উত্তর কাউন্দিয়া আবাসন মালিক কল্যাণ পরিষদ

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • উত্তর কাউন্দিয়া আবাসন মালিক কল্যাণ পরিষদ
Website

উত্তর কাউন্দিয়া আবাসন মালিক কল্যাণ পরিষদ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from উত্তর কাউন্দিয়া আবাসন মালিক কল্যাণ পরিষদ, Housing assistance service, Uttar Kaundia, Dhaka.

⚠️ কাউন্দিয়া এলাকার ভূমি সংক্রান্ত সঠিক তথ্য, আপডেট, সচেতনতা ও ভূমি মালিকদের অধিকার রক্ষার জন্য আমাদের এই উদ্যোগ।

প্রতারণা রোধে সচেতন হোন, সত্য জানুন, একসাথে থাকুন।

📍 আমাদের জমি, আমাদের অধিকার

24/10/2026

ব্রিজ আপডেট এবং হেমন্তের আগমনি বার্তা #পুষ্পধারাপ্রতারণা #ঢাকাওয়েস্টার্নভ্যালিস্ক্যাম #কাউন্দিয়াল্যান্ডওনার্সকাউন্সিল

22/10/2026

উত্তর কাউন্দিয়া ভরাটের শেষ সিমানা হতে নিচু জমির বর্তমান অবস্থা। ২০-১০-২০২৬ ইং মঙ্গলবার।

17/10/2026

১৬/১০/২০২৬ইং তারিখ ব্রিজ আপডেট #পুষ্পধারাপ্রতারণা #ঢাকাওয়েস্টার্নভ্যালিস্ক্যাম #কাউন্দিয়াল্যান্ডওনার্সকাউন্সিল

🚨 **প্রবাসী জমির মালিকদের জন্য জরুরি সচেতনতামূলক বার্তা!****বিদেশ থেকে ভূমি উন্নয়ন কর (খাজনা) পরিশোধ ও দাখিলা সংগ্রহ নিয়...
14/10/2026

🚨 **প্রবাসী জমির মালিকদের জন্য জরুরি সচেতনতামূলক বার্তা!**

**বিদেশ থেকে ভূমি উন্নয়ন কর (খাজনা) পরিশোধ ও দাখিলা সংগ্রহ নিয়ে বিভ্রান্তি দূর করা প্রয়োজন।**

অনেক প্রবাসী জমির মালিক বিদেশে অবস্থান করার কারণে নিজের জমির খাজনা পরিশোধ ও দাখিলা সংগ্রহ করতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন।

কেউ কেউ বলছেন, বিদেশ থেকে খাজনা দেওয়া বা দাখিলা সংগ্রহ করা একেবারেই সম্ভব নয়। কিন্তু বিষয়টি সম্পর্কে সঠিক তথ্য জানা জরুরি।

✅ **যা জানা প্রয়োজন:**

১. বাংলাদেশ সরকারের অনলাইন ভূমি উন্নয়ন কর ব্যবস্থার মাধ্যমে খাজনা পরিশোধ ও ডিজিটাল দাখিলা সংগ্রহের সুযোগ রয়েছে।

২. বিদেশ থেকে সরাসরি সেবা গ্রহণে প্রযুক্তিগত বা পেমেন্ট-সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে।

৩. প্রবাসী ভূমিমালিকদের জন্য আইনসম্মত প্রক্রিয়ায় প্রতিনিধির সহায়তায় কর পরিশোধের ব্যবস্থাও রয়েছে।

৪. ভূমি উন্নয়ন কর পরিশোধের পর সরকারি সিস্টেম থেকে দাখিলা সংগ্রহ করতে হবে। কোনো ব্যক্তির তৈরি করা অননুমোদিত রশিদকে সরকারি দাখিলা মনে করা যাবে না।

৫. জমির মালিকের অনুমতি ছাড়া তাঁর ব্যক্তিগত তথ্য, এনআইডি বা জমির কাগজপত্র ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে।

⚠️ **বিশেষ সতর্কতা**

কেউ যদি দাবি করেন যে তিনি বিদেশে বসেই আপনার জমির খাজনা পরিশোধ করেছেন বা দাখিলা সংগ্রহ করেছেন, তাহলে শুধু তাঁর কথার ওপর নির্ভর করবেন না। সরকারি অনলাইন সিস্টেমে দাখিলার সত্যতা যাচাই করুন।

**আমাদের দাবি:** প্রবাসী বাংলাদেশিদের জন্য ভূমি উন্নয়ন কর পরিশোধ, দাখিলা সংগ্রহ এবং অনলাইন যাচাইয়ের প্রক্রিয়া আরও সহজ, স্বচ্ছ ও নিরাপদ করা হোক।

🌐 সরকারি ওয়েবসাইট: https://ldtax.gov.bd

☎️ ভূমিসেবা হটলাইন: ১৬১২২

**সচেতন হোন, নিজের জমির তথ্য ও মালিকানার স্বার্থ সুরক্ষিত রাখুন।**

**সৌজন্যে: উত্তর কাউন্দিয়া আবাসন মালিক কল্যাণ সোসাইটি**

#ভূমি_সচেতনতা #প্রবাসী_বাংলাদেশি #ভূমি_উন্নয়ন_কর #খাজনা #দাখিলা #জমির_মালিকানা
#উত্তরকাউন্দিয়াআবাসনমালিককল্যাণসোসাইটি

08/10/2026

আসাসালামুয়ালাইকুম,
আজ ০৭ই অক্টোবর ইং রোজ বুধবার, দর্শক এই ব্রিজটি জন্য কল্যানে একদিন বিশেষ ভ‚মিকা রাখবে ইনশাআল্লাহ। তবে এই ব্রীজটির জন্য শুরু থেকে এখনপর্যন্ত অনেক মানুষের অবদান রয়েছে। যাদের নিরলশ প্রচেষ্টায় আজকে আমরা একটি সুন্দর অবিষ্যতের স্বপ্ন দেখি। তাই তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং সম্মান জানাই। মহান আল্লাহ যেন আপনাদের এই অবদান সদকায়ে জারিয়া হিসেবে গণ্য করেন। আমিন।

আমরা চাই একটি সুস্থ সুন্দর সমাজ ব্যবস্থা। সেই লক্ষে আমরা সবার সহযোগীতা কামনা করি অথবা সহযোগী হিসেবে অবদান রাখতে সর্বদা প্রস্তুত। ধন্যবাদ।।।।

06/10/2026
06/10/2026

আসসালামুয়ালাইকুম, আজকে ছিলো পাঁচই অক্টোবর দুই হাজার ছাব্বিশ রোজ সোমবার, বেড়িবাঁধ অংশেও পিলার দাড়িয়ে গেছে, মাশাআল্লাহ। সবাই আল্লাহর দরবারে শোকর আদায় করেন, মনটাকে যত পারেন ছাফ করেন, এই দুনিয়া কিছুই না, এইখানে আজকে আছি তো কালকে নাই, পারলে দুনিয়ায় যত পারেন ভালো কাজ করে জান, কেউ কোন ভালো কাজ করলে তাকে সহায়তা করেন, সমস্য দেখলে তা সমাধান করেন বিনিময়ে প্রতিদান শুধু মহান আল্লাহর কাছে চান। দুনিয়ায় ভালো কাজের মূল্য কেউ না দিলেও আসল যায়গায় ঠিকই তা রেজিষ্টার হয়ে থাকবে, ইনশাআল্লাহ। #পুষ্পধারাপ্রতারণা #ঢাকাওয়েস্টার্নভ্যালিস্ক্যাম #কাউন্দিয়াল্যান্ডওনার্সকাউন্সিল

02/10/2026

০২/১০/২০২৬ইং তারিখ শুক্র বার, সকালে ব্রিজ আপডেট #পুষ্পধারাপ্রতারণা #ঢাকাওয়েস্টার্নভ্যালিস্ক্যাম #কাউন্দিয়াল্যান্ডওনার্সকাউন্সিল

26/09/2026

আসসালামুয়ালাকুম,
আজ ছিল ২৫ সেপ্টেম্বর ২০২৬ রোজ শুক্রবার -তুরাগের তীরে চলছে নির্মাণযজ্ঞ।
শেষ হয়েছে সেতুর স্থলভাগের পাইলিংয়ের গুরুত্বপূর্ণ ধাপ।
আর কয়েকদিন পরে দৃশ্যমান হবে বিশাল বিশাল পিলার, ইনসাআল্লাহ ।
দুই পাড়ে এগিয়ে চলছে নির্মাণকাজ।
প্রতিদিন বদলে যাচ্ছে দৃশ্যপট।
আর প্রতিটি নতুন পিলারের সঙ্গে যেন আরও একটু করে দৃশ্যমান হচ্ছে
একটি বিশাল জনসমষ্টির বহু বছরের স্বপ্ন।
তবে…
সেতু তৈরি হলেই কি উন্নয়ন সম্পূর্ণ হবে?
সেতুর সঙ্গে সঙ্গে প্রয়োজন হবে
সুশৃঙ্খল রাস্তাঘাট,
জমির পরিকল্পিত উন্নয়ন,
যোগাযোগব্যবস্থার প্রস্তুতি
এবং ভবিষ্যৎকে সামনে রেখে সঠিক উদ্যোগ।
আর এই জায়গাতেই প্রয়োজন
কাউন্দিয়ার স্বপ্নবাজ মানুষদের অগ্রগামী ভূমিকা।
অন্য কেউ এসে আমাদের ভবিষ্যৎ তৈরি করে দিয়ে যাবে—
এই অপেক্ষায় থাকলে চলবে না।
নিজেদের জায়গা, নিজেদের সম্পদ,
নিজেদের ভবিষ্যৎ—
নিজেদেরকেই দায়িত্ব নিয়ে গড়ে তুলতে হবে।
আজ প্রয়োজন বিভাজন নয়,
প্রয়োজন ঐক্য।
প্রয়োজন একজন আরেকজনের পাশে দাঁড়ানো।
প্রয়োজন কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে চলা।
কারণ একটি এলাকার উন্নয়ন
শুধু একটি সেতু দিয়ে হয় না।
উন্নয়ন তৈরি হয় মানুষের সম্মিলিত উদ্যোগে,
পরিকল্পনায়, সহযোগিতায় এবং ঐক্যে।
আজ যে পিলারগুলো তুরাগের তিরে থেকে মাথা তুলে দাঁড়াচ্ছে,
একদিন সেগুলোর ওপর দিয়েই চলবে মানুষের স্বপ্নের পথ।
কিন্তু সেই পথকে সত্যিকার অর্থে সমৃদ্ধ করতে
আমাদেরও এগিয়ে আসতে হবে।
আজকের ঐক্যই হতে পারে
আগামী দিনের শক্তি।
তাই আসুন—
কাউন্দিয়ার ভবিষ্যৎকে সামনে রেখে
কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাই।
নিজেদের অধিকার, নিজেদের জমি,
নিজেদের উন্নয়ন এবং নিজেদের ভবিষ্যতের জন্য
সচেতন হই, সংগঠিত হই, একসঙ্গে কাজ করি।
কারণ এই উন্নয়নের পথ আমাদের সবার।
#পুষ্পধারাপ্রতারণা #ঢাকাওয়েস্টার্নভ্যালিস্ক্যাম #কাউন্দিয়াল্যান্ডওনার্সকাউন্সিল

Address

Uttar Kaundia
Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when উত্তর কাউন্দিয়া আবাসন মালিক কল্যাণ পরিষদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share