬ তারিখে কক্সবাজারের মৃত চক্ষুদাতা মোঃ আবদুর রহিম - এর চোখে দৃষ্টি ফিরে পেয়েছেন যশোর জেলার নীলগঞ্জ-এর বাসিন্...
04/03/2026

৪ মার্চ, ২০২৬ তারিখে কক্সবাজারের মৃত চক্ষুদাতা মোঃ আবদুর রহিম - এর চোখে দৃষ্টি ফিরে পেয়েছেন যশোর জেলার নীলগঞ্জ-এর বাসিন্দা রেজিনা আক্তার (৪১) এবং গাজীপুর জেলার মুজার মিল-এর বাসিন্দা মোঃ দানেশ (৫৫)।

বিশিষ্ট কর্ণিয়াল সার্জন ডাঃ সৈয়দ এ হাসান সন্ধানী চক্ষু হাসপাতালে সফল অস্ত্রোপচার করেন।

সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতি ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এ পর্যন্ত ৪১৯২ টি কর্ণিয়া সংগ্রহের মাধ্যমে ৩,৫৩১ জন অন্ধ মানুষের চোখের দৃষ্টি ফিরিয়ে দিতে পেরেছে।

মরণোত্তর চক্ষুদানে এগিয়ে আসুন।

গত ১২ জনুয়ারি ২০২৬ চট্টগ্রাম মেডিকেল কলেজের নিউ একাডেমিক বিল্ডিং এর নিউ অডিটোরিয়ামে "A National Program to Alleviate C...
14/01/2026

গত ১২ জনুয়ারি ২০২৬ চট্টগ্রাম মেডিকেল কলেজের নিউ একাডেমিক বিল্ডিং এর নিউ অডিটোরিয়ামে "A National Program to Alleviate Corneal Blindness in Bangladesh " এর উদ্যোগে সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতি, রোটারি ক্লাব অফ ঢাকা সেন্ট্রাল এবং সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিটের সহযোগিতায় সকাল-সন্ধ্যা "Training With Eye Recovery Wet Lab" অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে। মোট ৪৮ জন রেজিস্ট্রেশন করলেও শেষ পর্যন্ত ৪১ জন সন্ধানীর স্বেচ্ছাসেবক কর্মশালায় উপস্থিত থেকে তাদের ট্রেনিং সম্পন্ন করেন।

সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির পক্ষ থেকে উপস্থিত ছিলেন
১) প্রফেসর ডাঃ মোঃ ফজলুল হক কাসেম, সভাপতি,
সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতি
২) ডাঃ মোঃ মনির হোসেন,
মহাসচিব,
সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতি
৩) প্রফেসর ডাঃ মোঃ
তুসাদ্দেক হোসেন হোসেন সিদ্দিকী, প্রাক্তন সভাপতি এবং বর্তমান ১ নং সদস্য ,
সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতি।
৪) ডাঃ মোঃ আরাফাত রহমান পাভেল,
প্রচার ও প্রকাশনা সম্পাদক,
সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতি।
৫) ডাঃ এস এম এ মাহবুব মুন্না, কেন্দ্রীয় কাউন্সিলর,
সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতি।

তাঁরা একই সাথে ফ্যাকালিটিরও দায়িত্ব পালন করেন।

রোটারি ক্লাব অফ ঢাকা সেন্ট্রাল এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন , রোটারিয়ান মোঃ মিজানুর রহমান, ফাস্ট প্রেসিডেন্ট, রোটারি ক্লাব অফ ঢাকা সেন্ট্রাল। আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল জোনের সভাপতি ডাঃ শুভ্র প্রকাশ দত্ত, সাধারণ সম্পাদক ডাঃ তারেক ইমাম জেমস, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু বিভাগের চেয়ারম্যান ডাঃ তনুজা তানজিন।

সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিটের কেন্দ্রীয় প্রতিনিধি ডাঃ ইয়াসিন আরাফাত, সভাপতি মিথিলা বনিক, সাধারণ সম্পাদক মেহজাবিন বিনতে হাই এবং অন্যান্য উপদেষ্টাদের সক্রিয় উপস্থিতিতে কর্মশালাটি দিনব্যাপী উচ্ছল থেকে সফল ভাবে সম্পন্ন হয়েছে। কার্ডিয়লজি বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ মোঃ খুরশেদ আলম এবং অর্থপেডিক বিভাগের ডাঃ মইনুদ্দীন উপদেষ্টা ডাঃ এ ইউ এম সলিমুল্লাহ, ডঃ এস এম মইনুদ্দিন ডঃ মনজুর ই মাহমুদের উপস্থিতি কর্মশালাকে প্রাণবন্ত করে রেখেছে।

দেশে কর্নিয়াজনিত অন্ধত্ব দূরীকরণে এ জাতীয় প্রশিক্ষণ কর্মসূচি ব্যাপক ভূমিকা রাখবে।

২০শে নভেম্বর, ২০২৫ তারিখে চন্দনাইশ, চট্টগ্রামের মৃত চক্ষুদাতা প্রভাকর বড়ুয়া - এর চোখে দৃষ্টি ফিরে পেয়েছেন ঢাকার মনির আহম...
20/11/2025

২০শে নভেম্বর, ২০২৫ তারিখে চন্দনাইশ, চট্টগ্রামের মৃত চক্ষুদাতা প্রভাকর বড়ুয়া - এর চোখে দৃষ্টি ফিরে পেয়েছেন ঢাকার মনির আহমেদ খান এবং সিরাজগঞ্জের আল আমিন।

বিশিষ্ট কর্ণিয়াল সার্জন ডাঃ সৈয়দ এ হাসান সন্ধানী চক্ষু হাসপাতালে সফল অস্ত্রোপচার করেন।

সার্বিক সহযোগিতার জন্য চন্দনাইশের বিনয় মিত্র এবং সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিটকে ধন্যবাদ। সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতি এবং সন্ধানী আন্তর্জাতিক চক্ষু ব্যাংক চক্ষুদাতা পরিবারের কাছে কৃতজ্ঞ।

সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতি ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এ পর্যন্ত ৪১৯০ টি কর্ণিয়া সংগ্রহের মাধ্যমে ৩,৫২৭ জন অন্ধ মানুষের চোখের দৃষ্টি ফিরিয়ে দিতে পেরেছে।

মরণোত্তর চক্ষুদানে এগিয়ে আসুন।

৪ নভেম্বর, ২০২৫ তারিখে মিরপুরের সম্মানিত মরণোত্তর চক্ষুদাতা মরহুম মোঃ বেলাল আহম্মেদ (৭৪) - এর দানকৃত দু’টি কর্ণিয়ার মাধ্...
04/11/2025

৪ নভেম্বর, ২০২৫ তারিখে মিরপুরের সম্মানিত মরণোত্তর চক্ষুদাতা মরহুম মোঃ বেলাল আহম্মেদ (৭৪) - এর দানকৃত দু’টি কর্ণিয়ার মাধ্যমে দৃষ্টি ফিরে পেয়েছেন পিরোজপুর নিবাসী আকাশ (২১) ও শরীয়তপুর নিবাসী আলামিন (৩০)। স্বাভাবিক জীবনে ফিরে যাওয়াসহ পৃথিবীর রঙ, রূপ, সৌন্দর্য উপভোগ করতে পারবেন তাঁরা।

মরহুম বেলাল আহম্মেদ জীবদ্দশায় তাঁর পরিবারের নিকট চক্ষুদানের ইচ্ছা পোষন করে গিয়েছিলেন। উল্লেখ্য, মরহুমের স্ত্রীর কর্ণিয়াও দান করে গিয়েছিলেন সন্ধানী চক্ষু ব্যাংকে ।

বিশিষ্ট কর্ণিয়াল সার্জন ডাঃ সৈয়দ এ হাসান সফল অস্ত্রোপচারের মাধ্যমে দুইজন অন্ধের চোখে কর্নিয়া দুটি প্রতিস্থাপন করেন।
সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতি এবং সন্ধানী আন্তর্জাতিক চক্ষু ব্যাংক দাতা পরিবারের কাছে কৃতজ্ঞ।

মরণোত্তর চক্ষুদানে এগিয়ে আসুন।

১৯ই জুন, ২০২৫ তারিখে চন্দনাইশ, চট্টগ্রামের মৃত চক্ষুদাতা 'প্রদীপ চৌধুরী'- এর চোখে দৃষ্টি ফিরে পেয়েছেন নীলফামারীর ডঃ আব্দ...
20/06/2025

১৯ই জুন, ২০২৫ তারিখে চন্দনাইশ, চট্টগ্রামের মৃত চক্ষুদাতা 'প্রদীপ চৌধুরী'- এর চোখে দৃষ্টি ফিরে পেয়েছেন নীলফামারীর ডঃ আব্দুল্লাহ আল সিদ্দিক, (তিনি রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের একজন বিজ্ঞানী), এবং মুন্সিগঞ্জের 'খন্দকার আব্দুল মালেক'। স্বাভাবিক জীবনে ফিরে যাওয়াসহ পৃথিবীর রঙ, রূপ, সৌন্দর্য উপভোগ করতে পারবেন তাঁরা।

বিশিষ্ট কর্ণিয়া সার্জন ডাঃ সৈয়দ এ হাসান সন্ধানী চক্ষু হাসপাতালে অস্ত্রোপচার দুটি করেছেন।

সার্বিক সহযোগিতার জন্য চন্দনাইশের বিনয় মিত্র এবং সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিটকে ধন্যবাদ।

১১ই মার্চ, ২০২৫ তারিখে চন্দনাইশ, চট্টগ্রামের মৃত চক্ষুদাতা শিপ্রা বড়ুয়া লিপি- এর চোখে দৃষ্টি ফিরে পেয়েছেন পটুয়াখালীর মো...
11/03/2025

১১ই মার্চ, ২০২৫ তারিখে চন্দনাইশ, চট্টগ্রামের মৃত চক্ষুদাতা শিপ্রা বড়ুয়া লিপি- এর চোখে দৃষ্টি ফিরে পেয়েছেন পটুয়াখালীর মোহাম্মদ জামাল এবং যশোরের শিরিন আক্তার। স্বাভাবিক জীবনে ফিরে যাওয়াসহ পৃথিবীর রঙ, রূপ, সৌন্দর্য উপভোগ করতে পারবেন তাঁরা।

বিশিষ্ট কর্ণিয়া সার্জন অধ্যাপক ডাঃ আব্দুল কাদের এবং ডাঃ সৈয়দ এ হাসান সন্ধানী চক্ষু হাসপাতালে সফল অস্ত্রোপচার করেন।

১০ই মার্চ, ২০২৫ তারিখে চন্দনাইশ, চট্টগ্রামের মৃত চক্ষুদাতা জ্যোতিময় বড়ুয়া- এর চোখে দৃষ্টি ফিরে পেয়েছেন ভোলা জেলার মোঃ...
10/03/2025

১০ই মার্চ, ২০২৫ তারিখে চন্দনাইশ, চট্টগ্রামের মৃত চক্ষুদাতা জ্যোতিময় বড়ুয়া- এর চোখে দৃষ্টি ফিরে পেয়েছেন ভোলা জেলার মোঃ রুবেল মিয়া এবং শেরপুরের খুরশেদ আলম। স্বাভাবিক জীবনে ফিরে যাওয়াসহ পৃথিবীর রঙ, রূপ, সৌন্দর্য উপভোগ করতে পারবেন তাঁরা।

সার্জারি করেছেন বিশিষ্ট কর্ণিয়া সার্জন অধ্যাপক ডাঃ আব্দুল কাদের এবং ডাক্তার শীষ রহমান।

সার্বিক সহযোগিতার জন্য চন্দনাইশের বিনয় মিত্র এবং সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিটকে ধন্যবাদ।

Address

Sandhani Bhaban, 33/2, Babupura Road, Nilkhet, New Market
Dhaka
1205

Alerts

Be the first to know and let us send you an email when Sandhani National Eye Donation Society posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Sandhani National Eye Donation Society:

Share