Bangladesh Hindu Community

Call Contact the organization

Bangladesh Hindu Community It's completely a non political organisation.
(3)

আজ শয়নী একাদশীর পবিত্রতম দিনে অবশ্যইএকাদশীর ব্রত মাহাত্ম্য পাঠ করুন:-❃ আষাঢ় মাসের শুক্লপক্ষীয়া ‘শয়ন একাদশী’ ব্রত মাহাত্...
25/07/2026

আজ শয়নী একাদশীর পবিত্রতম দিনে অবশ্যই
একাদশীর ব্রত মাহাত্ম্য পাঠ করুন:-

❃ আষাঢ় মাসের শুক্লপক্ষীয়া ‘শয়ন একাদশী’ ব্রত মাহাত্ম্য ভবিষোত্তর পুরাণে ‘যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে’ ও ‘নারদ-ব্রহ্মা সংবাদে’ বর্ণিত আছে।

❃ মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, ━ “হে জনার্দন! আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কী? এর মহিমাই বা কী? আমাকে কৃপা করে বলুন।”

❃ শ্রীকৃষ্ণ প্রসন্ন চিত্তে বললেন, ━ “ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবর্ষি নারদকে বলে গিয়েছেন। আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি।”

❃ শ্রীব্রহ্মা দেবর্ষি নারদকে বললেন, ━ “হে নারদ! এ সংসারে একাদশীর মতো পবিত্র আর কোন ব্রত নেই। সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণুব্রত পালন করা একান্ত আবশ্যক। যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপনাশক এবং সকল অভিষ্ট প্রদাতা একাদশী ব্রত না করে তাকে নরকগামী হতে হয়। আষাঢ়ের শুক্লপক্ষের এই একাদশী ‘শয়নী’ নামে বিখ্যাত। শ্রীভগবান হৃষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয়। এই ব্রতের সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে।”

🌺রাজা মান্ধাতা ও অঙ্গিরা ঋষির কাহিনী :-

✸বহু বছর আগে সূর্যবংশে মান্ধাতা নামে একজন রাজা ছিলেন। তিনি ছিলেন সত্যপ্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা। প্রজাদের তিনি নিজের সন্তানের মতো পালন করতেন। সেই রাজ্যে কোনও রকম, দুঃখ, রোগ, ব্যাধি, দুর্ভিক্ষ, খাদ্যাভাব অথবা কোনও অন্যায় ছিল না। এই ভাবে বহু দিন অতিবাহিত হল। কিন্তু এক সময় দৈবদুর্বিপাকে টানা তিন বছর সে রাজ্যে কোনও বৃষ্টি হল না। দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশে দানমন্ত্রের ‘স্বাহা’ ‘স্বধা’ ইত্যাদি শব্দও বন্ধ হয়ে গেল। এমনকি বেদপাঠও ক্রমশ বন্ধ হল।

✸তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলেন ━ “শাস্ত্রে জলকে ‘নার’ বলা হয় আর সেই জলে ভগবানের ‘অয়ন’ অর্থাৎ ‘নিবাস’। তাই ভগবানের এক নাম নারায়ণ। মেঘরূপে ভগবান বিষ্ণু সর্বত্র বারিবর্ষণ করেন। সেই বৃষ্টি থেকে অন্ন এবং অন্ন খেয়ে প্রজাগণ জীবন ধারণ করে। এখন সেই অন্নের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে। অতএব, হে মহারাজ আপনি এমন কোনও উপায় অবলম্বন করুন, যাতে আপনার রাজ্যের শান্তি এবং কল্যাণ সাধন হয়।”

✸রাজা মান্ধাতা বললেন, ━ “তোমরা ঠিকই বলেছ। অন্ন থেকে প্রজার উদ্ভব। অন্ন থেকেই প্রজার পালন। তাই অন্নের অভাবে প্রজারা বিনষ্ট হন। আবার রাজার দোষেও রাজ্য নষ্ট হয়। আমি নিজের বুদ্ধিতে আমার কোনও দোষ খুঁজে পাচ্ছি না। তবুও প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব।”

✸তারপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে সৈন্যসহ বনে গমন করে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন। এভাবে একদিন তিনি ব্রহ্মার পুত্র মহাতেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন। তাঁকে দর্শনমাত্রই রাজা মাহানন্দে ঋষির চরণ বন্দনা করলেন। মুনিবর তাঁকে আশীর্বাদ ও কুশল জিজ্ঞাসা করলেন। রাজা তখন তার বনে আগমনের কারণ সবিস্তারে ঋষির কাছে জানালেন।

✸ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর জানতে পারলেন, ━ “হে রাজন! এটি সত্যযুগ। এই যুগে সবাই বেদপরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করেন না। এই নিয়ম থাকা সত্ত্বেও একজন শূদ্র রাজ্যে তপস্যা করছে। তার এই অকার্যের জন্যই রাজ্যের এই দুর্দশা। তাকে হত্যা করলেই সকল দোষ দূর হবে।”

✸রাজা মান্ধাতা বললেন, ━ “হে মুনিবর। তপস্যাকারী নিরপরাধ ব্যক্তিকে আমি কী ভাবে বধ করব? আমার পক্ষে সহজসাধ্য অন্য কোনও উপায় থাকলে আপনি দয়া করে আমাকে বলুন।”

✸তদুত্তরে মহর্ষি অঙ্গিরা বললেন, ━ “আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষের ‘শয়নী’ নামে প্রসিদ্ধ একাদশী ব্রত পালন করুন। এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই রাজ্যে বৃষ্টি হবে। এই একাদশী সর্বসিদ্ধি দাত্রী এবং সর্ব উপদ্রব নাশকারিনী। হে রাজন, প্রজা ও পরিবারবর্গ-সহ আপনি এই ব্রত পালন করুন।”

✸মুনিবরের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে গেলেন। আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যের সকল প্রজা রাজার সঙ্গে এই একাদশী ব্রতের অনুষ্ঠান করলেন। ব্রতের প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হল। কিছুকালের মধ্যেই অন্নাভাব দূর হল। ভগবান হৃষিকেশের কৃপায় প্রজারা সুখী হলেন।

এ কারণে সুখ ও মুক্তি প্রাদানকারী এই ব্রত পালন করা সকলেরই অবশ্য কর্তব্য।

সবাই একাদশী ব্রত পালন করুন ও ভগবানের অশেষ কৃপা লাভ করুন।
🌿রাধে রাধে🌿

রথ টানা শেষ এবার ঊমা আসার পালা 🙏🙏
22/07/2026

রথ টানা শেষ এবার ঊমা আসার পালা 🙏🙏

রাধা রাধা 🙏🙏
21/07/2026

রাধা রাধা 🙏🙏

20/07/2026
হরে কৃষ্ণ 🙏🙏🙏
19/07/2026

হরে কৃষ্ণ 🙏🙏🙏

জয় শনিদেব🙏🙏
18/07/2026

জয় শনিদেব🙏🙏

হরে কৃষ্ণ 🙏
18/07/2026

হরে কৃষ্ণ 🙏

হরে কৃষ্ণ 🙏🙏
17/07/2026

হরে কৃষ্ণ 🙏🙏

Address

Dhaka

Telephone

+8801751341347

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Hindu Community posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Bangladesh Hindu Community:

Shortcuts

Share