01/03/2025
ইসলামের পাঁচটি স্তম্ভের একটি হচ্ছে রমজান মাসের #রোজা। সূরা বাকার ১৮৫ নং আয়াতের দ্বারা দ্বিতীয় হিজরীতে রোজা উম্মতের উপর #ফরজ করা হয়েছে।
আল্লাহ্তাআলা বলেন: "রোজা আমারই জন্য। আমি নিজে এর #প্রতিদান দেব। আমার যে সব বান্দা আমার জন্য পানাহার ছেড়ে দেয়, কামনা-বাসনা ছেড়ে দেয় তাদের জন্য দু’টি #খুশি। একটি খুশি ইফতারের সময়। আরেকটি খুশি আমার সঙ্গে #সাক্ষাতের সময়"। রোজাদারের মুখের গন্ধ আল্লাহর নিকট মিশকের সুগন্ধের চেয়েও উত্তম।
-(বুখারি : ৭৪৯২)
রমজান মাসে যে ব্যক্তি #আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশে ১টি নফল আমল করল সে যেন অন্য মাসে ১টি ফরজ আদায় করলো। আর যে ব্যক্তি এই মাসে ১টি ফরজ আদায় করলো সে যেন অন্য মাসে ৭০টি ফরজ আদায় করলো, আলহামদুলিল্লাহ।
রমজান মাসে আল্লাহর অশেষ #রহমত আমাদের সকলের উপর বজায় থাকুক, এই দোয়া রেখে সকলকে
" Md Jahangir Alam SuMoN Foundation " এর পক্ষ হতে সবাইকে জানাই, রমজানের #শুভেচ্ছা।
রমজানুল মোবারক ❤️