Adamjee School Extempore Speech & StoryTelling Club - asesstc

Adamjee School Extempore Speech & StoryTelling Club - asesstc “ মঞ্চের জড়তাকে জয় করে আত্মবিশ্বাসী বক্তা হওয়ার পথে এক নিরন্তর যাত্রায় আমরা অদম্য ”

"𝐋𝐞𝐚𝐝𝐞𝐫𝐬𝐡𝐢𝐩 𝐫𝐞𝐚𝐜𝐡𝐞𝐬 𝐢𝐭𝐬 𝐭𝐫𝐮𝐞 𝐩𝐞𝐫𝐟𝐞𝐜𝐭𝐢𝐨𝐧 𝐰𝐡𝐞𝐧 𝐢𝐭 𝐢𝐬 𝐫𝐞𝐟𝐥𝐞𝐜𝐭𝐞𝐝 𝐭𝐡𝐫𝐨𝐮𝐠𝐡 𝐢𝐧𝐬𝐩𝐢𝐫𝐚𝐭𝐢𝐨𝐧, 𝐬𝐢𝐧𝐜𝐞𝐫𝐢𝐭𝐲, 𝐚𝐧𝐝 𝐠𝐞𝐧𝐮𝐢𝐧𝐞 𝐜𝐚𝐫𝐞 𝐟𝐨𝐫 𝐩𝐞𝐨𝐩𝐥𝐞...
13/05/2026

"𝐋𝐞𝐚𝐝𝐞𝐫𝐬𝐡𝐢𝐩 𝐫𝐞𝐚𝐜𝐡𝐞𝐬 𝐢𝐭𝐬 𝐭𝐫𝐮𝐞 𝐩𝐞𝐫𝐟𝐞𝐜𝐭𝐢𝐨𝐧 𝐰𝐡𝐞𝐧 𝐢𝐭 𝐢𝐬 𝐫𝐞𝐟𝐥𝐞𝐜𝐭𝐞𝐝 𝐭𝐡𝐫𝐨𝐮𝐠𝐡 𝐢𝐧𝐬𝐩𝐢𝐫𝐚𝐭𝐢𝐨𝐧, 𝐬𝐢𝐧𝐜𝐞𝐫𝐢𝐭𝐲, 𝐚𝐧𝐝 𝐠𝐞𝐧𝐮𝐢𝐧𝐞 𝐜𝐚𝐫𝐞 𝐟𝐨𝐫 𝐩𝐞𝐨𝐩𝐥𝐞."

-The one who truly believes in this and proves it through his actions is none other than our current Vice President (Day),Etnam Hossain Afif,as today marks his birthday.

On behalf of the "Adamjee School Extempore Speech & Storytelling Club" - (ASESSTC) family, we extend our warmest birthday wishes to you. As an exceptional organizer, an inspiring speaker, and an irreplaceable part of the club, your contributions and dedication will always be remembered with admiration.

We hope this new chapter of your life brings you endless success, happiness, and remarkable achievements. May you continue to guide, motivate, and inspire us just as you always have

Happy Birthday,
Etnam Hossain Afif.

“আত্মবিশ্বাসই মানুষের কণ্ঠকে শক্তি দেয়,আর সেই কণ্ঠই ছুঁয়ে যায় মানুষের হৃদয়।”কথা বলা একটি শিল্প, আর আত্মবিশ্বাস সেই শ...
08/05/2026

“আত্মবিশ্বাসই মানুষের কণ্ঠকে শক্তি দেয়,আর সেই কণ্ঠই ছুঁয়ে যায় মানুষের হৃদয়।”

কথা বলা একটি শিল্প, আর আত্মবিশ্বাস সেই শিল্পের প্রাণ। শুধু জ্ঞান থাকলেই হয় না - নিজের ভাবনাকে স্পষ্ট ও সুন্দরভাবে উপস্থাপন করতে দরকার আত্মবিশ্বাস এবং সঠিক কৌশল। আত্মবিশ্বাসের সাথে কথা বললে বক্তব্য হয় আরও প্রভাবশালী এবং শ্রোতাদের মনে ফেলে ইতিবাচক ছাপ।

"আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল উপস্থিত বক্তৃতা ও গল্পবলা ক্লাব" বিশ্বাস করে—
আত্মবিশ্বাসের সাথে কথা বলার দক্ষতা একজন মানুষকে করে তোলে প্রভাবশালী,দক্ষ ও সফল।

👉 আসুন, আমরা সবাই—
• স্পষ্ট উচ্চারণে কথা বলি,
• চোখে চোখ রেখে কথা বলুন,
• আত্মবিশ্বাসের সাথে নিজের ভাবনা উপস্থাপন করি,
• আত্মবিশ্বাস নিয়ে মঞ্চে দাঁড়াই।

নিয়মিত অনুশীলনের মাধ্যমে আমরা সবাই হয়ে উঠতে পারি একজন দক্ষ ও আত্মবিশ্বাসী বক্তা।

অনুশীলন করো,চিন্তা করো,
কথা বলো,নেতৃত্ব দাও।

“শ্রমের ঘামে যে গল্প লেখা হয়, সেটাই একদিন ইতিহাস হয়ে ওঠে।”"শুভ শ্রমিক দিবস"-১লা মেশ্রম এটা শুধু কাজ নয়, এটা স্বপ্ন গড...
01/05/2026

“শ্রমের ঘামে যে গল্প লেখা হয়, সেটাই একদিন ইতিহাস হয়ে ওঠে।”

"শুভ শ্রমিক দিবস"-১লা মে
শ্রম এটা শুধু কাজ নয়, এটা স্বপ্ন গড়ার শক্তি। একজন শ্রমিকের প্রতিটি ঘামের ফোঁটা লুকিয়ে রাখে হাজারো আশা, হাজারো সংগ্রাম, আর এক অদম্য সাহসের গল্প।

আজকের এই দিনটি শুধু একটি দিবস নয়—এটি সম্মান, অধিকার আর মর্যাদার প্রতীক।
যারা প্রতিদিন নিরলস পরিশ্রম করে আমাদের সমাজকে এগিয়ে নিচ্ছেন, তাদের অবদানেই গড়ে উঠছে আমাদের আগামীর পৃথিবী।

"আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল উপস্থিত বক্তৃতা ও গল্পবলা ক্লাব" বিশ্বাস করে—
গল্পের মাধ্যমে আমরা শুধু বিনোদন নয়, সচেতনতা ও সম্মানও ছড়াতে পারি।
এই শ্রম দিবসে, আসুন আমরা প্রতিজ্ঞা করি—
• শ্রমকে সম্মান করবো,
• প্রতিটি পরিশ্রমী মানুষের মূল্য বুঝবো,
• এবং ন্যায় ও মানবিকতার পথে দৃঢ় থাকবো।

কারণ, শ্রমই সেই শক্তি—যা স্বপ্নকে বাস্তবে রূপ দেয়,
আর সাধারণ মানুষকে অসাধারণ করে তোলে।

এই চেতনাই হোক আমাদের কণ্ঠ, আমাদের গল্প,আমাদের আগামী।

"শুভ শ্রমিক দিবস"

“যে মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয় না, সে আবার একই ভুল করতে বাধ্য হয়।"-𝐀𝐝𝐨𝐥𝐟 𝐇𝐢𝐭𝐥𝐞𝐫আজ আমরা এমন একটি ঐতিহাসিক ঘটনা নিয়ে বলছ...
23/04/2026

“যে মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয় না, সে আবার একই ভুল করতে বাধ্য হয়।"-𝐀𝐝𝐨𝐥𝐟 𝐇𝐢𝐭𝐥𝐞𝐫

আজ আমরা এমন একটি ঐতিহাসিক ঘটনা নিয়ে বলছি, যা শুধু একটি বক্তৃতা ছিল না - বরং একটি জাতির ইতিহাস বদলে দেয়।এটি হলো "𝐑𝐞𝐢𝐜𝐡𝐬𝐭𝐚𝐠 𝐅𝐢𝐫𝐞"(রাইখস্টাগে অগ্নিকাণ্ড) এবং এর পর দেওয়া হিটলারের বক্তৃতা।

১৯৩৩ সালে জার্মান পার্লামেন্টে আগুন লাগার পর, হিটলার এই ঘটনাকে বড় হুমকি হিসেবে তুলে ধরে জনগণের মধ্যে ভয় সৃষ্টি করেন। এর মাধ্যমে তিনি সমর্থন অর্জন করেন এবং কঠোর আইন প্রয়োগ করেন, ফলে মানুষের অনেক অধিকার সীমিত হয়ে যায়।

𝐀𝐝𝐨𝐥𝐟 𝐇𝐢𝐭𝐥𝐞𝐫-এর এই বক্তৃতা থেকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় শিখতে পারি-
“বক্তৃতা শুধু কথা নয়,এটি মানুষের চিন্তা ও সিদ্ধান্তকে প্রভাবিত করার একটি শক্তিশালী মাধ্যম।”

📖 𝐀𝐝𝐨𝐥𝐟 𝐇𝐢𝐭𝐥𝐞𝐫-এর দেওয়া এই বক্তৃতার শিক্ষণীয় দিক:
• আবেগ নয়, যুক্তি দিয়ে চিন্তা করা,
• নেতৃত্বকে প্রশ্ন করার সাহস রাখা,
• ইতিহাস থেকে শিক্ষা নেওয়া।
----এই ঘটনা শেখায় যে, একজন নেতার কথার প্রভাব অনেক গভীর হতে পারে। তবে অন্ধভাবে বিশ্বাস না করে সবসময় সত্য যাচাই করা উচিত।

ধন্যবাদ সবাইকে।

এসএসসি পরীক্ষার্থীদের জন্য শুভকামনা! “স্বপ্ন তাকে ই ধরা দেয়, যে তা পূরণের সাহস রাখে।”𝐒𝐒𝐂-(এসএসসি) পরীক্ষা শুধু একটি পরী...
20/04/2026

এসএসসি পরীক্ষার্থীদের জন্য শুভকামনা!

“স্বপ্ন তাকে ই ধরা দেয়, যে তা পূরণের সাহস রাখে।”

𝐒𝐒𝐂-(এসএসসি) পরীক্ষা শুধু একটি পরীক্ষা নয় এটি তোমাদের ভবিষ্যৎ গড়ার প্রথম বড় মাইলফলক। এই মুহূর্তে একটু আত্মবিশ্বাস, একটু ধৈর্য আর নিরলস পরিশ্রমই পারে তোমাদের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে।

"আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল উপস্থিত বক্তৃতা ও গল্পবলা ক্লাব"–এর পক্ষ থেকে সকল 𝐒𝐒𝐂-(এসএসসি) পরীক্ষার্থীদের জানাই আন্তরিক শুভকামনা ও দোয়া।

মনে রাখবে—
* তুমি যা পড়েছ,সেটাই যথেষ্ট নিজের উপর বিশ্বাস রাখো,
* প্রশ্ন যত কঠিনই হোক,শান্ত থেকে উত্তর দাও,
* সময়কে সঠিকভাবে ব্যবহার করো এটাই সাফল্যের চাবিকাঠি।

প্রতিটি ঘামঝরা পরিশ্রম, প্রতিটি নির্ঘুম রাত সবকিছুরই মূল্য আছে। তোমাদের এই প্রচেষ্টা কখনো বৃথা যাবে না, ইনশাআল্লাহ।

তোমাদের সাফল্যই হোক আগামী দিনের অনুপ্রেরণা।

সকল 𝐒𝐒𝐂-(এসএসসি) পরীক্ষার্থীদের জন্য রইলো অফুরন্ত শুভকামনা 🤍

“এসো হে বৈশাখ, এসো এসো—তাপস নিঃশ্বাস বায়ে মুমূর্ষুরে দাও উড়িয়ে…” নতুন সূর্যের আলোয় ভেসে উঠুক নতুন স্বপ্ন, মুছে যাক পুরনো...
13/04/2026

“এসো হে বৈশাখ, এসো এসো—
তাপস নিঃশ্বাস বায়ে মুমূর্ষুরে দাও উড়িয়ে…”

নতুন সূর্যের আলোয় ভেসে উঠুক নতুন স্বপ্ন, মুছে যাক পুরনো সকল দুঃখ ও ক্লান্তি,এই প্রত্যাশায় শুরু হোক আমাদের প্রাণের উৎসব পহেলা বৈশাখ।

"আদমজী ক্যান্টনমেন্ট পাবলিকি স্কুল-এর উপস্থিত বক্তৃতা ও গল্প বলা ক্লাব" গর্বের সাথে উদযাপন করছে বাংলা নববর্ষ ১৪৩৩। এই দিনটি শুধু নতুন বছরের সূচনা নয়—এটি আমাদের সংস্কৃতি, ঐতিহ্য এবং বাঙালিত্বের গৌরবের প্রতীক।

লাল-সাদা রঙে সাজানো প্রাণবন্ত পরিবেশ, পান্তা-ইলিশের ঘ্রাণ আর মঙ্গল শোভাযাত্রার আনন্দে মুখরিত হয়ে ওঠে আমাদের চারপাশের পরিবেশ।

এই নতুন বছরে আমাদের সকলের প্রত্যাশা হোক -
• প্রতিটি কণ্ঠে ফুটে উঠুক আত্মবিশ্বাসের দৃঢ়তা,
• প্রতিটি গল্পে ছড়িয়ে পড়ুক সৃজনশীলতার আলো,
• প্রতিটি পদক্ষেপ হোক সফলতার পথে অনুপ্রেরণা।
--চলুন, পুরনো সব সীমাবদ্ধতা পেছনে ফেলে নতুন সম্ভাবনার পথে এগিয়ে যাই।

নতুন বছর হোক সাফল্য, সৃজনশীলতা ও অনুপ্রেরণায় ভরপুর...!

শুভ নববর্ষ ১৪৩৩!🌺

06/04/2026

“একটা গল্প, একটাই সুযোগ—দেখিয়ে দাও তোমার জাদু!”

বলতে পারেন, মানুষের শ্রেষ্ঠ শক্তি কী?মানুষের শ্রেষ্ঠ শক্তি তার কল্পনাশক্তি,যে কল্পনা করতে পারে, সে-ই পৃথিবী বদলাতে পারে। মনের অব্যক্ত ভাবনা যখন শব্দ হয়ে কাগজে ফুটে ওঠে, তখনই জন্ম নেয় একেকটি গল্প। লেখালেখি শুধু সৃজনশীলতা নয়, এটি তোমার ভাবনা প্রকাশের শক্তি। এটও আবেগ প্রকাশের শক্তিশালী মাধ্যম।

তোমার ভেতরের সেই সুপ্ত লেখককে জাগিয়ে তুলতে
"আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল উপস্থিত বক্তৃতা ও গল্প বলা ক্লাব"- আয়োজন করতে যাচ্ছে তাদের প্রথম ‘গল্প লেখা প্রতিযোগিতা’!

📌 প্রতিযোগিতার নিয়মাবলী:
অংশগ্রহণকারী: ৫ম থেকে ১০ম শ্রেণির সকল শিক্ষার্থী,
গল্পের বিষয়: যে কোনো বিষয় (তোমার পছন্দমতো),
শর্ত: গল্পটি সম্পূর্ণ তোমার নিজের চিন্তা থেকে হতে হবে। AI এর ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ।

📥লেখা জমা দেওয়ার ফরম্যাট:
তুমি দুইভাবে তোমার লেখা গল্প জমা দিতে পারো—
১. অফলাইন (হাতে লিখে):
• A4 কাগজে স্পষ্টভাবে লিখতে হবে,
• শুরুতে কভার পেজে নাম, রোল, সেকশন, ক্লাস ও আইডি দিতে হবে,কাভর পেজটাও ডিজাইন করতে হবে,
• ক্লাসের আগে আমাদের ক্লাব এর এক্সিকিউটিভ কমিটি এর মেম্বার দের কাছে বাস্কেটবল গ্রাউন্ড জমা দিতে হবে।

২. অনলাইন এ (ইমেইল):
[email protected] এ পাঠাতে হবে,
• বডি বা অ্যাটাচমেন্টে টাইপ করা লেখা গল্প জমা দিতে হবে,
• শুরুতে নিজের তথ্য (নাম, ক্লাস, সেকশন, রোল, আইডি) লিখে, তারপর গল্পের নাম দিয়ে লেখা শুরু করবে।

⏰ সময়সীমা (Deadline):
তোমার গল্প জমা দেওয়ার শেষ তারিখ: ২২.০৪.২০২৬ হতে ৩০.০৪.২০২৬।

দেরি না করে আজই হাতে তুলে নাও কলম, আর হারিয়ে যাও কল্পনার রাজ্যে। তোমার লেখা গল্পটিই হতে পারে সেরাদের সেরা!

Happy Birthday, Mahfuzur Rahman Soad! Wishing happy birthday to our respected Organizing Secretary, Mahfuzur Rahman Soad...
31/03/2026

Happy Birthday, Mahfuzur Rahman Soad!
Wishing happy birthday to our respected Organizing Secretary, Mahfuzur Rahman Soad.

May this special day bring you happiness, success , and good health. Your dedication and hard work inspires everyone in the team.
may all your dreams come true and your journey ahead get filled with achievements.

Enjoy your day to the fullest!
Many many happy returns of the day!

“বল বীর—চির উন্নত মম শির!”— কাজী নজরুল ইসলাম২৬শে মার্চ-মহান স্বাধীনতা দিবস এই দিনটি আমাদের জাতির গর্ব, আত্মত্যাগ আর অদম্...
26/03/2026

“বল বীর—
চির উন্নত মম শির!”
— কাজী নজরুল ইসলাম

২৬শে মার্চ-মহান স্বাধীনতা দিবস এই দিনটি আমাদের জাতির গর্ব, আত্মত্যাগ আর অদম্য সাহসের প্রতীক।

স্বাধীনতা তুমি শুধু একটি শব্দ নও, তুমি একটি জাতির আত্মমর্যাদা, সংগ্রাম ও বিজয়ের অনন্ত প্রতিচ্ছবি তুমি সেই অদম্য চেতনা, যা কখনো পরাজয় মানে না, বরং প্রতিটি প্রজন্মকে শিখিয়ে যায়—কীভাবে মাথা উঁচু করে বাঁচতে হয়।

মহান স্বাধীনতা দিবসে গভীর শ্রদ্ধায় স্মরণ করছি সকল বীর শহীদদের, যাদের আত্মত্যাগে অর্জিত হয়েছে আমাদের প্রিয় বাংলাদেশ।

আসুন, আজ আমরা শপথ করি—
📌 দেশকে ভালোবাসবো,
📌 সত্য ও ন্যায়ের পথে চলবো,
📌 দেশের উন্নয়নে নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখবো,
📌 মুক্তিযুদ্ধের চেতনাকে হৃদয়ে ধারণ করবো।

"আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল উপস্থিত বক্তৃতা ও গল্পবলা ক্লাব"-এর পক্ষ থেকে
সকলকে জানাই মহান স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা। 🇧🇩✨

পবিত্র ঈদুল ফিতর মোবারক 🌙✨اللّهُ أَكْبَرُ، اللّهُ أَكْبَرُ، لاَ إِلٰهَ إِلَّا اللّهُ، وَاللّهُ أَكْبَرُ، اللّهُ أَكْبَرُ...
20/03/2026

পবিত্র ঈদুল ফিতর মোবারক 🌙✨

اللّهُ أَكْبَرُ، اللّهُ أَكْبَرُ، لاَ إِلٰهَ إِلَّا اللّهُ، وَاللّهُ أَكْبَرُ، اللّهُ أَكْبَرُ، وَلِلّهِ الْحَمْدُ
---=আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হাম্দ।

অর্থ:আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ সর্বশ্রেষ্ঠ,আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই।আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, এবং সমস্ত প্রশংসা আল্লাহর জন্য।

এক মাস রোজার পর ঈদুল ফিতর আমাদের জীবনে নিয়ে আসে আনন্দ, ভালোবাসা, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের বার্তা। এটি শুধু আনন্দের নয়, বরং আত্মশুদ্ধি, ধৈর্য ও ত্যাগের শিক্ষা দেয়।

“আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের উপস্থিত বক্তৃতা ও গল্পবলা ক্লাব” এর পক্ষ থেকে সবাইকে জানাই পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। 🌙


সবার জীবন ভরে উঠুক সুখ, শান্তি ও বরকতে।

পবিত্র ঈদ মোবারক! ✨🌙

শবে কদর মোবারক ✨🌙اللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي--আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, তুহিব্বুল আফওয়া...
16/03/2026

শবে কদর মোবারক ✨🌙

اللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي
--আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, তুহিব্বুল আফওয়া, ফা‘ফু আন্নি।

অর্থ: হে আল্লাহ! আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন—আমাকে ক্ষমা করে দিন। 🤲✨

“নিশ্চয়ই আমি কুরআন অবতীর্ণ করেছি লাইলাতুল কদরের রাতে; আর লাইলাতুল কদর হাজার মাসের চেয়েও উত্তম।”

পবিত্র এই রাত ইবাদত, কুরআন তিলাওয়াত, দোয়া ও ইস্তিগফারের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের সেরা সুযোগ।

"আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল উপস্থিত বক্তৃতা ও গল্পবলা ক্লাব"–এর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিকভাবে শবে কদর মোবারক।

আসুন, এই রাতে—
🌙 ইবাদতে নিয়োজিত হই,
📖 কুরআন তিলাওয়াত করি,
🤲 বেশি বেশি দোয়া ও ইস্তিগফার করি,
💫 ভুল থেকে ফিরে নতুনভাবে শুরু করি।
আল্লাহ আমাদের সকলের ইবাদত কবুল করুন,আমীন।

পবিত্র শবে কদর মোবারক।🌙🤍

Address

Dhaka Cantonment, Dhaka 1206
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Adamjee School Extempore Speech & StoryTelling Club - asesstc posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share