28/08/2026
জব ফেয়ার - ২০২৬
দক্ষকর্মী উন্নত কর্মসংস্থান ও ইউসেপ বাংলাদেশ"
২৭ আগস্ট ২০২৬ তারিখে ইউসেপ ঢাকা সাউথ রিজিওন এ চাকরি মেলার আয়োজন করা হয়। চমৎকার এ আয়োজনে প্রায় সহস্রধিক প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষার্থী ২৫ টি স্বনামধন্য শিল্পপ্রতিষ্ঠান অংশ গ্রহণ করে।
উল্লেখযোগ্য অনুষ্ঠানে মোট একহাজার তিনশত ছয়টি সিভি জমা পড়ে এবং ছিয়াত্তর জনকে তাৎক্ষনিক চাকরি প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব ড.মো: আব্দুল করিম, নির্বাহী পরিচালক, ইউসেপ বাংলাদেশ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব আ স ম আশরাফুল ইসলাম এন ডি সি । বিশেষ অতিথি ছিলেন জনাব মো: শাহিনুর রহমান, কান্ট্রি রিপ্রেজেন্ন্টেটিভ, গুড ওয়েব ইন্টারন্যাশনাল, শ্যাম হোসেন এডভাইজার এডভান্টেজ বাংলাদেশ।
ইউসেপ বাংলাদেশ এর প্রোগ্রাম এন্ড ইনোভেশনের ডিরেক্টর জনাব ইঞ্জিনিয়ার মো : আব্দুল মান্নান, শিল্প প্রতিষ্ঠান প্রতিনিধি জনাব এ কে এম লিটন ম্যানিজিং ডিরেক্টর, অরনেট প্লাস, ম্যানেজার এইচ আর, স্ট্যান্ডার্ড গ্রুপ এবং অমিত কুমার দাস ডেপুটি জেনারেল ম্যানেজার গ্যালকো স্টীল লিমিটেড।