Dawah Bangladesh

Website Contact the organization

Dawah Bangladesh Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dawah Bangladesh, Ashulia Savar, Dhaka.

বিনামূল্যে কুরআন বিতরণ!📖
ইসলাম- সকল মানুষের কাছে শান্তির আহবান জানাই❤️

Invite people to islam☝️
Distribute Free Quran and others islamic book to non-Muslims in Bangladesh📖📚
Dialoge about Islam🕋
Dawah Team ✅
Islah Team ✅
Salam Team ✅

জুমার দিন—সপ্তাহের সেরা ও অন্যতম বরকতময় দিন। কোরআন ও হাদিসে এই দিনের বিশেষ ফজিলত এবং বেশি বেশি ভালো কাজ ও দান-সদকাহ করার...
21/08/2026

জুমার দিন—সপ্তাহের সেরা ও অন্যতম বরকতময় দিন। কোরআন ও হাদিসে এই দিনের বিশেষ ফজিলত এবং বেশি বেশি ভালো কাজ ও দান-সদকাহ করার তাগিদ দেওয়া হয়েছে।

আজকের এই বরকতময় দিনে আপনিও যুক্ত হতে পারেন সালাম-এর বিভিন্ন জনকল্যাণমূলক প্রজেক্টে:

১.ফ্রি কুরআন প্রজেক্ট
২.এতিম ও মিসকিনদের দেখভাল প্রজেক্ট
৩.বিধবা সহায়তা প্রজেক্ট
৪.টিউবওয়েল ও বিশুদ্ধ পানি সরবরাহ প্রজেক্ট
আপনার সদকাহ্ ও সহযোগিতা পৌঁছে দিন সুবিধাবঞ্চিত মানুষের কাছে।

📲 Donation:
Vipps/MobilePay 📲67888
Salam Relief

bKash: +880 1860-842700
Name: Abdur Rahman

সালাম রিলিফ নরওয়ে!

দাওয়াহ বাংলাদেশ

চলুন, এই জুমায় বেশি বেশি দান-সদকাহ করে অশেষ সওয়াব অর্জন করি।

🌙 মুহাররমের রোজার গুরুত্বআলহামদুলিল্লাহ, ইসলামী নববর্ষের প্রথম মাস মুহাররম শুরু হয়েছে। এটি চারটি সম্মানিত মাসের অন্যতম এ...
24/06/2026

🌙 মুহাররমের রোজার গুরুত্ব

আলহামদুলিল্লাহ, ইসলামী নববর্ষের প্রথম মাস মুহাররম শুরু হয়েছে। এটি চারটি সম্মানিত মাসের অন্যতম এবং এ মাসে নফল রোজা রাখার বিশেষ ফজিলত রয়েছে।

রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
❝রমযানের পর সর্বোত্তম রোজা হলো আল্লাহর মাস মুহাররমের রোজা।❞
📖 সহীহ মুসলিম, ১১৬৩

বিশেষভাবে আশুরার (১০ মুহাররম) রোজার ব্যাপারে নবী ﷺ বলেছেন, এটি পূর্ববর্তী এক বছরের গুনাহের কাফফারা হওয়ার আশা রাখে।

✅ আসুন, আমরা মুহাররম মাসের রোজা, ইবাদত, তাওবা ও নেক আমলের মাধ্যমে নিজেদের আমলনামা সমৃদ্ধ করি।
اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك

🕌 জুমার দিনের গুরুত্বপূর্ণ তিনটি নেক আমল 🕌আল্লাহ তাআলা জুমার দিনকে মুসলিম উম্মাহর জন্য সাপ্তাহিক ঈদ হিসেবে নির্ধারণ করেছ...
19/06/2026

🕌 জুমার দিনের গুরুত্বপূর্ণ তিনটি নেক আমল 🕌

আল্লাহ তাআলা জুমার দিনকে মুসলিম উম্মাহর জন্য সাপ্তাহিক ঈদ হিসেবে নির্ধারণ করেছেন। এ দিনের ফজিলত ও বরকত অপরিসীম। তাই আসুন, জুমার দিনে এই তিনটি আমলের প্রতি বিশেষ গুরুত্ব দিই—

১. অধিক পরিমাণে দরূদ শরীফ পাঠ করা রাসূলুল্লাহ ﷺ বলেছেন: "তোমাদের দিনগুলোর মধ্যে সর্বোত্তম দিন হলো জুমার দিন। সুতরাং এ দিনে আমার ওপর বেশি বেশি দরূদ পাঠ করো।"
(আবু দাউদ: ১০৪৭)

২. বেশি বেশি দুআ করা জুমার দিনে এমন একটি মুহূর্ত রয়েছে, যখন কোনো মুসলিম আল্লাহর কাছে কল্যাণের জন্য দুআ করলে তা কবুল করা হয়। (আবু দাউদ: ১০৪৮)

৩. সূরা আল-কাহফ তিলাওয়াত করা রাসূলুল্লাহ ﷺ বলেছেন: "যে ব্যক্তি জুমার দিনে সূরা আল-কাহফ পাঠ করবে, তার জন্য দুই জুমার মধ্যবর্তী সময় পর্যন্ত নূর প্রজ্বলিত থাকবে।"
(সহিহুল জামে‘)

✨ আসুন, জুমার এই বরকতময় দিনকে গাফেলতিতে নয়; দরূদ, দুআ ও কুরআন তিলাওয়াতের মাধ্যমে আলোকিত করি।

#জুমার_দিন #দরূদ_শরীফ #দোয়া #সূরা_আল_কাহফ

জীবনের অনেক ভুল হয়ে গেছে? ভাবছেন, আল্লাহ কি আমাকে আর ক্ষমা করবেন?শয়তানের অন্যতম বড় একটি কাজ হলো মানুষকে আল্লাহর রহমত থেক...
04/06/2026

জীবনের অনেক ভুল হয়ে গেছে? ভাবছেন, আল্লাহ কি আমাকে আর ক্ষমা করবেন?
শয়তানের অন্যতম বড় একটি কাজ হলো মানুষকে আল্লাহর রহমত থেকে নিরাশ করা। কিন্তু আমাদের রবের দয়া ও ক্ষমার কোনো সীমা নেই।
​পবিত্র কুরআনে আল্লাহ তায়ালা বলেন:
📖 "বলুন, হে আমার বান্দাগণ! যারা নিজেদের উপর অবিচার করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত পাপ ক্ষমা করে দেন। নিশ্চয়ই তিনি ক্ষমাশীল, পরম দয়ালু।"
— [সূরা যুমার: ৫৩]
​অতীত নিয়ে হতাশ না হয়ে, চলুন আজই মহান রবের কাছে ফিরে যাই। তিনি আমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য অপেক্ষায় আছেন।
​🤲 হে আল্লাহ, আমাদের সকল গুনাহ ক্ষমা করে দিন এবং আমাদের সঠিক পথের দিশা দিন। আমিন।

​— দাওয়াহ বাংলাদেশ

​ #দাওয়াহ_বাংলাদেশ #কুরআন #তওবা

দুনিয়ার হাজারো ব্যস্ততায় আমরা কি জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি ভুলে যাচ্ছি?ক্যারিয়ার, ব্যবসা কিংবা প্রতিদিনের কাজের হ...
04/06/2026

দুনিয়ার হাজারো ব্যস্ততায় আমরা কি জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি ভুলে যাচ্ছি?
ক্যারিয়ার, ব্যবসা কিংবা প্রতিদিনের কাজের হিসাব মেলাতে গিয়ে আমরা হয়তো সেই চূড়ান্ত হিসাবের কথা ভুলে বসে আছি, যার সম্মুখীন আমাদের সকলকেই হতে হবে। কিয়ামতের কঠিন ময়দানে যখন আমরা মহান রবের সামনে দাঁড়াবো, তখন সর্বপ্রথম আমাদের নামাজের হিসাবই নেওয়া হবে।
রাসূলুল্লাহ (সা.) বলেছেন:
> "কিয়ামতের দিন বান্দার কাছ থেকে সর্বপ্রথম যে আমলের হিসাব নেওয়া হবে, তা হলো নামাজ।"
— [সুনান আত-তিরমিজি: ৪১৩]

নামাজ যদি ঠিক থাকে, তবে পরকালের বাকি সব হিসাব সহজ হয়ে যাবে। আর নামাজে ঘাটতি থাকলে পুরোটাই চরম ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। আসুন, দুনিয়ার ক্ষণস্থায়ী কাজগুলোকে সরিয়ে রেখে চিরস্থায়ী সফলতার প্রস্তুতি নিই। আজ থেকেই পাঁচ ওয়াক্ত নামাজকে আমাদের জীবনের প্রথম অগ্রাধিকার বানাই।
আপনার আজকের একটি সিজদাই হতে পারে পরকালীন নাজাতের সবচেয়ে বড় মাধ্যম।
— দাওয়াহ বাংলাদেশ

#দাওয়াহ_বাংলাদেশ #নামাজ #সালাত #হাদিস #ইসলামিকপোস্ট #দ্বীন #পরকাল #ইসলামিকরিমাইন্ডার #সাফল্য

  Bangladesh এর পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র ঈদুল আজহার এই আনন্দঘন মুহূর্তে আমরা বিশ্বব্যাপী সকল মুসলিম উ...
27/05/2026

Bangladesh এর পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা

পবিত্র ঈদুল আজহার এই আনন্দঘন মুহূর্তে আমরা বিশ্বব্যাপী সকল মুসলিম উম্মাহর প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।
এই মহান ঈদ আমাদের মাঝে ত্যাগ, তাকওয়া, ভ্রাতৃত্ব ও আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্যের শিক্ষা ছড়িয়ে দিক।

আল্লাহ তাআলা আমাদের কুরবানি, ইবাদত ও সকল নেক আমল কবুল করুন এবং আমাদের জীবনকে শান্তি, রহমত ও বরকতে পরিপূর্ণ করে দিন।

تَقَبَّلَ اللَّهُ مِنَّا وَمِنكُمْ صَالِحَ الأَعْمَالِ

ঈদ মোবারক।
আপনি ও আপনার পরিবারের জন্য রইলো দোয়া ও শুভকামনা। ✨

আলহামদুলিল্লাহ ওয়া মাশাআল্লাহ।Dawah Bangladesh  এর উদ্যোগে এবং Al Quran Academy London এর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত...
30/03/2026

আলহামদুলিল্লাহ ওয়া মাশাআল্লাহ।
Dawah Bangladesh এর উদ্যোগে এবং Al Quran Academy London এর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত হল হিন্দু মুসলিম ঈদ সম্প্রীতি সমাবেশ -২০২৬।

Burirchar Shaheed Ali Ahmed Memorial High School এর হল রুমে আয়োজিত বিদ্যালয়ের সম্মানিত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব Atm Noman এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই চমৎকার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন Al Quran Reflection Centen এর সম্মানিত চেয়ারম্যান জনাব Mohammad Nurunnabi বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা বাবু চপল রায়, সাগরিয়া আহমদিয়া আলিম মাদরাসার সম্মানিত সহযোগী অধ্যাপক জনাব বাবু অঞ্জন রায়, চট্টগ্রাম জর্জ কোর্টের সম্মানিত এডভোকেট জনাব Aftab Uddin, এ গনি বালিকা বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক জনাব বাবু দুলাল চন্দ্র, সাগরিয়া হাই স্কুল এর সম্মানিত শিক্ষক জনাব Zaker Hossain Toha জাকের হোসেন তোহা, সাগরিয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জনাব বাবু প্রিয় তোষ সাহা ও জনাব বাবু Riton Roy ।

অনুষ্ঠান শেষে সবার হাতে এক কপি আল কোরআন মাজিদের বাংলা অনুবাদ, একটি কলম উপহার হিসেবে প্রদান করা হয়।

দুপুরের লাঞ্চ বিতরনের মাধ্যমে এই মহতী ও সৌহার্দ্যপূর্ণ অনুষ্ঠানটি শেষ হয়। Alhamdulillah💟

অনুষ্ঠানটিকে সফল ও‌ সুন্দর ভাবে শেষ করতে পারায় মহান আল্লাহর নিকট কৃতজ্ঞতা এবং আমাদের ভলিনটিয়ারসহ সংশ্লিষ্ট সকলকে জাজাকাললাহ খায়ের।

আল্লাহ তাআলা আমাদের ভূল ত্রুটি ক্ষমা করে দিন এবং আমাদেরকে সিরাতাল মোস্তাকিমের পথে পরিচালিত করুন।🤲

21/03/2026

🌙 ঈদ মোবারক ☪️

সালাম রিলিফ এবং দাওয়াহ বাংলাদেশ আপনাদের সবাইকে জানাই একটি বরকতময় ও আনন্দময় ঈদের শুভেচ্ছা 🥰

তাকাব্বালাল্লাহু মিননা ওয়া মিনকুম
আল্লাহ (সুবহানাহু ওয়া তা'আলা) আমাদের এবং আপনাদের ইবাদত ও সৎকর্ম কবুল করুন, আমীন 🤲

আল্লাহর রহমত এবং আপনাদের উদার দানের মাধ্যমে আমরা, আলহামদুলিল্লাহ, পুরো রমজান মাস জুড়ে বাংলাদেশে অনেক অসহায় মানুষের মাঝে রমজানের খাবারের প্যাকেট এবং ইফতার বিতরণ করতে পেরেছি।✅️

এবং আমরা অনেকের মাঝে বিনামূল্যে কোরআন বিতরণ করেছি এবং নতুন শিক্ষার্থীদের এই পবিত্র কিতাব শিক্ষা দিয়েছি 📚 আলহামদুলিল্লাহ।☝️

আমরা ভবিষ্যতেও এই ভালো কাজ চালিয়ে যেতে চাই, এবং আশা করি আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করবেন, ইনশা আল্লাহ 💟

যাযাকাল্লাহু খাইরান 🤲

Dawah Bangladesh ✅️

Salam Relief ✅️

#বাংলাদেশ #ঈদমোবারক #সহায়তা
#ভালবাসা #ফরইউ

16/03/2026

দাওয়াহ বাংলাদেশের উদ্যোগে ইফতার মাহফিল ও দাওয়াহ সেমিনার সম্পন্ন হয়েছে। আলহামদুলিল্লাহ 💓

#দাওয়াহ_বাংলাদেশ

দাওয়াহ বাংলাদেশ এর উদ্যোগে ইফতার মাহফিল ও দাওয়াহ সেমিনার ২০২৬আলহামদুলিল্লাহ! পবিত্র রমযান উপলক্ষে দাওয়াহ বাংলাদেশ এর ...
13/03/2026

দাওয়াহ বাংলাদেশ এর উদ্যোগে ইফতার মাহফিল ও দাওয়াহ সেমিনার ২০২৬

আলহামদুলিল্লাহ! পবিত্র রমযান উপলক্ষে দাওয়াহ বাংলাদেশ এর উদ্যোগে একটি বিশেষ ইফতার মাহফিল ও দাওয়াহ সেমিনার আয়োজন করা হয়েছে।
এই আয়োজনে দ্বীনের খেদমত, পারস্পরিক ভ্রাতৃত্ব বৃদ্ধি এবং দাওয়াহ কার্যক্রমকে আরো বেগবান করার লক্ষ্যে সম্মানিত অতিথিবৃন্দ গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক আলোচনা করবেন ইনশাআল্লাহ।

👤 প্রধান অতিথি:
জনাব নাফিস ইকবাল
(চেয়ারম্যান, দাওয়াহ বাংলাদেশ)

🎙 বিশেষ অতিথি:
আবদুল কাদের সাঈদ আযহারী
(সেক্রেটারি জেনারেল, দাওয়াহ বাংলাদেশ)

আলহাজ্ব এ এইচ এম আলাউদ্দিন মিলেন
(বিশিষ্ট সমাজসেবক)

🎤 সভাপতি:
মাওলানা রেজাউর রহমান হাসান
(পরিচালক, দরাপপুর দারুল উলুম ইমদাদিয়া মাদ্রাসা)

📅 তারিখ: ১৪ মার্চ, শনিবার
🕓 সময়: বিকাল ৪টা
📍 স্থান: দরাপুর মাদ্রাসা মিলনায়তন

রমযানের এই বরকতময় মুহূর্তে আপনাদের সম্মানিত উপস্থিতি আমাদের আয়োজনকে আরও সুশোভিত করবে ইনশাআল্লাহ।
আপনাদের উপস্থিতি একান্তভাবে কাম্য।

#দাওয়াহ_বাংলাদেশ

#রমাদান

Address

Ashulia Savar
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Dawah Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Dawah Bangladesh:

Shortcuts

Share