15/05/2024
সদ্য SSC/দাখিল পাশ করা জাতির মেরুদন্ড আপনাদের অভিনন্দন🎉💚
আপনাদের মাঝে অনেকরই হয়ত এই সময়ে ভর্তি ও পড়াশুনার খরচ নিয়ে দুঃশ্চিন্তা কাজ করছে।অনেকে ভালো ফলাফল করেও ভালো প্রতিষ্ঠানে ভর্তির আশংকায় রয়েছেন।কিন্তু অস্বচ্ছল পরিবারের জন্য HSC পর্যায়ে বিভিন্ন সরকারী বেসরকারী বৃত্তি রয়েছে,এর বাইরেও অনেক বড় মোনের মানুষ আমাদের সমাজে রয়েছে যারা এগিয়ে আসেন। একজন অস্বচ্ছল পরিবারের এসএসসি পাশ শিক্ষার্থীকে HSC তে পড়াশুনা সহজ করার জন্য প্রতিমাসে এসব শিক্ষাবৃত্তির আওতায় প্রতিমাসে ২৫০০ টাকা এবং বাৎসরিক পোশাক ও বইপুস্তক বাবাদ আরও বাড়তি ৪/৫ হাজার টাকা তারা দিয়ে থাকেন। এসব বৃত্তির তথ্য হয়ত অনেকেই জানেন না, জানলেও আবেদন করেন না।
এমন কেউ/কোনো পরিবার থাকলে আমরা তাদেরকে তথ্য ও পরামর্শ দিয়ে সহযোগিতা করতে পারি ইনশাআল্লাহ। একইসাথে সার্বিক সহযোগিতা এবং আপ্রান চেষ্টা করব।
নিঃসংকোচে আমাদের জানাবেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করব সকল বিষয়ে সার্বিক সহযোগিতা করার। আর ভালো কাজ সহজ ও সুব্যবস্থা করে দেওয়ার মালিক আল্লাহ রাব্বুল আলামীন।