স্বাধীন সংসদ

Contact the organization

স্বাধীন সংসদ আমরা স্বপ্ন দেখি এক সংবেদনশীল, সচেতন ও স্বাধীন সমাজের 🖤

15/08/2026

একটি সুষ্ঠু নির্বাচন নিয়ে কথা বলা, দেশের জন্য জীবন উৎসর্গ করা কোনো রাষ্ট্রের গণ্যমান্য ব্যক্তির জন্মদিনে শুভেচ্ছা জানানো—এসব কোনোভাবেই একটি সংগঠনের ব্যক্তি বা দলকেন্দ্রিক অবস্থানের প্রমাণ নয়। এমনটা মনে করা বা সেই বিষয়কে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হাইলাইট করা নিছকই ভুল ধারণা।

এই পেজ থেকে এখন পর্যন্ত কোনো বিভ্রান্তিকর বা উদ্দেশ্যপ্রণোদিত পোস্ট করা হয়নি। যারা নিজেদেরকে সংগঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে উপস্থাপন করতে চান, তাদের অনুরোধ—নিজেদের গুরুত্ব সম্পর্কে অতি মূল্যায়ন না করাই ভালো। আপনি হয়তো যতটা গুরুত্বপূর্ণ ভাবছেন, বাস্তবে মানুষ আপনাকে ততটা গুরুত্বপূর্ণ মনে নাও করতে পারে।

সামাজিক কর্মকাণ্ড, রাজনৈতিক মতাদর্শ কিংবা রাষ্ট্রের গণ্যমান্য ব্যক্তিদের ভালো কাজের প্রশংসা করা এবং খারাপ কাজের সমালোচনা করা—এগুলো একটি সচেতন ও দায়িত্বশীল সংগঠনের স্বাভাবিক কার্যক্রম।

কেউ কোনো সংগঠনের সঙ্গে থাকবেন কি থাকবেন না—এটি সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়। কারও থাকা বা না থাকার ওপর একটি সংগঠনের কার্যক্রম বা অবস্থান নির্ভর করে না।

তাই অনুরোধ থাকবে, অযথা বিভ্রান্তি তৈরি করবেন না এবং নিজেও বিভ্রান্ত হবেন না। ব্যক্তিকে কেন্দ্র করে নয়, সংগঠনের নীতি, আদর্শ ও কার্যক্রমকে কেন্দ্র করেই মূল্যায়ন করুন।

গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীগণতন্ত্র, মানুষের অধিকার ও দেশের সার্বভৌমত্ব রক্ষার সংগ্রামে যাঁর দীর্ঘ...
15/08/2026

গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী

গণতন্ত্র, মানুষের অধিকার ও দেশের সার্বভৌমত্ব রক্ষার সংগ্রামে যাঁর দীর্ঘ রাজনৈতিক জীবন নিবেদিত—সেই আপসহীন নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে গভীর শ্রদ্ধার সঙ্গে তাঁকে স্মরণ করছি।

মহান আল্লাহর দরবারে তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা তাঁর জীবনের সকল ভুল-ত্রুটি ক্ষমা করে দিয়ে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।

তাঁর লালিত স্বপ্ন, আদর্শ ও প্রত্যয়ের আলোকে একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠিত হোক—এটাই আজকের প্রত্যাশা।

দেশ পরিচালিত হোক মানুষের আশা, আকাঙ্ক্ষা ও গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতে—তাঁর স্বপ্ন ও সংকল্পের পথ ধরে।

🤲 আল্লাহ তাঁর আত্মার মাগফিরাত দান করুন। আমিন।

14/08/2026

সবাই সৎ মানুষকে পছন্দ করে, আর এবারের নির্বাচনে মানুষ সৎ ও যোগ্য নেতৃত্বকেই বেছে নিয়েছে। এতটা স্বচ্ছ ও সুন্দর নির্বাচন এ দেশে সর্বশেষ কবে হয়েছে, সত্যিই জানা নেই।

সিদ্ধিরগঞ্জ আন্তঃজিলা নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন, সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আপনারা আপনাদের প্রাপ্য সম্মান ও দায়িত্বই পেয়েছেন।

আপনাদের দীর্ঘদিনের পরিশ্রম, নিষ্ঠা ও শ্রমের যথাযথ মূল্যায়ন করেছেন আমাদের মেহনতি শ্রমিক ভাইয়েরা। এখন আপনাদের দায়িত্ব আরও বেড়ে গেল।

মেহনতি শ্রমিক ভাইদের সুখে-দুঃখে, বিপদে-আপদে সবসময় পাশে থাকবেন—এই প্রত্যাশাই রইল। আপনাদের হাত ধরে সংগঠন আরও শক্তিশালী ও সুন্দরভাবে এগিয়ে যাক। ❤️

কলম নয়ভোটই ইতিহাস লিখবেগণভোটে "হ্যাঁ" দিন
11/02/2026

কলম নয়
ভোটই ইতিহাস লিখবে
গণভোটে "হ্যাঁ" দিন

সমাজে শিক্ষিত মানুষ জনপ্রতিনিধি হলে উন্নয়ন হয় পরিকল্পিতভাবে, সিদ্ধান্ত হয় জ্ঞান ও বাস্তবতার ভিত্তিতে, দুর্নীতি কমে এবং জ...
11/02/2026

সমাজে শিক্ষিত মানুষ জনপ্রতিনিধি হলে উন্নয়ন হয় পরিকল্পিতভাবে, সিদ্ধান্ত হয় জ্ঞান ও বাস্তবতার ভিত্তিতে, দুর্নীতি কমে এবং জনগণের অধিকার সুরক্ষিত থাকে। শিক্ষা মানুষকে দায়িত্বশীল, দূরদর্শী ও ন্যায়পরায়ণ করে তোলে।

অন্যদিকে অশিক্ষিত মানুষ প্রতিনিধিত্ব করলে ভুল সিদ্ধান্ত, স্বার্থপরতা, দুর্নীতি ও অযোগ্যতার কারণে সমাজ পিছিয়ে পড়ে। উন্নয়নের বদলে সৃষ্টি হয় বিশৃঙ্খলা, অবিচার ও অনিশ্চিত ভবিষ্যৎ।
তাই সমাজের অগ্রগতির জন্য শিক্ষিত ও যোগ্য নেতৃত্ব অত্যন্ত জরুরি।

11/02/2026

ভোট দিন যোগ্য ব্যক্তিকে
কোনো মার্কার মোহে নয়

মার্কা দেখে অযোগ্য কাউকে ভোট দিলে
আপনি নিজেই আপনার মূল্যবান ভবিষ্যৎকে হুমকির মুখে ফেলছেন

মনে রাখবেন
আপনার একটি ভোটই নির্ধারণ করে আপনার ভবিষ্যৎ সুন্দর হবে নাকি অন্ধকার।
বিবেক দিয়ে ভোট দিন
দায়িত্বশীল হোন

ভোট আসবে!ভোট যাবে!কিন্তু জুলাই অভ্যুত্থানকে অস্বীকার করা যাবে না।জুলাই অভ্যুত্থানকে ভুলে যাওয়াও যাবে না।ইতিহাসের সেই জুল...
11/02/2026

ভোট আসবে!
ভোট যাবে!

কিন্তু জুলাই অভ্যুত্থানকে অস্বীকার করা যাবে না।
জুলাই অভ্যুত্থানকে ভুলে যাওয়াও যাবে না।

ইতিহাসের সেই জুলাই আমাদের চেতনায় থাকবে,
সংগ্রামের সেই অধ্যায় আমাদের মনে করিয়ে দেবে
অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহসের কথা।

ভোটের ফল বদলাতে পারে, সময় পাল্টাতে পারে,
কিন্তু জুলাই অভ্যুত্থানের স্মৃতি
অমলিন!!

ইতিহাসের পাতায় আপোষহীন নেতৃত্বের এক শক্ত নাম বেগম খালেদা জিয়াবাংলাদেশ আপনাকে চিরকাল স্মরণ করবে সম্মানের সাথে
31/12/2025

ইতিহাসের পাতায় আপোষহীন নেতৃত্বের এক শক্ত নাম বেগম খালেদা জিয়া
বাংলাদেশ আপনাকে চিরকাল স্মরণ করবে সম্মানের সাথে

21/12/2025

ফ্যাসিবাদ জন্ম নেয় নীরব মানুষের ভিড়ে।
কোনো একদিন হঠাৎ নয়—
ধীরে ধীরে অধিকার কেড়ে নিয়ে
স্বাধীনতার বুক চিরে বসে পড়ে এক অন্ধকার শক্তি।

যারা প্রশ্ন করে না
যারা ভয় পায় সত্য বলতে
তাদের নীরবতাই ফ্যাসিবাদের খাদ্য।

বিপ্লব মানে অস্ত্র নয়
সাহসী কণ্ঠ, মুক্ত চিন্তার অস্তিত্ব।

তাই মাথা তুলে দাঁড়াও
অন্যায়ের সামনে চুপ থাকা মানে
শৃঙ্খলকে আমন্ত্রণ✊🔥

20/12/2025

দুই দিকে সুবিধা পেলেই মানুষ বদলায়
ডান হাতে ক্ষমতা, বাম হাতে স্বার্থ।
সমাজের শিকড় ভুলে, বংশের ইতিহাসও ভুলে
হাওয়ার দিক বুঝে পতাকার রঙ পাল্টায় যারা
তারা দেশ নয়, শুধু নিজের ভবিষ্যৎ গড়ে।

বিপ্লব শুরু হয় বাহিরে নয়
শুরু হয় হৃদয়ের সততায়।
তাই শিকড় চিনে দাঁড়াতে শিখো
সুবিধার লোভে নয়
সত্যের পথে হাঁটো
✊🔥

Address

Siddhirganj
1430

Website

Alerts

Be the first to know and let us send you an email when স্বাধীন সংসদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to স্বাধীন সংসদ:

Shortcuts

Share