08/05/2026
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস ঢাকা জোনের উদ্যোগে নির্ধারিত সহযোগী সদস্যদের নিয়ে দুই দিনব্যাপী জোনাল কর্মশালা অনুষ্ঠিত।
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস ঢাকা জোনের উদ্যোগে ৭ ও ৮ মে ২০২৬ (বৃহস্পতিবার ও শুক্রবার) নির্ধারিত সহযোগী সদস্যদের নিয়ে দুই দিনব্যাপী জোনাল কর্মশালা অনুষ্ঠিত হয়। সংগঠনের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক ও ঢাকা জোন পরিচালক মুহাম্মদ ইসমাঈল খন্দকার-এর সভাপতিত্বে এবং কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি সাইফুদ্দিন আহমদ-এর পরিচালনায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের মুহতারাম কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ রায়হান আলী।
দুই দিনব্যাপী অনুষ্ঠিত কর্মশালার প্রথম দিনের শুরুতে দারসুল হাদিস পেশ করেন ড. মাহমুদুল হাসান কিবরিয়া। দ্বিতীয় দিনের শুরুতে দারসুল কুরআন পেশ করেন সাবেক কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য মাওলানা মুফতি শেখ শাব্বীর আহমদ।
দুই দিনব্যাপী অনুষ্ঠিত কর্মশালায় বিষয়ভিত্তিক আলোচনা পেশ করেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতি প্রকৌশলী আব্দুল হাফিজ খসরু, সাবেক কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক মাওলানা আজিজুল হক, খেলাফত মজলিস ঢাকা মহানগরী উত্তরের সভাপতি অধ্যাপক মাওলানা সাইফ উদ্দিন আহমদ খন্দকার এবং ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাইদুল ইসলাম।
সমাপনী অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক শাহাবুদ্দিন আহমদ খন্দকার এবং খেলাফত মজলিস ঢাকা মহানগরী উত্তরের ছাত্রবিষয়ক সম্পাদক মাওলানা আবু সালেহ।
এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় মাদ্রাসা কার্যক্রম ও ছাত্রকল্যাণ সম্পাদক মাহমুদুল হাসান রাসেল, ঢাকা মহানগরী উত্তরের সভাপতি মুহিব আজিজ, দক্ষিণের সেক্রেটারি আব্দুর রহমান, উত্তরের সেক্রেটারি আবরার মাযহারী, গাজীপুর জেলা সভাপতি হাবিবুল্লাহ, নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি কামরুল ইসলাম মিরাজ, দক্ষিণের বায়তুলমাল সম্পাদক শাহজাহান সৈকত, উত্তরের বায়তুলমাল সম্পাদক মুহাম্মদ ইসহাক খন্দকার, মুবাশ্বির হোসেন মিয়াজী, উত্তরের প্রশিক্ষণ সম্পাদক আনিসুর রহমান শাকিল, ঢাকা কলেজ শাখা সভাপতি সামিউল হাসান রনি, আশফাক নূর, আমানুল্লাহ আমান প্রমুখ।