বঙ্গীয় সাহিত্য সংস্কৃতি সংসদ/ Bangiya Sahitya Sangskriti Samsad

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • বঙ্গীয় সাহিত্য সংস্কৃতি সংসদ/ Bangiya Sahitya Sangskriti Samsad

বঙ্গীয় সাহিত্য সংস্কৃতি সংসদ/ Bangiya Sahitya Sangskriti Samsad বঙ্গীয় সাহিত্য সংস্কৃতি সংসদ/ Bangiya Sahitya Sangskriti Samsad এর কেন্দ্রীয় অফিসিয়াল পেজ। প্রতিষ্ঠা: ২১.০৪. ২০১৬

আমন্ত্রণ
20/05/2026

আমন্ত্রণ

10/05/2026
অভিনন্দন বার্তা
10/05/2026

অভিনন্দন বার্তা

বঙ্গীয়'র বিশ্বসভার ছবি। ২০১৯ খ্রিস্টাব্দ।
02/05/2026

বঙ্গীয়'র বিশ্বসভার ছবি। ২০১৯ খ্রিস্টাব্দ।

15/03/2026

"কার্ল মার্কসের মার্কসবাদ ও প্রাসঙ্গিক বিষয়াদি"
কামরুল ইসলাম

কার্ল মার্কসের চিন্তাশক্তি ও উপস্থাপিত তত্ত্ব 'মার্কসবাদ' নামে বিশেষভাবে সমাদৃত হয়েছে। পশ্চিমা বিশ্বে মার্কসবাদ সকল দেশের চালিকাশক্তি না হলেও নয়াবিশ্ব সৃষ্টি করতে পেরেছে। বাংলাদেশ, ভারত সহ বৃহৎ ভারতে মাকর্সবাদের অনুসারি হালআমলে জন অনুপাতে সংখ্যাগরিষ্ঠ নয়। তবে দীর্ঘ বছর ধরে সমাজতন্ত্র রাষ্ট্র কাঠামোয় পরিপূরক চালিকাশক্তি হিসেবে পরিগণিত বলা যায়। বাংলাদেশের মুক্তিযুদ্ধ উত্তর প্রণীত সংবিধানে চারটি মূলনীতির অন্যতম একটি হলো সমাজতন্ত্র । বাংলাদেশের সংবিধানে সমাজতন্ত্র যুক্ত করার মাধ্যমে শ্রেণি বৈষম্যহীন দেশের পরিকল্পনা করা হয়েছিলো। যদিও নানা জটিলতায় বাংলাদেশকে সমাজতন্ত্র রাষ্ট্রে উত্তরণ করা সম্ভব হয়নি। সমাজতন্ত্রের কাল্পনিক ও পুঁজিবাদের সংস্কারপন্থীদের মতাদর্শ গড়ে উঠেছিলো ফরাসী দেশে। তাঁদের মধ্যে সাঁ সিমোর ( Saint Simon), দ্যালেম বের (d' Alembert ), মতেস্কু (Montesquieu), কঁদরসে (Condorcet) উল্লেখযোগ্য। এই ধারার পরবর্তী পর্যায়ে ইউটোপিয় সমাজতন্ত্রের উদ্ভব ও বিকাশে শার্ল ফুরিয়ে'র (Charles Fourier) এর " The Theory of Four Movements and the Future in Generals (1808)', The Traits of Domestic and Agricultural Association (1822)', The New Industrial Society and Partnership (1829)' এই রচনাগুলো বিশেষ গুরুত্বপূর্ণ। সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা নিয়ে অষ্টাদশ শতকে বহু ভাবনা ও মতাদর্শের উদ্ভব হয়েছে। বৃটেনের উইলিয়াম গডউইন ( William Godwin) এর The Inquiry Concerning Political Justice (1793) গ্রন্থে মালিকানা ভিত্তিক সমাজব্যবস্থার পরিবর্তে সাম্যবাদী ও কাল্পনিক সমাজতন্ত্রের বিষয়াদি উপস্থাপন করেছেন। বিশ্বের খ্যাতিমান দার্শনিক চিন্তকদের ভাবনার নানারকম প্রবাহের মধ্যে বৈজ্ঞানিক সমাজতন্ত্রিক মতবাদের ভিত্তি কার্ল মার্কসের দ্বারা উদ্ভব হয়েছে। কাল্পনিক সমাজতন্ত্রকে দ্বন্দ্বমূলক বস্তুবাদের ( Dialectial Materialism ) তাত্ত্বিক বিশ্লেষণ দ্বারা দার্শনিক ভিত্তি প্রদান করেন। তিনি ফরাসি বিপ্লব, শিল্প বিপ্লবের দ্বারা উদ্ভূত রাষ্ট্র ব্যবস্থা নিয়ে যুগান্তকারী বিশ্লেষণ করেছেন। সামন্তীয় রাষ্ট্র থেকে পুঁজিবাদী রাষ্ট্র, আধুনিক শ্রমিক শ্রেণীর উদ্ভব, শোষক ও শোষিতের প্রকৃত স্বরূপ উদঘাটন করেন। মার্কস তাঁর অর্থনৈতিক তত্ত্ব, শ্রেণী দ্বন্দ্ব, বস্তুবাদী দর্শন সৃষ্টির ক্ষেত্রে ঐতিহাসিক বিবর্তনের দৃষ্টিভঙ্গিকে গুরুত্ব দিয়েছেন। পুঁজিবাদের সময়ে বস্তুবাদী দার্শনিক হলবাখ ( Halbach), দিদেরো (Dederot), হেলেভেসিয়াস (Helvetius), লা মেৎরি (La Mattire ) প্রমুখ, জার্মানির ভাববাদী দার্শনিক কান্ট (Kant), ফিসটে (Fichte), হেগেল (Hegel) প্রমুখ, বস্তবাদী দার্শনিক লুডভিগ ফয়েরবাখ( Ludwig Feuerbach), বৈজ্ঞানিক শ্লাইডেন ( Schleiden), শুভান ( Schwann), মায়ার (Mayer), চার্লস ডারউইন ( Charles Darwin) প্রমুখের উদ্ভাবন পাঠ ও গবেষণা করেন। কার্ল মার্কস তাঁর উদ্ভাবনের দ্বারা বিশ্বে সমাজতান্ত্রিক মতবাদের তাত্ত্বিক ও প্রায়োগিক ধারা উত্থাপন করেন। সেই ধারাই মার্কসবাদ।

বিশ্বে প্রযুক্তির সম্ভাবনায় চতুর্থ শিল্প বিপ্লবের পর্যায়কাল অতিক্রম করছে, ঠিক ততই নিত্য নতুন সংকটের আবর্তে জনমানুষের জীবন বাহিত হচ্ছে। এমনকি বিশ্বের রাষ্ট্রসমূহের জনগণ উপলব্ধি করছে অতি সংকটকে। এমন অবস্থা থেকে উত্তরণে পঞ্চম শিল্প বিপ্লবের রূপটি মার্কসবাদের রূপরেখায় হতে পারে। পঞ্চম শিল্প বিপ্লবের পরিবর্তে তা হবে মার্কসবাদের তত্ত্বে পঞ্চম শ্রম -শিল্প বিপ্লব। ধনবাদীর ধ্বংসাত্মক ভয়াবহতা থেকে বিশ্বের রাষ্ট্র ব্যবস্থার সামগ্রিক শান্তি, সমতা ও কল্যাণের জন্য মার্কসবাদ অপরিহার্য হয়ে উঠেছে।

বিশ্বের মহান দার্শনিক কার্ল মার্কসের মহাপ্রয়াণের অন্ত্যেষ্টি অনুষ্ঠানে ফ্রেডারিক এঙ্গেলস তাঁর প্রদত্ত ভাষণে বলেন, 'গত ১৪ মার্চ (১৮৮৩) বিকেলবেলা ঠিক পৌনে তিনটের সময় বিশ্বের সর্বশ্রেষ্ঠ জীবিত চিন্তাবিদের সকল চিন্ত-ভাবনার অবসান ঘটে গেল।...' এই মানুষটির প্রয়াণে ইউরোপ ও আমেরিকার সংগ্রামী প্রলেতারিয়েত এবং ইতিহাস বিজ্ঞান উভয়রই অপরিমেয় ক্ষতি হল।'

যুগান্তকারী এবং বৈপ্লবিক চিন্তাশক্তির মহান দার্শনিক কার্ল মার্কসের ভাবনা সমকালের বিশ্বে অধিকতর প্রয়োগ অপরিহার্য। কারণ ' প্রতিভাদীপ্ত স্বচ্ছতা ও উজ্জ্বলতায় এই রচনাটিতে ( কমিউনিস্ট পার্টির ইশতেহার, ১৮৪৮ সালে প্রকাশিত) রূপায়িত হয়েছে নতুন বিশ্ববীক্ষা, সমাজ জীবনের ক্ষেত্রেও প্রযোজ্য সুসঙ্গত বস্তুবাদ, বিকাশের সব থেকে সর্বাঙ্গীণ ও সুগভীর মতবাদ – দ্বান্দ্বিকতা, শ্রেণী সংগ্রামের তত্ত্ব এবং নতুন, কমিউনিস্ট সমাজের স্রষ্টা প্রলেতারিয়েতের বিশ্ব-ঐতিহাসিক বিপ্লবী ভূমিকার তত্ত্ব।
( ভ.ই. লেনিন, মার্কস-এঙ্গলস স্মৃতি, প্রগতি প্রকাশন ১৯৭৬, মস্কো, পৃ. ১২)

কার্ল মার্কস প্রণীত দার্শনিক, রাজনৈতিক, অর্থনৈতিক মতবাদ এবং আন্তর্জাতিক কংগ্রেস প্রতিষ্ঠার মাধ্যমে বিশ্বের ইতিহাসে নতুন যুগান্তকারী অধ্যায় সৃষ্টি করেছে। সেই অধ্যায় হলো সমাজতন্ত্র। জীবনের নির্মম প্রতিকূলতা, নির্বাসন, কুৎসাকে উপেক্ষা করে তিনিই নতুন যুগের প্রবর্তক হয়েছেন। কার্ল মার্কসের সাথে ঐতিহাসিকভাবে যুক্ত হয়েছেন বিশ্বের আরেক দার্শনিক ফ্রেডারিক এঙ্গেলস। ১৮৪৪ সালে মার্কসের সাথে প্যারিসে পরিচয়, তারপর ১৮৭০ সাল পর্যন্ত চিঠিপত্রে ভাবের আদান প্রদান, চিন্তার বিনিময় এবং সমাজতন্ত্র প্রতিষ্ঠায় একসাথে করার প্রচেষ্টা অব্যাহত রাখেন। ১৮৭০ সালে এঙ্গেলস লন্ডনে বসবাসরত হলে মার্কসের কার্যক্রমে ব্যাপক প্রসার লাভ করে। ' '১৮৮৩ সালে মার্কসের মৃত্যু পর্যন্ত চলে তাঁদের কর্মচঞ্চল মিলিত মানসিক জীবন। এর ফল হল– মার্কসের দিক থেকে– 'পুঁজি, আমাদের যুগের মহত্তম রাজনীতি-সংক্রান্ত অর্থশাস্ত্রীয় রচনা, আর এঙ্গেলসের ছোটোবড়ো একসারি বই। ' ( প্রাগুক্ত, পৃ ২২)

মার্কসকে নিয়ে আলোচনার আয়োজন সমকালে কেন অপরিহার্য, তা অনুধাবন করতে হলে কিছু বিষয়ে আলোকপাত প্রয়োজন। সেইসব বিষয় তুলে আনতে চাই, অসম বৈপরীত্যের বিশ্বকে সম বিশ্বে উত্তরণের পথ অনুসন্ধান। মানব সমাজের অর্থনেতিক ও রাজনৈতিক বিকাশের পথে কার্ল মার্কসের ভাবনাগুলোকে পুনরায় চর্চিত ও প্রয়োগ হতে পারে। ' মার্কস বলতেন, 'বিজ্ঞানচর্চাকে স্বার্থপর আনন্দ-উপভোগে পরিণত করা ঠিক নয়। বিজ্ঞানচর্চায় আত্মনিয়োগ করার মতো সৌভাগ্য অর্জন করেছে যারা, অর্জিত জ্ঞানকে মানুষের সেবায় তাদেরই সর্বপ্রথম কাজে লাগানো উচিত। তাঁর একটি বুলিই ছিল, ' মানুষের জন্য কাজ কর।' ( পোল লাফার্গ, মার্কস-স্মরণে, প্রাগুক্ত, পৃ.২৬)

কার্ল মার্কসের বিচক্ষণ দৃষ্টিভঙ্গি সমকালেও বিদ্যমান। " আজ পর্যন্ত যত সমাজ দেখা গেছে তাদের সকলের ইতিহাস শ্রেণী-সংগ্রামের ইতিহাস।'

ভিলহেলম লিবক্নখট (১৮২৬-১৯০০) নামক জার্মান সেশ্যাল ডেমোক্রিটিক পার্টির নেতা কার্ল মার্কস সম্পর্কে ১৮৯৬ সালে তাঁর স্মৃতিকথায় বলেন, " মানুষ হিসেবে মার্কসের মূল্য এতখানি ছিল যে মাত্র অল্প কয়েকজন যুগন্ধর বিরাট মানুষই সেক্ষেত্রে তাঁর সঙ্গে তুলিত হতে পারেন।
কিন্তু এই বিপুল পরিমাণ সৃষ্টিকর্মের বিনিময়ে বুর্জোয়া সমাজ কী দিয়েছিল মার্কসকে?
'পুঁজি' বইটি লিখতে মার্কসকে চল্লিশ বছর পরিশ্রম করতে হয়েছিল, আর সে এমনই পরিশ্রম যা ছিল একমাত্র মার্কসেরই সাধ্য। "
" আমরা সোশ্যাল ডেমোক্রাটরা সাধুসন্ত চিনি না, তীর্থস্থান বলে মানি না তাঁদের কবরকে। কিন্তু উত্তর লন্ডনের ওই সমাধিক্ষেত্রে যিনি চির নিদ্রায় শায়িত, লক্ষ-লক্ষ মানুষ সশ্রদ্ধ কৃতজ্ঞতায় তাঁকে স্মরণ করে থাকে। আর শ্রমিক শ্রেণির স্বাধীনতার আকাঙ্খাকে অবদমিত করে রাখতে চেষ্টিত যে বর্বরতা ও সংকীর্ণচিত্ততা, হাজার-হাজার বছর পরে তা যখন একদিন অতীতের অবিশ্বাস্য রূপকথায় পরিণত হবে তখন মুক্ত ও কৃতজ্ঞচিত্ত মানুষ টুপি খুলে ওই সমাধির সামনে দাঁড়িয়ে নিজেদের সন্তানদের আকর্ষণ করে বলবেন: ''কার্ল মার্কস এখানেই নিদ্রাগত।'

কার্ল মার্কস ও ফ্রিডরিক এঙ্গেলসে'র রচনাবলি ইংরেজি ভাষায় ৫০ খণ্ড (Marx & Engels Collected Works (English ) 50 Volume ) প্রকাশিত হয়েছে। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ, Economic and Philosophic Manuscript of 1844, Critique of Hegel's Philosophy of Right, The Holy Family, The Condition of the Working Class in England, The Communist Manifesto, The Poverty of Philosophy, Principal of Commnism, The Class Struggles in France 1848-1850, Revolution and Conter-Revolution in Germany, The Civil War in the United States, First International, Price and Profit, Socialism: Utopian and Scientific, Anti- Duhring, Dialectis of Nature, A Contribution to the Critique of Political Economy, Theories of Surplus Value, Capital (1,2,3 volume),

Marx-Engels-Gesamtausgabe (MEGA) বৃহৎ সংগ্রহের মাধ্যমে ১৯২৭-১৯৪১ সালের মধ্যে ১২ খণ্ড রচনাবলি, ১৯৭৫- বর্তমান পর্যন্ত ৬২ খণ্ড রচনাবলি প্রকাশিত হয়েছে । MEGA-র ১৯৬৯ সালে তাঁর রচনাসংগ্রহকে ১৪২ খণ্ডে প্রকাশের পরিকল্পনা গ্রহণ করে। ২০২৬ সালে সংশোধিত পরিকল্পনা অনুযায়ি ১১৪ খণ্ডে রচনাসংগ্রহ প্রকাশের উদ্যোগ নেয়। তারমধ্যে ৬২ খণ্ড প্রকাশিত হয়েছে। বর্তমানে International Marx-Engels Foundation ( 1990) প্রকাশনা প্রকল্প বাস্তবায়ন করছে।

মার্কসের উদ্ধৃতি উল্লেখ করে আলোচনার ইতি টানব।
" এখন আমার প্রসঙ্গ ধরলে, বর্তমান সমাজে বিভিন্ন শ্রেণীর অস্তিত্ব আবিষ্কারের, বা তাদের মধ্যে সংগ্রাম আবিষ্কারের কৃতিত্ব আমার নয়। আমার বহুপূর্বে বুর্জোয়া ঐতিহাসিকেরা এই শ্রেণী-সংগ্রামের ঐতিহাসিক বিকাশের ধারা এবং বুর্জোয়া অর্থনীতিবিদেরা বিভিন্ন শ্রেণীর অর্থনৈতিক শরীরস্থান বর্ণনা করেছেন। আমি নতুন যা করেছি এইটে প্রমাণ করা যে, ১) উৎপাদনের বিকাশের বিশেষ ঐতিহাসিক স্তরের সঙ্গেই শুধু শ্রেণীসমূহের অস্তিত্ব জড়িত, ২) শ্রেণী
সংগ্রাম অবশ্যসম্ভাবীরূপেই প্রলেতারিয়েত একনকয়কত্বে পৌঁছয়, ৩) এই একনায়কত্বটাও হল সমস্ত শ্রেণীর বিলুপ্তি ও একটি শ্রেণীহীন সমাজে উত্তরণ মাত্র....।
(কার্ল মার্কসের পত্রাবলি, ইয়ো. ভেইমিয়ার সমীপে, লন্ডন, ৫ মার্চ, ১৮৫২; ১৯৩৩ সালে Jungsozialitsche Blatter পত্রিকায় পূর্ণ আকারে প্রকাশিত। মার্কস-এঙ্গেলস রচনাবলি, খণ্ড-৪, প্রগতি প্রকাশন, মস্কো, সোভিয়েত ইউনিয়ন। ১৯৭৯.)

(কার্ল মার্কস বিষয়ক ভাবনা-২, )
© কামরুল ইসলাম

সময় পাঠে'র উদ্যোগ প্রশংসনীয়। অন্তরঙ্গ আলাপ লেখক পাঠকের, একটি যাত্রাপথের নতুন বার্তা।বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ১০৫ বছর ...
05/11/2025

সময় পাঠে'র উদ্যোগ প্রশংসনীয়।
অন্তরঙ্গ আলাপ লেখক পাঠকের, একটি যাত্রাপথের নতুন বার্তা।

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ১০৫ বছর পূর্বে সিলেটে (১৯১৯ সালের ৫, ৬, ৭ নভেম্বর) বক্তব্য রেখেছিলেন, যার শিরোনাম ছিলো আকাঙ্ক্ষা ও বাঙালির সাধনা। প্রথম বিশ্বযুদ্ধের অবসান, অক্টোবর বিপ্লব উত্তর সমাজতান্ত্রিক রাষ্ট্র রাশিয়ার মাধ্যমে বিশ্বে বিপ্লবের জাগরণ বিশ্বকবির মানসভাবনায় ব্যাপক প্রভাব ফেলে। ভারতবর্ষে ব্রিটিশদের নির্মমতার প্রতিবাদে তিনি বৃটিশ খেতাব ' নাইট' উপাধি পরিত্যাগের মাধ্যমে বিশ্ব-প্রগতিকে স্বাগত জানান।

সেই সময়কালে বিশ্বকবি সিলেটে এসে সকল ধর্ম, বর্ণের মানুষের মধ্যে বিশ্বজাগৃতির বোধ সঞ্চারিত করেছিলেন। সাধারণ জনগণ উৎসব-আনন্দে
'আল্লাহ আকবর, বন্দে মাতরম, রবীন্দ্রনাথকে জয়'
শ্লোগানে মুখরিত করে পুরো সিলেটে মহাঐক্যের জয়-পতাকা উড়িয়েছিলেন।
বিশ্বে নিপীড়িত মানুষের বিজয়ের মাস নভেম্বর এবং বিশ্বকবির শ্রীহট্রের পরিভ্রমণের মাস নভেম্বর ; এই মাসে অন্তরঙ্গ আলাপে 'সময়পাঠে'র আয়োজন সিলেটে অনুষ্ঠিত জেনে আনন্দিত হয়েছি। এই মতবিনিময় পাঠকের, লেখকের, শিল্পীর, শ্রমজীবীর, আগন্তুকের।

অভিনন্দন জানাই আয়োজকদের।
স্বাগত জানাই পাঠক-লেখকদের।

© কামরুল ইসলাম
সময়পাঠের একজন পাঠক এবং লেখক।

Address

Mirpur Road
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when বঙ্গীয় সাহিত্য সংস্কৃতি সংসদ/ Bangiya Sahitya Sangskriti Samsad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to বঙ্গীয় সাহিত্য সংস্কৃতি সংসদ/ Bangiya Sahitya Sangskriti Samsad:

Share