DESH-Dream for Equitable Society and Humanity

DESH-Dream for Equitable Society and Humanity A platform towards justice

27/05/2026

ঈদ মোবারক!

সকলকে পবিত্র ঈদের শুভেচ্ছা। ত্যাগ ও শুদ্ধতা হোক প্রতিটি পরিবারের পথচলার অনুপ্রেরণা।

হামের টিকা অব্যবস্থাপনায় জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে, টিকা ব্যবস্থাপনায় সুশাসন নিশ্চিত করতে হবে: দেশ...
23/05/2026

হামের টিকা অব্যবস্থাপনায় জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে, টিকা ব্যবস্থাপনায় সুশাসন নিশ্চিত করতে হবে: দেশ

শিশুর হামের টিকা অব্যবস্থাপনার কারণে গত কয়েক মাসে হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫ শতাধিক শিশুর, যা গত তিন দশকের মধ্যে সবচেয়ে বেশি। গত প্রায় ২০ মাস হামের টিকা আমদানি না করা, ইউনিসেফ কর্তৃক বারংবার সতর্ক করার পরও সরকার কর্তৃক ইতিবাচক সাড়া না দেয়া এবং সর্বোপরি টিকায় অব্যবস্থাপনার কারণেই এই বিপর্যয় বলে বিশেষজ্ঞদের অভিমত। ড্রিম ফর ইক্যুইটেবল সোসাইটি অ্যান্ড হিউম্যানিটি (দেশ) মনে করে, কেবল দোষারোপ করে ৫ শতাধিক শিশুর মৃত্যুর দায় অস্বীকার করার কোন সুযোগ নেই। এজন্য প্রয়োজন সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আসার পাশাপাশি টিকা ব্যবস্থাপনায় সুশাসন নিশ্চিত করা। সরকার এক্ষেত্রে সর্বাধিক গুরুত্বারোপ সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলে বেসরকারি সংগঠন দেশ প্রত্যাশা করে।

দূর্বার প্রতিবাদ হোক! ১৬ মাসে ৫৮০ শিশু ধর্ষিত, ৪৮৩ জনকে হত্যা: এইচআরএসএসতথ্যসূত্র: বাংলানিউজ.কম
22/05/2026

দূর্বার প্রতিবাদ হোক!

১৬ মাসে ৫৮০ শিশু ধর্ষিত, ৪৮৩ জনকে হত্যা: এইচআরএসএস

তথ্যসূত্র: বাংলানিউজ.কম

22/05/2026

Social accountability is one of the key tools for challenging injustice.

22/05/2026

Institutional integrity is essential for justice.

22/05/2026

শিশু নির্যাতন প্রতিরোধে চাই আইনের কার্যকর প্রয়োগ ও দৃষ্টান্তমূলক শাস্তি।

আছিয়া, রামিসাদের তালিকা দিনে দিনে দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। আইনের কার্যকর প্রয়োগের অভাব এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতকরণের কোন উদাহরণ না থাকায় এই তালিকা দীর্ঘ হচ্ছে বলে মনে করে সামাজিক সংগঠন ড্রিম ফর ইক্যুইটেবল সোসাইটি অ্যান্ড হিউম্যানিটি (দেশ)। বিচার ব্যবস্থার দীর্ঘসূত্রীতা কাটিয়ে যথাযথ আইনী প্রক্রিয়া অনুসরণের মধ্যদিয়ে শিশু নির্যাতন প্রতিরোধে আইনের যথাযথ ও কার্যকর বাস্তবায়ন এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতকরণের দাবি জানাচ্ছে সংগঠনটি। একই সাথে দেশ মনে করে, শুধু সমবেদনা নয়, শিশু নির্যাতন প্রতিরোধে প্রয়োজন সমাজের সকলের অংশগ্রহণে সামাজিক আন্দোলন গড়ে তোলা।

22/05/2026

নোটিশ:

২০১২ সাল হতে চলমান দেশ-ড্রিম ফর ইক্যুইটেবল সোসাইটি অ্যান্ড হিউম্যানিটির অফিসিয়াল পেজটি প্রযুক্তিগত কারণে বন্ধ হয়ে যাওয়ায়, এটি দেশ এর নতুন ফেসবুক পেজ। সকলকে এই পেজের সাথে থাকার জন্য ধন্যবাদসহ অনুরোধ করছি।

--- এডমিন, দেশ।

Address

Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when DESH-Dream for Equitable Society and Humanity posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share