ইসলামী যুব ফোরাম বাংলাদেশ

ইসলামী যুব ফোরাম বাংলাদেশ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ইসলামী যুব ফোরাম বাংলাদেশ, Community Organization, 57 কাজী রিয়াজ উদ্দীন রোড, লালবাগ, Dhaka.

ইসলামী যুব ফোরাম বাংলাদেশ একটি তা'লীমী, দাওয়াতী ও তাহরীকী যুব সংগঠন।
লক্ষ্য: সিরাতুল মুস্তাকিমের আলোয় পূর্ণাঙ্গ দ্বীনের দাওয়াত পৌঁছে দেওয়া।
কর্মসূচি: জ্ঞান, দাওয়াহ, সংগঠন, ইনকিলাব, ইসলামী সমাজব্যবস্থা।

কেরানীগঞ্জে “মুফতী আমিনী রহ.-এর জীবন ও কর্ম” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিতইসলামী যুব ফোরাম কেরানীগঞ্জের উদ্যোগে “মুফতী ফজলু...
05/09/2026

কেরানীগঞ্জে “মুফতী আমিনী রহ.-এর জীবন ও কর্ম” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

ইসলামী যুব ফোরাম কেরানীগঞ্জের উদ্যোগে “মুফতী ফজলুল হক আমিনী রহ.-এর জীবন ও কর্ম” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেল ৩টায় কেরানীগঞ্জ ফাল্গুন কনভেনশন সেন্টারে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা আব্দুল হামিদ, পীর সাহেব মধুপুর।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন Mufti Sakhawat Hossain Razi হাফি., অভিভাবক, ইসলামী যুব ফোরাম বাংলাদেশ।
সভায় সভাপতিত্ব করেন হাফেজ মাওলানা বেলাল হোসাইন, অভিভাবক, ইসলামী যুব ফোরাম কেরানীগঞ্জ।

আলোচনায় বক্তারা মরহুম মুফতি ফজলুল হক আমিনী রহ.-এর ইলমি ও দ্বীনি খেদমতের পাশাপাশি তাঁর সংগ্রামী ও আপসহীন জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেন। বিশেষ করে ফতোয়া বিরোধী তৎপরতার বিরুদ্ধে তাঁর নেতৃত্বে পরিচালিত আন্দোলন, ধর্মীয় মূল্যবোধ রক্ষায় তাঁর সোচ্চার ভূমিকা এবং বিভিন্ন ইসলামবিরোধী উদ্যোগের প্রতিবাদে তাঁর দৃঢ় অবস্থানের কথা স্মরণ করা হয়।

বক্তারা বলেন, মুফতী আমিনী রহ. ছিলেন এমন একজন আলেম, যিনি ইলম ও আমলের পাশাপাশি দ্বীনের স্বার্থে মাঠপর্যায়ে দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন। প্রতিকূল পরিস্থিতি, চাপ ও নানা বাধার মধ্যেও তিনি তাঁর আদর্শিক অবস্থান থেকে সরে যাননি। তাঁর সাহস, ত্যাগ, দৃঢ়তা ও সংগ্রামী চেতনা বর্তমান প্রজন্মের জন্য অনুকরণীয়।

বক্তারা আরও বলেন, আকাবির-আসলাফের জীবন ও কর্মধারা নতুন প্রজন্মের সামনে তুলে ধরা সময়ের গুরুত্বপূর্ণ দাবি। বিশেষত মুফতি আমিনী রহ.-এর মতো সংগ্রামী আলেমদের জীবন থেকে তরুণদের ইলম, আমল, আদর্শ, আত্মত্যাগ ও দায়িত্বশীলতার শিক্ষা গ্রহণ করতে হবে।

অনুষ্ঠানে ইসলামী যুব ফোরাম বাংলাদেশের কেন্দ্রীয় আহব্বায়ক প্যানেলের সদস্য মুফতি মাহমুদুল হাসান আরাবী হ, মাওলানা Shekh Abdurrab , মুফতি Tayab Tashfin , মুফতি লিয়াকত আলী, মাওলানা উসমান গনী, মাওলানা নাছির উদ্দিন ও মাওলানা হেমায়েত উদ্দিন উপস্থিত ছিলেন।

এছাড়াও উপস্থিত ছিলেন মাওলানা ফয়জুদ্দীন, মাওলানা মেহরাব, মাওলানা তানজিম, মাওলানা সানাউল্লাহ, মাওলানা রিয়াজুল ইসলাম ও মাওলানা বিলাল হোসাইনসহ ইসলামী যুব ফোরাম কেরানীগঞ্জের স্থানীয় দায়িত্বশীলবৃন্দ, বিশিষ্ট উলামায়ে কিরাম ও সুধীজন।

সভা শেষে দেশ, জাতি ও উম্মাহর কল্যাণ এবং মরহুম মুফতি ফজলুল হক আমিনী রহ.-এর মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

চলছে...যুব ফোরাম কেরানীগঞ্জের আয়োজনে কেরানীগঞ্জ ফাল্গুন কনভেনশন সেন্টারে মুফতী আমিনী রহ.-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা স...
05/09/2026

চলছে...
যুব ফোরাম কেরানীগঞ্জের আয়োজনে কেরানীগঞ্জ ফাল্গুন কনভেনশন সেন্টারে মুফতী আমিনী রহ.-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা

আজকের প্রোগ্রামের সফলতা কামনা করছি....
05/09/2026

আজকের প্রোগ্রামের সফলতা কামনা করছি....

ইসলামী যুব ফোরাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির আত্মপ্রকাশের পর প্রথম শাখা কমিটি  #ইসলামি_যুব_ফোরাম_কেরানীগঞ্জ-এর উদ্যোগে আ...
04/09/2026

ইসলামী যুব ফোরাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির আত্মপ্রকাশের পর প্রথম শাখা কমিটি #ইসলামি_যুব_ফোরাম_কেরানীগঞ্জ-এর উদ্যোগে আগামীকাল ৫ সেপ্টেম্বর শনিবার বিকাল ৩ টায় আমাদের আধ্যাত্মিক রাহবার, ইসলামী রাজনীতির প্রাণপুরুষ, সাবেক জাতীয় সংসদ সদস্য #মুফতি_আমিনী_রহ_এর_জীবন_ও_কর্ম শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আলহামদুলিল্লাহ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন-

আল্লামা আব্দুল হামিদ, পীর সাহেব মধুপুর।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন-

মুফতি সাখাওয়াত হোসাইন রাজী হাফি.
অভিভাবক, ইসলামি যুব ফোরাম বাংলাদেশ।

সভাপতিত্ব করবেন-

হাফেজ মাওলানা বেলাল হোসাইন
অভিভাবক, ইসলামী যুব ফোরাম কেরানীগঞ্জ।

অনুষ্ঠানে ইসলামী যুব ফোরাম, ছাত্র ফোরাম বাংলাদেশের কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্যবৃন্দ, কেরানীগঞ্জ শাখার দায়িত্বশীলসহ স্থানীয় বিশিষ্ট উলামায়ে কিরাম এবং সুধী সমাজ উপস্থিত থাকবেন। ইনশাআল্লাহ।

সকলকে উক্ত আলোচনা সভায় উপস্থিত থেকে আকাবির ও আসলাফের জীবন ও কর্মধারা সম্পর্কে জ্ঞান অর্জন করে নিজেকে সমৃদ্ধ করার জন্য বিশেষ ভাবে আহবান করছি।

শায়েখ আব্দুর রব
কেন্দ্রীয় আহবায়ক প্যানেল সদস্য
ইসলামি যুব ফোরাম বাংলাদেশ।

আলহামদুলিল্লাহ!
14/08/2026

আলহামদুলিল্লাহ!

ইসলামি ছাত্র ফোরাম বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের দাঈ সম্মেলনে বক্তব্য রাখছেন-ইসলামী যুব ফোরাম বাংলাদেশের কেন্দ্রীয় আহবায়ক...
14/08/2026

ইসলামি ছাত্র ফোরাম বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের দাঈ সম্মেলনে বক্তব্য রাখছেন-

ইসলামী যুব ফোরাম বাংলাদেশের কেন্দ্রীয় আহবায়ক প্যানেল সদস্য মুফতি ফয়জুল্লাহ বিন মুখতার হাফিজাহুল্লাহ!

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তন

রমনা, ঢাকা

১৪/৮/২০২৬

ভ্রাতৃপ্রতিম সংগঠন ইসলামী ছাত্র ফোরাম বাংলাদেশ Islami  Chhatra Forum Bangladesh কর্তৃক আয়োজিত আজকের দাঈ সম্মেলনে গুরুত্ব...
14/08/2026

ভ্রাতৃপ্রতিম সংগঠন ইসলামী ছাত্র ফোরাম বাংলাদেশ Islami Chhatra Forum Bangladesh কর্তৃক আয়োজিত আজকের দাঈ সম্মেলনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন-

নবগঠিত ইসলামি যুব ফোরাম বাংলাদেশের কেন্দ্রীয় আহবায়ক প্যানেলের অন্যতম সদস্য মুফতি মাহমুদুল হাসান আরাবি

চৌদ্দ আট ছাব্বিশ
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তন, রমনা, ঢাকা।

ইসলামী ছাত্র ফোরাম বাংলাদেশ- কর্তৃক আয়োজিত আগামীকাল শুক্রবার (১৪ আগস্ট)  #দাঈ_সম্মেলন এ নবগঠিত ইসলামি যুব ফোরাম বাংলাদেশ...
13/08/2026

ইসলামী ছাত্র ফোরাম বাংলাদেশ- কর্তৃক আয়োজিত আগামীকাল শুক্রবার (১৪ আগস্ট) #দাঈ_সম্মেলন এ নবগঠিত ইসলামি যুব ফোরাম বাংলাদেশের কেন্দ্রীয় আহবায়ক প্যানেলের সদস্যবৃন্দ অংশ গ্রহণ করবেন ইনশাআল্লাহ।।

স্থানঃ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তন, রমনা, ঢাকা

সময়ঃ বাদ জুমআ'

অনুজ প্রতিম ভ্রাতৃ সংগঠন  #ইসলামী_ছাত্র_ফোরাম_বাংলাদেশ-এর আগামীকালকের দাঈ সম্মেলন সফল হোক।
13/08/2026

অনুজ প্রতিম ভ্রাতৃ সংগঠন #ইসলামী_ছাত্র_ফোরাম_বাংলাদেশ-এর আগামীকালকের দাঈ সম্মেলন সফল হোক।

Address

57 কাজী রিয়াজ উদ্দীন রোড, লালবাগ
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when ইসলামী যুব ফোরাম বাংলাদেশ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share