CCR Global Welfare Foundation

CCR Global Welfare Foundation CCR Global Welfare Foundation is committed to humanitarian relief, education, community development

CCR Global Welfare Foundation  কর্তৃক 'CCR SEERAT প্রতিযোগিতা ২'-এর স্পন্সর হিসেবে As Suque - السوق  কে পাশে পেয়ে আমরা অ...
18/07/2026

CCR Global Welfare Foundation কর্তৃক 'CCR SEERAT প্রতিযোগিতা ২'-এর স্পন্সর হিসেবে As Suque - السوق কে পাশে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ। আপনাদের চমৎকার আতর, তাসবীহ, মেসওয়াকসহ সুন্নাহ আইটেমের কালেকশন আমাদের আয়োজনে বাড়তি মাত্রা যোগ করেছে। আমাদের এই যাত্রায় সহযোগিতার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।

যারা খাঁটি ও উন্নত মানের সুন্নাহ আইটেম যেমন আতর, পারফিউম, তাসবীহ, টুপি, মিসওয়াক কিনতে চান, তাদের সবাইকে আমরা 'As suque' থেকে নিশ্চিন্তে কেনাকাটা করতে পারেন ইংশা আল্লাহ ।

আমাদের ২য় সিরাত প্রতিযোগিতাটি সফলভাবে বাস্তবায়িত হওয়ায় আপনাদের আন্তরিক ধন্যবাদ। এই আয়োজনে আপনাদের সহযোগিতা আমাদের মুগ্ধ করেছে। আপনাদের প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি, কল্যাণ এবং অভাবনীয় সাফল্য কামনা করি।

15/07/2026

CCR Global Welfare Foundation কর্তৃক সাদাকা প্রজেক্ট —১০২ এর আওতায় খিদমাতুল উম্মাহ পরিষদের তত্বাবধানে দেশের বিভিন্ন জায়গার ৩ হাজার স্কুল ছাত্রদের ঈমান শেখার তাগিদে "ঈমান সবার আগে" নামক বই বিতরণ করা হবে, ইনশাআল্লাহ।

আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের কচি মনে ইসলামের সঠিক আকিদা ও ঈমানের মজবুত ভিত্তি গড়ে দিতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।
​"নিশ্চয়ই ঈমানই একজন মুমিনের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ।"
​আমাদের লক্ষ্য:
স্কুলপড়ুয়া কোমলমতি শিক্ষার্থীদের হৃদয়ে ঈমানের আলো ছড়িয়ে দেওয়া, যাতে তারা নৈতিকতা ও দীনের সঠিক বুঝ নিয়ে বড় হয়ে উঠতে পারে।

11/07/2026

সাদাকা প্রজেক্ট -১০১ বাস্তবায়নে CCR Global Welfare Foundation আহমাদ ও আব্দুল মাজিদের পরিবারের কাছে গিয়েছিল, যাদের বাবা শহিদ এবং মা এখনো গাযায় অবরুদ্ধ।

বিঃদ্রঃ : পিছনে পাখা থাকায় ভিডিওর ভয়েস ভালো হয়নি৷

গাজার ৩ টি শহিদ পরিবারের পাশে  CCR Global Welfare Foundation  সাদাকা প্রজেক্ট —১০১ বাস্তবায়ন (পার্ট —৩)  সাদাকা প্রজেক্ট...
08/07/2026

গাজার ৩ টি শহিদ পরিবারের পাশে CCR Global Welfare Foundation
সাদাকা প্রজেক্ট —১০১ বাস্তবায়ন (পার্ট —৩)

সাদাকা প্রজেক্ট ১০১ বাস্তবায়নে ৩য় দফায় আমরা গিয়েছিলাম গাযার আব্দুল্লাহর কাছে, আব্দুল্লাহর বাবা গাযায় শহিদ হয়েছেন, শহিদ হয়েছেন তার ২ আঙ্কেল। ২বোন ও ২জন ভাই এবং মা ও খালাদের নিয়ে তারা মিশরে এসেছেন।

আব্দুল্লাহ আল-আযহার ইউনিভার্সিটির Faculty of medicine এর ২য় বর্ষের ছাত্র । এই অল্পবয়সে আব্দুল্লাহ এমন ৩টি পরিবারের দেখাশোনা করেন যাদের সবাই শহিদের সন্তান।
আব্দুল্লাহর আম্মু এবং তার ২খালা প্রত্যেকেই শহিদের স্ত্রী। যুদ্ধের নির্মমতা থেকে বেঁচে, একটু সুস্থ ও নিরাপদ জীবনের তাগিদে এই ৩টি পরিবার একসাথে শরণার্থী হিসেবে মিশরে আশ্রয় নিয়েছেন।

খুবই মানবেতর জীবনযাপন তাদের।

বর্তমানে তারা কায়রোর অদূরে ২০ কিলোমিটার দূরে "নুজহা" এলাকায় বসবাস করেন।

​তবে আলহামদুলিল্লাহ আনন্দের সংবাদ এই যে, আপনাদের দেওয়া অনুদানের একটি অংশ নিয়ে এই ৩ টি শহিদ ফ্যামিলির পাশে দাঁড়িয়েছে আমাদের CCR Global Foundation। অসহায় পরিবারগুলোর পড়াশোনা, চিকিৎসা ও অন্যান্য খরচের সহায়তায় আমরা তাদের কাছে গিয়েছি এবং আগামী কিছুদিন চলার মতো কিছু নগদ অর্থ ডোনেশন করে এসেছি।

আল্লাহ সকলের দান কবুল করুক আমীন,এবং মজলুম গাজাবাসীকে রক্ষা করুক, তাদের ওপর শান্তি ও নিরাপত্তা বর্ষণ করুক এবং তাদের ক্ষতবিক্ষত জীবনে আবার সুদিন ফিরিয়ে দিক।

গাজার শহিদ পরিবারের পাশে  CCR Global Welfare Foundation    সাদাকা প্রজেক্ট —১০১ বাস্তবায়ন (পার্ট —২)  গত কিছুদিন আগে সাদ...
05/07/2026

গাজার শহিদ পরিবারের পাশে CCR Global Welfare Foundation
সাদাকা প্রজেক্ট —১০১ বাস্তবায়ন (পার্ট —২)

গত কিছুদিন আগে সাদাকা প্রজেক্ট —১০১ কর্তৃক মিষ্টি ২ বোন মরিয়ম (১০),খাদিজা (১২) (যাদের বাবা শহিদ হয়েছেন গাজায়) তাদেরকে উপহার পৌঁছিয়ে দেওয়া হয়েছিল।

আজ ২য় ধপায় আমরা গিয়েছিলাম ছোট্ট ২ ভাইয়ের কাছে, আহমাদ ও আব্দুল মাজিদ যাদের বাবা দখলদারদের হামলায় শহিদ হয়ে গিয়েছে, মা এখনো গাজায় অবরুদ্ধ, শরনার্থীদের সাথে তারা ২ ভাই এবং ৩ বোন সুস্থ ও নিরাপদ জীবনের তাগিদে মিশরে অশ্রয় নিয়েছেন।
খুবই মানবেতর জীবনযাপন তাদের।

বর্তমানে তারা কায়রোর অদূরে ২০ কিলোমিটার দূরে "নুজহা" এলাকায় বসবাস করেন।

তাদের আশপাশে গাযার কোনো ক্যম্প নেই, যারকারণে সেখানে কোনোপ্রকার সাহায্য সহযোগিতা পৌছায় না, বিগত ১ বছর যাবৎ তারা খুবই কষ্টে জীবনযাপন করছে।

​তবে আলহামদুলিল্লাহ আনন্দের সংবাদ এই যে, আপনাদের দেওয়া অনুদানের একটি অংশ নিয়ে পাশে দাঁড়িয়েছে আমাদের CCR Global Foundation। অসহায় পরিবারটির পড়াশোনা, চিকিৎসা ও অন্যান্য খরচের সহায়তায় আমরা তাদের কাছে গিয়েছি এবং আগামী এক মাস চলার মতো কিছু নগদ অর্থ ডোনেশন করে এসেছি।

আল্লাহ সকলের দান কবুল করুক আমীন,এবং মজলুম গাজাবাসীকে রক্ষা করুক, তাদের ওপর শান্তি ও নিরাপত্তা বর্ষণ করুক এবং তাদের ক্ষতবিক্ষত জীবনে আবার সুদিন ফিরিয়ে দিক।

28/06/2026

গাজার শহিদ পরিবারের পাশে CCR Global Welfare Foundation।
সাদাকা প্রজেক্ট —১০১ বাস্তবায়ন

মিষ্টি ২ বোন মরিয়ম (১০),খাদিজা (১২)। তারা ২ জনেই মায়ের কাছেই আটপারা কুরআন হিফয করেছে।
আট মাস আগে দখলদারদের হামলায় বাবা শহিদ হয়ে গিয়েছে, এরপর ২ সন্তানকে নিয়ে সুস্থ ও নিরাপদ জীবনের তাগিদে "মা" মিশরে অশ্রয় নিয়েছেন।
বর্তমানে কায়রোর অদূরে ৪৬ কিলোমিটার দূরে বসবাস করেন।

তাদের আশপাশে গাযার কোনো ক্যম্প নেই, যারকারণে সেখানে কোনোপ্রকার সাহায্য সহযোগিতা পৌছায় না, কুরবানির আগ থেকেই এখনো পর্যন্ত তারা গরুরগোস্ত খেতে পারেনি। কিন্তু তীব্র আত্মসম্মানবোধের কারণে তারা কারোর কাছে হাতও পাতেন না।

তবে আলহামদুলিল্লাহ আপনাদের দানগুলো পৌঁছিয়ে দেওয়ার জন্য আমরা এমন একটি পরিবারকে খুজে পেয়েছি। অতঃপর আমরা তাদের কে একমাস চলার জন্য কিছু নগদ অর্থ ডোনেশন করে এসেছি।

আল্লাহ সবার দান কবুল করুক আমীন।

আলহামদুলিল্লাহ CCR সিরাত প্রতিযোগিতা —২ এর বিজয়ীদের দুয়ারে পুরস্কার পৌছিয়ে দেওয়া হয়েছে।
19/06/2026

আলহামদুলিল্লাহ CCR সিরাত প্রতিযোগিতা —২ এর বিজয়ীদের দুয়ারে পুরস্কার পৌছিয়ে দেওয়া হয়েছে।

CCR Global Welfare Foundation কর্তৃক হযরত রাসূল সাঃ এর জীবনীনির্ভর সিরাত প্রতিযোগিতা—২ এর পুরস্কার পৌঁছে যাচ্ছে বিজয়ীদের...
17/06/2026

CCR Global Welfare Foundation কর্তৃক হযরত রাসূল সাঃ এর জীবনীনির্ভর সিরাত প্রতিযোগিতা—২ এর পুরস্কার পৌঁছে যাচ্ছে বিজয়ীদের কাছে, আলহামদুলিল্লাহ।

13/06/2026

আলহামদুলিল্লাহ CCR Global Welfare Foundation কর্তৃক ২য় সিরাত প্রতিযোগিতা ২০২৫ -এর প্রাইজ সম্পূর্ণ প্রস্তুত, এখন তা শুধু প্রতিযোগিদের হাতে পৌছে যাওয়ার সময়।

এই প্রতিযোগিতার বাস্তবায়ন থেকে নিয়ে সিরাত প্রতিযোগিদের সার্টিফিকেট পৌঁছে দেওয়া, এবং প্রাইজ ক্রয় হতে নিয়ে পুরো কর্মযজ্ঞটিকে যিনি সফল করতে নিরলস প্রচেষ্টা করে গেছেন এবং সফলভাবে বাস্তবায়ন করেছেন তিনি হলেন আমাদের প্রিয় Muhammad Eram ভাই।
আল্লাহ প্রিয় ভাইয়ের নিরলস প্রচেষ্টা ও পরিশ্রম কবুল করুক আমীন।

এরইসাথে আমাদের সকলকে মহান আল্লান রাসূল সাঃ এর জীবনী এবং চরিত্রকে ধারণ করার তাওফিক দান করুক আমীন

CCR Global Welfare Foundation  কর্তৃক সাদাকা প্রজেক্ট -৯৮ এর অধিনে যশোরের দারুল আরকাম মাদরাসার ছাত্রদের পবিত্র আল কোরআনু...
12/06/2026

CCR Global Welfare Foundation কর্তৃক সাদাকা প্রজেক্ট -৯৮ এর অধিনে যশোরের দারুল আরকাম মাদরাসার ছাত্রদের পবিত্র আল কোরআনুল কারিমের অনুবাদ গ্রন্থ হাদিয়া দেওয়া হলো, আলহামদুলিল্লাহ।

এতে পবিত্র কোরআনুল কারীমের অনুবাদ শিখে তারা দেশের বিভিন্ন প্রান্তে কুরআনের বাণী পৌছিয়ে দিবে আশাবাদী, ইনশাআল্লাহ।

Address

Dhaka
1000

Website

Alerts

Be the first to know and let us send you an email when CCR Global Welfare Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share