16/05/2026
অনেক শিক্ষার্থীই BSc সম্পন্ন করার পর আমাকে জিজ্ঞেস করে—“স্যার, এখন আমাদের কী করা উচিত?”
বিশেষ করে যাদের CGPA সন্তোষজনক (৩.৫০+) বা খুব ভালো (৩.৭৫+/৩.৯০+)। তারা দ্বিধায় থাকে—Lecturer হিসেবে আবেদন করবে, নাকি দেশে বা বিদেশে Master’s করবে। সবার উপকারের জন্য কিছু বাস্তবভিত্তিক পরামর্শ শেয়ার করছি।
যারা ভবিষ্যতে academia, teaching কিংবা research-based career গড়তে চাও, তাদের জন্য বর্তমান বাস্তবতা হলো—শুধু BSc degree এখন অধিকাংশ ক্ষেত্রে যথেষ্ট নয়। বর্তমানে অনেক বিশ্ববিদ্যালয়েই Lecturer পদে আবেদন করার জন্য Master’s degree অথবা অন্তত ongoing Master’s qualification চাওয়া হয়। তাই শুধুমাত্র BSc নিয়ে দীর্ঘসময় Lecturer position-এর জন্য অপেক্ষা করে সময় নষ্ট না করাই ভালো। এমনকি অনেক সময় খুব ভালো CGPA (৩.৯০+) থাকলেও interview call পাওয়া কঠিন হয়ে যায়, বিশেষ করে বর্তমান competitive পরিস্থিতিতে।
আমার ব্যক্তিগত পরামর্শ হলো—যদি academic career গড়তে চাও, তাহলে যত দ্রুত সম্ভব একটি ভালো বিশ্ববিদ্যালয়ে Master’s programme-এ ভর্তি হও এবং সম্ভব হলে Master’s by Thesis সম্পন্ন করো। Thesis-based Master’s সাধারণত research skill, publication potential এবং future PhD preparation-এর জন্য অনেক বেশি কার্যকর। ভবিষ্যতে funded PhD, research position কিংবা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা—সব ক্ষেত্রেই এটি শক্ত ভিত্তি তৈরি করে।
এখন প্রশ্ন হলো—Master’s কোথায় করবে? দেশে নাকি বিদেশে?
বিদেশে Master’s করার ক্ষেত্রে full scholarship পাওয়া বর্তমানে অত্যন্ত competitive। তবে অনেক দেশেই tuition fee খুব কম, আংশিক scholarship পাওয়া যায়, অথবা কিছু ক্ষেত্রে public university-তে tuition fee প্রায় নেই বললেই চলে।
বিশেষ করে নিচের দেশগুলোতে comparatively low-cost বা tuition-free higher education-এর সুযোগ রয়েছে:
• Germany – অধিকাংশ public university-তে tuition fee নেই বা খুবই কম
• Norway – public university-তে অনেক ক্ষেত্রে tuition-free (তবে living cost বেশি)
• Finland – scholarship-based tuition waiver পাওয়া যায়
• Sweden – scholarship অত্যন্ত competitive হলেও সুযোগ রয়েছে
• Austria – comparatively lower tuition fee
• Czech Republic – কিছু programme স্থানীয় ভাষায় tuition-free
• France – public university-তে tuition fee তুলনামূলক কম
• Italy – tuition comparatively low এবং scholarship opportunity ভালো
• Poland ও Hungary – relatively affordable education এবং scholarship option রয়েছে
• Denmark – কিছু ক্ষেত্রে scholarship ও tuition waiver পাওয়া যায়
তবে মনে রাখতে হবে—“tuition-free” মানেই পুরো খরচ free নয়। Living expense, accommodation, insurance, visa এবং অন্যান্য খরচ উল্লেখযোগ্য হতে পারে। তাই শুরু থেকেই শুধুমাত্র scholarship-এর উপর পুরোপুরি নির্ভর না করে realistic planning করা গুরুত্বপূর্ণ।
বাংলাদেশেও অনেক ভালো সুযোগ রয়েছে। দেশের শীর্ষ Public University যেমন Bangladesh University of Engineering and Technology (BUET), University of Dhaka-তে চেষ্টা করতে পারো। পাশাপাশি দেশের কিছু leading private university-তেও ভালো research facility, scholarship, publication support এবং supportive academic environment রয়েছে।
একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ—যদি Lecturer বা researcher হতে চাও, তাহলে সময় নষ্ট না করে দ্রুত একটি reputed university থেকে strong Master’s degree অর্জনের দিকে মনোযোগ দাও। অনেক ক্ষেত্রে বিদেশি Master’s degree-এর আন্তর্জাতিক exposure ও research environment অতিরিক্ত সুবিধা তৈরি করে। পাশাপাশি Master’s by Thesis সাধারণত Master’s by Project-এর তুলনায় অধিক গবেষণামুখী হিসেবে বিবেচিত হয়।
আর যারা Industry-তে career গড়তে চাও, তাদের জন্য শুধু degree নয়, practical skill সবচেয়ে গুরুত্বপূর্ণ। Industry sector-এ নিচের বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ:
• Strong programming skill
• Problem-solving ability
• Software development experience
• AI/ML/Data Science skill
• Cloud, Cybersecurity, DevOps knowledge
• Internship ও real-world project experience
• Communication skill এবং teamwork capability
• Professional certification (যেমন AWS, Google, Cisco, Microsoft, Oracle ইত্যাদি)
বর্তমানে অনেক multinational company ও top tech company CGPA-এর পাশাপাশি GitHub profile, project portfolio, coding skill এবং practical experience-কে অনেক গুরুত্ব দেয়।
আর যারা ভবিষ্যতে বিশ্বের Top 50 বিশ্ববিদ্যালয়ে fully funded PhD করতে চাও, তাদের জন্য শুধু CGPA যথেষ্ট নয়। Strong research profile, quality publication, research experience, international collaboration, recommendation letter এবং research fit অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এখন থেকেই চেষ্টা করো:
• ভালো conference/journal paper (high impact) publish করতে
• Research methodology শিখতে
• Professor-দের সঙ্গে research collaboration build করতে
• Open-source contribution করতে
• International networking গড়ে তুলতে
অনেক সময় এই ধরনের research collaboration থেকেই funded PhD opportunity তৈরি হয়।
বর্তমান প্রতিযোগিতামূলক একাডেমিক বিশ্বে PhD ছাড়া Professor হওয়া বাস্তবিক অর্থেই অত্যন্ত কঠিন, এবং ভবিষ্যতে এটি আরও কঠোর হবে। অতীতে কিছু ব্যতিক্রম দেখা গেছে—বিশেষ করে কিছু পাবলিক বিশ্ববিদ্যালয়ে অথবা কিছু নিম্নমানের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে—যেখানে সীমিত সংখ্যক শিক্ষক PhD ছাড়া Professor পদে উন্নীত হয়েছেন। তবে এসব ঘটনা ছিল ব্যতিক্রমধর্মী এবং এখনকার বৈশ্বিক একাডেমিক মানদণ্ডের সাথে তা ক্রমেই অসামঞ্জস্যপূর্ণ হয়ে যাচ্ছে।
বর্তমানে বাংলাদেশের ভালো ও প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়গুলোতে Assistant Professor পদের জন্যও অনেক ক্ষেত্রে PhD, অথবা অন্তত শক্তিশালী গবেষণা প্রোফাইল ও বিদেশি উচ্চশিক্ষার অভিজ্ঞতা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে University Grants Commission, আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন, র্যাঙ্কিং, গবেষণা আউটপুট, এবং বৈশ্বিক প্রতিযোগিতার কারণে বিশ্ববিদ্যালয়গুলো এখন শিক্ষক নিয়োগে আরও বেশি মানসম্পন্ন প্রার্থী খুঁজছে।
বিদেশে একাডেমিক ক্যারিয়ার গড়তে চাইলে PhD প্রায় অপরিহার্য। উন্নত দেশগুলোর অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে Lecturer পদে আবেদন করার ক্ষেত্রেও PhD সাধারণত ন্যূনতম যোগ্যতা হিসেবে বিবেচিত হয়। বিশেষ করে গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয়গুলোতে শক্তিশালী publication profile, গবেষণা অভিজ্ঞতা, এবং international collaboration অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সবশেষে বলব—career planning অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের লক্ষ্য পরিষ্কার করো:
তুমি কি academia-তে যেতে চাও, নাকি industry-তে?
সেই অনুযায়ী skill, degree এবং experience build করো। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত তোমার ভবিষ্যৎকে অনেক এগিয়ে নিতে পারে।
সবার জন্য আন্তরিক শুভকামনা।
------------------------------------
Professor Ahmed Wasif Reza
Dean, Faculty of Science & Engineering
East West University