Rainbow Nari O Shishu Kallyan Foundation

Rainbow Nari O Shishu Kallyan Foundation Rainbow Nari O Shishu Kallyan Foundation, is a non-governmental, non-profit and non-partisan volunta

Objectives:
- To create awareness within target groups about their present social and economic condition.
- To inspire cooperative efforts within the target groups in mobilizing resources toward creating a self-reliant community. Rainbow Foundation thus, tries to ensure the participation of the poor people in the programs.
- To eradicate illiteracy and unemployment through technology-based functio

nal and non-formal education;
- To promote reproductive health education services (especially concerning STDs/STI, HIV/AIDS).
- To promote environmental sanitation (Ecosan) and waste water management.

02/10/2024
“রেইনবো নারী ও শিশু কল্যাণ ফাউন্ডেশন” এর পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা জানাই। অন্তর্বর্তীকালীন সরকারে শিল্প মন্ত্রণালয়ে...
09/08/2024

“রেইনবো নারী ও শিশু কল্যাণ ফাউন্ডেশন” এর পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা জানাই। অন্তর্বর্তীকালীন সরকারে শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন আদিলুর রহমান খান। তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী ও বিশিষ্ট মানবাধিকারকর্মী।

তিনি মানবাধিকার সংস্থা ”অধিকার” সম্পাদক, নাগরিক সমাজের অন্য সদস্যদের সঙ্গে নিয়ে ১৯৯৪ সালে ”অধিকার” প্রতিষ্ঠা করেন তিনি।
২০১৩ সালের ৫-৬ মে রাজধানীর মতিঝিলে হেফাজতে ইসলামের সমাবেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান নিয়ে ‘তথ্য প্রচারের’ অভিযোগে দায়ের করা মামলায় তাঁকে ও তাঁর সহকর্মী অধিকারের পরিচালক এ এস এম নাসির উদ্দিনকে ২০২৩ সালের সেপ্টেম্বরে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়। তাঁরা একই বছরের অক্টোবরে জামিনে কারাগার থেকে মুক্তি পান। আদিলুর রহমান খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে পড়াশোনা করেছেন।

অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় নূরজাহান বেগম (আপাকে) ”রেইনবো নারী ও শিশু কল্য...
09/08/2024

অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় নূরজাহান বেগম (আপাকে) ”রেইনবো নারী ও শিশু কল্যাণ ফাউন্ডেশন” এর পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা জানাই।

তিনি নোবেল বিজয়ী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন, গ্রামীণ ব্যাংকের প্রকল্প শুরুর সময় থেকে তিনি অধ্যাপক ইউনূসের স্যারের প্রথমসারির সহযোগীদের একজন ছিলেন। তিনি বিভিন্ন দেশে মাইক্রো-ক্রেডিট প্রোগ্রামের পরামর্শদাতা, প্রশিক্ষক এবং মূল্যায়নকারী হিসেবে কাজ করেছেন এবং বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়, সম্মেলন এবং সেমিনারে বক্তৃতা দিয়েছেন। তিনি গ্রামীণ ফাউন্ডেশন, ইউএসএসহ বেশ কয়েকটি সংস্থার বোর্ডেও দায়িত্ব পালন করছেন। তিনি ২০০৭ সালে লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত ফরচুন মোস্ট পাওয়ারফুল উইমেন সামিটে অংশগ্রহণ করেন এবং স্পেনের ভ্যালেন্সিয়ায় অনুষ্ঠিত ফাউন্ডেশন ফর জাস্টিস পুরস্কার প্রদান অনুষ্ঠানে সভাপতি নিযুক্ত হন ২০০৭ সালে।

শারমিন মুরশিদ  (আপা) অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হওয়ায় ”রেইনবো নারী ও শিশু কল্যাণ ফাউন্ডেশন” এর পক্ষ থেকে লাল গোলাপের শ...
09/08/2024

শারমিন মুরশিদ (আপা) অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হওয়ায় ”রেইনবো নারী ও শিশু কল্যাণ ফাউন্ডেশন” এর পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা জানাই, তিনি বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে নির্বাচন পর্যবেক্ষণকারী হিসেবে কাজ করেছেন। তিনি শেখ হাসিনা সরকারের সময় নির্বাচন ব্যবস্থা সংস্কার নানা অনীয়ম নিয়ে কথা বলেন। দেশি-বিদেশি গণমাধ্যমে তার মতামত ও পরামর্শ গুরুত্ব সহকারে প্রচার হয়। সর্বশেষ ৭ জানুয়ারি ২০২৪ এর নির্বাচন বিষয়ে আমেরিকার একটি গণমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি বলেছিলেন আমি এই নির্বাচনকে নির্বাচন বলি না। বিষয়টি ব্যাপক আলোচিত হয়।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ ‘মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থা’র সদস্য ছিলেন শারমিন মুরশিদ। এই সাংস্কৃতিক দল শরণার্থীশিবিরসহ বিভিন্ন মুক্তাঞ্চলে যেত। তারা মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত ও যুদ্ধবিধ্বস্ত মানুষের চেতনাকে উজ্জীবিত করতে দেশাত্মবোধক গান পরিবেশন করত। পাপেট শোর আয়োজন করত। মঞ্চনাটক করত। পরবর্তী সময় ১৯৯৫ সালে এই সাংস্কৃতিক দলটির কাজের ওপর ‘মুক্তির গান’ নামের একটি বিখ্যাত তথ্যচিত্র তৈরি করা হয়।

রেইনবো নারী ও শিশু কল্যাণ ফাউন্ডেশন এর পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা জানাই। অন্তর্বর্তীকালীন সরকারের বন ও পরিবেশ মন্ত্র...
09/08/2024

রেইনবো নারী ও শিশু কল্যাণ ফাউন্ডেশন এর পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা জানাই। অন্তর্বর্তীকালীন সরকারের বন ও পরিবেশ মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন সৈয়দা রিজওয়ানা হাসান, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৩ সালে আইন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন এবং ২০০৭ সালে যুক্তরাষ্ট্র থেকে আইজেনহাওয়ার ফেলোশিপ সম্পন্ন করেন। তিনি ফ্রেন্ডস অব আর্থ ইন্টারন্যাশনাল এবং আইইউসিএনের নির্বাহী সদস্য।

সৈয়দা রিজওয়ানা হাসান পরিবেশবিষয়ক সচেতনতা সৃষ্টির স্বীকৃতি হিসেবে ২০০৭ সালে জাতীয় পরিবেশ পদক, ২০১২ সালে গোল্ডম্যান ম্যাগসেসে পুরস্কার এবং প্রথম বাংলাদেশি হিসেবে ২০০৯ সালে ‘পরিবেশের নোবেল’খ্যাত গোল্ডম্যান এনভায়রনমেন্টাল প্রাইজে ভূষিত হন তিনি। ২০০৯ সালে টাইম সাময়িকী তাকে হিরোজ অব এনভায়রনমেন্ট খেতাবে ভূষিত করে।

রেইনবো নারী ও শিশু কল্যাণ ফাউন্ডেশন এর পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা জানাই। সরকারে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদ...
09/08/2024

রেইনবো নারী ও শিশু কল্যাণ ফাউন্ডেশন এর পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা জানাই। সরকারে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন উবিনীগের (উন্নয়ন বিকল্পের নীতিনির্ধারণী গবেষণা) নির্বাহী পরিচালক ফরিদা আখতার (আপা) । বাংলাদেশের গ্রামাঞ্চলের দরিদ্র মানুষের অবস্থা জানা এবং পরিবর্তনের জন্য নীতিনির্ধারণী গবেষণা ও লেখালেখিই তাঁর কাজের প্রধান জায়গা। নারী উন্নয়ন, স্বাস্থ্য, কৃষি, মৎস্য সম্পদ, তাঁতশিল্প, গার্মেন্টস শিল্প ও শ্রমিক, জনসংখ্যা এবং উন্নয়নমূলক বিষয়ে নিবিড়ভাবে দীর্ঘ প্রায় তিন দশক ধরে কাজ করছেন তিনি।

রেইনবো নারী ও শিশু কল্যাণ ফাউন্ডেশন এর পক্ষ থেকে লাল গোলাপের সংগ্রামী শুভেচ্ছা জানাই। ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্...
09/08/2024

রেইনবো নারী ও শিশু কল্যাণ ফাউন্ডেশন এর পক্ষ থেকে লাল গোলাপের সংগ্রামী শুভেচ্ছা জানাই। ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম।

Address

24/3 M. C. Roy Lane
Dhaka
01211

Alerts

Be the first to know and let us send you an email when Rainbow Nari O Shishu Kallyan Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Rainbow Nari O Shishu Kallyan Foundation:

Shortcuts

Share