ভোলা জেলা ওলামা তলাবা

ভোলা জেলা ওলামা তলাবা শিক্ষা • সেবা • দাওয়া

25/07/2026

• প্রিয় ছাত্ররা,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

ছুটি মানে শুধু বিশ্রাম নয়; বরং নিজেকে আরও ভালো মানুষ হিসেবে গড়ে তোলার একটি সুযোগ। তাই এই সময়টুকু অযথা নষ্ট না করে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করার চেষ্টা করো, প্রতিদিন কিছু সময় কুরআন তিলাওয়াত ও পড়াশোনার জন্য রাখো, মা-বাবার খেদমত করো এবং ভালো বন্ধুদের সঙ্গ গ্রহণ করো।

মোবাইল, অপ্রয়োজনীয় ঘোরাঘুরি ও সময় নষ্ট করা থেকে নিজেকে দূরে রাখবে। মনে রেখো, একজন তালিবুল ইলমের পরিচয় তার উত্তম চরিত্র, ইবাদত ও শৃঙ্খলার মাধ্যমে প্রকাশ পায়।

আল্লাহ তাআলা তোমাদের ছুটিকে কল্যাণময় করুন, ইলমে বরকত দান করুন এবং সুস্থ-সুন্দরভাবে আবার মাদ্রাসায় ফিরে আসার তাওফীক দান করুন।

আমীন।

23/07/2026

• প্রিয় ছাত্র ভাইদের উদ্দেশ্যে...

• সুস্থতা আল্লাহর অমূল্য নেয়ামত। অসুস্থ হওয়ার আগে সুস্থতার কদর করুন। প্রতিদিন আন্তরিকভাবে আল্লাহর কাছে সুস্থতা, নিরাপত...
22/07/2026

• সুস্থতা আল্লাহর অমূল্য নেয়ামত। অসুস্থ হওয়ার আগে সুস্থতার কদর করুন। প্রতিদিন আন্তরিকভাবে আল্লাহর কাছে সুস্থতা, নিরাপত্তা ও কল্যাণ কামনা করুন। আর এমন বার্ধক্য থেকে আশ্রয় প্রার্থনা করুন, যা অন্যের উপর বোঝা হয়ে দাঁড়ায়।

আল্লাহ রহমান। তিনি দোয়া কবুলকারী। আল্লাহ আমাদের সবাইকে দীর্ঘ নেক হায়াত, সুস্থতা এবং সম্মানজনক জীবন দান করুন। আমীন।

21/07/2026

• আবূ বাকর ইবন আবূ শায়বা (র)...... আবূ হুরায়রা খোযায়ী (রা) থেকে বর্ণিত। নবী (সা) বলেছেনঃ যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিবসের (কিয়ামত) প্রতি ঈমান রাখে, সে যেন তার প্রতিবেশীর সাথে সদাচরণ করে আর যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিবসের প্রতি ঈমান রাখে, সে যেন তার মেহমানকে সম্মান করে। এবং যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিবসের প্রতি ঈমান রাখে, সে যেন উত্তম কথাবলে অথবা নিরবতা অবলম্বন করে।

—সুনানে ইবনে মাজা', হাদীস নং ৩৬৭২
তাহকীক: বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)

প্রতিবাদের ভাষায় অশ্লীলতা : সামাজিক অবক্ষয়ের এক নতুন সংকট শায়েখ আবুল বাশার সাইফুল ইসলাম সাহেব হাফিজাহুল্লাহ অন্যায় ও ...
08/07/2026

প্রতিবাদের ভাষায় অশ্লীলতা : সামাজিক অবক্ষয়ের এক নতুন সংকট

শায়েখ আবুল বাশার সাইফুল ইসলাম সাহেব হাফিজাহুল্লাহ

অন্যায় ও শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এক শক্তিশালী মাধ্যম হলো প্রতিবাদ করা। যে-কোনও ইতিবাচক পরিবর্তনের পেছনে এর রয়েছে বিশাল ভূমিকা। কিন্তু সম্প্রতিককালে লক্ষ্য করা যাচ্ছে প্রতিবাদের ভাষা ও ধরনে এক চরম অবক্ষয় নেমে এসেছে। দাবী আদায় বা ক্ষোভ প্রকাশের নামে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজনীতির মঞ্চ ও রাজপথের মিছিলে দেদারসে ব্যবহৃত হচ্ছে অশালীন, অশ্লীল ও কুরুচিপূর্ণ শব্দ।
প্রতিবাদের এ কদর্য রূপ ব্যক্তি ও সমাজ জীবনের উপর যে দীর্ঘমেয়াদী ও অশুভ প্রভাব ফেলতে পারে তা অত্যন্ত উদ্বেগের বিষয়। বরং ইতোমধ্যে সে প্রভাব পরিলক্ষিতও হচ্ছে। অশ্লীল শব্দের অবাধ ব্যবহার তরুণদের সুকুমারবৃত্তি ধ্বংস করছে। তাদের আদব লেহাজ শেষ করে দিচ্ছে। তাদেরকে উগ্র ও উদ্ধত করে তুলছে।

বলাবাহুল্য ভাষা মানুষের রুচি ও ব্যক্তিত্বের আয়না। কুরুচিপূর্ণ শব্দের অবাধ ব্যবহার জানান দিচ্ছে আজকের তরুণরা কতটা অসহিষ্ণু হয়ে উঠেছে। তাদের নীতি নৈতিকতা কতটা নিচে নেমে গেছে।

এর দ্বারা কিশোর বালকেরা বিভ্রান্ত হচ্ছে। এসব দেখে শুনে তারা হয়ত ভাবছে কাউকে গালি দেওয়া, অশ্লীল ভাষা ব্যবহার করতে পারা, কারও ব্যক্তিত্বের উপর আঘাত করা বা কাউকে অপমান করা খুব বীরত্বের কাজ। এভাবে এর চর্চার মাধ্যমে উত্তরোত্তর তাদের মূল্যবোধ ধ্বংস হচ্ছে।

এভাবে চলতে থাকলে একদিন পরিবার ও সমাজ চরম বিপর্যয়ের মুখে পড়বে। আদব লেহাজ ভদ্রতা সভ্যতা ও সম্ভ্রমবোধ নি:শেষ হয়ে যাবে। সর্বত্র ঘৃণা, বিভেদ, বেআদবি ও অসভ্যতা জেঁকে বসবে, যা কোন মনুষ্য সমাজের চরিত্র হতে পারে না।
অন্যায় অনাচারের প্রতিবাদ অব্যাহত রাখা অবশ্যই জরুরি। কিন্তু সে প্রতিবাদের ভাষা নিজেই যদি অন্যায়ের রূপ নিয়ে নেয়, তবে সে প্রতিবাদ সমাজের জন্য কেবল অকল্যাণই বয়ে আনবে। সুতরাং এর রোখথাম করতে হবে এখনই। এর জন্য সচেতনমহলকে এখনই কার্যকর ভূমিকা রাখতে হবে।

• ছবিতে যাকে দেখছেন। তিনি আমাদের Ibrahim Khalil ভাইয়ের ছোট ভাই। নাম ভাই জুবায়ের আহমাদ।উত্তরা কাচ্চি ডাইনে কর্মরত ছিলো। ...
17/06/2026

• ছবিতে যাকে দেখছেন। তিনি আমাদের Ibrahim Khalil ভাইয়ের ছোট ভাই। নাম ভাই জুবায়ের আহমাদ।
উত্তরা কাচ্চি ডাইনে কর্মরত ছিলো। গতকাল রাত ৮ টায় সর্বশেষ অফিস থেকে বের হয়েছে। এখন অব্দি তার কোন খোঁজ মিলেনি। কোন সহৃদয়বান ভাই যদি দেখে থাকেন তাহলে ইব্রাহিম ভাইকে নক করবেন বা আমাকে কমেন্ট করে জানাবেন। জাযাকুমুল্লাহু আহসানাল জাযা।

১৭-৬-২০২৬
সময়: বিকেল ৫:০০

🖤 শোকবার্তা 🖤গভীর শোক ও দুঃখের সাথে জানাচ্ছি যে, ভোলা জেলার অন্যতম বিশিষ্ট আলেমে দ্বীন, দ্বীনি শিক্ষা বিস্তারে নিবেদিত প...
12/06/2026

🖤 শোকবার্তা 🖤

গভীর শোক ও দুঃখের সাথে জানাচ্ছি যে, ভোলা জেলার অন্যতম বিশিষ্ট আলেমে দ্বীন, দ্বীনি শিক্ষা বিস্তারে নিবেদিত প্রাণ ব্যক্তিত্ব, চরশুভী মাদরাসার সাবেক শিক্ষা সচিব, মুহতারাম মাওলানা আব্দুল মালেক রাহি (রহি.) ইন্তেকাল করেছেন।
إِنَّا لِلَّٰهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ

তিনি আজীবন দ্বীনের খেদমত, শিক্ষা প্রসার ও অসংখ্য ছাত্র গঠনে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তাঁর ইলম, আমল, ত্যাগ ও আদর্শ ভোলা জেলার দ্বীনি অঙ্গনে স্মরণীয় হয়ে থাকবে ইনশাআল্লাহ।

“ভোলা জেলা” সংগঠনের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার, ছাত্র-শিক্ষক ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফিরদাউস নসীব করুন এবং তাঁর কবরকে নূরের বাগান বানিয়ে দিন। আমীন।

• উসমান বিন আব্দুল আলীম
প্রচার সম্পাদক, ভোলা জেলা ওলামা তলাবা

21/05/2026

📢 বিশেষ ঘোষণা
আসসালামুয়ালাইকুম
অনাকাঙ্ক্ষিত কিছু লাইভের সিস্টেম গত সমস্যার কারণে আজকের নির্ধারিত
✨ “কুরবানির আধুনিক মাসায়েল” ✨
অনুষ্ঠানটি সময়মতো আয়োজন করা সম্ভব হয়নি।

এজন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।

ইনশাআল্লাহ, আগামীকাল একই আয়োজন আরও সুন্দর ও পরিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। কুরবানি সম্পর্কিত গুরুত্বপূর্ণ ও সমসাময়িক নানা মাসআলা নিয়ে উপস্থিত থাকবেন সম্মানিত অতিথি আলেম হযরতগন ইনশাআল্লাহ ।

আপনাদের ধৈর্য, সহযোগিতা ও দোয়া একান্তভাবে কামনা করছি।

জাযাকুমুল্লাহু খাইরান। 🤍

• ইলমের আলো ছড়িয়ে দিতে আবারও আয়োজন করা হয়েছে এক ব্যতিক্রমধর্মী “কুরবানির আধুনিক মাসায়েল” লাইভ অনুষ্ঠান!কুরবানি সম্পর্কিত...
20/05/2026

• ইলমের আলো ছড়িয়ে দিতে আবারও আয়োজন করা হয়েছে এক ব্যতিক্রমধর্মী “কুরবানির আধুনিক মাসায়েল” লাইভ অনুষ্ঠান!

কুরবানি সম্পর্কিত আমাদের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ, জটিল ও সমসাময়িক নানা মাসআলা নিয়ে আলোচনা করবেন দেশের প্রখ্যাত আলেমগণ।

যেখানে উঠে আসবে—
✔️ কুরবানির সহীহ নিয়ম
✔️ শরিকি কুরবানির বিধান
✔️ অনলাইনে কুরবানি ও আধুনিক পদ্ধতির মাসআলা
✔️ পশু নির্বাচন, কিস্তিতে কুরবানি, আকীকা ও কুরবানি একসাথে ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়।

🎙 উপস্থিত থাকবেন সম্মানিত অতিথিবৃন্দঃ
▪️ ফারিদুদ্দীন আল মাদানী
▪️ আবুল ফাতাহ কাসেমী
▪️ মুফতী মিছবাহুল হক

সঞ্চালনায় _ মাওলানা আব্দুল্লাহ তামজিদ

🗓 তারিখ: ২১ মে ২০২৬, বৃহস্পতিবার
🕤 সময়: রাত ৯:৩০ টা থেকে

📌 অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে
“ভোলা জেলা উলামা তলাবা”-এর ফেসবুক গ্রুপে।

• বিশেষ ঘোষণা:
আপনাদের মনে কুরবানি সংক্রান্ত যেকোনো জরুরি মাসআলা, প্রশ্ন বা দ্বিধা থাকলে কমেন্টে লিখে জানান।
ইনশাআল্লাহ, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো লাইভ অনুষ্ঠানে সরাসরি আলেমদের সামনে উপস্থাপন করা হবে।

• পোস্টটি শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহীহভাবে আমল করার তাওফীক দান করুন। আমীন।

18/05/2026

Address

Rampura
Dhaka
1204

Website

Alerts

Be the first to know and let us send you an email when ভোলা জেলা ওলামা তলাবা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share