ফুলকুঁড়ি আসর শতদল

ফুলকুঁড়ি আসর শতদল পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজকে গড়ো

29/07/2026

দেশের গান 'ধন ধান্য পুষ্প ভরা' সপ্তরং কালচারাল একাডেমির শিল্পী ইয়ামিন রাফসানের কন্ঠে।

ফুলকুঁড়ি বিতর্ক উৎসব; শিশুপার্লামেন্ট'২৬ ফাইনাল পর্বের প্রথম অধিবেশন।





29/07/2026

ঢাকা মহানগরী শতদল শাখার শিশু পার্লামেন্টে ইয়ামিনের কন্ঠে দেশের গান

"আমরা সবাই অগ্রপথিকজীবন চালাই নিয়ম মাফিক"জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর ঢাকা মহানগরী শতদল শাখার বাছাইকৃত চৌকসদের নিয়...
27/07/2026

"আমরা সবাই অগ্রপথিক
জীবন চালাই নিয়ম মাফিক"

জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর ঢাকা মহানগরী শতদল শাখার বাছাইকৃত চৌকসদের নিয়ে ২য় পর্বে অগ্রপথিক লিখিত পরীক্ষা সম্পন্ন হয়েছে।

শাখা সিএসডি সম্পাদক অগ্রপথিক আব্দুল মোক্তাদির রাইয়ানের ব্যবস্থাপনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অফিস সম্পাদক অগ্রপথিক মাহফুজুর রহমান।

কুঁড়িদের স্বতঃস্ফূর্ত পরীক্ষায় অংশগ্রহণের অনুষ্ঠানটি ছিলো স্বদা মুখরিত।

অংশগ্রহণকৃত চৌকসদের তালিকা:
১. সাইফ হোসাইন রাফিদ
২. শামস জাবিন ইফতি
৩. সাইফুদ্দিন মাসুম
৪. মাহমুদ আল মুহিত সাওম
৫. তাহমিদুল ইসলাম
৬. আল মিজানুর রশিদ ইজাজ
৭. মুসআব আব্দুল্লাহ

25/07/2026

শতদল শাখার ফুলকুঁড়ি বন্ধুদের কোরাস পরিবেশনা। 💖🌸

25/07/2026

ফুলকুঁড়ি আসর, ঢাকা মহানগরী শতদল শাখার রজনীগন্ধা আসরের কুঁড়ি বন্ধু আহমাদ আব্দুল্লাহ ভুঁইয়ার ৩য় স্প্রিং ক্যাম্প'২৬ নিয়ে অনুভূতি প্রকাশ। 💖🌸

23/07/2026

ফুলকুঁড়ি বিতর্ক উৎসব; শিশুপার্লামেন্ট'২৬ ফাইনাল পর্বের প্রথম অধিবেশন।

২১মে (বৃহস্পতিবার), ২০২৬ উত্তরার মাইলস্টোন কলেজ অডিটোরিয়ামে জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর ঢাকা মহানগরী শতদল শাখার আয়োজনে অনূর্ধ্ব ১০ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত হয় ফুলকুঁড়ি বিতর্ক উৎসব; শিশুপার্লামেন্ট'২৬। মাসব্যাপী এই উৎসবে ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৮টি ডিবেট ক্লাব থেকে ৯০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে।

দুটি ক্যাটাগরিতে এই শিশু পার্লামেন্ট বিতর্ক প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। 'ক' গ্রুপ- ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি এবং 'খ' গ্রুপ- নবম ও দশম শ্রেণি।

ফাইনাল রাউন্ডে ক-গ্রুপে রাজউক উত্তরা মডেল কলেজ ও নওয়াব হাবিবুল্লাহ স্কুল এন্ড কলেজ (লালপদ্ম) টিম লড়াই করে।

বিশেষদ্রষ্টব্য: এই ভিডিওতে ক-গ্রুপের বিতর্কের অংশটুকু আছে। দ্বিতীয় অধিবেশন ও পুরস্কার বিতরণী পর্ব পরবর্তী ভিডিওতে আপলোড দেয়া হবে।





21/07/2026

মাইলস্টোন ট্রাজেডি নিয়ে জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর ঢাকা মহানগরী শতদল শাখার শর্ট-ফিল্ম '২১ জুলাই'।

২১ জুলাই- এক মর্মান্তিক ট্রাজেডির নাম। যা বাংলাদেশের ইতিহাসে অন্যতম মর্মান্তিক একটি বিমান দুর্ঘটনা। ২০২৫ সালের ২১ জুলাই ঢাকার উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই (F-7 BGI) প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়।

গল্পকার : মুহা. হাবিবুল্লাহ
ডিরেক্টর : মোঃ আব্দুল মুনইম দিনার (Md. Abdul Mun-Im-Dinar)
সিনেমাটোগ্রাফার : মোঃ আব্দুল মুনইম দিনার (Md. Abdul Mun-Im-Dinar)
অভিনেতা :
আরাফ রহমান (Araf Rahman),
নাভিদ হোসাই (Navid Hossain),
তামরীন ফাতেমা (Tamrin Fatema),
অগ্রপথিক এম হাসান সিফাত (Pioneer M Hasan Shifat)

প্রযোজনায় : ফুলকুঁড়ি আসর, ঢাকা মহানগরী শতদল

অনুষ্ঠিত হলো জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর ঢাকা মহানগরী শতদল শাখার আয়োজনে জুলাই শিশু শহীদদের স্মরণে কিডস রান'২৬ ১৭ ...
17/07/2026

অনুষ্ঠিত হলো জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর ঢাকা মহানগরী শতদল শাখার আয়োজনে জুলাই শিশু শহীদদের স্মরণে কিডস রান'২৬

১৭ জুলাই (শুক্রবার), ২০২৬ দিয়াবাড়ি মডেল ক্লাব ও লেক সংলগ্ন সড়ক এবং মাঠ প্রাঙ্গণে জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর ঢাকা মহানগরী শতদল শাখার আয়োজনে উত্তরার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দুই শতাধিক শিশুকিশোরদের নিয়ে আয়োজন করা হয় কিডস রান'২৬।

এই রানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উইং কমান্ডার (অব.) এ এম আমজাদ হোসেন, প্রাক্তন অধ্যক্ষ বি এ এফ শাহীন কলেজ, কুমিল্লা ক্যাডেট কলেজ ও সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজ। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আসরের প্রধান পরিচালক ও বাংলাদেশ শিশুকল্যাণ পরিষদের কাউন্সিলর মুজাহিদুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক, কবি ও শিশুসাহিত্যিক শহীদ সিরাজী, প্রাক্তন শাখা পরিচালক ও শাখা উপদেষ্টা সদস্য মাহফুজুর রহমান চঞ্চল, আসরের কেন্দ্রীয় অর্থ সম্পাদক মুহতাসিম বিল্লাহ মাসুম এবং আইটি সম্পাদক আব্দুল্লাহ আল মাসুম।

তিনটি ক্যাটাগরিতে এই রানটি অনুষ্ঠিত হয়। 'ক' গ্রুপ- প্রথম ও দ্বিতীয় শ্রেণি, 'খ' গ্রুপ- তৃতীয় ও চতুর্থ শ্রেণি এবং 'গ' গ্রুপ- পঞ্চম থেকে সপ্তম শ্রেণি।

অংশগ্রহণকারী সবার জন্য ছিলো আকর্ষণীয় গিফট- টি-শার্ট, জাতীয় পতাকা, মেডেল, সনদপত্র ও বিজয়ীদের জন্য ক্রেস্ট।

অতিথিরা শিশুদের উদ্দেশ্যে বলেন, তোমরাই জাতির ভবিষ্যৎ, তোমাদের মধ্যেই আছে আগামীর নেতৃত্ব। পারদর্শী হয়ে নিজেকে তৈরি করে দেশের সেবায় নিয়োজিত করতেও উৎসাহিত করেন অতিথিরা।

ম্যারাথন শিশুদের জন্য শুধু দৌড় প্রতিযোগিতা নয়; এটি আনন্দ, উদ্যম ও আত্মবিশ্বাস গড়ে তোলার এক প্রাণবন্ত আয়োজন। প্রতিটি ছোট্ট পদক্ষেপ তাদের শেখায় শৃঙ্খলা, অধ্যবসায় ও লক্ষ্যপূরণের গুরুত্ব। খেলাধুলার মাধ্যমে সুস্থ শরীর, প্রফুল্ল মন এবং সুন্দর মানসিক বিকাশের পথ খুলে দেয় এই আয়োজন। হাসি, উচ্ছ্বাস আর স্বপ্নভরা ছুটে চলায় কিডস রান'২৬ হয়ে উঠুক আগামীর সম্ভাবনাময় প্রজন্ম গড়ার এক অনন্য মঞ্চ।

উল্লেখ্য যে, ফুলকুঁড়ি আসর ২৮ সেপ্টেম্বর ১৯৭৪ সাল থেকে একতা, শিক্ষা, চরিত্র, স্বাস্থ্য ও সেবা এই ৫টি আদর্শকে ধারণ করে দেশব্যাপী শিশুকিশোরদের শিক্ষা ও শরীরচর্চামূলক কর্মসূচির মাধ্যমে মেধা বিকাশে কাজ করে যাচ্ছে।

প্রিয় ফুলকুঁড়ি বন্ধুরা,আশা করছি সবাই ভালো আছো। তোমাদের দীর্ঘ প্রতিক্ষার অবসান হতে চলেছে। আগামীকাল ১৭ জুলাই (শুক্রবার), ২...
16/07/2026

প্রিয় ফুলকুঁড়ি বন্ধুরা,
আশা করছি সবাই ভালো আছো। তোমাদের দীর্ঘ প্রতিক্ষার অবসান হতে চলেছে। আগামীকাল ১৭ জুলাই (শুক্রবার), ২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে কিডস রান'২৬।

তারিখ : ১৭ জুলাই (শুক্রবার), ২০২৬
রিপোর্টিং : সকাল ৬:০০ টা
রান স্টার্ট : সকাল ৬:৩০ মিনিট
স্থান : উত্তরা মডেল ক্লাব মাঠ, সেক্টর-১৭, দিয়াবাড়ি, উত্তরা-১২৩০ (https://maps.app.goo.gl/df55EjGWfghhGEwh9?g_st=ac)

বিশেষ আকর্ষণ : কিডস রানের পাশাপাশি থাকছে বৃক্ষ পরিদর্শন ও ফুলকুঁড়ি গেমস। আর রেজিস্ট্রেশনকৃতদের জন্য গিফট হ্যাম্পার।

যোগাযোগ:
০১৬০৯-৭৬০৪৬১ (সুলাইমান কবির)
০১৮৭৬-৪০৭০২৬ (অগ্রপথিক এম হাসান সিফাত)

সবাইকে স্বাগত! বন্ধু ও পরিবারের সকলকে সঙ্গে নিয়ে চলে আসো আমাদের এই আনন্দময় বর্ণিল আয়োজনে। তোমাদের উপস্থিতি আমাদের উৎসবকে করবে আরও রঙিন, আরও প্রাণবন্ত।

ধন্যবাদ,
ফুলকুঁড়ি আসর,
ঢাকা মহানগরী শতদল।

Address

Uttara
Dhaka
1230

Alerts

Be the first to know and let us send you an email when ফুলকুঁড়ি আসর শতদল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share