21/05/2026
Recently, ANANDO officially launched the project titled “Peaceful Coexistence & Strengthening the Capacities of Hosting Communities and Rohingya Refugees by Improvement of Livelihood” in Ukhiya, Cox’s Bazar.
Funded by Die Lichtbrücke and, the initiative will support approximately 6,000 households (around 30,000 individuals) from both Rohingya refugee and host communities.
The project aims to empower women and youth through:
✅ Livelihood and vocational skills development
✅ Climate-resilient and sustainable income opportunities
✅ Gender equality and women’s participation
✅ Social cohesion and peaceful coexistence
As part of the initiative, an Inception Workshop was organized with the participation of key stakeholders including Ms. Refat Asma, UNO of Ukhiya sub-district, government officials from livestock, youth development, agriculture, social services, local government representatives, NGO actors, journalists, and community leaders.
The honorable Chief Guest emphasized that initiatives like this play a vital role in strengthening harmony between host and Rohingya communities while ensuring sustainable livelihoods and resilience.
সম্প্রতি আনন্দ কক্সবাজারের উখিয়া উপজেলায় “Peaceful Coexistence & Strengthening the Capacities of Hosting Communities and Rohingya Refugees by Improvement of Livelihood” শীর্ষক একটি গুরুত্বপূর্ণ প্রকল্পের কার্যক্রম শুরু করেছে।
এ প্রকল্পের আওতায় প্রায় ৬,০০০ পরিবার (প্রায় ৩০,০০০ মানুষ) উপকৃত হবেন।
প্রকল্পটির মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠী ও রোহিঙ্গা সম্প্রদায়ের নারী ও যুবদের জন্য—
✅ জীবিকা ও কারিগরি দক্ষতা উন্নয়ন
✅ জলবায়ু সহনশীল আয়বর্ধক কার্যক্রম
✅ নারীর অংশগ্রহণ ও জেন্ডার সমতা
✅ সামাজিক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিতকরণে কাজ করা হবে।
এ উপলক্ষে আয়োজিত “Project Inception Workshop”-এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব রিফাত আসমা। এছাড়াও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, কৃষি কর্মকর্তা, সামাজিক সেবা কর্মকর্তা, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, সাংবাদিক ও অন্যান্য অংশীজন উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, এ ধরনের উদ্যোগ স্থানীয় জনগোষ্ঠী ও রোহিঙ্গা জনগোষ্ঠীর মধ্যে সামাজিক সম্প্রীতি বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন এবং টেকসই জীবিকা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।