Al-Islami Hidayah Foundation - AHF

Al-Islami Hidayah Foundation - AHF Al-Islami Hidayah Foundation - AHF এর একমাত্র অফিসিয়াল পেইজ।

নবনির্বাচিত সভাপতির বার্তা—আল্লাহর অশেষ প্রশংসা এবং রাসূলের প্রতি লাখো দুরূদ ও সালাম। সম্প্রতি গতকাল Al-Islami Hidayah F...
29/08/2026

নবনির্বাচিত সভাপতির বার্তা—

আল্লাহর অশেষ প্রশংসা এবং রাসূলের প্রতি লাখো দুরূদ ও সালাম।

সম্প্রতি গতকাল Al-Islami Hidayah Foundation - AHF এই কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষিত হয়েছে। উক্ত সংস্থার দায়িত্বপ্রাপ্ত সকল নির্বাহী সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ। এটি একটি সেবামূলক সংস্থা। মানুষের পাশে দাঁড়ানোই যেহেতু আমাদের কাজ, তাই আমি সকলের নিকট তাকওয়াপূর্ণ নিষ্ঠা, দায়িত্বশীল মনোভাব, পরস্পরের মাঝে ভাতৃত্ব এবং হৃদ্যতাপূর্ণ সম্পর্ক, আকাশের মত উদারতা ও প্রকৃতির ন্যায় বদান্যতা আশা করি।

আপনারা সকলে পরামর্শক্রমে এই অধমের কাঁধে পাহাড়সম ভারী বোঝা তুলে দিয়েছেন। যা বহন করতে আমি নিতান্তই অক্ষম। তবুও আল্লাহর কৃপার উপর ভরসা রেখে এই আসনে সমাসীন হওয়া মেনে নিয়েছি। উক্ত পথচলায় আল্লাহর নুসরত ও আপনাদের অক্লান্ত নিরলস সহযোগিতা কামনা করছি।

আবুল হাসানাত মেহরাব
সভাপতি,
আল-ইসলামী হিদায়াহ ফাউন্ডেশন
কেন্দ্রীয় সংসদ

নবনির্বাচিত সাধারণ সম্পাদকের বার্তা—আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ❤️সর্বপ্রথম, আমি চিরকৃতজ্ঞতা প্রকাশ ...
28/08/2026

নবনির্বাচিত সাধারণ সম্পাদকের বার্তা—

আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ❤️

সর্বপ্রথম, আমি চিরকৃতজ্ঞতা প্রকাশ করছি মহান আল্লাহ রব্বুল আলামীনের দরবারে—যিনি আমাকে এই দায়িত্বের উপযোগী মনে করে কবুল করেছেন এবং মানুষের কল্যাণে কাজ করার সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ।

দীর্ঘদিন যাবৎ সর্বোচ্চ আন্তরিকতা, শ্রম ও নিষ্ঠার সঙ্গে এই ফাউন্ডেশনের জন্য কাজ করে আসছি। ইনশাআল্লাহ, আগামী দিনগুলোতেও দায়িত্বশীলতার সঙ্গে সর্বোচ্চটা দিয়ে কাজ করে যাওয়ার চেষ্টা করব।

দীর্ঘ ৫ মাসের অপেক্ষার অবসান ঘটিয়ে আজ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে Al-Islami Hidayah Foundation - AHF-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ–২০২৬।

এই দীর্ঘ পথচলায় যারা আমার পাশে ছিলেন, সহযোগিতা করেছেন এবং ফাউন্ডেশনের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন—সকল সহযোদ্ধা, সদস্য ও কর্মীদের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও অসংখ্য ধন্যবাদ। আপনাদের ভালোবাসা, সহযোগিতা ও আস্থাই আমাদের এগিয়ে যাওয়ার শক্তি।

একইসঙ্গে কার্যনির্বাহী পরিষদ–২০২৬-এর নবনির্বাচিত সকল দায়িত্বশীলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। 🌸

আমি দৃঢ়ভাবে আশাবাদী, আপনারা নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ দায়িত্বশীলতা, আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে Al-Islami Hidayah Foundation (AHF)-কে আরও সুন্দর ও শক্তিশালীভাবে এগিয়ে নিয়ে যাবেন এবং আগামীর পথচলায় আমাকে সহযোগিতা করবেন।

আমাদের এই পথচলা হোক আরও সুন্দর, সুসংগঠিত ও কল্যাণময়। মানুষের পাশে দাঁড়ানোর এই প্রয়াস মহান আল্লাহ কবুল করুন এবং আমাদের সকলকে ইখলাসের সঙ্গে কাজ করার তাওফিক দান করুন। আমিন। 🤲

আমার জন্য এবং কার্যনির্বাহী পরিষদ–২০২৬-এর সকল দায়িত্বশীলের জন্য আপনাদের কাছে আন্তরিকভাবে দোয়া প্রার্থনা করছি। ❤️🤲

— রিজওয়ানুল করীম
সাধারণ সম্পাদক,
আল-ইসলামী হিদায়াহ ফাউন্ডেশন
কেন্দ্রীয় সংসদ

প্রেস বিজ্ঞপ্তিতারিখ: ২৮ আগস্ট, ২০২৬ ইংআল-ইসলামী হিদায়াহ ফাউন্ডেশন-এর ‘কার্যনির্বাহী কমিটি-২০২৬’ অনুমোদন—আল-ইসলামী হিদায়...
28/08/2026

প্রেস বিজ্ঞপ্তি
তারিখ: ২৮ আগস্ট, ২০২৬ ইং

আল-ইসলামী হিদায়াহ ফাউন্ডেশন-এর ‘কার্যনির্বাহী কমিটি-২০২৬’ অনুমোদন—

আল-ইসলামী হিদায়াহ ফাউন্ডেশন-এর প্রাতিষ্ঠানিক কার্যক্রম সুসংগঠিত ও আরও গতিশীল করার লক্ষ্যে আগামী মেয়াদের জন্য ১৫ সদস্যবিশিষ্ট ‘কার্যনির্বাহী কমিটি-২০২৬’ সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়েছে।

নবগঠিত কমিটিতে আবুল হাসানাত মেহরাব-কে সভাপতি এবং রিজওয়ানুল করীম-কে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

সংগঠনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে এবং মানবতার কল্যাণে এই নতুন কমিটি অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেছে ফাউন্ডেশন কর্তৃপক্ষ। নবনির্বাচিত সকল দায়িত্বশীলদের প্রতি আন্তরিক অভিনন্দন ও শুভকামনা।

(কার্যনির্বাহী কমিটির পূর্ণাঙ্গ তালিকাটি নিচের অফিসিয়াল বিজ্ঞপ্তিতে সংযুক্ত করা হলো)

দপ্তর বিভাগ,
আল-ইসলামী হিদায়াহ ফাউন্ডেশন

মানিকগঞ্জ জেলা AHF কমিটির উদ্যোগে সীরাতে রাসূল (সা.) প্রতিযোগিতা-২০২৬-এর পুরস্কার বিতরণ—পবিত্র রমজান ২০২৬ উপলক্ষে আল-ইসল...
23/08/2026

মানিকগঞ্জ জেলা AHF কমিটির উদ্যোগে সীরাতে রাসূল (সা.) প্রতিযোগিতা-২০২৬-এর পুরস্কার বিতরণ—

পবিত্র রমজান ২০২৬ উপলক্ষে আল-ইসলামী হিদায়াহ ফাউন্ডেশন, মানিকগঞ্জ জেলা শাখার উদ্যোগে শিবালয় উপজেলায় শিবালয় সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ (Tsc Shibalay) এ সীরাতে রাসূল (সা.) প্রতিযোগিতার আয়োজন করা হয়।

শিক্ষার্থীদের মাঝে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও সুন্নাহ সম্পর্কে জ্ঞান ও আগ্রহ সৃষ্টি করাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।

উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে ১ম, ২য়, ৩য়, ৪র্থ ও ৫ম স্থান অধিকারীদের মাঝে আজ ২৩ আগস্ট ২০২৬, রোজ রবিবার পুরস্কার বিতরণ করা হয়েছে।

ফাউন্ডেশনের দায়িত্বশীলদের উদ্যোগে আয়োজিত এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

বার্তা প্রেরক—
ফরহাদ কাদির
প্রচার ও দপ্তর সম্পাদক
আল-ইসলামী হিদায়াহ ফাউন্ডেশন

এসএসসি ও সমমানের পরিক্ষায় উত্তীর্ণ হওয়া শিক্ষার্থীদের আল-ইসলামী হিদায়াহ ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দ...
10/08/2026

এসএসসি ও সমমানের পরিক্ষায় উত্তীর্ণ হওয়া শিক্ষার্থীদের আল-ইসলামী হিদায়াহ ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

~ আল-ইসলামী হিদায়াহ ফাউন্ডেশন

শোক বার্তা-   #শোক_বার্তা
06/08/2026

শোক বার্তা-

#শোক_বার্তা

27/07/2026

ইকটু সময় লাগছে!
কিন্তু আমরা দ্রুতই ফিরছি, শক্তিশালী হয়ে।
দোয়া এবং সাপোর্ট চাই..🥰

তারা জন্ম থেকে গরীব নয়— ইকটু খাবারের জন্য রাস্তায় কষ্ট করে.. 😔প্রশান্তি!!
16/07/2026

তারা জন্ম থেকে গরীব নয়— ইকটু খাবারের জন্য রাস্তায় কষ্ট করে.. 😔

প্রশান্তি!!

14/07/2026

যখন শীতের রাতে সবাই উষ্ণ কম্বলের নিচে ঘুমিয়ে থাকে, তখন Al-Islami Hidayah Foundation-এর স্বেচ্ছাসেবকরা ছুটে চলে রাস্তায় রাস্তায়, অসহায় ও শীতার্ত মানুষের কাছে উষ্ণতার পরশ পৌঁছে দিতে।💖🥰

— ২০২৫ সালের শীতের এক স্মরণীয় রাত।

২০২৫-২৬ সালে দেশ ও বিদেশে রমজানে কিছু এতিম, গরিব ও অসহায়দের Al-Islami Hidayah Foundation এর পক্ষ থেকে আপ্পায়নের মূহুর্তগ...
12/07/2026

২০২৫-২৬ সালে দেশ ও বিদেশে রমজানে কিছু এতিম, গরিব ও অসহায়দের Al-Islami Hidayah Foundation এর পক্ষ থেকে আপ্পায়নের মূহুর্তগুলো... ❤️🥰🤲

Address

Mirpur
Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when Al-Islami Hidayah Foundation - AHF posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share