Dhaka University Tourist Society

Dhaka University Tourist Society "To Develop Tourism, We Need Social Movement" The purpose of the organization is to spread tourism to the younger demographic. The wings include:

1.

About us: Dhaka University Tourist Society is a TSC based voluntary social and cultural student organization of the University of Dhaka. DUTS is the name of the sentiment of numerous travel-loving DU students. This organization was started on October 30, 1995, by some nature-loving and adventure-loving students with the slogan 'To develop tourism we need social movement'. Since then, DUTS has beco

me a brilliant organization, where adventurous and lively DU students come together. This organization of nature-loving, curious and adventurous DU students has come a long way today! Dhaka University Tourist Society organizes trips to various natural beauty and archaeologically important places in Bangladesh at student-friendly cost. In addition to traveling to different places, DUTS participates in various university activities including celebrating various days, art exhibitions. DUTS has successfully worked as a supporting organization of the 5th Nepal-Bangladesh Youth Conclave held in Kathmandu, Nepal. In addition, this voluntary organization has organized an international seminar with Nepali students at TSC in collaboration with Bangladesh Tourism Board. In addition, DUTS has been celebrating World Tourism Day with great enthusiasm every year in collaboration with Bangladesh Tourism Board. DUTS first started celebrating World Tourism Day at Dhaka University in 1995. Every year, a two-day Bangladesh Tourism Carnival is organized, which was organized for the first time in Bangladesh by Dhaka University Tourist Society. Apart from this, DUTS celebrates important days like Victory Day, International Mother Language Day and Bengali New Year with great enthusiasm. Apart from traveling, DUTS has the opportunity to participate in various extracurricular activities. DUTS' activities can be mainly divided into four wings. Creative & Content Wing
2. Logistics, Promotion & Communication Wing
3. Graphics & Video Editing Wing
4. Cultural Wing

DUTS activities are now not only in the country but also spread beyond the country's borders to the international arena. The main priority of Dhaka University Tourist Society is working with all classes of people, including students of Dhaka University, to develop the tourism industry of Bangladesh. The main objective of DUTS is to develop the desire for environmentally friendly travel among everyone.

জোৎস্না ভেজা রাত, সাগরপাড়ের সুর এবং স্বচ্ছ আকাশের অনন্য মাধুর্য অনুভবের প্রত্যাশায় এক মনোমুগ্ধকর যাত্রার সূচনায় ডিইউটি...
21/05/2026

জোৎস্না ভেজা রাত, সাগরপাড়ের সুর এবং স্বচ্ছ আকাশের অনন্য মাধুর্য অনুভবের প্রত্যাশায় এক মনোমুগ্ধকর যাত্রার সূচনায় ডিইউটিএসের এবারের গন্তব্য সোনাদিয়া দ্বীপ।

11/05/2026

সোনাদিয়ার পূর্ণিমায় জ্যোৎস্না-ভেজা দ্বীপ আর কক্সবাজারের অনন্ত নীল সমুদ্রের টানে এক অতুলনীয় অভিজ্ঞতায় শামিল হতে যোগ দিন আমাদের সাথে!

📍 ডিইউটিএস সোনাদিয়া ও কক্সবাজার ট্যুর – বুকিং চলমান
⚠️ সিট সীমিত
📅 ২১–২৩ মে
🔗 ইভেন্ট লিংক: কমেন্টে..

নতুন সদস্য আহ্বান ২০২৬!শুরু হয়ে গেল ঢাকা ইউনিভার্সিটি ট্যুরিস্ট সোসাইটি (ডিইউটিএস) এর নতুন সদস্য সংগ্রহ প্রক্রিয়া। বাংলা...
05/05/2026

নতুন সদস্য আহ্বান ২০২৬!

শুরু হয়ে গেল ঢাকা ইউনিভার্সিটি ট্যুরিস্ট সোসাইটি (ডিইউটিএস) এর নতুন সদস্য সংগ্রহ প্রক্রিয়া।

বাংলাদেশের পর্যটন শিল্প বিকাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ সকল শ্রেণির মানুষকে নিয়ে কাজ করা এবং সকলের মাঝে পরিবেশবান্ধব ভ্রমণের স্পৃহা গড়ে তোলাই আমাদের উদ্দেশ্য।

ট‍্যুর পরিচালনা ছাড়াও ডিইউটিএস ৪টি উইংয়ে তাদের কার্যক্রমসমূহ পরিচালনা করে থাকে :
⭐️ ম‍্যানেজমেন্ট, ক্রিয়েটিভ এন্ড কন্টেন্ট উইং
⭐️ লজিস্টিক্স, প্রমোশন এন্ড কমিউনিকেশন উইং
⭐️ গ্রাফিক্স এন্ড ভিডিও এডিটিং উইং
⭐️ কালচারাল উইং

০৫ মে, ২০২৬ থেকে অনলাইনে অথবা অফিস থেকে ফর্ম সংগ্রহ করে আবেদন করা যাবে। আবেদনের শেষ সময় ২১ মে, বৃহস্পতিবার।

📌অফিস থেকে ফর্ম সংগ্রহ করে আবেদন করবেন যেভাবে:

সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেকোনো বিভাগের ১ম ও ২য় বর্ষের শিক্ষার্থীরা ডিইউটিএস অফিস থেকে সদস্য আবেদন ফর্ম সংগ্রহ করতে পারবেন। ফর্মের মূল্য মাত্র ১০০ টাকা। সদস্য ফর্মটি পূরণ করে ২১শে মে-র মধ্যে ডিইউটিএস-এর অফিসে (টিএসসির ২য় তলায় ২০৩ নং রুম, ঢাকা বিশ্ববিদ্যালয় ট‍্যুরিস্ট সোসাইটি) জমা দিতে হবে। সাথে আরও যা লাগবে:

১। ১ কপি পাসপোর্ট সাইজের ছবি
২। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র বা পে-ইন স্লিপের ফটোকপি

📌 অনলাইনে আবেদন করবেন যেভাবে:

অনলাইনে রেজিস্ট্রেশনের ক্ষেত্রে বিকাশ, নগদ অথবা রকেট একাউন্টে খরচসহ ১০৫ টাকা সেন্ড মানি করে অনলাইন ফর্ম পূরণ করতে হবে।

আর ভাইভার সময় এক কপি পাসপোর্ট সাইজের ছবি, আইডি কার্ড বা পে-ইন স্লিপের ফটোকপি সাথে নিয়ে আসতে হবে।

অনলাইন আবেদনের লিংক-

https://forms.gle/971FA1WZzbkSmrkKA

আবেদন ফর্ম পূরণের পূর্বে নিম্নোক্ত নম্বরে ফর্মের মূল্য ১০৫ টাকা “সেন্ড মানি” করুন।

বিকাশ - ০১৭৩১০৬২৪৮৩
নগদ - ০১৭৩১০৬২৪৮৩
রকেট - ০১৭৩১০৬২৪৮৩

আর দেরি না করে আজই ফর্ম সংগ্রহ করে অথবা অনলাইনে ফর্ম ফিলাপ করে শুরু করুন সদস্য হবার প্রক্রিয়া।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি কেন্দ্রিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর একটি ডিইউটিএস, যা ১৯৯৫ সালের অক্টোবর যাত্রা শুরু করে। "পর্যটন শিল্প বিকাশে চাই সামাজিক আন্দোলন" এই স্লোগান নিয়ে সংগঠনটি নিজেদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ডিইউটিএসের কার্যক্রম দেশের গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক পরিসরেও ছড়িয়ে পড়েছে।

যার উদাহরণ, নেপালের কাঠমাণ্ডুতে অনুষ্ঠিত ৫ম নেপাল-বাংলাদেশ ইয়ুথ কনক্লেভের সহযোগী সংস্থা হিসেবে ডিইউটিএসের সফলভাবে কাজ করা। পাশাপাশি টিএসসিতে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সহযোগিতায় নেপালি শিক্ষার্থীদের নিয়ে আন্তর্জাতিক সেমিনার আয়োজন করে থাকে এই স্বেচ্ছাসেবী সংগঠন। এ ছাড়াও প্রতি বছর "বিশ্ব পর্যটন দিবস" খুব জাঁকজমক আয়োজনের সাথে পালন করে আসছে ডিইউটিএস। ডিউটিএসের তত্ত্বাবধানে দুইদিন ব্যাপী বাংলাদেশ ট্যুরিজম কার্নিভাল আয়োজিত হয় যা বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজন করে ঢাকা ইউনিভার্সিটি ট্যুরিস্ট সোসাইটি। এছাড়াও বিজয় দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, বাংলা নববর্ষের মতো গুরুত্বপূর্ণ দিবসগুলো ডিইউটিএস বেশ উৎসব মুখরভাবে পালন করে থাকে।

যেকোনো প্রয়োজনে:

০১৭৩১০৬২৪৮৩
অমিদ হাসান (সভাপতি)

০১৬০০৯৯২৮০০
শুভ্রদেব বিশ্বাস (সাধারণ সম্পাদক)

আজ ০৩ মে ২০২৬, সোমবার এই বৃষ্টি মুখরিত দিনে অনুষ্ঠিত হয়ে গেল ঢাকা ইউনিভার্সিটি ট্যুরিস্ট সোসাইটির নতুন সদস্যদের নিয়ে এক ...
03/05/2026

আজ ০৩ মে ২০২৬, সোমবার এই বৃষ্টি মুখরিত দিনে অনুষ্ঠিত হয়ে গেল ঢাকা ইউনিভার্সিটি ট্যুরিস্ট সোসাইটির নতুন সদস্যদের নিয়ে এক সাধারণ সভা।
২০২৫-২৬ সেশনের সদস্যদের নিয়ে হওয়া এই সভায় আরও উপস্থিত ছিলেন বর্তমান কমিটির সভাপতি অমিদ হাসান এবং কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ। আজ আলোচনার মূল বিষয়বস্তু ছিল উদ্দীপ্ত এই সদস্যদের নবীনবরণ ও ভবিষ্যৎ পরিকল্পনা। এছাড়াও ডিইউটিএসের পরবর্তী গন্তব্য ‘সোনাদিয়া দ্বীপ ও কক্সবাজার ট্যুর ২০২৬’ নিয়েও বেশ প্রাণবন্ত আলোচনা হয়।
সভায় উপস্থিত সদস্যরা তাদের মূল‌্যবান মতামত প্রদান করেন এবং সোসাইটির ভবিষ্যৎ কার্যক্রমে অংশগ্রহণের আগ্রহ ব্যক্ত করেন, যা ‌সভাকে আরও প্রাণবন্ত করে তো‌লে।

স্মৃতির সেই সোনাদিয়া… 🌊এইবার আমরা আবার ফিরছি নতুন গল্প নিয়ে!ডিইউটিএস সোনাদিয়া ও কক্সবাজার ট্যুর ২০২৬! আপনি কি প্রস্তুত?আ...
29/04/2026

স্মৃতির সেই সোনাদিয়া… 🌊
এইবার আমরা আবার ফিরছি নতুন গল্প নিয়ে!
ডিইউটিএস সোনাদিয়া ও কক্সবাজার ট্যুর ২০২৬!
আপনি কি প্রস্তুত?
আপনার আসন কনফার্ম করতে যোগাযোগ করুন।
বিস্তারিত কমেন্ট বক্সে।

গত ২৩-২৬ এপ্রিল, ২০২৬ একঝাঁক প্রাণবন্ত ভ্রমণ পথিকদের নিয়ে ঢাকা ইউনিভার্সিটি ট্যুরিস্ট সোসাইটি (ডিইউটিএস) ছুয়ে এলো কাপ্তা...
29/04/2026

গত ২৩-২৬ এপ্রিল, ২০২৬ একঝাঁক প্রাণবন্ত ভ্রমণ পথিকদের নিয়ে ঢাকা ইউনিভার্সিটি ট্যুরিস্ট সোসাইটি (ডিইউটিএস) ছুয়ে এলো কাপ্তাইয়ের স্নিগ্ধ জলরাশি ও বান্দরবানের মেঘাচ্ছন্ন পাহাড়। কাপ্তাইয়ের নীল জলে ডুবে থাকা সকালের মেঘলা কুয়াশা, আর বান্দরবানের সুবিশাল পাহাড় যেন কোনো লুকানো কবিতার পাতা খুলে দিয়েছিল আমাদের সামনে।
হ্রদের জলে সূর্য যখন ঝিলিমিলি রূপ ছড়িয়ে দিয়েছিল, আকাশ যেন নিজেই নদীতে নেমে এসেছিল নিজেকে ধুয়ে নিতে। ঢেউ আর নৌকার মাঝে মিশে যাওয়া তরঙ্গে মিলেমিশে একাকার হয়েছিল আমাদের হৃদয়। নীলাচলের শীর্ষে দাঁড়িয়ে দেখেছিলাম দুই দিকে পাহাড়ের ভাঁজ আর মেঘের আঁচল। ডাবল হ্যান্ড ভিউ আর টাইটানিক পয়েন্ট, যেন প্রকৃতি নিজে হাত বাড়িয়ে দুই দিক থেকে ডাকছিল আমাদের। নীলাচল আর নীলগিরির পাহাড়ের সাথে হয়েছিল আমাদের মিষ্টি কথপোকথন।
এই যাত্রা শেষে আমরা ফিরেছি আরও কিছু গল্প, আরও কিছু হাসি আর আরও কিছু সুন্দর স্মৃতি নিয়ে।

আমাদের পরবর্তী ইভেন্ট লিংক:

https://facebook.com/events/s/duts-sonadia-camping-coxs-baza/797089569877957/

ডিইউটিএস সোনাদিয়া দ্বীপ ও কক্সবাজার ট‍্যুর ২০২৬** ট্যুরটি সবার জন্য উন্মুক্ত **ভ্রমণের সময়কালঃ ২১-২৩ই মে (৩ রাত ২ দিন)স...
25/04/2026

ডিইউটিএস সোনাদিয়া দ্বীপ ও কক্সবাজার ট‍্যুর ২০২৬

** ট্যুরটি সবার জন্য উন্মুক্ত **

ভ্রমণের সময়কালঃ
২১-২৩ই মে (৩ রাত ২ দিন)

স্পটসমূহ-

📍সোনাদিয়া দ্বীপ
📍কক্সবাজার সমুদ্র সৈকত
📍সুগন্ধ্যা বীচ
📍কলাতলী বীচ

* তাঁবুতে রাত্রিযাপন *

-প্রতি তাঁবুতে ৪/৫ জন
-কাপল-একটি তাঁবুতে ২ জন।

খাবারের মেনু:

>প্রথম দিন-
সকালের নাস্তা: ডিম,পরোটা সবজি/ খিচুড়ি, ডিম সালাদ।
দুপুরের খাবার: সামুদ্রিক মাছ, ভাত, ভর্তা, সব‌জি, ডাল, সালাদ।
রাতের খাবার: বার-বি-কিউ, পরোটা, সস, সালাদ।

>দ্বিতীয় দিন-
সকালের নাস্তা: ডিম, খিচুড়ি, সালাদ।
দুপু‌রের খাবার: ‌মোরগ পোলাও/ভাত, মুর‌গি, সবজি, ডাল, সালাদ।

ক্যাম্পিংয়ে আরো যা যা পাচ্ছেন:
-টেন্ট
-হ্যামক
-দোলনা
-ইনডোর আউটডোর গেমস
-ক্যাম্পফায়ার উড

আমরা বৃহস্পতিবার রাত ৮ টায় টিএসসি থেকে রওনা হব। শুক্রবার সকালে কক্সবাজার পৌঁছে সকালের নাস্তা শেষ করে রওনা দিবো সোনাদিয়া দ্বীপের উদ্দেশ‍্যে।সোনাদিয়া পৌঁছে সকলের জন‍্য বরাদ্ধকৃত তাবু দেওয়া হবে। এরপর দুপুরের খাবার খেয়ে যার যার মতো পুরো দ্বীপ ঘুরে বেড়াব। সন্ধ্যায় সূর্যাস্তের সাথে পূর্নিমার চাঁদের জোছনা উপভোগ করব। সন্ধায় ক‍্যাম্পফায়ারের সাথে জমে উঠবে গানের আড্ডা।এরপর রাতের খাবার খেয়ে সকলে ঘুমিয়ে যাবো।খুব সকালে ঘুম থেকে উঠে সূর্যোদয় দেখবো। সকালের নাস্তা শেষ করে রওনা দেবো কক্সবাজারের উদ্দেশ‍্যে। দুপুর থেকে রাত ১০ টা পর্যন্ত কক্সবাজারের সৌন্দর্য উপভোগ করে রাতের গাড়িতে ফিরে আসবো ঢাকা।

খরচ:
ডিইউটিএস সদস্য: ৪,৫০০ টাকা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী: ৪,৬০০ টাকা
অন্যান্য: ৪,৮০০ টাকা
কাপল: ৪,৯০০ টাকা (পারপার্সন)

আমাদের সাথে ট্যুরে যুক্ত হতে হলে আগামী ১৫/০৫/২০২৬ এর মধ্যে ২০০০ টাকা দিয়ে ডিইউটিএস অফিসে এসে বুকিং সম্পন্ন করতে পারবেন। সিটের সীমাবদ্ধতা থাকায় যে আগে বুকিং করবে তাকে অগ্রাধিকার দেয়া হবে। বুকিংয়ের টাকা অফেরতযোগ্য।

বুকিং দিতে ঢাকা ইউনিভার্সিটি ট্যুরিস্ট সোসাইটির রুম, টিএসসি এর দ্বিতীয় তলায়, রুম নং ২০৩ এ এসে সিট কনফার্ম করতে পারবেন। এছাড়া বিকাশ বা নগদে খরচসহ সেন্ড মানি করতে পারবেন।

বিকাশ/নগদ : 01731062483

ডিইউটিএস যা যা খরচ বহন করবেঃ
* ঢাকা-কক্সবাজার-সোনাদিয়া দ্বীপ-ঢাকা পরিবহন খরচ
* পর্যটন স্পটগুলিতে যাওয়ার জন্য লোকাল ট্রান্সপোর্ট খরচ
* ২২ তারিখ সকাল থেকে ২৩ তারিখ দুপুর পর্যন্ত মোট ৫ বেলা খাবারের খরচ

ডিইউটিএস যা যা বহন করবে নাঃ
* ব্যক্তিগত খরচ
* ওষুধের খরচ
* উল্লেখ্য খাবার ব্যতিত অন্যান্য খাবারের খরচ

বি.দ্রঃ
★ ট্যুরে থাকাবস্থায় কোনো প্রকার নেশাদ্রব্য বহন এবং গ্রহণ সম্পূর্ণ নিষিদ্ধ।
★ ট্যুর সংক্রান্ত যেকোনো বিষয়ে ডিইউটিএস কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।

যোগাযোগঃ
01731062483 (সভাপতি)
01748884270 (সাধারণ সম্পাদক)

ঢাকা ইউনিভার্সিটি ট্যুরিস্ট সোসাইটি, ২০৩ নং রুম, টিএসসি ২য় তলা, ঢাকা বিশ্ববিদ্যালয়।

ইভেন্ট লিংক:

https://facebook.com/events/s/duts-sonadia-camping-coxs-baza/797089569877957/

পাহাড়ি রাস্তা, নির্মল বাতাস আর সুদূরবিস্তৃত সবুজ পাহাড়ের ডাকে ঘরে বসে নেই ডিইউটিএস। রওনা রাঙ্গামাটি-বান্দরবানের পথে.......
23/04/2026

পাহাড়ি রাস্তা, নির্মল বাতাস আর সুদূরবিস্তৃত সবুজ পাহাড়ের ডাকে ঘরে বসে নেই ডিইউটিএস। রওনা রাঙ্গামাটি-বান্দরবানের পথে.....

21/04/2026

DUTS রাঙামাটি ও বান্দরবান ট‍্যুর ২০২৬!
শেষ মুহুর্তে আর মাত্র কয়েকটি আসন ফাকা থাকা সাপেক্ষে চলছে স্পেশাল ডিসকাউন্ট!!
ট‍্যুরে যুক্ত হতে দ্রুত বুকিং দিন।
ইভেন্ট লিংক কমেন্টবক্সে।

14/04/2026

শুভ নববর্ষ ।।
ডিইউটিএসের পক্ষ হতে সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা ।

Address

Room: 203, TSC (1st Floor), University Of Dhaka
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when Dhaka University Tourist Society posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Dhaka University Tourist Society:

Share