পুষ্পকলি স্কুল

Call Website Contact the organization

পুষ্পকলি স্কুল Pushpokoli school is a free schooling project of sombhabona for underprivileged children. Pushpokoli school is a project of Sombhabona.

Sombhabona works for deprived street children and dreams about a world where every child meet up with their basic need and dare to dream a happy life.

Happy Birthday to Our Co-Founder, Al Amin Hossain! 🎉Today, we celebrate not only your birthday but also your unwavering ...
02/08/2026

Happy Birthday to Our Co-Founder, Al Amin Hossain! 🎉

Today, we celebrate not only your birthday but also your unwavering dedication, compassionate leadership, and commitment to creating opportunities for those who need them most.

As the Co-Founder of Sombhabona, your vision has inspired countless lives and helped build a future where children, women, and young people can dream bigger and achieve more. Your humility, perseverance, and passion for social change continue to strengthen our mission every day.

On this special occasion, we wish you good health, happiness, wisdom, and continued success. May the year ahead bring new achievements, endless inspiration, and abundant blessings.

Thank you for believing in people, leading with purpose, and making a lasting impact.

Happy Birthday, Al Amin Hossain! 💚

আজ পুষ্পকলি স্কুলের শিশুদের প্রিয় আরিফ Arif Islam  স্যারের জন্মদিন! সকালের শুরু থেকেই শিশুদের মধ্যে ছিল অন্যরকম এক ব্যস্...
20/07/2026

আজ পুষ্পকলি স্কুলের শিশুদের প্রিয় আরিফ Arif Islam স্যারের জন্মদিন!

সকালের শুরু থেকেই শিশুদের মধ্যে ছিল অন্যরকম এক ব্যস্ততা। কেউ রঙিন কাগজ দিয়ে কার্ড বানাচ্ছে, কেউ নিজের হাতে চিঠি লিখছে, কেউ আঁকছে প্রিয় মানুষের ছবি। আবার কেউ নিজের সাধ্যমতো একটি ছোট্ট চকলেট নিয়ে এসেছে।

সব আয়োজন একজন মানুষকে ঘিরে—শিশুদের সবচেয়ে প্রিয় আরিফ স্যার।

এই শিশুরা স্যারের হাতে তুলে দিয়েছে সবচেয়ে দামি উপহার। যার মূল্য পৃথিবীর কোনো মাপকাঠিতে মাপা যায় না, দিয়েছে নিঃস্বার্থ ভালোবাসা।

আরিফ স্যার এমন একজন মানুষ, যিনি একদিন স্বপ্ন দেখেছিলেন—এই শিশুদেরও একটি নিরাপদ ছাদ থাকবে, থাকবে একটি সুন্দর, পরিচ্ছন্ন ও ভালোবাসায় ভরা স্কুল। সেই স্বপ্ন থেকেই পথচলা। আজ পুষ্পকলি স্কুল শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি শত শত শিশুর নিরাপদ আশ্রয়, স্বপ্ন দেখার জায়গা।

কিন্তু তাঁর স্বপ্ন এখানেই থেমে নেই।

তিনি এখনও স্বপ্ন দেখেন, একদিন এই শিশুদের জন্য কলেজ হবে, বিশ্ববিদ্যালয় হবে। যেন কোনো শিশুর স্বপ্ন শুধু দারিদ্র্যের কারণে থেমে না যায়। জন্ম থেকে কর্মজীবন পর্যন্ত একটি শিশুর পাশে থাকার সেই স্বপ্ন নিয়েই তিনি প্রতিদিন কাজ করে যাচ্ছেন।

হয়তো এ কারণেই শিশুরা তাঁকে শুধু একজন শিক্ষক হিসেবে দেখে না। তারা তাঁকে দেখে নিজের মানুষ হিসেবে—যার কাছে ভালোবাসা পাওয়া যায়, সাহস পাওয়া যায়, ভবিষ্যতের স্বপ্ন দেখা যায়।

আজকের হাতে বানানো কার্ড, ছোট্ট ছোট্ট চিঠি, আঁকা ছবি আর একটি চকলেট—এসবই যেন শিশুদের একটাই ভাষা বলছিল,

"স্যার, আপনি আমাদের বিশ্বাস করেন। তাই আমরাও স্বপ্ন দেখতে শিখেছি।"

শুভ জন্মদিন, প্রিয় আরিফ স্যার।

আপনার স্বপ্নগুলো একদিন হাজারো শিশুর বাস্তবতা হয়ে উঠুক। আর শিশুদের এই অকৃত্রিম ভালোবাসাই হোক আপনার পথচলার সবচেয়ে বড় শক্তি। 💙

একটা সময় একটু বৃষ্টি হলেই পুষ্পকলি স্কুল বন্ধ ঘোষণা করতে হতো। জলাবদ্ধতা আর দুর্ভোগে শিশু, শিক্ষক—সবার জন্যই স্কুলে আসা ...
15/07/2026

একটা সময় একটু বৃষ্টি হলেই পুষ্পকলি স্কুল বন্ধ ঘোষণা করতে হতো। জলাবদ্ধতা আর দুর্ভোগে শিশু, শিক্ষক—সবার জন্যই স্কুলে আসা হয়ে উঠত কঠিন।
আজ সেই বাস্তবতা বদলেছে।
এখন বৃষ্টি হলেও স্কুল বন্ধ হয় না। বরং কালশি বস্তির পানিতে ডুবে যাওয়া ঘর থেকে অনেক শিশু ও তাদের পরিবার প্রয়োজনে স্কুলে এসে আশ্রয় নিতে পারে।
হ্যাঁ, ভারী বৃষ্টির দিনে শ্রেণিকক্ষে শিক্ষার্থীর উপস্থিতি কম থাকে, ক্লাসও কিছুটা সীমিত হয়। কিন্তু স্কুলের দরজা কখনো বন্ধ হয় না। কারণ এই স্কুল শুধু পড়াশোনার জায়গা নয়—এটি শিশুদের নিরাপদ আশ্রয়, ভরসার একটি ঠিকানা।
তাদের মাথার ওপর একটি ছাদ হয়ে, আর পাশে সহমর্মী মানুষ হয়ে, আমাদের শিক্ষকরা সবসময় শিশুদের সঙ্গে থাকেন।

স্বর্ণার চিকিৎসা আপডেট | কৃতজ্ঞতা ও স্বচ্ছতার অঙ্গীকারআলহামদুলিল্লাহ।আপনাদের আন্তরিক দোয়া, ভালোবাসা ও সহযোগিতায় স্বর্ণার...
12/07/2026

স্বর্ণার চিকিৎসা আপডেট | কৃতজ্ঞতা ও স্বচ্ছতার অঙ্গীকার

আলহামদুলিল্লাহ।

আপনাদের আন্তরিক দোয়া, ভালোবাসা ও সহযোগিতায় স্বর্ণার চিকিৎসা সফলভাবে সম্পন্ন হয়েছে। এই মানবিক উদ্যোগে পাশে থাকার জন্য সম্ভাবনা পরিবারের পক্ষ থেকে সকল দাতা, শুভানুধ্যায়ী ও স্বেচ্ছাসেবকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।

স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে আজ স্বর্ণার পরিবারের কাছে অনুদান সংগ্রহ ও ব্যয়ের পূর্ণাঙ্গ হিসাব আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি, চিকিৎসা-পরবর্তী পারিবারিক প্রয়োজন বিবেচনায় স্বর্ণার পরিবারের হাতে নগদ ৫,০০০ টাকা প্রদান করা হয়েছে।

আর্থিক সারসংক্ষেপ: 🔹 মোট অনুদান সংগ্রহ: ৳১,০৩,১৭০
🔹 মোট চিকিৎসা ও সংশ্লিষ্ট ব্যয়: ৳১,০৩,৩৮০
🔹 চিকিৎসা-পরবর্তী সহায়তা: স্বর্ণার পরিবারের হাতে নগদ ৳৫,০০০

আপনাদের প্রতিটি অনুদান দায়িত্বশীলতা, স্বচ্ছতা এবং মানবিকতার সঙ্গে স্বর্ণার চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তায় ব্যবহার করা হয়েছে।

একটি শিশুর সুস্থতার পথে আপনাদের ভালোবাসা ও সহযোগিতা আমাদের জন্য অনুপ্রেরণা। সবাই স্বর্ণার জন্য দোয়া করবেন, যেন সে দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে।

ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য।

#সম্ভাবনা

A New Chapter Begins! 🌿Today, we celebrate the journey of Saad Ibn Maruf, who has been an integral part of the Sombhabon...
11/07/2026

A New Chapter Begins! 🌿

Today, we celebrate the journey of Saad Ibn Maruf, who has been an integral part of the Sombhabona Innovation Hub family as our Accounts & Admin Officer.

Throughout his time with us, Saad has served with dedication, sincerity, and professionalism. His commitment, responsibility, and hard work have played an important role in strengthening our organization and supporting our mission.

As he embarks on a new journey, we extend our heartfelt gratitude for his valuable contributions. Though he is moving on, he will always remain a cherished part of the Sombhabona family.

We pray that Allah (SWT) blesses him with endless opportunities, good health, happiness and success in every step of his life.

Thank you, Saad, Uday Maruf for your dedication and commitment. Wishing you all the very best for your next chapter. May your future be filled with greater achievements and countless blessings. 💚

ছবিগুলো ২০১১ সালের—সম্ভাবনার একেবারে শুরুর দিনের। তখন ডিজিটাল ক্যামেরার রেজুলেশন খুব ভালো ছিল না, ছবির গায়েই তারিখ লেখা ...
10/07/2026

ছবিগুলো ২০১১ সালের—সম্ভাবনার একেবারে শুরুর দিনের। তখন ডিজিটাল ক্যামেরার রেজুলেশন খুব ভালো ছিল না, ছবির গায়েই তারিখ লেখা থাকত। সেই সময় থেকে আজ পর্যন্ত অনেক কিছু বদলে গেছে।

আমরা বদলেছি, আমাদের শিশুরা বদলেছে, সময় বদলেছে। কিন্তু একটি জিনিস কখনো বদলায়নি—আমাদের কাজের প্রতি অঙ্গীকার।

দীর্ঘ ১৫ বছরের এই পথচলায় অসংখ্য স্বপ্নবাজ তরুণ-তরুণী সম্ভাবনার সঙ্গে যুক্ত হয়েছেন। কেউ এসেছেন সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়াতে, কেউ অভিজ্ঞতা অর্জন করতে, আবার কেউ এসেছেন একটি সুন্দর সমাজ গড়ার স্বপ্ন নিয়ে। সময়ের প্রয়োজনে অনেকেই অন্য পথে চলে গেছেন, কেউ পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছেন, কেউ জীবনের ব্যস্ততায় হারিয়ে গেছেন।

তবু কিছু মানুষ একটি প্রতিশ্রুতি আঁকড়ে ধরে থেকে গেছেন—সুবিধাবঞ্চিত শিশুদের জীবনমান উন্নয়নের যে স্বপ্ন একদিন দেখা হয়েছিল, সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার বিশ্বাসে। সেই বিশ্বাসই বারবার নতুন করে পথ চলার সাহস দিয়েছে, আর তাই যাত্রাটাও থেমে থাকেনি।

একসময় অনেকেই বিশ্বাস করতেন, সম্ভাবনা দিয়ে কিছুই সম্ভব নয়। কিন্তু অল্প কয়েকজন মানুষের দৃঢ় প্রত্যয় ছিল, আর ছিল শিশুদের প্রতি দেওয়া একটি নীরব প্রতিশ্রুতি। সেই প্রতিশ্রুতি ভেঙে যেতে দেওয়া হয়নি। অসংখ্য ঝড়-ঝাপটা এসেছে, হতাশার মুহূর্ত এসেছে, তবুও প্রতিবারই নতুন করে উঠে দাঁড়ানোর শক্তি মিলেছে।

আজ যখন দেখি, রাস্তার পাশে বেড়ে ওঠা সেই শিশুরা শিক্ষা, নিরাপত্তা ও একটি সুন্দর ভবিষ্যতের পথে হাঁটছে, তখন মনে হয়—স্বপ্নটা ভুল ছিল না।

আজকের সম্ভাবনা শুধু একটি প্রতিষ্ঠানের নাম নয়; এটি অসংখ্য মানুষের ভালোবাসা, শ্রম, ত্যাগ ও স্মৃতির সমষ্টি। যারা কোনো না কোনো সময়ে সম্ভাবনার সঙ্গে যুক্ত ছিলেন, প্রত্যেকের অবদান এই পথচলার অংশ। তাদের সবার প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা।

হয়তো আজ অনেকেই জীবনের প্রয়োজনে ভিন্ন পথে হাঁটছেন, কিন্তু সম্ভাবনা থেমে নেই, থামবেও না। আজ আমরা আছি, আগামীকাল এই স্কুলের শিশুরাই সম্ভাবনার দায়িত্ব তুলে নেবে এবং নতুন স্বপ্ন নিয়ে এগিয়ে যাবে। এভাবেই সম্ভাবনা বেঁচে থাকবে—প্রজন্ম থেকে প্রজন্মে।

সম্ভাবনা'র মাসিক ডেভেলপমেন্ট মিটিং অনুষ্ঠিতপ্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি, কার্যক্রমের মানোন্নয়ন এবং টেকসই অগ্রগতি নিশ্চিত ...
13/06/2026

সম্ভাবনা'র মাসিক ডেভেলপমেন্ট মিটিং অনুষ্ঠিত

প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি, কার্যক্রমের মানোন্নয়ন এবং টেকসই অগ্রগতি নিশ্চিত করার লক্ষ্যে সম্ভাবনা'র নিয়মিত আয়োজন মাসিক ডেভেলপমেন্ট মিটিং সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

মিটিংয়ে সম্ভাবনা'র সকল চলমান প্রকল্পের মাসিক অগ্রগতি, অর্জন, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ করণীয় বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। একই সঙ্গে আগামী মাসের কৌশলগত লক্ষ্য (Strategic Goals) নির্ধারণ এবং সেগুলো বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়।

দলগত সক্ষমতা উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে এ আয়োজনের অংশ হিসেবে Team Building ও Team Management বিষয়ক একটি ইন্টারঅ্যাকটিভ প্রশিক্ষণ সেশন পরিচালিত হয়, যেখানে কার্যকর নেতৃত্ব, সমন্বিত কর্মপরিবেশ এবং ফলাফলভিত্তিক টিমওয়ার্কের ওপর গুরুত্বারোপ করা হয়।

মিটিংয়ের সমাপনী পর্বে পুষ্পকলি স্কুলের বিদায়ী শিক্ষিকা নাহিদা আক্তার-এর নিষ্ঠা, আন্তরিকতা ও মূল্যবান অবদানের স্বীকৃতিস্বরূপ সম্ভাবনা'র পক্ষ থেকে তাঁকে বিশেষ সম্মাননা উপহার প্রদান করা হয়। তাঁর ভবিষ্যৎ জীবনের সর্বাঙ্গীণ সাফল্য ও সমৃদ্ধি কামনা করছি।

সমগ্র মাসিক ডেভেলপমেন্ট মিটিং পরিচালনা করেন সম্ভাবনা'র কো-ফাউন্ডার মুশফিকা জান্নাত নিশাত, যিনি প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি ভিশন, কর্মদক্ষতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে দলকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

সমন্বিত পরিকল্পনা, দক্ষ নেতৃত্ব এবং শক্তিশালী টিমওয়ার্ক—এই তিন ভিত্তির ওপর দাঁড়িয়ে সম্ভাবনা এগিয়ে যাচ্ছে একটি অন্তর্ভুক্তিমূলক ও টেকসই ভবিষ্যতের পথে।
#সম্ভাবনা

শিশুর নিরাপত্তা হোক সবার প্রথম অঙ্গীকার। 💙সাম্প্রতিক সময়ে শিশুদের প্রতি ঘটে চলা পাশবিক নির্যাতন ও সহিংসতার ঘটনায় গভীর উদ...
23/05/2026

শিশুর নিরাপত্তা হোক সবার প্রথম অঙ্গীকার। 💙

সাম্প্রতিক সময়ে শিশুদের প্রতি ঘটে চলা পাশবিক নির্যাতন ও সহিংসতার ঘটনায় গভীর উদ্বেগ থেকে পুষ্পকলি স্কুলের অভিভাবকদের নিয়ে একটি সচেতনতামূলক সভার আয়োজন করা হয়।

সভায় শিশু সুরক্ষায় গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরা হয় এবং প্রতিটি শিশুর নিরাপদ, ভয়হীন ও সুন্দর শৈশব নিশ্চিত করতে অভিভাবকদের একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।

এসময় অভিভাবকরা নিজেদের শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা কী ধরনের উদ্যোগ গ্রহণ করছেন তা তুলে ধরেন এবং নিজেদের বাস্তব অভিজ্ঞতা একে অপরের সাথে ভাগাভাগি করেন।

আমরা বিশ্বাস করি, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজ একসাথে কাজ করলেই শিশুদের জন্য একটি নিরাপদ পৃথিবী গড়ে তোলা সম্ভব।

সারাদেশে শিশুদের প্রতি ঘটে চলা পাশবিক নির্যাতন, যৌন সহিংসতা এবং অমানবিক হত্যাকাণ্ডের ঘটনায় Sombhabona  গভীর উদ্বেগ প্রকা...
20/05/2026

সারাদেশে শিশুদের প্রতি ঘটে চলা পাশবিক নির্যাতন, যৌন সহিংসতা এবং অমানবিক হত্যাকাণ্ডের ঘটনায় Sombhabona গভীর উদ্বেগ প্রকাশ করছে।

একটি শিশু শুধু একটি পরিবারের নয়, পুরো সমাজ ও দেশের ভবিষ্যৎ। তাই প্রতিটি শিশুর নিরাপত্তা নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব।

শিশু সুরক্ষায় সম্ভাবনা সকল অভিভাবক, শিক্ষক, সমাজের সচেতন মানুষ এবং প্রশাসনের প্রতি একসাথে কাজ করার আহ্বান জানাচ্ছে।

🔰 শিশু সুরক্ষায় সম্ভাবনা কর্তৃক গৃহীত সচেতনতামূলক পদক্ষেপসমূহঃ

১️⃣ অভিভাবকদের সচেতন করা
প্রতিটি অভিভাবক সভায় শিশুদের নিরাপত্তা, মানসিক সুস্থতা ও সুরক্ষা বিষয়ে বিশেষ আলোচনা করা হয়।

২️⃣ শিশুদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করা
সম্ভাবনা শিশুর অবাধ চলাচল এবং নিরাপদ জীবন নিশ্চিত করতে সরকারি বেসরকারি সকল পর্যায় থেকে উদ্দ্যোগ গ্রহণ করতে হবে।

৩️⃣ শিশুর সুরক্ষায় অধিক সচেতন হওয়া
বিশেষ করে ছোট শিশুদের একা বাইরে যাওয়া বা নির্জন স্থানে চলাচল থেকে বিরত রাখা। পরিচিত বা অপরিচিত যেকোনো মানুষের সাথে শিশুদের একা না পাঠানো এবং তাদের চলাফেরায় নজর রাখা জরুরি। সাম্প্রতিক সময়ে অনেক নির্যাতনের ঘটনা কাছের মানুষের মাধ্যমেই ঘটছে।

৪️⃣ সন্দেহজনক ঘটনা দেখলে দ্রুত প্রশাসনকে জানানো
নিজের সন্তান ছাড়াও অন্য কোনো শিশুর প্রতি নির্যাতন, হুমকি বা অস্বাভাবিক আচরণ দেখলে সঙ্গে সঙ্গে ৯৯৯ বা নিকটস্থ থানায় যোগাযোগ করা।

৫️⃣ শিশুদের “Good Touch – Bad Touch” শিক্ষা দেওয়া
শিশুকে তার শরীর, নিরাপত্তা ও আত্মরক্ষার বিষয়ে বয়স উপযোগী শিক্ষা দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

৬️⃣ শিক্ষা প্রতিষ্ঠান ও কমিউনিটিতে সচেতনতা কার্যক্রম বৃদ্ধি
স্কুল, মাদ্রাসা ও স্থানীয় কমিউনিটিতে শিশু সুরক্ষা বিষয়ক ক্যাম্পেইন পরিচালনা করা।

৭️⃣ শিশুদের মানসিক পরিবর্তনের প্রতি গুরুত্ব দেওয়া
শিশু হঠাৎ চুপচাপ হয়ে যাওয়া, ভয় পাওয়া বা আচরণ পরিবর্তন করলে তা গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করা প্রয়োজন।

৮️⃣ অনলাইন নিরাপত্তা নিশ্চিত করা
শিশুর মোবাইল, ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সচেতন নজরদারি রাখা।

৯️⃣ অপরাধীদের দ্রুত বিচার ও কঠোর শাস্তি নিশ্চিত করা
শিশু নির্যাতনের বিরুদ্ধে দ্রুত বিচার ও কঠোর শাস্তির মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করতে হবে।

সম্ভাবনা বিশ্বাস করে—
“প্রতিটি শিশু নিরাপদে বেড়ে ওঠার অধিকার রাখে।”

আসুন, আমরা সবাই মিলে শিশুদের জন্য একটি নিরাপদ, মানবিক ও সহিংসতামুক্ত বাংলাদেশ গড়ে তুলি।

📞 জরুরি সহায়তা: ৯৯৯




Happy Birthday to Mr. Saiful Islam Rajan sir Saiful Rajan, Managing Director of ZSRM and a valued patron of Sombhabona.I...
02/05/2026

Happy Birthday to Mr. Saiful Islam Rajan sir Saiful Rajan, Managing Director of ZSRM and a valued patron of Sombhabona.
In Bangladesh’s evolving journey toward inclusive development, Saiful Islam Rajan stands as a remarkable example of compassionate and responsible leadership. He believes that true success carries a responsibility toward society, and through his continuous support for women’s empowerment, children’s education, and humanitarian initiatives during national crises, he has inspired many.
His contribution to social development is not confined to one sector; rather, it reflects a deep commitment to building a more equitable and hopeful Bangladesh. As a patron of Sombhabona Innovation Hub, his encouragement and support continue to empower youth, nurture innovation, and create opportunities for underprivileged communities.
On this special day, we express our heartfelt gratitude and wish him good health, happiness, and continued success in all his endeavors.
Happy Birthday once again!
— Team Sombhabona Innovation Hub

Happy Birthday to Mr. Saiful Islam Rajan sir Saiful Rajan, Managing Director of ZSRM and a valued patron of Sombhabona.

In Bangladesh’s evolving journey toward inclusive development, Saiful Islam Rajan stands as a remarkable example of compassionate and responsible leadership. He believes that true success carries a responsibility toward society, and through his continuous support for women’s empowerment, children’s education, and humanitarian initiatives during national crises, he has inspired many.

His contribution to social development is not confined to one sector; rather, it reflects a deep commitment to building a more equitable and hopeful Bangladesh. As a patron of Sombhabona Innovation Hub, his encouragement and support continue to empower youth, nurture innovation, and create opportunities for underprivileged communities.

On this special day, we express our heartfelt gratitude and wish him good health, happiness, and continued success in all his endeavors.

Happy Birthday once again!
— Team Sombhabona Innovation Hub

Address

House#40, Road#33, Block#E, Mirpur/12
Dhaka
1216

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801737243447

Alerts

Be the first to know and let us send you an email when পুষ্পকলি স্কুল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to পুষ্পকলি স্কুল:

Shortcuts

Share