ইসমাইল আঞ্জুমান আরা ট্রাস্টটি প্রতিষ্ঠিত হয়েছে ১৯৮৭ সালে, মোঃ নুরুল ইসলাম চেয়ারম্যান অব সাদ গ্রুপ ও অ্যাডভাইজার অব নোমান গ্রুপ, এর একক প্রচেষ্টায় এই ট্রাষ্টটি প্রতিষ্ঠিত হয়েছে। তিনি একদিকে সফল ব্যবসায়ী অন্যদিকে একজন অন্যতম সমাজ ও মানবসেবক। কিশোর বয়স থেকে তিনি ছোট আকারে সমাজসেবা শুরু করেছিলেন, পরবর্তীতে ব্যবসায়ীভাবে সফলতার শুরুতে ধাপে ধাপে সমাজসেবাকে নিয়ে গিয়েছেন হিমালায়ের চুড়ায়।
দক্ষিণ চট্টগ্রামে
র "গরিবের বন্ধু " নামে আখ্যায়িত করা হয় জনাব নুরুল ইসলাম সাহেবকে , তিনি দক্ষিন চট্টগ্রামকে শিক্ষা, চিকিৎসা ,বাসস্থান, খাদ্য, বস্ত্র সহ সকল মৌলিক চাহিদাগুলিকে অসহায়, দুঃস্থ পরিবারগুলোতে নিশ্চিত করে সমাজের নিভু নিভু আলোকে উজ্জ্বল নক্ষত্রে পরিনিত করেছেন। যেখানে মানবতা পদদলিত হয়েছে সেখানে তিনি তার সর্বোচ্চ দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অবাঞ্ছিত মানুষ ও পরিবারগুলোতে। তিনি শুধু আরবি শিক্ষাকেই নয়, সমসাময়িক শিক্ষাসহ ও আন্তর্জাতিক শিক্ষাকে প্রতিষ্ঠিত করেছেন। তার সাথে সাথে সমাজে দুঃস্থ ও অসহায় মানুষের চিকিৎসা ও বাসস্থান খাতে প্রচুর পরিমানে সহযোগিতা করা ছাড়াও লাখো লাখো কর্মহীন মানুষের কর্মসংস্থান করে দিয়েছেন বিভিন্ন উপায়ে। এই অসহায় মানুষগুলি নিজেরা প্রতিষ্ঠিত হয়ে আরো কিছু মানুষকে কর্ম দান করে যাচ্ছে। এছাড়া তিনি এই দুঃস্থ সমাজে সুস্বাস্থ্যকে নিশ্চিত করার জন্য বিভিন্ন এলাকাতে হাসপাতাল , দাতব্য চিকিসালয় , গভীর নলকূপসহ স্যানিটারি টয়লেট স্থাপন করে যাচ্ছেন। মাশাআল্লাহ।
ট্রাস্ট কর্তৃক গৃহীত প্রদক্ষেপ এবং পরিচালিত প্রকল্প সমুহঃ--
১ঃ ৮ টি আধুনিক শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মাণ।
২ঃ আধুনিক স্থাপত্যে নির্মিত ১২ টি সুসজ্জিত মসজিদ নির্মাণ।
৩ঃ ১৬০ টি পাকা ও সেমি পাকা আবাসন নির্মাণ।
৪ঃ ১০০টি বেশি নলকূপ ও সেনিটারি টয়লেট এবং ১২ টি বোম মোটর সংযুক্ত গভীর নলকূপ স্থাপন।
৫ঃ সহায়সম্বলহীন, বৃদ্ধ, বিধবা, ও দরিদ্র ৬৭ টি পরিবারের মাজে ২,১০,০০০ টাকা মাসিক ভাতা প্রদান ।
৬ঃ বিভিন্ন জাতীয় ও ধর্মীয় অনুষ্ঠান সমূহে একককালীন অর্থ প্রদান।
৭ঃ বিভিন্ন দাতব্য চিকিৎসালয় নির্মাণ ও অন্যান্য সেবা কেন্দ্রে এককালীন অনুদান।
৮ঃ বিভিন্ন আদর্শ ফোরকানিয়া মাদ্রাসায় নির্মাণ সহায়তা প্রদান।
৯ঃ বন্যা পরবর্তী সময়ে বন্যা দূর্গত এলাকার মানুষের মাঝে ত্রাণ ও পুনর্বাসনের ব্যবস্থা।
১০ঃ আর্থিকভাবে অসচ্চল শতাধিক মেধাবী ছাত্র-ছাত্রীদেরকে নিয়মিতভাবে শিক্ষা বৃত্তি প্রদান।
১১ঃ ১টি এ্যাম্বুলেন্সের মাধ্যমে সম্পুর্ণ বিনামূল্যে রোগীদের পরিবহন সেবা প্রদান।