nest

nest "nest" is a volunteer & non-profitable organization. This Organization That Based Only On Humanity. Please, Everybody, Come Forward To Save Humanity Worldwide.

মেসির হ্যাটট্রিকের দিনে ব্যর্থতার বৃত্তে রোনালদো, বলই পাননি মাঠেলিওনেল মেসির হ্যাটট্রিকের পর চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয...
17/06/2026

মেসির হ্যাটট্রিকের দিনে ব্যর্থতার বৃত্তে রোনালদো, বলই পাননি মাঠে

লিওনেল মেসির হ্যাটট্রিকের পর চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদোর ওপর বাড়তি প্রত্যাশা থাকলেও পর্তুগালের হয়ে আসরের প্রথম ম্যাচে তিনি নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। নিজের ষষ্ঠ বিশ্বকাপে খেলার ইতিহাস গড়ার দিনে গোলদাতার তালিকায় নাম লেখাতে মরিয়া থাকলেও মাঠের পারফরম্যান্সে পর্তুগিজ অধিনায়কের সেই চেনা ধার বা ক্ষিপ্রতা দেখা যায়নি।

আল-নাসরের এই অভিজ্ঞ ফরোয়ার্ড পুরো ম্যাচে মাত্র ২৫ বার বল স্পর্শ করার সুযোগ পেয়েছেন, যা তার আন্তর্জাতিক ক্যারিয়ারে পূর্ণ ৯০ মিনিট খেলা ম্যাচগুলোর মধ্যে সর্বনিম্ন। বিশেষ করে প্রথমার্ধে তিনি মাত্র ১৭ বার বল স্পর্শ করতে পেরেছিলেন, যা দলের অন্য যেকোনো খেলোয়াড়ের তুলনায় কম। ম্যাচে তার সফল পাসের সংখ্যা ছিল মাত্র ২১টি।

পুরো ৯০ মিনিটে রোনালদো গোলমুখে মাত্র তিনটি শট নিতে সক্ষম হন। এর মধ্যে ৬৮ ও ৭৪ মিনিটে দুটি অত্যন্ত সহজ সুযোগ তৈরি হলেও তার নেওয়া শটগুলো গোলপোস্টের ডান পাশ দিয়ে বাইরে চলে যায়। গোলপোস্টের সামনে তার চিরচেনা সেই ফিনিশিং দক্ষতার অভাব পুরো ম্যাচে স্পষ্ট ফুটে উঠেছে।

আন্তর্জাতিক টুর্নামেন্টগুলোতে রোনালদোর এই গোলখরা ক্রমশ দীর্ঘ হচ্ছে। নাইজেরিয়ার বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচেও একাধিক সুযোগ নষ্ট করেছিলেন তিনি। পরিসংখ্যান অনুযায়ী, শেষ ১০টি বড় আন্তর্জাতিক টুর্নামেন্টে (ইউরো ও ফিফা বিশ্বকাপ মিলিয়ে) পর্তুগালের জার্সি গায়ে কোনো গোলের দেখা পাননি ৪১ বছর বয়সী এই তারকা। এই সময়ে তিনি মোট ৩৩টি শট নিলেও লক্ষ্যে রাখতে পেরেছেন মাত্র ১১টি।

দলের প্রধান তারকা ফরোয়ার্ডের এমন অফ-ফর্ম সত্ত্বেও কোচ রবার্তো মার্তিনেস তার ওপর পূর্ণ আস্থা বজায় রেখেছেন। তবে গুরুত্বপূর্ণ ম্যাচে একের পর এক সুযোগ হাতছাড়া হতে থাকলে পর্তুগাল কোচের ওপর চাপ আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে আসরের পরবর্তী ম্যাচগুলোতে রোনালদোকে মূল একাদশে রাখার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন ওঠার সম্ভাবনা তৈরি হয়েছে।

সূত্র: ইত্তেফাক

ডিআর কঙ্গোর বিপক্ষে চলতি বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচ ভুলে যেতেই চাইবেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। ম্যাচের...
17/06/2026

ডিআর কঙ্গোর বিপক্ষে চলতি বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচ ভুলে যেতেই চাইবেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। ম্যাচের পর ভেঙে পড়েছেন তিনি।

ছবি: এপি

Another hat-trick, another record 🐐Lionel Messi now has the most international hat-tricks in the 21st century. Unbelieva...
17/06/2026

Another hat-trick, another record 🐐

Lionel Messi now has the most international hat-tricks in the 21st century. Unbelievable longevity 🤯🔥

লুকোচুরি না করে সবার মেনে নেওয়া উচিত, মেসিই সর্বকালের সেরা: রোনালদোপুরো বিশ্বের সামনে সময় এসেছে, লুকোচুরি না করে আমাদের ...
17/06/2026

লুকোচুরি না করে সবার মেনে নেওয়া উচিত, মেসিই সর্বকালের সেরা: রোনালদো

পুরো বিশ্বের সামনে সময় এসেছে, লুকোচুরি না করে আমাদের সবাইকে মেনে নেওয়া উচিত লিওনেল মেসিই সর্বকালের সেরা- কথাটি খোদ ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো নাজারিও’র। মেসিকে নিজে সর্বকালের সেরা হিসেবে মেনে নিয়েছেন, বিশ্বকেও এই সত্য মেনে নিতে বলেছেন তিনি।

বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে মেসির দুরন্ত পারফরম্যান্সে শুভসূচনা করেছে আর্জেন্টিনা। অধিনায়কের হ্যাটট্রিকের ৩-০ গোলে জিতে ম্যাচটি জিতে নেয় আলবিসেলেস্তেরা।

ক্যানসাস সিটি স্টেডিয়ামে নেমে প্রথম ফুটবলার হিসেবে ছয় বিশ্বকাপ খেলার কীর্তি গড়া দিয়ে শুরু মেসির। এরপর বিশ্বকাপে প্রথমবারের মতো হ্যাটট্রিকের আনন্দে ডানা মেলেন তিনি। তাতে তিন গোলের ঘাটতি পুষিয়ে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের রেকর্ডে ভাগ বসান। রেকর্ডটি নিজের করে নেয়া স্রেফ তার জন্য এখন সময়ের ব্যাপার।

৩৯ ছুঁইছুঁই মেসি আর্জেন্টিনার হয়ে ২০০ ম্যাচ খেলার মাইলফলকও ছুঁয়েছেন। দেশের সর্বোচ্চ গোলদাতার চূড়ায় আগে থেকে ছিলেন, এখন গোল ১২০টি। এই বিশ্বকাপ শেষে চূড়ার উচ্চতা আর কতখানি বাড়ে, কে জানে!

বয়সকে স্রেফ সংখ্যা বানিয়ে অদম্য ছুটে চলা এই মেসিকে দেখে রোনালদোর মুগ্ধতা যেন ছাপিয়ে গেল সবকিছু। ২০০২ বিশ্বকাপ জয়ী স্ট্রাইকার রোনালদো নাজারিও মেসির সর্বকালের শ্রেষ্ঠত্ব নিয়ে একটু-আধটু উস্কে ওঠা বিতর্কের ইতি টেনে দিলেন। তিনি বলেন, ‘রেকর্ড গড়াই হয় ভাঙার জন্য এবং যে মানুষ এটি ভাঙল, তা বিশ্বের কোনো ফুটবল সমর্থককেই বিস্মিত করেনি। আর্জেন্টিনা বর্তমান চ্যাম্পিয়ন, (এবারের আসরেও ফেভারিট)।’

তিনি আরও বলেন, ‘যখনই মেসি মাঠে নামে, তখনই সবকিছু ঐতিহাসিক এবং দৃষ্টিনন্দন হয়ে ওঠে। বিশ্বের এখন সব লুকোছাপা বন্ধ করে মেনে নেওয়া উচিত, সে-ই সর্বকালের সেরা।’

আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে মেসির নিজেকে মেলে ধরা রাতটি ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে বলে মনে করেন এই ব্রাজিলিয়ান তারকা। তিনি বলেন, ‘সে প্রতিটি মৌসুমে ধারাবাহিকভাবে পারফর্ম করছে এবং বিশ্বকাপেও। তারপরও তাকে (তার শ্রেষ্টত্ব) নিয়ে সংশয় রয়ে যাবে। কিন্তু, সে যে রাতটি কাটাল, এটা ইতিহাসের পাতায় অবিস্মরণীয় ও ঐতিহাসিক রাত হিসেবে রয়ে যাবে।’

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার চূড়ায় ওঠার আগে দ্বিতীয় গোলটি করে মেসি পেছনে ফেলে দেন রোনালদোকে (১৫টি)। ম্যাচ শেষে এ নিয়ে মেসিকেও প্রশ্ন করা হয়। রোনালদোকে নিজের দেখা ‘গ্রেট ফুটবলার’-এর মালা পরিয়ে দেন তিনিও। বলেন, ‘রোনালদো, আমি যাদের খেলা দেখেছি, সেই গ্রেটদের মধ্যে তিনি একজন। (সর্বোচ্চ গোলদাতার তালিকায়) তিনি শীর্ষে নন, তাই এটা স্রেফ পরিসংখ্যানই।’

সূত্র: মুন্দো আলবিসেলেস্ত

২০৩০ বিশ্বকাপে খেলবেন কিনা, জানিয়ে দিলেন মেসিবয়স প্রায় ৩৯। তবু মাঠে তার উপস্থিতি যেন সময়কে বৃদ্ধাঙ্গুলি দেখায়। ক্যানসাস ...
17/06/2026

২০৩০ বিশ্বকাপে খেলবেন কিনা, জানিয়ে দিলেন মেসি

বয়স প্রায় ৩৯। তবু মাঠে তার উপস্থিতি যেন সময়কে বৃদ্ধাঙ্গুলি দেখায়। ক্যানসাস সিটির মাঠে আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করে আবারও বিশ্বকাপের সব আলো যেন কেড়ে নিলেন লিওনেল মেসি।

৮০ মিনিটে তিন গোল করে আর্জেন্টিনাকে জয় এনে দেওয়ার পাশাপাশি বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় মিরোস্লাভ ক্লোসার পাশে জায়গা করে নিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। একই সঙ্গে ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে খেলেছেন ষষ্ঠ বিশ্বকাপ।

ম্যাচ শেষে স্বাভাবিকভাবেই উঠেছে আরেকটি প্রশ্ন—২০৩০ সালে কি সপ্তম বিশ্বকাপেও দেখা যাবে মেসিকে? আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস মিক্সড জোনে এমন প্রশ্ন করলে মেসি প্রথমে হেসে ফেলেন। এরপর সম্ভাবনা উড়িয়ে দিয়ে বলেন, ‘না, না, এটা কোনোভাবেই সম্ভব নয়।’

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামার আগেই একাধিক রেকর্ডের মালিক ছিলেন তিনি। ম্যাচ শুরুর সঙ্গে সঙ্গেই ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে ষষ্ঠ বিশ্বকাপে অংশ নেওয়ার কীর্তি গড়েন। পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদোও আজ সেই তালিকায় তার পাশে নাম লেখাতে পারেন।

ম্যাচে আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদানের বিপক্ষে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েছেন মেসি। কিংবদন্তি জিনেদিন জিদানের ছেলেকে বারবার পরাস্ত করে বুঝিয়ে দিয়েছেন, বয়স বাড়লেও তার সামর্থ্যে ভাটা পড়েনি। তবে ব্যক্তিগত অর্জনের চেয়ে দলীয় লক্ষ্যেই বেশি মনোযোগী মেসি। ২০৩০ বিশ্বকাপ অনুষ্ঠিত হলে তার বয়স হবে ৪২ বছর। অতীতে বহুবার খেলা চালিয়ে যাওয়ার ইচ্ছার কথা জানালেও বিশ্বকাপের মতো সর্বোচ্চ পর্যায়ে সেই বয়সে খেলা কতটা কঠিন, সেটাও ভালো করেই জানেন তিনি।

তাই ভবিষ্যতের কল্পনায় না ভেসে আর্জেন্টিনা অধিনায়কের চোখ এখন বর্তমানেই। তার লক্ষ্য, দলকে নিয়ে আরেকটি বিশ্বকাপ শিরোপার লড়াইয়ে এগিয়ে যাওয়া এবং ১৯ জুলাই নিউ জার্সিতে হতে যাওয়া ফাইনালে জায়গা করে নেওয়া।

সূত্র: যুগান্তর

রাজনীতিবাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’, জন্ম ১৯৮১ সালে বলে ভাইরাল সেই জামায়াত এমপির বাবা এখনও জীবিত!জাতীয় সংসদে দাঁড়িয়ে নিজেকে ...
17/06/2026

রাজনীতিবাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’, জন্ম ১৯৮১ সালে বলে ভাইরাল সেই জামায়াত এমপির বাবা এখনও জীবিত!

জাতীয় সংসদে দাঁড়িয়ে নিজেকে ‘মুক্তিযুদ্ধে শহীদের সন্তান’ দাবি করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) আব্দুল মুনতাকিম।

নির্বাচনী হলফনামা অনুযায়ী, নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের এই সংসদ সদস্যের জন্ম ১৯৮১ সালে, অর্থাৎ মুক্তিযুদ্ধের প্রায় ১০ বছর পর। এছাড়া তার বাবা আব্দুল কাদের সৈয়দী এবং মা মোসলমান বেগম দুজনেই বর্তমানে জীবিত আছেন।

পিতা মুক্তিযুদ্ধে শহীদ, অথচ জামায়াত এমপি জন্মেছেন ১৯৮১ সালে!পিতা মুক্তিযুদ্ধে শহীদ, অথচ জামায়াত এমপি জন্মেছেন ১৯৮১ সালে!

গত রোববার সংসদের বাজেট অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় আব্দুল মুনতাকিম তার পরিবারে ৪৭ জন মুক্তিযোদ্ধা থাকার দাবি করেন। তিনি বলেন, ‘আমার বাবা, আমার দাদা যুদ্ধে শহীদ। আমার আব্বারা ৭ ভাই, ৪ জন মুক্তিযোদ্ধা। আমার দাদারা ১৯ জন, ১১ জন মুক্তিযোদ্ধা। আমার মা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক।’

তবে হলফনামার তথ্য বিশ্লেষণে দেখা যায়, মনোনয়নপত্র দাখিলের সময় তার বয়স ছিল ৪৪ বছর ১১ মাস ২০ দিন। ১৯৮১ সালের ১০ জানুয়ারি জন্ম নেওয়া একজন ব্যক্তির পক্ষে শহীদের সন্তান হওয়া নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ দেশজুড়ে হাস্যরস ও সমালোচনা শুরু হয়েছে।

স্থানীয় সূত্র নিশ্চিত করেছে, আব্দুল মুনতাকিমের বাবা আব্দুল কাদের সৈয়দী এবং মা মোসলমান বেগম এখনো বেঁচে আছেন এবং তারা সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ গ্রামে ছেলের সঙ্গেই বসবাস করেন। রাজনীতিতে সক্রিয় হওয়ার আগে তিনি সৈয়দপুর আল ফারুক একাডেমিতে শিক্ষকতা করতেন।

এই বিভ্রান্তিকর তথ্যের বিষয়ে জানতে চাইলে সংসদ সদস্য আব্দুল মুনতাকিম তার ভুল স্বীকার করেছেন। তিনি বলেন, ‘সংসদে বক্তব্য দিতে গিয়ে অসাবধানতাবশত ভুল তথ্য ও শব্দ উচ্চারিত হয়েছে। এই অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।’

তিনি আরও জানান, সংসদের রেকর্ড থেকে এই ভুল তথ্য সংশোধনের জন্য প্রয়োজনীয় দাপ্তরিক প্রক্রিয়া শুরু করেছেন।

এদিকে, সংসদ সদস্যের সহকর্মী ও সৈয়দপুর উপজেলা জামায়াতের নায়েবে আমির মো. শফিকুল ইসলাম বিষয়টিকে ‘স্লিপ অব টাং’ বা মুখ ফসকে হওয়া ভুল হিসেবে অভিহিত করেছেন। তিনি জানান, সংসদ সদস্য নির্বাচনী এলাকায় ফিরে সংবাদকর্মীদের সামনে এ বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দেবেন।

উল্লেখ্য, আব্দুল মুনতাকিম ছোটবেলায় হাফেজ হওয়ার পাশাপাশি সাধারণ শিক্ষায় উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন। তবে দেশের সর্বোচ্চ আইনসভায় দাঁড়িয়ে নিজের পরিবার সম্পর্কে এমন বিভ্রান্তিকর তথ্য দেওয়ায় তার দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন তুলেছেন সচেতন মহল।

(ক্যাপশন- বাবা (বাঁয়ে) আব্দুল কাদের সৈয়দীর সঙ্গে সংসদ সদস্য আব্দুল মুনতাকিম (মাঝে))

সূত্র: ইত্তেফাক

ঢাকার সঙ্গে রেলপথে যুক্ত হচ্ছে মানিকগঞ্জদীর্ঘদিনের দাবি ও অপেক্ষার অবসান ঘটিয়ে ঢাকা থেকে মানিকগঞ্জ পর্যন্ত কমিউটার ট্রেন...
17/06/2026

ঢাকার সঙ্গে রেলপথে যুক্ত হচ্ছে মানিকগঞ্জ

দীর্ঘদিনের দাবি ও অপেক্ষার অবসান ঘটিয়ে ঢাকা থেকে মানিকগঞ্জ পর্যন্ত কমিউটার ট্রেন চালুর বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) রাজধানীতে এক সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী বিষয়টি আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের জানান।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতার উদ্যোগে বিষয়টি সরকারের উচ্চপর্যায়ে গুরুত্ব পায়। ইতোমধ্যে রেল মন্ত্রণালয় এ বিষয়ে নীতিগত সম্মতি দিয়েছে বলে জানা গেছে।

খবরটি প্রকাশের পর জেলার সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। ব্যবসায়ী, শিক্ষার্থী, চাকরিজীবী ও সাধারণ মানুষ এটিকে মানিকগঞ্জের যোগাযোগ ব্যবস্থায় এক যুগান্তকারী অগ্রগতি হিসেবে দেখছেন।

তাদের মতে, রেল সংযোগ বাস্তবায়িত হলে শুধু মানিকগঞ্জ নয়; রাজবাড়ী, ফরিদপুর, কুষ্টিয়া ও পাবনাসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানীর যোগাযোগ আরও সহজ ও দ্রুত হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২ এপ্রিল বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা রেলমন্ত্রী শেখ রবিউল আলমের কাছে এ বিষয়ে একটি আধা-সরকারি (ডিও) পত্র দেন। এর পরিপ্রেক্ষিতে ঢাকা-মানিকগঞ্জ কমিউটার ট্রেন চালুর বিষয়ে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

মানিকগঞ্জবাসীর দীর্ঘদিনের দাবি ছিল জেলার সঙ্গে সরাসরি রেল সংযোগ স্থাপন। রাজধানীর খুব কাছাকাছি অবস্থান করলেও এখন পর্যন্ত দেশের রেল নেটওয়ার্কের বাইরে রয়েছে জেলা। ফলে প্রতিদিন হাজারো মানুষকে সড়কপথে তীব্র যানজট ও ভোগান্তি সহ্য করে ঢাকায় যাতায়াত করতে হয়।

স্থানীয়দের মতে, কমিউটার ট্রেন চালু হলে সকালে মানিকগঞ্জ থেকে ঢাকায় গিয়ে অফিস, ব্যবসা কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানের কাজ শেষ করে একই দিনে ফিরে আসা সম্ভব হবে। এতে রাজধানীতে স্থায়ীভাবে বসবাসের প্রয়োজন কমবে এবং ঢাকার ওপর জনসংখ্যার চাপও কিছুটা হ্রাস পাবে।

মানিকগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবদুস সালাম বাদল বলেন, রেলপথ চালু হলে জেলার কৃষিপণ্য, দুগ্ধজাত পণ্য ও ক্ষুদ্র শিল্পের উৎপাদিত সামগ্রী দ্রুত রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে পরিবহণ করা যাবে। এতে ব্যবসা-বাণিজ্যে নতুন গতি আসবে।

ক্যাব মানিকগঞ্জের সভাপতি এবিএম সামছুন্নবী তুলিপ বলেন, রেললাইন বাস্তবায়িত হলে জেলার অর্থনীতি, বিনিয়োগ ও কর্মসংস্থানে ইতিবাচক পরিবর্তন আসবে। বহু বছরের দাবি পূরণের পথে এগোচ্ছে।

নবগঠিত চারটি ইউনিয়নে প্রশাসক নিয়োগে নাম প্রস্তাব
নবগঠিত চারটি ইউনিয়নে প্রশাসক নিয়োগে নাম প্রস্তাব
সুজন মানিকগঞ্জের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস বলেন, রেললাইন সংযোগ ও কমিউটার ট্রেন চালুর উদ্যোগ বাস্তবায়িত হলে এটি হবে মানিকগঞ্জের মানুষের বহু বছরের প্রত্যাশা পূরণের মাইলফলক। একই সঙ্গে আঞ্চলিক অর্থনীতিও শক্তিশালী হবে।

এ ব্যাপারে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা যুগান্তরকে বলেন, মানিকগঞ্জবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা ছিল রেল সংযোগ। জনগণের সেই দাবি এবং নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যেই বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নজরে আনা হয়েছে। নীতিগত সিদ্ধান্ত হওয়ায় আমি আশাবাদী, দ্রুত পরবর্তী কার্যক্রম শুরু হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমান ও রেলমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, সরকার দেশের সুষম উন্নয়নে আন্তরিক। রেল সংযোগ বাস্তবায়িত হলে এটি শুধু মানিকগঞ্জ নয়; সমগ্র মধ্যাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনবে।

বিশেষজ্ঞদের মতে, এখন প্রয়োজন দ্রুত সম্ভাব্যতা যাচাই, রুট নির্ধারণ এবং প্রকল্প প্রণয়নের কাজ শুরু করা। তাদের অভিমত, ঢাকা-মানিকগঞ্জ রেলপথ চালু হলে তা ভবিষ্যতে রাজবাড়ী, ফরিদপুর, কুষ্টিয়া ও পাবনার সঙ্গে রাজধানীর আরও কার্যকর যোগাযোগের ভিত্তি তৈরি করবে এবং দেশের আঞ্চলিক অর্থনীতিতে নতুন গতি সঞ্চার করবে।

দীর্ঘদিনের স্বপ্ন এখন বাস্তবতার পথে। মানিকগঞ্জবাসীর প্রত্যাশা, কাগজে-কলমের সিদ্ধান্ত দ্রুতই রূপ নেবে রেললাইনের ইস্পাত বন্ধনে।

সূত্র: যুগান্তর

ব্রাজিলের রোনালদোর চোখে মেসিই সর্বকালের সেরা ফুটবলারসর্বকালের সেরা ফুটবলার কে? সহজ এই প্রশ্নে পৃথিবী কয়েকভাগে বিভক্ত হয়ে...
17/06/2026

ব্রাজিলের রোনালদোর চোখে মেসিই সর্বকালের সেরা ফুটবলার

সর্বকালের সেরা ফুটবলার কে? সহজ এই প্রশ্নে পৃথিবী কয়েকভাগে বিভক্ত হয়ে পড়ে। কেউ কেউ টেনে আনেন পেলে, ম্যারাডোনার মতো কিংবদন্তিকে। কারও ভোট যায় লিওনেল মেসির বাক্সে। আরেক মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোর প্রসঙ্গও টানেন কেউ কেউ।

অধিকাংশ ব্রাজিল সমর্থক কিংবা দেশটির সাবেক ও বর্তমান খেলোয়াড়ের চোখে, পেলে থাকেন সবার ওপরে। তবে চেনা পথে হাঁটেননি রোনালদো। ব্রাজিলের সাবেক তারকা স্ট্রাইকার জানিয়েছেন, মেসিই সর্বকালের সেরা ফুটবলার। এ সত্যটি সবার মেনে নেওয়া উচিত বলেও মনে করেন তিনি।

তা সর্বকালের সেরার প্রসঙ্গটি আবার এল কেন? আজ সকালে বিশ্বকাপের ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে দারুণ এক হ্যাটট্রিক করেছেন মেসি। তাঁর হ্যাটট্রিকে ভর করে আফ্রিকার দেশটিকে ৩-০ ব্যবধানে হারিয়েছে আর্জেন্টিনা।

আজকের ম্যাচের গোল তিনটি নিয়ে বিশ্বকাপে মেসির গোল হয়ে গেল ১৬টি। যা যৌথভাবে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড। মিরোস্লাভ ক্লোসার রেকর্ডে ভাগ বসানোর পথে মেসি ছাড়িয়ে গেছেন গার্ড মুলার-রোনালদোকে।

তবে এসব রেকর্ড নিয়ে খুব বেশি মাথাব্যথা নেই মেসির। আর্জেন্টাইন মহাতারকা বলেছেন, 'ক্লোসা ও রোনালদোর (নাজারিও) মতো খেলোয়াড়দের পাশে থাকা অবশ্যই সম্মানের। এমন তালিকায় থাকলে ভালো লাগে। এমবাপ্পেও সেখানে আছে, ও আজ দুটো গোল করেছে। কিন্তু শেষ পর্যন্ত এগুলো শুধু পরিসংখ্যান, এর বেশি কিছু নয়।'

মেসি যোগ করেন, 'তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা সম্মানের, কিন্তু আসলে এর আলাদা কোনো মানে নেই। যে রোনালদোকে আমি খেলতে দেখেছি, আমার কাছে তিনি ইতিহাসের অন্যতম সেরা। অথচ তিনিএই তালিকার শীর্ষে নেই। তাই এগুলো শুধু সংখ্যার হিসাব মাত্র।'

নিজে বিশ্বকাপে রেকর্ড গড়ার পরও রোনালদোর প্রতি সম্মান জানান মেসি। ব্রাজিলের সাবেক মহাতারকার থেকে ফিরতি প্রশংসা আসতেও সময় লাগেনি বেশি। তিনি তো মেসিকে সর্বকালের সেরার তকমাই দিয়ে দিলেন।

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার জয়ের পর স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভোকে রোনালদো বলেছেন, 'আর লুকিয়ে না থেকে সত্যটা মেনে নেওয়ার সময় এসেছে। সে-ই (মেসি) সর্বকালের সেরা ফুটবলার।' রোনালদো যোগ করেন, 'ও প্রতি মৌসুমে, এমনকি বিশ্বকাপেও ধারাবাহিকভাবে পারফর্ম করে যাচ্ছে। এটা একটা অবিস্মরণীয় ও ঐতিহাসিক রাত, যা চিরদিন ইতিহাসের পাতায় লেখা থাকবে।'

মেসির নিত্যনতুন রেকর্ড গড়া প্রসঙ্গে রোনালদো জানিয়েছেন, এসব আর তাঁকে অবাক করে না। রোনালদোর ভাষায়, 'রেকর্ড তো গড়াই হয় ভাঙার জন্য। আর যে এসব রেকর্ড ভাঙছে, তা আর কোনো ফুটবল ভক্তকেই অবাক করে না। এছাড়া আর্জেন্টিনা তো বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন।'

সূত্র: সমকাল

এই বাজেট চানাচুর মার্কার মতো, খেলে পেট খারাপ হবে: সংসদে আমির হামজা২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে ‘লুটপাটের বাজেট’ ...
17/06/2026

এই বাজেট চানাচুর মার্কার মতো, খেলে পেট খারাপ হবে: সংসদে আমির হামজা

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে ‘লুটপাটের বাজেট’ হিসেবে অভিহিত করেছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজা। তিনি বলেছেন, “এই বাজেট অনেকটা চানাচুর মার্কার মতো, যা শুনতে ভালো লাগলেও খেলে পেট খারাপ হয়।”

বুধবার (১৭ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের নবম দিন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে এই অধিবেশন অনুষ্ঠিত হয়।

বাজেট আলোচনায় অংশ নিয়ে আমির হামজা বলেন, “জাতীয় বাজেট জনগণের কল্যাণ নিশ্চিত করার মাধ্যম হওয়া উচিত। রাষ্ট্রের আয় বৃদ্ধির জন্য কর প্রশাসনকে আধুনিকায়ন করতে হবে এবং কর ফাঁকি ও অর্থপাচার রোধে কঠোর হতে হবে।” সাধারণ মানুষের ওপর অতিরিক্ত করের বোঝা না বাড়িয়ে নতুন ক্ষেত্র খুঁজে বের করার পরামর্শ দেন তিনি। এছাড়া দেশের বড় সমস্যা বেকারত্ব দূর করতে শিল্পায়নে বেশি গুরুত্ব দেওয়ার দাবি জানান।

শিক্ষা খাতে বরাদ্দের সমালোচনা করে এই সংসদ সদস্য বলেন, “দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণার জন্য বাজেট আরও বাড়ানো দরকার।” পাশাপাশি মাদ্রাসা শিক্ষার অবহেলার কথা তুলে ধরে তিনি বলেন, “দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের মাদ্রাসাগুলো যুগ যুগ ধরে অবহেলিত। এবতেদায়ি মাদ্রাসা এবং প্রতিটি জেলা শহরে একটি করে ফাজিল ও কামিল মাদ্রাসা জাতীয়করণের উদ্যোগ নেওয়া প্রয়োজন।”

কৃষকদের জন্য স্বল্পমূল্যে সার, বীজ এবং শুল্কমুক্ত কৃষি সরঞ্জাম সরবরাহের দাবি জানান আমির হামজা। রেল যোগাযোগ আধুনিকায়নের ওপর জোর দিয়ে তিনি বলেন, “কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রায় ২০-২২ হাজার শিক্ষার্থী রয়েছে। এই শিক্ষার্থীদের সুবিধার্থে ইসলামী বিশ্ববিদ্যালয় হয়ে রেললাইন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে শুনলেও এখনও কার্যকর ভূমিকা দেখা যাচ্ছে না। আগামী বাজেটে যেন এটি বাস্তবায়ন হয়।”

বাজেট নিয়ে সরকারের দাবির সমালোচনা করে তিনি বলেন, “সরকার বলছে বাজেট নিয়ে নাকি আনন্দের বন্যা বইছে। অথচ বাজেট উপস্থাপনের পর দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে।” বিগত সময়ের মতো এবারের বাজেটের অর্থও যেন সরকারি দলের সংশ্লিষ্ট ব্যক্তিরা পাচার করতে না পারে, তার নিশ্চয়তা দাবি করেন তিনি।

আমির হামজা আরও বলেন, “গতানুগতিক কথায় সমস্যার সমাধান হবে না। অর্থপাচার ঠেকাতে সরকারের সুনির্দিষ্ট কোনও পলিসি যেন জনগণের সামনে স্পষ্ট নয়।”

সূত্র: বাংলাট্রিবিউন

17/06/2026

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when nest posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to nest:

Share