জুলাই গণঅভ্যুত্থান উদযাপন কমিটি, উত্তরা

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • জুলাই গণঅভ্যুত্থান উদযাপন কমিটি, উত্তরা

জুলাই গণঅভ্যুত্থান উদযাপন কমিটি, উত্তরা Dedicated to preserving and promoting the history, legacy, and spirit of the July 2024 Mass Uprising.

10/08/2026

এক নজরে “জুলাই অনির্বাণ-২০২৬”
আয়োজনে, জুলাই গণঅভ্যুথান উদযাপন কমিটি, উত্তরা

জুলাই গণঅভ্যুত্থান উদযাপন কমিটির উদ্যোগে উত্তরার মুগ্ধমঞ্চে আয়োজিত হলো শিশুদের চিত্রাঙ্কন প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্...
05/08/2026

জুলাই গণঅভ্যুত্থান উদযাপন কমিটির উদ্যোগে উত্তরার মুগ্ধমঞ্চে আয়োজিত হলো শিশুদের চিত্রাঙ্কন প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। জুলাই গণঅভ্যুত্থান এবং ছাত্রজনতার ঐতিহাসিক বিজয়ের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত হয় অনুষ্ঠানটি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিটির যুগ্ম আহ্বায়ক ড. মোস্তফা ফয়সাল পারভেজ এবং সঞ্চালনা করেন সদস্য সচিব কামরুল হাসান। উপস্থিত ছিলেন শহীদ জাবের ইব্রাহিমের সম্মানিতা মা এবং মাননীয় সংসদ সদস্য রোকেয়া বেগম (এমপি)

দিনব্যাপী অনুষ্ঠানে ছিল জুলাই চিত্র প্রদর্শনী, শহীদ পরিবার ও আহতদের জুলাইয়ের স্মৃতিগাথা, আলোচনা সভা, পুরস্কার বিতরণী, বিশেষ সাংস্কৃতিক আকর্ষণ হিসেবে ছিলো কাসিদার কাওয়ালী সন্ধ্যা।

অনুষ্ঠানে উত্তরার সহস্রাধিক ছাত্রছাত্রী, অভিভাবক, শহীদ পরিবারের সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন এবং জুলাই নিয়ে তাদের প্রত্যাশা ব্যক্ত করেন।

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে— 'জুলাই অনির্বাণ' 🔥জুলাই গণঅভ্যুত্থানের বীরত্ব, ত্যাগ ও স্মৃতিকে সম্মান জানাতে...
03/08/2026

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে— 'জুলাই অনির্বাণ' 🔥
জুলাই গণঅভ্যুত্থানের বীরত্ব, ত্যাগ ও স্মৃতিকে সম্মান জানাতে ‘জুলাই গণঅভ্যুত্থান উদযাপন কমিটি, উত্তরা’ আয়োজন করতে যাচ্ছে দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালা।
আয়োজনের বিবরণ:
📌 জুলাই স্মৃতিগাথা (জুলাই শহীদ ও আহতদের গল্প নিয়ে)
⏰ সময়: সকাল ১১:০০ টা
📌 আলোচনা সভা ও পুরস্কার বিতরণী
⏰ সময়: বিকেল ৩:৩০ টা
📌 ডকুমেন্টারি প্রিমিয়ার: "বিদ্রোহের উত্তরা" (A Film by H AL BANNA)
⏰ সময়: সন্ধ্যা ৭:০০ টা
📌 সাংস্কৃতিক সন্ধ্যায় বিশেষ পরিবেশনায়: Qaseeda
⏰ সময়: সন্ধ্যা ৭:০০ টা
📍 তারিখ: ৪ আগস্ট ২০২৬, মঙ্গলবার
📍 স্থান: শহীদ মীর মুগ্ধ মঞ্চ, উত্তরা
উত্তরাবাসীকে এই স্মারক ও উদযাপনী আয়োজনে অংশ নেওয়ার জন্য বিনীত আমন্ত্রণ জানানো হচ্ছে।

✨ প্রকাশিত হলো "চিঠিতে জুলাই" প্রতিযোগিতার ফলাফল! ✨ছোট্ট বন্ধুদের চিঠির ভাঁজে উঠে এসেছে জুলাইয়ের রক্তঝরা দিনগুলোর ইতিহাস...
03/08/2026

✨ প্রকাশিত হলো "চিঠিতে জুলাই" প্রতিযোগিতার ফলাফল! ✨
ছোট্ট বন্ধুদের চিঠির ভাঁজে উঠে এসেছে জুলাইয়ের রক্তঝরা দিনগুলোর ইতিহাস আর চেতনা। সেরা ১০ জন বিজয়ী শিক্ষার্থীকে অনেক অনেক অভিনন্দন!
🏆 বিজয়ীদের তালিকা ও প্রতিষ্ঠানের বিবরণ নিচে তুলে ধরা হলো।
🗓️ পুরস্কার গ্রহণ: ৪ আগস্ট, দুপুর ৩:০০ টা
📍 স্থান: শহীদ মীর মুগ্ধ মঞ্চ, উত্তরা।
আয়োজনে: জুলাই গণঅভ্যুত্থান উদযাপন কমিটি, উত্তরা

জুলাই অনির্বাণ: গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদযাপনবুকের ভেতর বারুদ নিয়ে, রাজপথ কাঁপানো সেই জুলাইয়ের স্মৃতি কি ভোলা য...
01/08/2026

জুলাই অনির্বাণ: গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদযাপন

বুকের ভেতর বারুদ নিয়ে, রাজপথ কাঁপানো সেই জুলাইয়ের স্মৃতি কি ভোলা যায়? জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের স্মরণ এবং সেই অদম্য স্পিরিট প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে আমরা আয়োজন করছি এক বিশেষ দিনব্যাপী অনুষ্ঠানমালা।
উত্তরাবাসীকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই আয়োজনে শরিক হওয়ার জন্য।

📅 তারিখ: ৪ আগস্ট ২০২৬, মঙ্গলবার
📍 স্থান: শহীদ মীর মুগ্ধ মঞ্চ, উত্তরা

সারাদিনের কর্মসূচী:
🎨 সকাল ১১:০০ টা থেকে (দিনব্যাপী):
'জুলাইয়ের ছবি ও চিত্রাঙ্কন প্রদর্শনী'। সেই উত্তাল দিনগুলোর চিত্রগাঁথা ফ্রেমে ফ্রেমে প্রত্যক্ষ করুন।

🏆 দুপুর ৩:০০ টা:
'আলোচনা সভা ও পুরস্কার বিতরণী'। বিশিষ্টজনদের উপস্থিতিতে আলোচনা সভার পাশাপাশি অনুষ্ঠিত হবে “চিঠিতে জুলাই” ও “তুলিতে জুলাই” প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

🎶🎬 সন্ধ্যা ৭:০০ টা:
'ডকুমেন্টারি প্রদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠান'।
• আমরা প্রিমিয়ার করতে যাচ্ছি জুলাই গণঅভ্যুত্থানের ওপর নির্মিত বিশেষ ডকুমেন্টারি "বিদ্রোহের উত্তরা"।

✨ বিশেষ আকর্ষণ:
সাংস্কৃতিক সন্ধ্যায় আপনাদের মন জয় করতে থাকছে বিশেষ পরিবেশনা "Qaseeda" (কাসিদা)।
আসুন, শহীদদের স্মৃতিকে সম্মান জানাই এবং গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করি। আমরা আসছি, আপনিও আসুন সপরিবারে ও বন্ধুদের নিয়ে।

আয়োজনে:
জুলাই গণঅভ্যুত্থান উদযাপন কমিটি, উত্তরা।

“চিঠিতে জুলাই” প্রতিযোগিতা  🎯 বিষয়বস্তু: জুলাই বিপ্লবের স্মৃতি, শহীদদের প্রতি শ্রদ্ধা ও আগামীর বাংলাদেশ নিয়ে ভাবনা। 📅 সম...
27/07/2026

“চিঠিতে জুলাই” প্রতিযোগিতা

🎯 বিষয়বস্তু: জুলাই বিপ্লবের স্মৃতি, শহীদদের প্রতি শ্রদ্ধা ও আগামীর বাংলাদেশ নিয়ে ভাবনা।

📅 সময়সীমা: ২০ – ৩০ জুলাই ২০২৬

🏆 পুরস্কার: সেরা ১০ জনের জন্য নগদ অর্থসহ আকর্ষণীয় পুরস্কার!

📝 অংশগ্রহণের নিয়মাবলী:
১. চিঠি অবশ্যই “নিজ হাতে” লিখতে হবে।
২. চিঠিতে নাম, শিক্ষাপ্রতিষ্ঠানের নাম, শ্রেণী ও ফোন নম্বর উল্লেখ করতে হবে।

📮 চিঠি জমা দেওয়ার উপায়:
সরাসরি: উত্তরায় স্থাপিত নির্দিষ্ট ডাকবক্সে।
অনলাইন: গুগল ফর্ম বা মেইলে হস্তলিখিত চিঠির ছবি/স্ক্যান কপি জমা দেওয়া যাবে।
📧 ইমেইল: [email protected]
🔗 রেজিস্ট্রেশন ও জমা ফর্ম: https://forms.gle/c3rdPq2dYRaTzcfg7

জুলাই বিপ্লবের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং জুলাই স্পিরিট নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এই আয়োজন।
বাছাইকৃত চিঠিসমূহ, উত্তরার শহীদদের জীবনী ও “তুলিতে জুলাই” চিত্রাঙ্কন প্রতিযোগিতার সেরা চিত্রকর্ম নিয়ে ৪ জুলাই উত্তরার মুগ্ধমঞ্চে অনুষ্ঠিত হবে “জুলাই অনির্বাণ” শীর্ষক প্রদর্শনী ও পুরস্কার প্রদান অনুষ্ঠান যা উত্তরার সবার জন্য উন্মুক্ত থাকবে।

আয়োজনে: জুলাই গণঅভ্যুত্থান উদযাপন কমিটি, উত্তরা।

উত্তরায় অনষ্ঠিত হলো “তুলিতে জুলাই” শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতাজুলাই শহীদদের স্মরণে আজ ২৫ জুলাই শনিবার সকালে রাজধানীর ...
25/07/2026

উত্তরায় অনষ্ঠিত হলো “তুলিতে জুলাই” শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা
জুলাই শহীদদের স্মরণে আজ ২৫ জুলাই শনিবার সকালে রাজধানীর উত্তরার আইইএস স্কুল এন্ড কলেজে প্রায় তিনশতাধিক ছাত্রছাত্রীর অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে প্রতিযোগিতাটি।

প্রোগ্রামটিতে উপস্থিত ছিলেন জুলাই উদযাপন কমিটি, উত্তরার আহ্বায়ক রকেয়া বেগম (এমপি), সদস্য সচিব কামরুল হাসান, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষাবিদ অধ্যক্ষ আশরাফুল হক, ইন্টারন্যাশনাল ইসলামিক ফাউন্ডেশন অব স্টুডেন্ট অর্গানাইজেশন (ইফসু)-এর মহাসচিব ড. মোস্তফা ফয়সাল পারভেজসহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ।

প্রতিকূল আবহাওয়ার কারণে “তুলিতে জুলাই” চিত্রাঙ্কন প্রতিযোগিতার পরিবর্তিত স্থান:📍আই ই এস স্কুল এন্ড কলেজ রোড- ৬/এ, সেক্টর...
24/07/2026

প্রতিকূল আবহাওয়ার কারণে “তুলিতে জুলাই” চিত্রাঙ্কন প্রতিযোগিতার পরিবর্তিত স্থান:

📍আই ই এস স্কুল এন্ড কলেজ
রোড- ৬/এ, সেক্টর-৫, উত্তরা, ঢাকা।
(https://maps.app.goo.gl/95zk5NYjbYVracwd9?g_st=ipc)

তারিখ: ২৫ জুলাই ২০২৬, শনিবার,
সময়: সকাল ৯:০০ টা

আয়োজন:
জুলাই গণঅভ্যুথান উদযাপন কমিটি,
উত্তরা।

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত হচ্ছে "জুলাই অনির্বাণ" — ৪ আগস্ট ২০২৬, বুধবার, উত্তরার মুক্তমঞ্...
20/07/2026

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত হচ্ছে "জুলাই অনির্বাণ" — ৪ আগস্ট ২০২৬, বুধবার, উত্তরার মুক্তমঞ্চে। দিনব্যাপী এ আয়োজনে থাকছে শিল্পীদের হাতে রচিত জুলাইয়ের নানান শিল্পকর্মের প্রদর্শনী ও বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন।

জুলাইয়ের মহান শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং জুলাই বিপ্লবের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে থাকছে দুটি বিশেষ প্রতিযোগিতা।

"তুলিতে জুলাই"— চিত্রাঙ্কন প্রতিযোগিতা
📅 তারিখ ও সময়সীমা:
• ২৫ জুলাই ২০২৬, শনিবার
• স্থান: টেনিস কোর্ট, উত্তরা ফ্রেন্ডস ক্লাব, উত্তরা, ঢাকা
👥 বাছাই (বয়সভিত্তিক গ্রুপ):
• গ্রুপ-ক: প্লে থেকে ৩য় শ্রেণী
• গ্রুপ-খ: ৪র্থ থেকে ৬ষ্ঠ শ্রেণী
• গ্রুপ-গ: ৭ম থেকে ১০ম শ্রেণী
🏆 পুরস্কার:
প্রতি গ্রুপের সেরা ১০ জনের জন্য নগদ অর্থসহ আকর্ষণীয় পুরস্কার

"চিঠিতে জুলাই"— চিঠি লিখন প্রতিযোগিতা
📅 সময়সীমা:
• ২০–৩০ জুলাই ২০২৬ পর্যন্ত
🎯 চিঠির মূল প্রতিপাদ্য:
• জুলাই বিপ্লবের স্মৃতি
• শহিদদের প্রতি শ্রদ্ধা
• আগামীর বাংলাদেশ নিয়ে ভাবনা
📮 জমাদানের মাধ্যম:
• গুগল ফর্মের মাধ্যমে
• মেইলে ([email protected])
• উত্তরায় স্থাপিত বিশেষ ডাকবক্সে সরাসরি
🏆 পুরস্কার:
সেরা ১০ জন চিঠি প্রেরকের জন্য নগদ অর্থসহ আকর্ষণীয় পুরস্কার

উপরোক্ত দুটি প্রতিযোগিতার অংশগ্রহণকারীদের শিল্পকর্মসমূহ নিয়ে ৪ তারিখ প্রদর্শনী করা হবে।

📲 রেজিস্ট্রেশন লিঙ্ক
https://forms.gle/c3rdPq2dYRaTzcfg7
অথবা পোস্টারে থাকা QR কোড স্ক্যান করুন।

আয়োজনে:
জুলাই গণঅভ্যুত্থান উদযাপন কমিটি,
উত্তরা

Address

Uttara
Dhaka
1230

Website

Alerts

Be the first to know and let us send you an email when জুলাই গণঅভ্যুত্থান উদযাপন কমিটি, উত্তরা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share