Bangladesh Business and Disability Network

Bangladesh Business and Disability Network BBDN is a Network of employers, employers' associations, disability organizations and NGOs that is fa

The Bangladesh Business and Disability Network (BBDN) is a voluntary group of representatives from business, industry, employers’ organizations and selected non-governmental and disabled peoples’ organizations. BBDN has a primary purpose of facilitating disability and work place diversity in Bangladesh from the perspective of the business and human rights cases. BBDN aims to work with governmental

, non-governmental, disabled peoples’, educational, international and private voluntary organizations and the business community to share knowledge and information and engage in activities of mutual benefit related to disability in the workplace. BDN believes that by participating in such a network that will facilitate knowledge sharing and other activities, members can benefit from improved productivity, reduced employee turnover and associated costs, safer and better workplaces and increased customer and community brand loyalty. Employers will increase their capacity to address their needs related to diversity, corporate social responsibility, legal adherence and human resources.

প্রতিবন্ধী ব্যক্তি-বান্ধব কর্মপরিবেশ গড়ে তুলতে SOSI প্রকল্পের অর্জনতুলে ধরল BBDN ও GIZবাংলাদেশে প্রতিবন্ধী-বান্ধব কর্মপর...
10/08/2026

প্রতিবন্ধী ব্যক্তি-বান্ধব কর্মপরিবেশ গড়ে তুলতে SOSI প্রকল্পের অর্জনতুলে ধরল BBDN ও GIZ

বাংলাদেশে প্রতিবন্ধী-বান্ধব কর্মপরিবেশ গড়ে তোলা এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা জোরদারে বাংলাদেশ বিজনেস অ্যান্ড ডিজঅ্যাবিলিটি নেটওয়ার্ক (BBDN) এবং জার্মান উন্নয়ন সংস্থা GIZ যৌথভাবে ‘Lessons, Results, and Future Directions: Promoting Disability-Inclusive Workplaces in Bangladesh’ শীর্ষক কর্মসূচির আয়োজন করেছে।

৩০ জুন মতিঝিলের মেট্রোপলিটন চেম্বার ভবনে আয়োজিত এ অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর (ডাইফ), ন্যাশনাল অকুপেশনাল সেফটি, হেলথ ট্রেনিং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট (NOSHTRI), বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন (BEF), বিজিএমইএ, বিকেএমইএ, আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO), চিকিৎসক, শিল্পখাতের প্রতিনিধি, উন্নয়ন সহযোগী এবং সংশ্লিষ্ট অংশীজনরা অংশ নেন।

সেশন ১: ‘ডিকোডিং দ্য পলিসি গ্যাপস’

প্রথম সেশনে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ এবং প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন, ২০১৩-এর মধ্যে বিদ্যমান বিভিন্ন অসঙ্গতি ও নীতিগত ঘাটতি নিয়ে আলোচনা হয়। বিশেষ করে প্রতিবন্ধিতার সংজ্ঞায় পার্থক্য, কর্মক্ষেত্রে যৌক্তিক সুবিধা নিশ্চিত করার সীমিত সুযোগ, পুনর্বাসন ও কর্মসংস্থান ধরে রাখার ব্যবস্থা এবং প্রতিবন্ধিতার ভিত্তিতে বৈষম্য প্রতিরোধের ক্ষেত্রে বিদ্যমান সীমাবদ্ধতাগুলো আলোচনায় উঠে আসে। অংশগ্রহণকারীরা দুই আইনের মধ্যে আরও সমন্বয় ও সামঞ্জস্য তৈরির ওপর গুরুত্ব দেন, যাতে প্রতিবন্ধী কর্মীদের কর্মজীবনে ধরে রাখা এবং Return-to-Work (RTW) ব্যবস্থাকে আরও কার্যকরভাবে প্রতিষ্ঠা করা যায়।

সেশন ২: ‘রিটার্ন-টু-ওয়ার্ক ইন অ্যাকশন – ফ্রম পলিসি টু দ্য ফ্যাক্টরি ফ্লোর’

দ্বিতীয় সেশনে Return-to-Work (RTW) কর্মসূচির বাস্তব অগ্রগতি ও অভিজ্ঞতা তুলে ধরা হয়। এ কর্মসূচির আওতায় ৯টি প্রশিক্ষণ ব্যাচের মাধ্যমে ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহীর ১৪০টি কারখানা ও‌ প্রতিষ্ঠানের ২৭৬ জন HR, Welfare, Compliance ও Medical পেশাজীবী প্রশিক্ষণ গ্রহণ করেন। শিপব্রেকিং, স্টিল, ফার্মাসিউটিক্যালস, হসপিটালিটি ও ম্যানুফ্যাকচারিংসহ বিভিন্ন শিল্পখাতের প্রতিষ্ঠান এতে অংশ নেয়। বিভিন্ন অঞ্চল ও শিল্পখাতের এই অংশগ্রহণ কর্মক্ষেত্রে দুর্ঘটনা বা অসুস্থতার পর কর্মীদের পুনরায় কর্মজীবনে ফিরিয়ে আনা, প্রয়োজনীয় পুনর্বাসন সহায়তা নিশ্চিত করা এবং দীর্ঘমেয়াদে কর্মসংস্থান ধরে রাখার জন্য প্রাতিষ্ঠানিক RTW ব্যবস্থা গড়ে তোলার গুরুত্বকে তুলে ধরে।

সেশন ৩: ‘কারেন্ট পার্সপেক্টিভস অ্যান্ড ফিউচার ক্যারিয়ার পাথওয়েজ অন অকুপেশনাল ডিজিজেস’

তৃতীয় সেশনে Occupational Disease and Occupational Medicine বিষয়ে প্রশিক্ষণ কার্যক্রমের অর্জন ও ভবিষ্যৎ সম্ভাবনা তুলে ধরা হয়। মোট ৯টি প্রশিক্ষণ ব্যাচের মাধ্যমে ১১৬টি কারখানার ২০২ জন চিকিৎসা পেশাজীবীর সক্ষমতা উন্নয়ন করা হয়েছে। পাশাপাশি কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর (DIFE) এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা প্রশিক্ষণ ও গবেষণা ইনস্টিটিউট (NOSHTRI)-এর প্রতিনিধিরাও এতে যুক্ত ছিলেন। আলোচনায় কর্মক্ষেত্রে পেশাগত রোগ প্রতিরোধ, সঠিক সময়ে শনাক্তকরণ, রোগের তথ্য নথিভুক্ত ও রিপোর্টিং এবং পেশাগত স্বাস্থ্যব্যবস্থাকে আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তা উঠে আসে। একই সঙ্গে বাংলাদেশের শিল্পখাতে Occupational Health ও Occupational Medicine যে ভবিষ্যতের গুরুত্বপূর্ণ ক্যারিয়ার ক্ষেত্র হয়ে উঠতে পারে, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের (DIFE) মহাপরিদর্শক (অতিরিক্ত সচিব) মোঃ ফরহাদ সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব মোঃ আব্দুল ওয়াদুদ এবং বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন (BEF)-এর মহাসচিব ও প্রধান নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদ। তাঁরা নিরাপদ ও স্বাস্থ্যকর কর্মপরিবেশ নিশ্চিত করা, কার্যকর Return-to-Work ব্যবস্থা গড়ে তোলা, সরকার ও শিল্পখাতের সমন্বিত উদ্যোগ জোরদার করা এবং কর্মীদের পুনর্বাসন ও অন্তর্ভুক্তিকে কর্মক্ষেত্রের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হিসেবে প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।

Meet Kabita Akter, an RMG worker whose life changed after a devastating road accident led to the loss of her leg.With de...
04/08/2026

Meet Kabita Akter, an RMG worker whose life changed after a devastating road accident led to the loss of her leg.

With determination and the support of Brothers Fashion Limited, Bangladesh Business & Disability Network (BBDN), and GIZ Bangladesh, Kabita successfully returned to work with dignity and confidence.

Her journey shows how a structured Return to Work (RTW) system helps workers rebuild their lives, retain their jobs, and thrive after injury or disability.

Watch her inspiring story and see the impact of the joint RTW initiative of BBDN and GIZ Bangladesh under the Social Protection for Workers in the Textile and Leather Sector (SOSI) project.

🎥 Watch the documentary:

Kabita Akter, an RMG worker, faced a life-changing challenge after ...

Welcoming Centro Tex Limited to the BBDN Family! 🎉We are thrilled to announce that Centro Tex Ltd. has joined the Bangla...
04/08/2026

Welcoming Centro Tex Limited to the BBDN Family! 🎉

We are thrilled to announce that Centro Tex Ltd. has joined the Bangladesh Business & Disability Network (BBDN) as a Corporate Member.

At BBDN, we believe that an inclusive workforce drives innovation, equity, and sustainable business growth. Partnering with forward-thinking organizations like Centro Tex Ltd. brings us one step closer to building a barrier-free workplace culture across Bangladesh.

Together, we look forward to driving meaningful change and empowering persons with disabilities in the corporate sector. 🤝

Welcome aboard, Centro Tex Ltd.!

📢 প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য চাকরি মেলা – রাজশাহীআপনি কি একজন প্রতিবন্ধী চাকরিপ্রার্থী? আপনার দক্ষতা ও যোগ্যতার সঙ্গে সা...
23/07/2026

📢 প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য চাকরি মেলা – রাজশাহী

আপনি কি একজন প্রতিবন্ধী চাকরিপ্রার্থী? আপনার দক্ষতা ও যোগ্যতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ চাকরির সুযোগ খুঁজছেন?

ব্র্যাক ব্যাংকের 'অপরাজেয় আমি' উদ্যোগের আওতায় বাংলাদেশ বিজনেস অ্যান্ড ডিজঅ্যাবিলিটি নেটওয়ার্ক (BBDN) 'রাজশাহী'তে আয়োজন করতে যাচ্ছে‘প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য চাকরি মেলা’। এ আয়োজনের সহযোগী হিসেবে রয়েছে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা প্রশিক্ষণ ও গবেষণা ইনস্টিটিউট (NOSHTRI) এবং বি-স্ক্যান (B-SCAN)।

এই চাকরি মেলায় অংশগ্রহণ করে পাবেনঃ

✅ দেশি-বিদেশি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি সাক্ষাতের সুযোগ

✅ চাকরির সাক্ষাৎকারে অংশগ্রহণের সুযোগ

✅ তাৎক্ষণিক নিয়োগের সম্ভাবনা

✅ অন্তর্ভুক্তিমূলক কর্মসংস্থান সম্পর্কে জানার সুযোগ

📅 তারিখঃ ৩১ আগস্ট ২০২৬

📍 স্থানঃ জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (NOSHTRI), রাজশাহী

👉 নিবন্ধন ফরম: https://forms.gle/SMiEBeUQ2GB4fc68A

নিবন্ধনের শেষ তারিখ: ১০ আগস্ট ২০২৬

💙 অংশগ্রহণ সম্পূর্ণ বিনামূল্যে।

দয়া করে মনে রাখবেন: চাকরি মেলায় অংশগ্রহণের জন্য নিবন্ধন বাধ্যতামূলক।

নিবন্ধিত অংশগ্রহণকারীদের সঙ্গে চাকরি মেলার আগে যোগাযোগ করে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হবে।

আজই নিবন্ধন করুন এবং আপনার কর্মজীবনের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করুন।

Congratulations to BRAC Bank PLC ! BBDN extends its heartfelt congratulations to BRAC Bank PLC for being recognized as t...
19/07/2026

Congratulations to BRAC Bank PLC !

BBDN extends its heartfelt congratulations to BRAC Bank PLC for being recognized as the SDG Brand Champion 2026 in Equity, Diversity and Inclusion for its flagship CSR initiative, Aporajeyo Ami, at the SDG Brand Champion Awards 2026.

As BRAC Bank's strategic partner under Aporajeyo Ami, BBDN is proud to celebrate this well-deserved achievement. Together, we have been working to advance disability-inclusive employment through sensitization sessions for BRAC Bank employees, skills training for youth with disabilities, job fair for persons with disabilities, and national EmpowerAbility conferences.

This recognition reflects the impact of long-term collaboration and the commitment to building a more inclusive Bangladesh. We look forward to continuing this journey together.

Congratulations once again to the entire BRAC Bank PLC team!

Congratulations to BRAC Bank PLC for winning under the category of "SDG Brand Champion in Equity, Diversity and Inclusion" for their initiative Aporajeyo Ami (“Indomitable I”) at the AkijBashir Group presents SDG Brand Champion Awards 2026 powered by SMC Enterprise Limited & American International University-Bangladesh, in association with PRAN-RFL Group and BGMEA.

বিশ্ব যুব দক্ষতা দিবস ২০২৬দক্ষতা উন্নয়ন তরুণদের কর্মসংস্থান, আত্মনির্ভরশীলতা এবং টেকসই উন্নয়নের অন্যতম ভিত্তি। এই বিশ্...
15/07/2026

বিশ্ব যুব দক্ষতা দিবস ২০২৬

দক্ষতা উন্নয়ন তরুণদের কর্মসংস্থান, আত্মনির্ভরশীলতা এবং টেকসই উন্নয়নের অন্যতম ভিত্তি। এই বিশ্ব যুব দক্ষতা দিবসে, BBDN পুনর্ব্যক্ত করছে প্রতিবন্ধী তরুণ-তরুণীদের জন্য দক্ষতা উন্নয়ন, ডিজিটাল শিক্ষা এবং মর্যাদাপূর্ণ কর্মসংস্থানে সমান ও অন্তর্ভুক্তিমূলক সুযোগ নিশ্চিত করার অঙ্গীকার।

আসুন, এমন একটি সমাজ গড়ে তুলি যেখানে প্রত্যেক প্রতিবন্ধী তরুণ-তরুণী তাদের সম্ভাবনা বিকাশের সমান সুযোগ লাভ করে।

05/07/2026

প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য জব ফেয়ার ২০২৬: নিবন্ধন শুরু হয়েছে

বাংলাদেশ বিজনেস অ্যান্ড ডিজঅ্যাবিলিটি নেটওয়ার্ক (BBDN) আনন্দের সঙ্গে জানাচ্ছে যে, প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য জব ফেয়ার ২০২৬-এ অংশগ্রহণের নিবন্ধন শুরু হয়েছে। জব ফেয়ারটি আগস্ট ২০২৬-এ রাজশাহীতে অনুষ্ঠিত হবে।

এই জব ফেয়ারের লক্ষ্য হলো দক্ষ ও যোগ্য প্রতিবন্ধী চাকরিপ্রার্থীদের বিভিন্ন খাতের অন্তর্ভুক্তিমূলক নিয়োগদাতা প্রতিষ্ঠানের সঙ্গে সংযুক্ত করা, যাতে তাদের দক্ষতা, যোগ্যতা, অভিজ্ঞতা এবং আগ্রহ অনুযায়ী কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়।

আপনি যদি একজন প্রতিবন্ধী ব্যক্তি হয়ে চাকরির সুযোগ খুঁজে থাকেন, তাহলে এখনই নিবন্ধন করুন এবং আপনার কর্মজীবনের পরবর্তী ধাপের দিকে এগিয়ে যান।

👉 নিবন্ধন ফরম: https://forms.gle/SMiEBeUQ2GB4fc68A

নিবন্ধনের শেষ তারিখ: ০৫ আগস্ট ২০২৬

দয়া করে মনে রাখবেন: জব ফেয়ারে অংশগ্রহণের জন্য নিবন্ধন বাধ্যতামূলক।

নিবন্ধিত অংশগ্রহণকারীদের সঙ্গে জব ফেয়ারের আগে যোগাযোগ করে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হবে। জব ফেয়ারের দিন অংশগ্রহণকারীরা তাদের জীবনবৃত্তান্ত (সিভি) জমা দিতে পারবেন, তাৎক্ষণিক সাক্ষাৎকারে অংশ নিতে পারবেন এবং বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগ প্রতিনিধিদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ পাবেন।

আজই নিবন্ধন করুন এবং আপনার কর্মজীবনের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করুন।

01/07/2026

Government, employers and other stakeholders review lessons from textile and leather sectors

19/06/2026

Welcome, Bata Bangladesh, to BBDN as our Premier Member!

We are delighted to have BATA join our growing network of organizations committed to advancing disability inclusion in the workplace and beyond.

We look forward to working together to create a more accessible and inclusive future for all.

বাংলাদেশে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বৈষম্যহীন কর্মসংস্থান ও টেকসই উন্নয়ন নিশ্চিত করার ক্ষেত্রে বড় একটি বাধা হলো সঠিক এব...
08/06/2026

বাংলাদেশে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বৈষম্যহীন কর্মসংস্থান ও টেকসই উন্নয়ন নিশ্চিত করার ক্ষেত্রে বড় একটি বাধা হলো সঠিক এবং সমন্বিত তথ্যের অভাব। বিভিন্ন জরিপে প্রতিবন্ধিতার হার ১.৪৩% থেকে শুরু করে ৭.১৪% পর্যন্ত দেখা যায়—যার অর্থ প্রায় ১ কোটি মানুষের তথ্যে বড় ধরণের অমিল রয়েছে। তথ্যের এই ঘাটতি দূর না হলে সঠিক পরিকল্পনা ও কর্মসংস্থান তৈরি করা অসম্ভব।
এই সমস্যা সমাধানে করণীয় নিয়ে The Business Standard (TBS) কার্যালয়ে বাংলাদেশ বিজনেস অ্যান্ড ডিজঅ্যাবিলি্টি নেটওয়ার্ক (BBDN) এবং BRAC Bank PLC-এর যৌথ উদ্যোগে একটি গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়। আলোচনার মূল বিষয় ছিল: " Data Matters: Moving Towards an Evidence-Based, Inclusive Labour Market "।
গোলটেবিল বৈঠকের মূল ভাবনা ও সুপারিশসমূহ:
🔹 একটি সমন্বিত জাতীয় ডেটাবেজ জরুরি: ভিন্ন ভিন্ন মন্ত্রণালয়ের অধীনে বিচ্ছিন্ন তথ্যের বদলে একটি একক ও আধুনিক জাতীয় ডেটাবেজ তৈরি করা প্রয়োজন, যা জাতিসংঘ সনদের (UNCRPD) সাথে সামঞ্জস্যপূর্ণ হবে।
🔹 কর্মসংস্থানে বড় ব্যবধান: বিবিএস (BBS)-এর তথ্য অনুযায়ী, দেশের সাধারণ মানুষের কর্মসংস্থানে অংশগ্রহণের হার যেখানে ৬২%, সেখানে প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষেত্রে তা মাত্র ২২%। আর প্রতিবন্ধী নারীদের ক্ষেত্রে এই হার মাত্র ১১%।
🔹 সামাজিক দৃষ্টিভঙ্গি ও অবকাঠামোগত পরিবর্তন: শুধু শারীরিক সীমাবদ্ধতা নয়, কর্মক্ষেত্রে যাতায়াত ব্যবস্থা, অবকাঠামো এবং উপযুক্ত পরিবেশের অভাবই প্রতিবন্ধী ব্যক্তিদের পিছিয়ে রাখছে। ডেটা সংগ্রহের সময় এই সামাজিক বাধাগুলোকেও চিহ্নিত করতে হবে।
BBDN বিশ্বাস করে, সঠিক তথ্যের আলোকেই কেবল একটি সমতাভিত্তিক কর্মক্ষেত্র তৈরি করা সম্ভব। বেসরকারি খাতে প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থান বাড়াতে আমাদের অবশ্যই তথ্যভিত্তিক ও সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে হবে।
উদ্বুদ্ধকরণ এই আলোচনায় অংশ নেওয়া সকল নীতি-নির্ধারক, বিশেষজ্ঞ এবং অংশীজনদের আন্তরিক ধন্যবাদ। 🤝💼
🔗 বিস্তারিত জানতে পড়ুন দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-এর বিশেষ প্রতিবেদনটি: https://www.tbsnews.net/supplement/data-gaps-stall-disability-inclusion-experts-call-unified-national-database-boost

The policy discussion titled “Data matters: Numbers and evidence are key to disability inclusive society”, held at TBS office in Dhaka on 20 May, was jointly organised by Bangladesh Business and Disability Network (BBDN) and BRAC Bank PLC in collaboration with The Business Standard (TBS)

Address

Chamber Building, 122-124, Motijheel CA
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Business and Disability Network posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Bangladesh Business and Disability Network:

Shortcuts

Share