Palli Mongal Karmosuchi - PMK

Palli Mongal Karmosuchi - PMK PMK is a leading national level developmental organisation located in head office at Zirabo, Ashulia, Dhaka.

অভিনন্দন !১৩.০৬.২০২৬ তারিখে প্রধান কার্যালয় এ অনুষ্ঠিত ক্রেডিট অফিসার পদে লিখিত ও মৌখিক পরীক্ষায় চুড়ান্তভাবে নির্বাচিত প...
16/06/2026

অভিনন্দন !
১৩.০৬.২০২৬ তারিখে প্রধান কার্যালয় এ অনুষ্ঠিত ক্রেডিট অফিসার পদে লিখিত ও মৌখিক পরীক্ষায় চুড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের রেজিস্ট্রেশন নম্বরঃ-

“ক্রেডিট অফিসার” পদে নিয়োগ বিজ্ঞপ্তি
15/06/2026

“ক্রেডিট অফিসার” পদে নিয়োগ বিজ্ঞপ্তি

“শাখা ব্যবস্থাপক” পদে নিয়োগ বিজ্ঞপ্তি
15/06/2026

“শাখা ব্যবস্থাপক” পদে নিয়োগ বিজ্ঞপ্তি

পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে)-এর উদ্যোগে গোয়ালন্দে ফ্রি মেডিকেল ক্যাম্প১৪ জুন ২০২৬ (রবিবার)পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে...
14/06/2026

পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে)-এর উদ্যোগে গোয়ালন্দে ফ্রি মেডিকেল ক্যাম্প

১৪ জুন ২০২৬ (রবিবার)

পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে)-এর উদ্যোগে ফরিদপুরের গোয়ালন্দ শাখায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে চক্ষু, মেডিসিন, গাইনি, চর্ম ও যৌন, শিশু এবং সার্জারি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা প্রায় ৬ শতাধিক অসহায় ও অতিদরিদ্র মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন।
ক্যাম্পে রোগীদের মাঝে বিনামূল্যে ঔষধ, চোখ পরীক্ষা করে পাওয়ার অনুযায়ী চশমা, স্বাস্থ্যসামগ্রী বিতরণ করা হয় এবং অপারেশনযোগ্য রোগীদের জন্য বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা করা হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন পিএমকে-এর এমআইএস অ্যান্ড আইসিটি বিভাগের প্রধান নুরুল ইসলাম টনি। এ সময় উপ-পরিচালক মো. রফিকুল ইসলাম সরকার, প্রোগ্রাম ম্যানেজার মো. জাহাঙ্গীর আলম, সহকারী প্রোগ্রাম ম্যানেজার মোঃ জিল্লুর রহমান, ডা. মনিরুজ্জামান, প্রোগ্রাম ইনচার্জ হেল্থ, শাখা ব্যবস্থাপক সজীব হোসেন সহ পিএমকে-এর ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়ে উপকারভোগীরা পিএমকে-এর প্রধান নির্বাহী কামরুন্নাহার ম্যাডাম, উপ-প্রধান নির্বাহী দেওয়ান ফয়সাল স্যার এবং পিএমকে হসপিটালের প্রধান উপদেষ্টা ডাঃ কাজী সুদীপ্তা কবির ম্যাডামের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

অদ্য ১৩ জুন ২০২৬ ইং তারিখে সংস্থার “কর্মসূচির লক্ষ্যমাত্রা নির্ধারণ ও বাজেট প্রণয়ন(২০২৬–২০২৭)” শীর্ষক সভা অনুষ্ঠিত হয়।উ...
13/06/2026

অদ্য ১৩ জুন ২০২৬ ইং তারিখে সংস্থার “কর্মসূচির লক্ষ্যমাত্রা নির্ধারণ ও বাজেট প্রণয়ন(২০২৬–২০২৭)” শীর্ষক সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ, সকল জোনের প্রোগ্রাম ম্যানেজার, সহকারী পরিচালক, উপপরিচালক ও পরিচালক এবং সকল জোনের জোনাল আইসিটি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সভায় গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়সমূহ:

★ ২০২৫-২০২৬ অর্থবছরের বাজেট পর্যালোচনা (ফিরে দেখা)।

★ ২০২৬–২০২৭ অর্থবছরের কর্মসূচির লক্ষ্যমাত্রা নির্ধারণ।

★বাস্তবসম্মত ও ফলাফলভিত্তিক বাজেট প্রণয়নের বিষয়ে বিস্তারিত আলোচনা।

★জোনভিত্তিক কার্যক্রমের অগ্রগতি, চ্যালেঞ্জ এবং সম্ভাব্য সমাধান পর্যালোচনা।

★কর্মসূচির সুষ্ঠু বাস্তবায়নে প্রয়োজনীয় জনবল, অবকাঠামো ও প্রযুক্তিগত সহায়তার বিষয় পর্যালোচনা।

★তথ্যপ্রযুক্তির কার্যকর ব্যবহার, ডিজিটাল রিপোর্টিং এবং মনিটরিং ব্যবস্থার উন্নয়ন নিয়ে আলোচনা।

★আর্থিক শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান।

★নির্ধারিত সময়ের মধ্যে কর্মপরিকল্পনা বাস্তবায়ন এবং নিয়মিত অগ্রগতি পর্যবেক্ষণের ওপর গুরুত্বারোপ।

সভায় অংশগ্রহণকারীদের মতামত ও সুপারিশের ভিত্তিতে ২০২৬–২০২৭ অর্থবছরের কর্মপরিকল্পনা ও বাজেট প্রণয়নের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। সভার সভাপতি সকলকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান এবং নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে আন্তরিকতার সঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

অভিনন্দন !০৬.০৬.২০২৬ তারিখে ভাদুঘর (ব্রাহ্মণবাড়ীয়া) এ অনুষ্ঠিত ক্রেডিট অফিসার পদে লিখিত ও মৌখিক পরীক্ষায় চুড়ান্তভাবে নির...
09/06/2026

অভিনন্দন !
০৬.০৬.২০২৬ তারিখে ভাদুঘর (ব্রাহ্মণবাড়ীয়া) এ অনুষ্ঠিত ক্রেডিট অফিসার পদে লিখিত ও মৌখিক পরীক্ষায় চুড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের রেজিস্ট্রেশন নম্বরঃ-

🌱🧠 Youth Engagement for Environmental Awareness 🧠🌱বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) বাস্তবায়ি...
08/06/2026

🌱🧠 Youth Engagement for Environmental Awareness 🧠🌱

বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) বাস্তবায়িত SMART প্রকল্পের আওতায় Mini-Garments উপ-প্রকল্পের জিরাবো মডেল পরিবেশ ক্লাবের উদ্যোগে যুব অংশগ্রহণমূলক বিভিন্ন কার্যক্রম সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, পরিবেশ ব্যবস্থাপনা, দূষণ নিয়ন্ত্রণ, বর্জ্য ব্যবস্থাপনা এবং দুর্যোগ প্রস্তুতি বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীরা এসব বিষয়ে গুরুত্বপূর্ণ জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি পরিবেশ সংরক্ষণে নিজেদের দায়িত্ব ও ভূমিকা সম্পর্কে আরও সচেতন হন।

আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল পরিবেশবিষয়ক কুইজ প্রতিযোগিতা, যেখানে তরুণরা তাদের জ্ঞান ও দক্ষতা প্রদর্শনের সুযোগ পায়। প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মাধ্যমে পরিবেশ বিষয়ে তাদের আগ্রহ, সচেতনতা ও সম্পৃক্ততাকে আরও উৎসাহিত করা হয়।

🌍 তরুণদের সক্রিয় অংশগ্রহণই পারে একটি সবুজ, নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়ে তুলতে।

🌿🌍 বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন 🌍🌿“জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা”এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৫ জুন ২০...
07/06/2026

🌿🌍 বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন 🌍🌿

“জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা”

এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৫ জুন ২০২৬ তারিখে পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) বাস্তবায়িত SMART প্রকল্পের আওতায় Mini-Garments উপ-প্রকল্পের জিরাবো মডেল পরিবেশ ক্লাবের উদ্যোগে জিরাবো, আশুলিয়া, ঢাকায় বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে অংশগ্রহণকারীদের নিয়ে একটি বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। র‌্যালিতে পরিবেশ সংরক্ষণ, দূষণ নিয়ন্ত্রণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং টেকসই জীবনযাপনের বার্তা সম্বলিত ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়। এই আয়োজনের মাধ্যমে স্থানীয় জনগণের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং একটি সবুজ ও টেকসই ভবিষ্যৎ গঠনে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

🌱 আসুন, পরিবেশ রক্ষায় নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করি এবং আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলি।







অদ্য ০৬ জুন ২০২৬ সংস্থার বিভিন্ন জোনে ২০২৬–২০২৭ অর্থবছরের বাজেট সভা অনুষ্ঠিত হচ্ছে।
06/06/2026

অদ্য ০৬ জুন ২০২৬ সংস্থার বিভিন্ন জোনে ২০২৬–২০২৭ অর্থবছরের বাজেট সভা অনুষ্ঠিত হচ্ছে।

সংস্থার ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট প্রণয়নের প্রস্তুতি মিটিং সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানের ভবিষ্যৎ পরিকল্পনা ও উন্ন...
04/06/2026

সংস্থার ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট প্রণয়নের প্রস্তুতি মিটিং সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানের ভবিষ্যৎ পরিকল্পনা ও উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে কার্যকর বাজেট প্রণয়নের লক্ষ্যে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।

Address

Zirabo, Ashulia
Dhaka
1341

Telephone

+8801877704000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Palli Mongal Karmosuchi - PMK posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Palli Mongal Karmosuchi - PMK:

Share