Kakadda - কাকাড্ডা

Kakadda - কাকাড্ডা কাকাড্ডা ডট কম হলো বাংলাদেশের একটি অনলাইন কিশোর পত্রিকা।
(Kakadda.com is an online teenager hub of Bangladesh.)

পরিবর্তন রাতকে দিন বা দিনকে রাত করে দেয়ার মত বা মুড়ি-মুড়কি ভাজার মত হবে না সেটাই স্বাভাবিক। লড়াই করতে হবে নিজেদের জায়গা থেকে।

কাকাড্ডা ছোট্ট দল। আমরা হয়ত জাদুর কাঠির ছোঁয়ায় একদিনে আমুল পরিবর্তন নিয়ে আসতে পারব না, আগ্নেয়গিরির মত হঠাত ফুঁসে উঠতে পারব না। কিন্তু আমরা আগ্নেয়গিরির ঘুম ভাঙ্গাতে পারি। আমাদের জীবনকালে আনতে পারি একটা দৃশ্যমান সাংস্কৃতিক বিপ্লব। সংস্কৃতির দুর্গ জয়ের জন্য লড়াই এখনই শুরু করত

ে হবে, এই মুহূর্তে । তা না হলে শ্বাসকষ্টে ধুঁকে ধুঁকে মরবে আমাদের সংস্কৃতি, তার সাথে ধুঁকে ধুঁকে মরব আমরা এবং পরবর্তী প্রজন্ম , সে আর বলার অপেক্ষা রাখে না।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Kakadda - কাকাড্ডা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Kakadda - কাকাড্ডা:

Share

আমাদের গল্প

ছোট্ট কিন্তু প্রাণ প্রাচুর্যে ভরপুর স্নিগ্ধ শহর কিশোরগঞ্জে সমমনা কিন্তু ভিন্ন বয়সের কিছু মানুষের প্রগতির চর্চাকে একটি সাংগঠনিক রূপ দিতেই কাকাড্ডার জন্ম। কাকাড্ডার পথচলা মাত্রই বছর দেড়েকের। কাকাড্ডার শুরুতে যারা ছিলো, তারা চেয়েছিলো কাকাড্ডাকে একটা সংগঠনে রূপ দিতে। কিন্তু এই বছর খানেক হাতে হাত রেখে চলতে চলতেই অনুভূত হলো, কাকাড্ডা আসলে কোনো সংগঠন নয়, বরংচ একটা সম্পর্ক। আমাদের শুরুর দিকের গোটা পঞ্চাশেক সদস্যের মধ্যে ভালোবাসার বন্ধন, সেই বন্ধনের রঙিন সুতোর নাম কাকাড্ডা। এই সুতো প্রতিদিনই জড়িয়ে যাচ্ছে আরো অনেক নতুন প্রাণ!

সংগঠন চর্চা এক নতুন মাত্রা পেয়েছে এই সময়ে। আছে হাজারো সংগঠন, চ্যারিটি। হাজারো মানুষ চেষ্টা করে যাচ্ছে, কিছু একটা করার জন্য। কাকাড্ডার জন্মও কিছু একটা করে যেতে, অন্তত একটা দাগ রেখে যেতে। চটকদার বিজ্ঞাপন, গ্ল্যামার, ফেম, এস্টাবিলশমেন্ট এসব কিছুর ভীড়ে কাকাড্ডা স্রোতের প্রতিকূলে চলা এক সংগঠন বলেই আমাদের বিশ্বাস।

► কাকাড্ডা কী?

পরিবর্তন রাতকে দিন বা দিনকে রাত করে দেয়ার মত বা মুড়ি-মুড়কি ভাজার মত হবে না সেটাই স্বাভাবিক। লড়াই করতে হবে নিজেদের জায়গা থেকে।